বিস্ময়কর খুঁটিনাটি
বাইবেলে নতুন নাম
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 16টি অংশ, লাইন ধরে ধরে।
উদাহরণ
- অব্রাম হলেন অব্রাহামআদি 17:5
পদগুলি
আদি 17:5তোমার নাম অব্রাম আর থাকবে না, কিন্তু তোমার নাম অব্রাহাম হবে; কারণ আমি তোমাকে বহু জাতির আদিপিতা করলাম।
- সারী হলেন সারাআদি 17:15
পদগুলি
আদি 17:15আর ঈশ্বর অব্রাহামকে বললেন, “তুমি তোমার স্ত্রী সারীকে আর সারী বলে ডেকো না; তার নাম সারা [রাণী] হল।
- যাকোব হলেন ইস্রায়েলআদি 32:28
পদগুলি
আদি 32:28তিনি বললেন, “তুমি যাকোব নামে আর আখ্যাত হবে না, কিন্তু ইস্রায়েল [ঈশ্বরের সঙ্গে যুদ্ধকারী] নামে আখ্যাত হবে; কারণ তুমি ঈশ্বরের ও মানুষদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছ।”
- রাহেল ছেলের নাম রাখেন বিনোনী; তার বাবা তাকে বিন্যামীন বলেনআদি 35:18
পদগুলি
আদি 35:18পরে তার মৃত্যু হল, আর প্রাণ চলে যাবার দিনের তিনি ছেলের নাম বিনোনী [আমার কষ্টের ছেলে] রাখলেন, কিন্তু তার বাবা তার নাম বিন্যামীন [ডান হাতের ছেলে] রাখলেন
- ফরৌণ যোষেফের নাম রাখেন সাফনৎ-পানেহআদি 41:45
পদগুলি
আদি 41:45আর ফরৌণ যোষেফের নাম “সাফনৎ-পানেহ” রাখলেন এবং তার সঙ্গে ওন নগর-নিবাসী পোটীফেরঃ নামে যাজকের আসনৎ নামের মেয়ের বিয়ে দিলেন। পরে যোষেফ মিশর দেশের মধ্যে যাতায়াত করতে লাগলেন
- মোশি নূনের ছেলে হোশেয়ের নাম দেন যিহোশূয়গণ 13:16
পদগুলি
গণ 13:16মোশি যাদেরকে দেশ পরীক্ষা করতে পাঠালেন, এইগুলি সেই লোকেদের নাম। আর মোশি নূনের ছেলে হোশেয়ের নাম যিহোশূয় রাখলেন।
- নয়মী: আমাকে নয়মী নয়, মারা বলে ডাকোরূত 1:20
পদগুলি
রূত 1:20সে তাদেরকে বলল, “আমাকে নয়মী [মনোরমা] বল না, বরং মারা [তিক্তা] বলে ডাক, কারণ সর্বশক্তিমান আমার প্রতি খুব তিক্ত ব্যবহার করেছেন।
- শলোমনের আরেক নাম ছিল যিদীদীয়2 শমূ 12:24–25
পদগুলি
2 শমূ 12:24–25পরে দায়ূদ নিজের স্ত্রী বৎশেবাকে সান্ত্বনা দিলেন ও তার কাছে গিয়ে তার সঙ্গে শয়ন করলেন এবং সে ছেলের জন্ম দিলে, দায়ূদ তার নাম শলোমন রাখলেন; আর সদাপ্রভু তাকে প্রেম করলেন৷ আর তিনি নাথন ভাববাদীকে পাঠালেন, আর তিনি সদাপ্রভুর জন্য তার নাম যিদীদীয় রাখলেন৷
- ফরৌণ নখো ইলীয়াকীমের নাম বদলে যিহোয়াকীম রাখেন2 রাজা 23:34
পদগুলি
2 রাজা 23:34পরে ফরৌণ নখো যোশিয়ের অন্য ছেলে ইলীয়াকীমকে তাঁর বাবা যোশিয়ের জায়গায় রাজা করলেন এবং ইলীয়াকীমের নাম বদল করে যিহোয়াকীম রাখলেন। কিন্তু ফরৌণ নখো যিহোয়াহসকে মিশরে নিয়ে গেলেন এবং সেখানে যিহোয়াহস মারা গেলেন।
- বাবিলের রাজা মত্তনিয়ের নাম বদলে সিদিকিয় রাখেন2 রাজা 24:17
পদগুলি
2 রাজা 24:17বাবিলের রাজা যিহোয়াখীনের বাবার ভাই মত্তনিয়কে তাঁর জায়গায় রাজা করলেন এবং তাঁর নাম বদ্ল করে সিদিকিয় রাখলেন।
- দানিয়েল, হনানিয়, মীশায়েল, অসরিয়: বেল্টশৎসর, শদ্রক, মৈশক, অবেদনগোদানি 1:7
পদগুলি
দানি 1:7সেই প্রধান রাজকর্মচারী তাঁদের নাম দিলেন; তিনি দানিয়েলকে বেল্টশৎসর, হনানিয়কে শদ্রক, মীশায়েলকে মৈশক ও অসরিয়কে অবেদনগো নাম দিলেন।
- শিমোনকে বলা হল কৈফা, অর্থাৎ পিতরযোহ 1:42
পদগুলি
যোহ 1:42তিনি তাঁকে যীশুর কাছে আনলেন। যীশু তাঁর দিকে দেখলেন এবং বললেন, “তুমি যোহনের ছেলে শিমোন। তোমাকে কৈফা নামে ডাকা হবে” (অনুবাদ করলে যার মানে হয় পিতর)
- যাকোব ও যোহনের নাম দেওয়া হল বোনেরগশ, মেঘধ্বনির ছেলেমার্ক 3:17
পদগুলি
মার্ক 3:17সিবদিয়ের ছেলে যাকোব ও সেই যাকোবের ভাই যোহন, এই দুই জনকে বোনেরগশ, মানে মেঘধ্বনির ছেলে, এই নাম দিলেন।
- কুপ্রের যোষেফকে বলা হত বার্ণবা, উৎসাহের ছেলেপ্রেরিত 4:36
পদগুলি
প্রেরিত 4:36আর যোষেফ যাকে প্রেরিতরা বার্ণবা নাম দিয়েছিলেন অনুবাদ করলে এই নামের মানে উৎসাহদাতা, যিনি লেবীয় ও সেই ব্যক্তি যিনি কুপ্র দ্বীপে থাকেন,
- শৌল, যাঁকে পৌলও বলা হতপ্রেরিত 13:9
পদগুলি
প্রেরিত 13:9কিন্তু শৌল, যাকে পৌল বলা হয়, তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তাঁর দিকে একভাবে তাকিয়ে বললেন,
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব