Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › পাগলামি, সত্যি ও ভান

বিস্ময়কর খুঁটিনাটি

বাইবেলে পাগলামি, সত্যি ও ভান

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 22টি অংশ, লাইন ধরে ধরে।

  • হিতোপদেশ: যে ঠকিয়ে বলে, আমি ঠাট্টা করছিলাম, সে উন্মাদের মতোহিতো 26:18–19
    পদগুলি
    হিতো 26:18–19পাগললোকের মত যে জ্বলন্ত তির ছোঁড়ে, তেমনি সেই লোক, যে প্রতিবেশীকে প্রতারণা করে, আর বলে, আমি কি উপহাস করছি না?

গাতে দায়ূদ

  • শৌলের কাছ থেকে পালিয়ে দায়ূদ গাতের রাজা আখীশের কাছে আসেন1 শমূ 21:10
    পদগুলি
    1 শমূ 21:10পরে দায়ূদ উঠে সেদিন শৌলের ভয়ে পালিয়ে গাতের রাজা আখীশের কাছে গেলেন।
  • আখীশের দাসেরা তাঁকে চিনে ফেলে, আর দায়ূদ খুব ভয় পান1 শমূ 21:11–12
    পদগুলি
    1 শমূ 21:11–12তাতে আখীশের দাসেরা তাঁকে বলল, “এ ব্যক্তি কি দেশের রাজা দায়ূদ না? লোকেরা কি নাচতে নাচতে ওঁর বিষয়ে নিজেরা গান করে বলে নি, ‘শৌল হত্যা করলেন হাজার হাজার আর দায়ূদ হত্যা করলেন অযুত অযুত’?” আর দায়ূদ সে কথা মনে রাখলেন এবং গাতের রাজা আখীশের থেকে খুব ভীত হলেন৷
  • তিনি পাগলের ভান করেন, ফটকের দরজায় আঁচড় কাটেন, দাড়িতে লালা গড়ায়1 শমূ 21:13
    পদগুলি
    1 শমূ 21:13আর তিনি তাদের সামনে তাঁর আচরণ পরিবর্তন করলেন; তিনি তাদের কাছে পাগলের মত ব্যবহার করতেন, ফটকের দরজা আঁচড়াতেন, নিজের দাড়ির উপরে লালা ঝরতে দিতেন৷
  • আখীশ: আমার কি পাগলের অভাব?1 শমূ 21:14–15
    পদগুলি
    1 শমূ 21:14–15তখন আখীশ নিজের দাসদেরকে বললেন, “দেখ, তোমরা দেখতে পাচ্ছ, এ পাগল; তবে একে আমার কাছে আনলে কেন? আমার কি পাগলের অভাব আছে যে, তোমরা একে আমার কাছে পাগলামি করতে এনেছ? এ কি আমার বাড়িতে আসবে?”
  • গীত 34-এর শিরোনাম তা মনে করিয়ে দেয়: তিনি পাগলের ভান করেছিলেনগীত 34:1
    পদগুলি
    গীত 34:1দায়ূদের একটি গীত। যখন তিনি অবীমেলকের সামনে উন্মাদ হওয়ার ভান করেছিলেন, যিনি তাড়িয়ে দিয়েছিলেন। আমি সর্বদা সদাপ্রভুুর প্রশংসা করব; তাঁর প্রশংসা সবদিন আমার মুখে থাকে।

অন্যেরা

  • এক মন্দ আত্মায় কষ্ট পাওয়া শৌল দায়ূদের বীণায় শান্ত হতেন1 শমূ 16:14–16, 1 শমূ 16:23
    পদগুলি
    1 শমূ 16:14–16তখন সদাপ্রভুর আত্মা শৌলকে ত্যাগ করে ছিলেন, আর সদাপ্রভুর কাছ থেকে একটা মন্দ আত্মা এসে তাঁকে কষ্ট দিতে লাগল। তখন শৌলের কর্মচারীরা তাঁকে বলল, “দেখুন ঈশ্বরের কাছ থেকে এক মন্দ আত্মা এসে আপনাকে কষ্ট দিচ্ছে। আমাদের প্রভু আদেশ দিন, যেন আপনার সামনে উপস্থিত এই দাসেরা একজন ভাল বীণা বাজাতে পারে এমন লোকের খোঁজ করবে, পরে যখন সেই মন্দ আত্মা ঈশ্বরের কাছ থেকে আপনার উপর আসবে তখন সেই ব্যক্তি হাত দিয়ে বীণা বাজালে আপনি আরাম বোধ করবেন।”
    1 শমূ 16:23পরে ঈশ্বরের কাছ থেকে যখন সেই মন্দ আত্মা শৌলের কাছে আসত, তখন দায়ূদ বীণা নিয়ে বাজাতেন, তাতে শৌলের ভাল লাগত এবং তিনি শান্তি পেতেন এবং সেই মন্দ আত্মা তাঁকে ছেড়ে চলে যেত।
  • পরে দায়ূদ বাজানোর সময় শৌল তাঁর দিকে বর্শা ছোড়েন1 শমূ 18:10–11
    পদগুলি
    1 শমূ 18:10–11পর দিন ঈশ্বরের কাছ থেকে একটা মন্দ আত্মা শৌলের উপর আসল। তিনি নিজের বাড়ীর মধ্যে আবোল-তাবোল কথাবার্তা বলতে লাগলেন, আর দায়ূদ অন্যান্য দিনের মত তাঁর সামনে বীণা বাজাতে লাগলেন। তখন শৌলের হাতে ছিল একটা বর্শা। শৌল বললেন, “আমি দায়ূদকে দেওয়ালের সঙ্গে গেঁথে ফেলব।” কিন্তু দায়ূদ দুই বার তা এড়িয়ে গেলেন।
  • নবূখদনিৎসর বলদের মতো ঘাস খান; তাঁর চুল ঈগলের পালকের মতো বাড়েদানি 4:33
    পদগুলি
    দানি 4:33সেই বাক্য যা নবূখদনিৎসরের সম্বন্ধে বলা হয়েছিল তখনই তা পূর্ণ হল। তাঁকে সঙ্গে সঙ্গে মানুষের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হল। তিনি ষাঁড়ের মত ঘাস খেতে লাগলেন এবং তাঁর দেহ আকাশের শিশিরে ভিজতে লাগল; তাঁর চুলগুলো ঈগল পাখির পালখের মত বড় হয়ে উঠল আর তাঁর নখগুলো পাখির পায়ের নখের মত হয়ে উঠল।
  • তাঁর বুদ্ধি ফিরে আসে, এবং তিনি সিংহাসনে ফিরে যানদানি 4:34, দানি 4:36
    পদগুলি
    দানি 4:34এবং সেই দিন শেষ হয়ে গেলে আমি, নবূখদনিৎসর স্বর্গের দিকে আমার চোখ তুললাম এবং আমাকে আবার আমার বুদ্ধি ফিরিয়ে দেওয়া হল। আমি মহান সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা করলাম; যিনি অনন্তকাল স্থায়ী আমি তাঁকে সম্মান দিলাম এবং তাঁকে গৌরব দিলাম। কারণ তাঁর রাজত্ব অনন্তকাল স্থায়ী এবং তাঁর রাজ্য বংশপরম্পরায় স্থায়ী।
    দানি 4:36যখন আমার বুদ্ধি ফিরে এল তখন আমার রাজ্যের মহিমার জন্য আমার গৌরব ও প্রতাপ আমার কাছে ফিরে এল। আমার মন্ত্রীরা ও আমার প্রধান লোকেরা আমাকে খুঁজে বের করল এবং আমাকে আবার আমার সিংহাসনে ফিরিয়ে আনা হল এবং আরও বেশি সম্মান আমাকে দেওয়া হল।
  • পাহারাদার: সে যেহূর মতো রথ চালাচ্ছে, পাগলের মতো!2 রাজা 9:20
    পদগুলি
    2 রাজা 9:20সেই পাহারদারটি খবর দিল, “এই লোকটি তাদের কাছে গেল, কিন্তু সেও এলো না; আর রথ চালানো দেখে মনে হচ্ছে নিম্‌শির নাতি যেহূ, কারণ সে পাগলের মতই রথ চালায়।”
  • যেহূর সহকর্মী সেনাপতিরা তরুণ ভাববাদীকে বলে, এই পাগল2 রাজা 9:11
    পদগুলি
    2 রাজা 9:11তখন যেহূ তাঁর মনিবের দাসেদের কাছে বাইরে এলে একজন তাঁকে জিজ্ঞাসা করল, “সব কিছু ভাল তো? ঐ পাগলটা তোমার কাছে কেন এসেছিল?” তিনি বললেন, “তোমরা তো তাকে চেন, সে কি রকম কথা বলে তাও জান।”
  • একটি চিঠি: ভাববাদীর মতো আচরণকারী যে কোনো পাগলকে হাড়িকাঠে দিতে হবেযির 29:26
    পদগুলি
    যির 29:26সদাপ্রভু তোমাকে যিহোয়াদায় যাজক বানিয়েছেন, যাতে সদাপ্রভুর গৃহের অধ্যক্ষ হতে পারো। যদি সমস্ত লোকেদের মধ্যে কোন ব্যক্তি পাগল হয়ে নিজেকে ভাববাদী বলে, তবে সে তোমার নিয়ন্ত্রণে থাকবে। তুমি তাকে কারাগারে শেকল দিয়ে আটকে রাখবে।
  • কবরস্থানে থাকা এক লোক শিকল ভাঙত এবং পাথর দিয়ে নিজেকে কাটতমার্ক 5:3–5
    পদগুলি
    মার্ক 5:3–5সে কবর স্থানে বাস করত এবং কেউ তাকে শিকল দিয়েও আর বেঁধে রাখতে পারত না। লোকে বার বার তাকে বেড়ি ও শিকল দিয়ে বাঁধত, কিন্তু সে শিকল ছিঁড়ে ফেলত এবং বেড়ি ভেঙে টুকরো টুকরো করত; কেউ তাকে সামলাতে পারত না। আর সে রাত দিন সবদিন কবরে কবরে ও পর্বতে পর্বতে চিৎকার করে বেড়াত এবং ধারালো পাথর দিয়ে নিজেই নিজের শরীরকে ক্ষতবিক্ষত করত।
  • পরে লোকেরা তাকে কাপড় পরা ও সুস্থ মনে দেখেমার্ক 5:15
    পদগুলি
    মার্ক 5:15তারা যীশুর কাছে আসলো এবং যখন দেখল যে লোকটা ভূতগ্রস্ত সেই লোকটা কাপড় চোপড় পরে সুস্থ মনে বসে আছে; তাতে তারা ভয় পেল।
  • যীশুর পরিবার তাঁকে ধরে আনতে যায়: তাঁর বুদ্ধি লোপ পেয়েছেমার্ক 3:21
    পদগুলি
    মার্ক 3:21এই কথা শুনে তাঁর পরিবারের লোকেরা তাঁকে ধরে নিয়ে যেতে এলেন, কারণ তারা বললেন, সে হতজ্ঞান হয়ে পড়েছে।
  • কেউ কেউ যীশুর বিষয়ে বলে: তাকে ভূতে পেয়েছে, সে পাগলযোহ 10:20
    পদগুলি
    যোহ 10:20তাদের মধ্যে অনেকে বলল, একে ভূতে ধরেছে এবং সে পাগল, কেন তোমরা তার কথা শুনছ?
  • রোদা বলে, পিতর দরজায়; সবাই বলে: তুমি পাগলপ্রেরিত 12:13–15
    পদগুলি
    প্রেরিত 12:13–15পরে তিনি বাইরের দরজায় ধাক্কা মারলে রোদা নামের একজন দাসী শুনতে পেলো; এবং পিতরের গলার আওয়াজ শুনতে পেয়ে আনন্দে দরজা খুললো না, কিন্তু ভেতরে গিয়ে সংবাদ দিল, পিতর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আর তারা তাকে বলল, তুমি উন্মাদ হয়েছ, কিন্তু সে মনের জোরে বলতে লাগলো, না, এটাই ঠিক। তখন তারা বলল, উনি তাঁর দূত।
  • ফীষ্ট: পৌল, তুমি পাগল! পৌল: আমি পাগল নইপ্রেরিত 26:24–25
    পদগুলি
    প্রেরিত 26:24–25পৌল এই ভাবে যখন আত্মপক্ষ সমর্থন করছিলেন তখন ফীষ্ট তাঁকে বাধা দিয়ে চিৎকার করে বললেন, “পৌল, তুমি পাগল হয়ে গেছ। তুমি অনেক পড়াশুনা করেছ আর সেই পড়াশুনাই তোমাকে পাগল করে তুলছে।” তখন পৌল বললেন, মাননীয় ফীষ্ট, আমি পাগল নই। আমি যা বলছি তা সত্যি এবং যুক্তি পূর্ণ,
  • পৌল: সবাই বিভিন্ন ভাষায় কথা বললে বাইরের লোকেরা তোমাদের পাগল বলবে1 করি 14:23
    পদগুলি
    1 করি 14:23যদি, সব মণ্ডলী এক জায়গায় একত্র হলে এবং সবাই বিশেষ বিশেষ ভাষায় কথা বলে এবং সাধারণ লোক এবং অবিশ্বাসী লোক প্রবেশ করে, তবে তারা কি বলবে না যে, তোমরা পাগল?

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব