Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › নাসরীয় ও তাদের মানত

বিস্ময়কর খুঁটিনাটি

বাইবেলে নাসরীয় ও তাদের মানত

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 27টি অংশ, লাইন ধরে ধরে।

ব্যবস্থায়

  • পুরুষ বা নারী নাসরীয়ের বিশেষ মানত করতে পারতগণ 6:2
    পদগুলি
    গণ 6:2“তুমি ইস্রায়েল সন্তানদের বল, তাদেরকে বল, ‘কোন পুরুষ কিংবা স্ত্রীলোক সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হবার জন্য যখন বিশেষ ব্রত, নাসরীয় ব্রত, করবে,
  • আঙুর-রস, সুরা, সিরকা, আঙুরের রস, আঙুর বা কিশমিশ নয়গণ 6:3
    পদগুলি
    গণ 6:3তখন সে আঙ্গুর রস ও সুরা থেকে নিজেকে আলাদা রাখবে, আঙ্গুর রসের সিরকা বা সুরার সিরকা পান করবে না এবং আঙ্গুর ফল থেকে উৎপন্ন কোন পানীয় পান করবে না, আর কাঁচা কিংবা শুকনো আঙ্গুর ফল খাবে না।
  • আঙুরলতার কিছুই নয়, বীজ বা খোসাও নয়গণ 6:4
    পদগুলি
    গণ 6:4যতদিন সে আমার উদ্দেশ্যে আলাদা থাকবে, সে বীজ থেকে ত্বক পর্যন্ত আঙ্গুর ফল দিয়ে তৈরী কিছুই খাবে না।
  • মাথায় ক্ষুর নয়: চুল লম্বা হতে দিতে হবেগণ 6:5
    পদগুলি
    গণ 6:5তার আলাদা থাকার ব্রতের সমস্ত কাল তার মাথায় ক্ষুর স্পর্শ করবে না; সদাপ্রভুর উদ্দেশ্যে তার আলাদা থাকার দিন সংখ্যা যতদিন না সম্পূর্ণ হয়, ততদিন সে পবিত্র থাকবে, সে তার মাথার চুল বড় করবে।
  • মৃতদেহের কাছে যাওয়া নয়, বাবা বা মায়েরও নয়গণ 6:6–7
    পদগুলি
    গণ 6:6–7সে যতদিন সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা থাকে, ততদিন কোন মৃতদেহের কাছে যাবে না। যদিও তার বাবা, মা, ভাই, বোন মারা যায়, তবুও সে তাদের জন্য নিজেকে অশুচি করবে না; প্রত্যেকে তার লন্বা চুল দেখতে পাবে, কারণ সে ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা হয়েছে।
  • কাছে কেউ হঠাৎ মারা গেলে: সপ্তম দিনে মাথা কামাতে হবেগণ 6:9
    পদগুলি
    গণ 6:9আর যদি কোন মানুষ হঠাৎ তার কাছাকাছি মারা যায় তবে সেই আলাদা থাকা ব্যক্তি অশুচি হয়, তাই সে শুচি হবার দিনের তার মাথা কামাবে, সপ্তম দিনের তা মুড়িয়ে ফেলবে।
  • অষ্টম দিনে: দুটি ঘুঘু বা দুটি কবুতরের বাচ্চাগণ 6:10
    পদগুলি
    গণ 6:10আর অষ্টম দিনের সে দুটি ঘুঘু কিংবা দুটি কপোত শাবক সমাগম তাঁবুর প্রবেশপথে যাজকের কাছে আনবে।
  • আগের দিনগুলো গণ্য হত না; মানত আবার শুরু হতগণ 6:12
    পদগুলি
    গণ 6:12সে নিজে আলাদা থাকার দিন সদাপ্রভুর উদ্দেশ্যে পুনরায় নিজেকে উত্সর্গ করবে এবং দোষার্থক বলি হিসাবে এক বছরের একটি ভেড়ার বাচ্চা আনবে। আর তার আলাদা থাকার দিন অশুচি হওয়ার জন্য তার আগের দিন গুলি গণ্য হবে না।
  • শেষে: একটি পুরুষ মেষশাবক, একটি মাদি মেষশাবক, একটি ভেড়া ও খামিরবিহীন রুটিগণ 6:13–15
    পদগুলি
    গণ 6:13–15তার আলাদা থাকার ব্রত শেষ হলে নাসরীয়ের জন্য এই ব্যবস্থা হবে। সে সমাগম তাঁবুর প্রবেশপথে আসবে। সে সদাপ্রভুর উদ্দেশ্যে তার উপহার উৎসর্গ করবে। সে হোমবলি হিসাবে এক বছরের নির্দোষ একটি ভেড়ার বাচ্চা উত্সর্গ করবে। সে পাপার্থক বলি হিসাবে এক বছরের নির্দোষ একটি ভেড়ার মেয়ে বাচ্চা আনবে। মঙ্গলার্থক বলি হিসাবে নির্দোষ এক মেষ আনবে। সে আরও এক ঝুড়ি তাড়ীশূন্য রুটি, তেল মেশানো সূক্ষ্ম সূজির পিঠে, তাড়ীশূন্য তেল মেশানো সরুচাকলী ও তার উপযুক্ত ভক্ষ্য এবং পেয় নৈবেদ্য, এইসব কিছু আনবে।
  • নাসরীয় মাথা কামিয়ে চুল আগুনে দিতগণ 6:18
    পদগুলি
    গণ 6:18নাসরীয় সমাগম তাঁবুর প্রবেশপথে তার আলাদা থাকার চিহ্ন হিসাবে মাথা কামাবে। সে তার মাথার চুল নিয়ে আগুনের মধ্যে মঙ্গলার্থক বলি হিসাবে উত্সর্গ করবে।
  • তারপর নাসরীয় আঙুর-রস পান করতে পারেগণ 6:20
    পদগুলি
    গণ 6:20যাজক সেই সব সদাপ্রভুর সামনে ধরবে এবং সেগুলি উত্সর্গ করবে। তাতে নিবেদিত পাঁজর ও উরু সমেত তা যাজকের জন্য পবিত্র হবে। তারপরে নাসরীয় ব্যক্তি আঙ্গুর রস পান করতে পারবে।

নাম করা নাসরীয়

  • শিম্‌শোনের মা আঙুর-রস পান করবেন না, অশুচি কিছু খাবেন নাবিচারক 13:4, বিচারক 13:7, বিচারক 13:14
    পদগুলি
    বিচারক 13:4অতএব সাবধান, আঙ্গুরের রস কি সুরা পান কর না এবং কোন অশুচি বস্তু ভোজন কর না।
    বিচারক 13:7কিন্তু তিনি আমাকে বললেন, দেখ, তুমি গর্ভধারণ করে পুত্র প্রসব করবে; এখন দ্রাক্ষারস কিম্বা সুরা পান কর না এবং কোন অশুচি বস্তু ভোজন কর না কারণ সেই বালক জন্ম থেকে মৃত্যুদিন পর্যন্ত ঈশ্বরের উদ্দেশ্যে নাসরীয় হবে।”
    বিচারক 13:14সে দ্রাক্ষালতা জাতীয় কোন বস্তু ভোজন করবে না, দ্রাক্ষারস কি সুরা পান করবে না এবং কোন অশুচি দ্রব্য ভোজন করবে না; আমি তাকে যা কিছু আজ্ঞা করেছি, সে তা পালন করুক।”
  • শিম্‌শোন গর্ভ থেকেই নাসরীয় হবেন; তাঁর মাথায় ক্ষুর চলবে নাবিচারক 13:5
    পদগুলি
    বিচারক 13:5কারণ দেখ, তুমি গর্ভধারণ করে পুত্র প্রসব করবে; আর তার মাথায় ক্ষুর উঠবে না, কারণ সেই বালক গর্ভ থেকেই ঈশ্বরের উদ্দেশ্যে নাসরীয় হবে এবং সে পলেষ্টীয়দের হাত থেকে ইস্রায়েলকে উদ্ধার করতে আরম্ভ করবে।”
  • শিম্‌শোন: আমার চুল কখনও কাটা হয়নিবিচারক 16:17
    পদগুলি
    বিচারক 16:17তাই তিনি মনের সমস্ত কথা ভেঙে বললেন, তাঁকে বললেন, আমার মস্তকে কখনও ক্ষুর ওঠেনি, কারণ মায়ের গর্ভ থেকে আমি ঈশ্বরের উদ্দেশ্যে নাসরীয়; ক্ষৌরি হলে আমার বল আমাকে ছেড়ে যাবে এবং আমি দুর্বল হয়ে অন্য সব লোকের সমান হব।
  • দলীলা তাঁর মাথার চুল কামিয়ে দেয়বিচারক 16:19
    পদগুলি
    বিচারক 16:19পরে সে নিজের উরুর উপরে তাঁকে ঘুম পাড়াল এবং এক জনকে ডেকে তাঁর মস্তকের সাত গোছা চুল কেটে দিল; এই ভাবে সে তাঁকে কষ্ট দিতে আরম্ভ করল, আর তাঁর বল তাঁকে ছেড়ে গেল।
  • হান্না মানত করেন, তাঁর ছেলের মাথায় কখনও ক্ষুর উঠবে না1 শমূ 1:11
    পদগুলি
    1 শমূ 1:11তিনি মানত করে বললেন, “হে বাহিনীগণের সদাপ্রভু, যদি তুমি তোমার এই দাসীর দুঃখের প্রতি মনোযোগ দাও, আমাকে স্মরণ কর এবং তোমার দাসীকে ভুলে না গিয়ে তোমার এই দাসীকে যদি একটা ছেলে দাও তবে সারা জীবনের জন্য আমি তাকে সদাপ্রভুর উদ্দেশ্যে দান করব; তার মাথায় ক্ষুর লাগানো হবে না।”
  • বাপ্তিস্মদাতা যোহন কখনও আঙুর-রস বা সুরা পান করবেন নালুক 1:15, লুক 7:33
    পদগুলি
    লুক 1:15কারণ তিনি প্রভুর দৃষ্টিতে মহান হবেন এবং মদ বা মদ জাতীয় কোনও কিছুই পান করবেন না; আর তিনি মায়ের গর্ভ থেকেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হবেন;
    লুক 7:33কারণ বাপ্তিষ্মদাতা যোহন এসে রুটি খান না, আঙ্গুর রসও পান করেন না, আর তোমরা বল, সে ভূতগ্রস্ত।
  • আমোষ: তোমাদের যুবকদের মধ্য থেকে নাসরীয় উঠেছিল, কিন্তু তোমরা তাদের আঙুর-রস খাইয়েছআমো 2:11–12
    পদগুলি
    আমো 2:11–12আমি তোমাদের সন্তানদের মধ্যে থেকে ভাববাদীদের উঠিয়েছি এবং তোমার কিছু যুবকদের নাসরীয় করে, এটা কি সত্যি নয়, ইস্রায়েলের লোকেরা?” এটি সদাপ্রভু ঘোষণা করেন। “কিন্তু তোমরা নাসরীয়দের প্ররোচিত করেছিলে মদ পান করতে এবং ভাববাদীদের আদেশ দিয়েছিলে ভাববাণী না করতে।

প্রেরিতদের কার্য্যে মানত

  • এক মানতের জন্য পৌল কংক্রিয়াতে মাথা কামানপ্রেরিত 18:18
    পদগুলি
    প্রেরিত 18:18পৌল আরো অনেকদিন বসবাস করার পর ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে সমুদ্র পথে সুরিয়া প্রদেশে গেলেন এবং তাঁর সাথে প্রিস্কিল্লা ও আকিলাও গেলেন; তিনি কংক্রিয়া শহরে মাথা ন্যাড়া করেছিলেন, কারণ তাঁর এক শপথ ছিল।
  • মানত করা চারজন লোকের মাথা কামানোর খরচ পৌল দেনপ্রেরিত 21:23–24, প্রেরিত 21:26
    পদগুলি
    প্রেরিত 21:23–24তাই আমরা তোমায় যা বলি, তাই কর। আমাদের এমন চারজন পুরুষ আছে, যারা শপথ করেছে; তুমি তাদের সঙ্গে গিয়ে নিজেকে শুচি কর এবং তাদের মাথা ন্যাড়া করার জন্য খরচ কর। তাহলে সবাই জানবে, তোমার বিষয়ে যে সমস্ত কথা তারা শুনেছে, সেগুলো সত্যি নয়, বরং তুমি নিজেও ব্যবস্থা মেনে সঠিক নিয়মে চলছ।
    প্রেরিত 21:26পরের দিন পৌল সেই কয়েকজনের সঙ্গে, বিশুদ্ধ হয়ে মন্দিরে প্রবেশ করলেন এবং তাদের বলি উৎসর্গ করা থেকে বিশুদ্ধ হতে কত দিন দিন লাগবে, তা প্রচার করলেন।

রেখবীয়রা

  • তাদের পূর্বপুরুষ যোনাদবের আদেশমতো রেখবীয়রা আঙুর-রস পান করত নাযির 35:6, যির 35:14
    পদগুলি
    যির 35:6কিন্তু তারা বলল, “আমরা আঙ্গুর রস খাব না, কারণ আমাদের পূর্বপুরুষ রেখবের ছেলে যিহোনাদব আমাদের এই আদেশ দিয়েছেন, ‘তোমরা ও তোমাদের বংশধরেরা কখনও আঙ্গুর রস পান করবে না।
    যির 35:14রেখবের ছেলে যিহোনাদব তার ছেলেদের আঙ্গুর রস পান করতে বারণ করেছিল, এখনও পর্যন্ত সেই আদেশ তারা পালন করছে। তারা তাদের পূর্বপুরুষের আদেশ মেনে চলেছে। কিন্তু আমি নিজে তোমাদের কাছে বার বার ঘোষণা করেছি, তবুও তোমরা আমার কথা শোননি।
  • তারা বাড়ি তৈরি করত না, বীজ বুনত না, তাঁবুতে বাস করতযির 35:7
    পদগুলি
    যির 35:7এছাড়াও তোমরা বাড়ি তৈরী, বীজ বপন ও আঙ্গুর ক্ষেত চাষ করবে না; এগুলি তোমার জন্য নয়। কারণ তুমি সব দিন তাঁবুতে বাস করবে। যেন তোমরা যে দেশে বিদেশীর মত থাকবে, সেখানে অনেক দিন থাকতে পারবে’।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব