অন্বেষণ › বিষয় › প্রহর ও সময়
বিস্ময়কর খুঁটিনাটি
বাইবেলে প্রহর ও সময়
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 49টি অংশ, লাইন ধরে ধরে।
- সন্ধ্যা হল ও সকাল হল — প্রথম দিনআদি 1:5
পদগুলি
আদি 1:5আর ঈশ্বর আলোর নাম “দিন” ও অন্ধকারের নাম “রাত” রাখলেন। সন্ধ্যা ও সকাল হলে প্রথম দিন হল।
- যীশু: দিনে কি বারো ঘণ্টা নেই?যোহ 11:9
পদগুলি
যোহ 11:9যীশু উত্তর দিলেন, এক দিনের কি বারো ঘন্টা আলো নেই? যদি কেউ দিনের র আলোতে চলে সে হোঁচট খাবে না কারণ সে এই পৃথিবীর আলো দেখে।
- এক দিনের পথ: এলিয় মরুপ্রান্তে ততদূর যান1 রাজা 19:4
পদগুলি
1 রাজা 19:4কিন্তু তিনি নিজে মরু এলাকার মধ্যে একদিনের র পথ গিয়ে একটা রোতম গাছের নীচে বসলেন এবং নিজের মৃত্যুর জন্য প্রার্থনা করলেন। তিনি বললেন, “হে সদাপ্রভু, এই যথেষ্ট, এখন তুমি আমার প্রাণ নাও; কারণ আমি তো আমার পূর্বপুরুষদের চেয়ে উত্তর নই।”
- বিশ্রামবারের পথ: জৈতুন পর্বত থেকে যিরূশালেম পর্যন্তপ্রেরিত 1:12
পদগুলি
প্রেরিত 1:12তখন তাঁরা জৈতুন পর্বত থেকে যিরূশালেমে ফিরে গেলেন। সেই পর্বত যিরুশালেমের কাছে, এক বিশ্রামবারের পথ।
- আয়োজনের দিন: বিশ্রামবারের আগের দিনমার্ক 15:42, যোহ 19:31
পদগুলি
মার্ক 15:42সেই দিন আয়োজনের দিন অর্থাৎ বিশ্রামবারের আগের দিন সন্ধ্যাবেলা,
যোহ 19:31এটাই ছিল আয়োজনের দিন এবং আদেশ ছিল যে বিশ্রামবারে সেই মৃতদেহগুলো ক্রুশের ওপরে থাকবে না (কারণ বিশ্রামবার ছিল একটা বিশেষ দিন), ইহুদীরা পীলাতকে জিজ্ঞাসা করলেন যে লোকদের পা গুলি ভেঙে ফেলে এবং তাদের দেহগুলো নিচে নামানো হবে।
- বিশ্রামবারের আগে সন্ধ্যার ছায়া নামলে নহিমিয় ফটক বন্ধ করাননহি 13:19
পদগুলি
নহি 13:19আমি এই আদেশ দিলাম যে, বিশ্রামবারের আরম্ভে যখন যিরূশালেমের দরজাগুলোর উপর সন্ধ্যার ছায়া নেমে আসবে তখন যেন দরজাগুলো বন্ধ করা হয় এবং বিশ্রামবার শেষ না হওয়া পর্যন্ত তা বন্ধ রাখা হয়। বিশ্রামবারে যাতে কোন বোঝা ভিতরে আনা না হয় তা দেখবার জন্য আমি আমার নিজের কয়েকজন কর্মচারীকে দরজাগুলোতে নিযুক্ত করলাম।
- আহসের সিঁড়িতে ছায়া দশ ধাপ পিছিয়ে যায়2 রাজা 20:9–11
পদগুলি
2 রাজা 20:9–11যিশাইয় উত্তর দিয়ে বলেছিলেন, “সদাপ্রভু যে তাঁর প্রতিজ্ঞা রক্ষা করবেন তার জন্য তিনি আপনাকে জন্য একটি চিহ্ন দেবেন। ছায়া কি দশ ধাপ এগিয়ে যাবে, না দশ ধাপ পিছিয়ে যাবে?” হিষ্কিয় উত্তর দিয়ে বলেছিলেন, “ছায়াটি দশ ধাপ এগিয়ে যাওয়াটাই সহজ ব্যাপার। না, ছায়াটি দশ ধাপ পিছিয়ে যাক।” তখন যিশাইয় ভাববাদী সদাপ্রভুকে চীত্কার করে ডাকলেন। এবং তাতে আহসের সিঁড়ি থেকে ছায়াটা যেখানে ছিল সেখান থেকে দশ ধাপ পিছিয়ে পড়েছিল।
রাতের প্রহর
- বিলাপ: রাতের প্রথম প্রহর থেকে কেঁদে ডাকোবিলা 2:19
পদগুলি
বিলা 2:19দাঁড়াও এবং রাতের প্রত্যেক প্রহরের শুরুতে কাঁদ, প্রভুর সামনে তোমার হৃদয় জলের মতো ঢেলে দাও, তার দিকে হাত তোমার হাত তোলো, তোমার ছেলে মেয়েদের প্রাণের জন্য, যারা সব রাস্তার মাথায় খিদেতে দুর্বল আছে।”
- পাহারা বদলের পরে মাঝের প্রহরের শুরুতে গিদিয়োন আসেনবিচারক 7:19
পদগুলি
বিচারক 7:19পরে মধ্যরাত্রির শুরুতে নতুন প্রহরী আসামাত্র গিদিয়োন ও তার সঙ্গী একশো লোক শিবিরের শেষে পৌছে তূরী বাজালেন এবং নিজের নিজের হাতে থাকা ঘট ভেঙে ফেললেন।
- সকালের প্রহরে মিশরীয় শিবিরে বিশৃঙ্খলা দেখা দেয়যাত্রা 14:24
পদগুলি
যাত্রা 14:24কিন্তু রাতের শেষ দিনের সদাপ্রভু অগ্নি ও মেঘস্তম্ভ থেকে মিশরীয় সৈন্যদের উপরে নজর রাখলেন ও মিশরীয়দের সৈন্যকে ব্যাকুল করে তুললেন।
- সকালের প্রহরে শৌল অম্মোনীয় শিবির আক্রমণ করেন1 শমূ 11:11
পদগুলি
1 শমূ 11:11পরের দিন শৌল নিজের লোকদেরকে তিন দল করে খুব ভোরে [শত্রুদের] শিবিরের মধ্যে এসে কড়া রোদ পর্যন্ত অম্মোনীয়দেরকে হত্যা করলেন; আর তাদের অবশিষ্ট লোকেরা এমন ছিন্ন-ভিন্ন হল যে, তাদের দুজন এক জায়গায় থাকল৷
- রাতের চতুর্থ প্রহরে যীশু সমুদ্রের উপর দিয়ে হাঁটেনমথি 14:25, মার্ক 6:48
পদগুলি
মথি 14:25পরে প্রায় শেষ রাত্রিতে যীশু সমুদ্রের উপর দিয়ে হেঁটে তাঁদের কাছে আসলেন।
মার্ক 6:48পরে যীশু দেখতে পেলেন শিষ্যরা নৌকায় করে যেতে খুব কষ্ট করছিল কারণ হাওয়া তাদের বিপরীত দিক থেকে বইছিল। আর প্রায় শেষ রাত্রিতে যীশু সমুদ্রের উপর দিয়ে হেঁটে তাঁদের কাছে আসলেন এবং তাঁদেরকে ফেলে এগিয়ে যাচ্ছিলেন।
- মনিব দ্বিতীয় বা তৃতীয় প্রহরে আসতে পারেনলুক 12:38
পদগুলি
লুক 12:38যদি মাঝ রাতে কিংবা যদি শেষ রাতে এসে প্রভু তেমনই দেখেন, তবে দাসেরা ধন্য!
- সন্ধ্যায়, মাঝরাতে, মোরগ ডাকার সময় বা সকালেমার্ক 13:35
পদগুলি
মার্ক 13:35অতএব তোমরাও এই ভাবে জেগে থাকো, কারণ বাড়ির কর্তা সন্ধ্যায়, কি দুপুররাতে, কি মোরগ ডাকার দিন, কি সকালবেলায় আসবেন তোমরা তা জান না;
- এক গীতরচক রাতের প্রহরগুলোতে ধ্যান করেনগীত 63:6, গীত 119:148
পদগুলি
গীত 63:6আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি এবং রাতের বেলায় তোমার বিষয় ধ্যান করি।
গীত 119:148আমার চোখ সারা রাত খোলা ছিল, যেন আমি তোমার বাক্য ধ্যান করতে পারি।
দিনের ঘণ্টা
- পিতর: এখন তো দিনের তৃতীয় ঘণ্টা মাত্র!প্রেরিত 2:15
পদগুলি
প্রেরিত 2:15কারণ আপনারা যা ভাবছেন তা নয়, এই লোকেরা কেউই মাতাল নয়, কারণ এখন মাত্র সকাল নয়টা।
- তৃতীয়, ষষ্ঠ, নবম ও একাদশ ঘণ্টায় শ্রমিক নিয়োগমথি 20:3, মথি 20:5–6
পদগুলি
মথি 20:3পরে তিনি সকাল নটায় দিনের বাইরে গিয়ে দেখলেন, অন্য কয়েক জন বাজারে চুপচাপ দাঁড়িয়ে আছে,
মথি 20:5–6আবার তিনি বারোটা ও বিকাল তিনটের দিনের ও বাইরে গিয়ে তেমন করলেন। পরে বিকেল পাঁচটি র দিনের বাইরে গিয়ে আর কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, আর তাদের বললেন, “কিজন্য সমস্ত দিন এখানে কোন জায়গায় কাজ না করে এখানে দাঁড়িয়ে আছ?”
- সন্ধ্যা হলে সবাই মজুরি পায়, শেষে নিযুক্তেরা আগেমথি 20:8–9
পদগুলি
মথি 20:8–9পরে সন্ধ্যা হলে সেই আঙ্গুর ক্ষেতের মালিক তাঁর কর্মচারীকে বললেন, “মজুরদের ডেকে মজুরী দাও, শেষজন থেকে আরম্ভ করে প্রথমজন পর্যন্ত দাও।” তাতে যারা বিকেল পাঁচটির দিনের কাজে লেগেছিল, তারা এসে এক একজন এক দিনের র করে মজুরী পেল।
- তৃতীয় ঘণ্টায় তারা যীশুকে ক্রুশে দেয়মার্ক 15:25
পদগুলি
মার্ক 15:25সকাল নয়টার দিন তারা তাঁকে ক্রুশে দিল।
- ষষ্ঠ ঘণ্টা থেকে নবম ঘণ্টা পর্যন্ত অন্ধকারমথি 27:45, মার্ক 15:33, লুক 23:44
পদগুলি
মথি 27:45পরে বেলা বারোটা থেকে বিকাল তিনটে পর্যন্ত সমস্ত দেশ অন্ধকার হয়ে থাকল।
মার্ক 15:33পরে দুপুর বারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত সারা দেশ অন্ধকার হয়ে রইল।
লুক 23:44তখন বেলা প্রায় বারোটা আর তিনটা পর্যন্ত সারা দেশ অন্ধকারময় হয়ে থাকল।
- পীলাত: এই তোমাদের রাজা! তখন প্রায় ষষ্ঠ ঘণ্টাযোহ 19:14
পদগুলি
যোহ 19:14এই দিন টি ছিল নিস্তারপর্ব্বের আয়োজনের দিন, বেলা প্রায় বারোটা। পীলাত ইহুদীদের বললেন, “দেখ, এখানে তোমাদের রাজা!”
- সপ্তম ঘণ্টায় রাজকর্মচারীর ছেলের জ্বর ছেড়ে যায়যোহ 4:52
পদগুলি
যোহ 4:52তখন তিনি তাদের কাছে জিজ্ঞাসা করলেন কোন দিন তার সুস্থ হওয়া শুরু হয়েছিল? তারা তাঁকে বলল, কাল প্রায় দুপুর একটার দিনের তার জ্বর ছেড়ে গিয়েছে।
- প্রায় দশম ঘণ্টায় দুজন শিষ্য যীশুর সঙ্গে যানযোহ 1:39
পদগুলি
যোহ 1:39যীশু তাঁদেরকে বললেন, “এসো এবং দেখো।” তিনি যে জায়গায় থাকতেন তখন তারা সেই জায়গায় গিয়ে দেখলেন এবং সেই দিন তাঁর সঙ্গে থাকলেন; তখন বেলা অনুমানে বিকাল চারটা।
- পিতর ও যোহন প্রার্থনার সময় নবম ঘণ্টায় মন্দিরে যানপ্রেরিত 3:1
পদগুলি
প্রেরিত 3:1এক দিন বিকাল তিনটেয় প্রার্থনার দিন পিতর ও যোহন উপাসনা ঘরে যাচ্ছিলেন।
- কর্নীলিয় নবম ঘণ্টায় প্রার্থনা করছিলেনপ্রেরিত 10:3, প্রেরিত 10:30
পদগুলি
প্রেরিত 10:3এক দিন প্রায় দুপুর তিনটের দিন কর্নীলিয় একটি দর্শন দেখতে পেয়েছিলেন যে ঈশ্বরের এক দূত তার কাছে ভিতরে এসে বললেন কর্নীলিয়,
প্রেরিত 10:30তখন কর্নীলিয় বললেন, আজ চার দিন হলো, আমি এই দিন পর্যন্ত নিজের ঘরের মধ্যে বেলা অনুমান তিনটের দিন প্রার্থনা করছিলাম, সেই দিন একজন পুরুষ তেজোময় পোশাক পরে আমার সামনে দাঁড়ালেন;
- প্রায় ষষ্ঠ ঘণ্টায় পিতর প্রার্থনা করতে ছাদে ওঠেনপ্রেরিত 10:9
পদগুলি
প্রেরিত 10:9পরের দিন তারা পথ ধরে যেতে যেতে যখন নগরের কাছে হাজির হলেন, তখন পিতর ছাদের উপরে প্রার্থনা করার জন্য উঠলেন অনুমান দুপুর বারোটার দিন।
- রাতের তৃতীয় ঘণ্টায় সৈন্যরা কৈসরিয়ার দিকে রওনা হয়প্রেরিত 23:23
পদগুলি
প্রেরিত 23:23পরে তিনি দুই জন শতপতিকে কাছে ডেকে বললেন, কৈসরিয়া পর্যন্ত যাবার জন্য রাত্রি ন-টার দিনের দুশো সেনা ও সত্তর জন অশ্বারোহী এবং দুশো বর্শাধারী লোক প্রস্তুত রাখো।
সকাল, দুপুর ও মাঝরাত
- দানিয়েল যিরূশালেমের দিকে জানালা খুলে দিনে তিনবার প্রার্থনা করতেনদানি 6:10
পদগুলি
দানি 6:10যখন দানিয়েল জানতে পারলেন যে আদেশ পত্রে স্বাক্ষর করে আইনে পরিণত করা হয়েছে, তখন তিনি তাঁর ঘরের ভিতরে গেলেন, তাঁর উপর তলার ঘরের জানলা যিরূশালেমের দিকে খোলা ছিল এবং যেমন তিনি দিনের তিনবার প্রার্থনা করতেন, সেই রকম তিনি হাঁটু পেতে বসলেন এবং প্রার্থনা ও তাঁর ঈশ্বরকে ধন্যবাদ দিলেন।
- একটি গীত: সন্ধ্যায়, সকালে ও দুপুরে আমি কেঁদে ডাকিগীত 55:17
পদগুলি
গীত 55:17সন্ধ্যায় এবং সকালে ও দুপুরে আমি অভিযোগ ও বিলাপ করব এবং তিনি আমার রব শুনবেন।
- দিনের গরমে অব্রাহাম তাঁবুর দরজায় বসে ছিলেনআদি 18:1
পদগুলি
আদি 18:1পরে সদাপ্রভু মম্রির এলোন বনের কাছে তাঁকে দর্শন দিলেন। তিনি দিনের গরমের দিনের তাঁবুর দুয়ারের মুখে বসেছিলেন; চোখ তুলে দেখলেন।
- সন্ধ্যার শুরুতে ইস্হাক মাঠে বেরিয়ে যানআদি 24:63
পদগুলি
আদি 24:63ইসহাক সন্ধ্যাবেলায় ধ্যান করতে ক্ষেত্রে গিয়েছিলেন, পরে চোখ তুলে দেখলেন, আর দেখ, উট আসছে।
- গোধূলিতে নিস্তারপর্বের মেষশাবক বধ করা হতযাত্রা 12:6
পদগুলি
যাত্রা 12:6আর এই মাসের চৌদ্দ দিন পর্যন্ত রাখবে; পরে ইস্রায়েলের সমস্ত সমাজ সন্ধ্যাবেলায় সেই ভেড়ার বাচ্চাটি হত্যা করবে।
- সন্ধ্যার বলিদানের সময়ে এলিয় প্রার্থনা করেন1 রাজা 18:36
পদগুলি
1 রাজা 18:36পরে বিকালের বলিদানের দিন হলে পর ভাববাদী এলিয় কাছে এগিয়ে আসলেন এবং বললেন, “হে সদাপ্রভু, অব্রাহাম, ইস্হাক ও ইস্রায়েলের ঈশ্বর, আজকে তুমি জানিয়ে দাও যে, ইস্রায়েলের মধ্যে তুমিই ঈশ্বর এবং আমি তোমার দাস, আর তোমার আদেশেই আমি এই সব করেছি।
- নহিমিয়ের লোকেরা ভোর থেকে তারা ওঠা পর্যন্ত বর্শা ধরে থাকেনহি 4:21
পদগুলি
নহি 4:21এই ভাবে আমরা কাজ করতাম এবং ভোর থেকে শুরু করে তারা দেখা পর্যন্ত আমাদের অর্ধেক লোক বর্শা ধরে থাকত।
- মাঝরাতে শিম্শোন ঘসার নগরদ্বারের দরজা উপড়ে ফেলেনবিচারক 16:3
পদগুলি
বিচারক 16:3কিন্তু শিম্শোন মাঝরাত পর্যন্ত শয়ন করলেন, মাঝেরাতে উঠে তিনি নগর-দ্বারের স্তম্ভশুদ্ধ দুটো কবাট ও দুই বাজু ধরে উপড়ালেন এবং কাঁধে করে হিব্রোণের সামনের পর্বত শৃঙ্গে নিয়ে গেলেন।
- মাঝরাতে জেগে বোয়স দেখেন, তাঁর পায়ের কাছে এক নারী শুয়ে আছেরূত 3:8
পদগুলি
রূত 3:8পরে মাঝরাতে ঐ লোক চমকে গিয়ে পাশ পরিবর্তন করলেন; আর দেখ, এক স্ত্রী তাঁর পায়ের কাছে শুয়ে আছে।
- মাঝরাতের দিকে পৌল ও সীল কারাগারে প্রার্থনা ও গান করেনপ্রেরিত 16:25
পদগুলি
প্রেরিত 16:25কিন্তু মাঝরাতে পৌল ও সীল প্রার্থনা করতে করতে ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা ও গান করছিলেন, অন্য বন্দীরা তাদের গান কান পেতে শুনছিল।
- পৌল মাঝরাত পর্যন্ত কথা বলেন, আর উতুখ জানালা থেকে পড়ে যায়প্রেরিত 20:7, প্রেরিত 20:9
পদগুলি
প্রেরিত 20:7সপ্তাহের প্রথম দিনের আমরা রুটি ভাঙার জন্য একত্রিত হলে পৌল পরদিন সেখান থেকে চলে যাবার জন্য পরিকল্পনা করায় তিনি শিষ্যদের কাছে মধ্যরাএি পর্যন্ত বক্তৃতা দিয়েছিলেন।
প্রেরিত 20:9আর উতুখ নামে একজন যুবক জানালার ধারে বসেছিল, সে গভীর ঘুমে মগ্ন হয়ে পড়েছিল; এবং পৌল আরও অনেকক্ষণ ধরে বক্তৃতা দিলে সে গভীর ভাবে ঘুমিয়ে পড়ায় তিনতলা থেকে নীচে পড়ে গেলে, তাতে লোকেরা তাকে মৃত অবস্থায় তুলে নিয়ে গেল।
- মোরগ দ্বিতীয়বার ডাকে, আর পিতরের মনে পড়েমার্ক 14:30, মার্ক 14:72
পদগুলি
মার্ক 14:30যীশু তাকে বললেন, আমি তোমাকে সত্য কথা বলছি, আজ রাতে দুই বার মোরগ ডাকার আগে, তুমি আমাকে তিনবার চিনতে পারবে না।
মার্ক 14:72তখনি দ্বিতীয়বার মোরগ ডেকে উঠল; তাতে যীশু এই যে কথা বলেছিলেন, মোরগ দুই বার ডাকবার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে, সেই কথা পিতরের মনে পড়ল এবং তিনি সেই বিষয়ে মনে কোরে কাঁদতে লাগলেন।
- সপ্তাহের প্রথম দিন খুব ভোরে, সূর্য ওঠার পরেই তাঁরা কবরে যানমার্ক 16:2
পদগুলি
মার্ক 16:2সপ্তাহের প্রথম দিন তাঁরা খুব ভোরে, সূর্য্য ওঠার পর, কবরের কাছে এলেন।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব