Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › জন্মদিন

বিস্ময়কর খুঁটিনাটি

বাইবেলে জন্মদিন

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 8টি অংশ, লাইন ধরে ধরে।

  • জন্মদিনে ফরৌণ তাঁর কর্মকর্তাদের জন্য ভোজ দেনআদি 40:20
    পদগুলি
    আদি 40:20পরে তৃতীয় দিনের ফরৌণের জন্মদিন হল, আর তিনি নিজের সব দাসের জন্য খাবার তৈরী করলেন এবং নিজের দাসদের মধ্যে প্রধান পাত্রবাহকের ও প্রধান রুটিওয়ালার মাথা উঠাইলেন।
  • সেদিন তিনি পানপাত্রবাহককে পদে ফিরিয়ে দেন এবং রুটিওয়ালাকে ফাঁসি দেনআদি 40:21–22
    পদগুলি
    আদি 40:21–22তিনি প্রধান পানপাত্রবাহককে তার নিজের পদে আবার নিযুক্ত করলেন, তাতে সে ফরৌণের হাতে পানপাত্র দিতে লাগল; কিন্তু তিনি প্রধান রুটিওয়ালাকে ফাঁসি দিলেন; যেমন যোষেফ তাদেরকে স্বপ্নের অর্থ করে বলেছিলেন।
  • জন্মদিনে হেরোদ গালীলের নেতাদের জন্য ভোজ দেনমার্ক 6:21
    পদগুলি
    মার্ক 6:21পরে হেরোদিয়ার কাছে এক সুযোগ এল, যখন হেরোদ নিজের জন্মদিনের বড় বড় লোকদের, সেনাপতিদের এবং গালীলের প্রধান লোকদের জন্য এক রাত্রিভোজ আয়োজন করলেন;
  • হেরোদিয়ার মেয়ে নাচে এবং যোহনের মাথা চায়মথি 14:6–8
    পদগুলি
    মথি 14:6–8কিন্তু হেরোদের জন্মদিন এলো, হেরোদিয়ার মেয়ে সভার মধ্যে নেচে হেরোদকে সন্তুষ্ট করল। এই জন্য তিনি শপথ করে বললেন, “তুমি যা চাইবে, তাই তোমাকে দেব।” তখন সে নিজের মায়ের পরামর্শ অনুসারে বলল, “যোহন বাপ্তিষ্মদাতার মাথা থালায় করে আমাকে দিন।”
  • ইয়োব তাঁর জন্মদিনকে অভিশাপ দেনইয়ো 3:1–3
    পদগুলি
    ইয়ো 3:1–3তারপর, ইয়োব মুখ খুললেন এবং তার জন্মের দিন কে অভিশাপ দিলেন। ইয়োব বললেন: “সেই দিনটা ধ্বংস হোক যে দিনের আমি জন্মেছি, সেই রাত যা বলেছিল, ‘একটি ছেলে জন্ম নিল’।
  • যিরমিয়: অভিশপ্ত সেই দিন, যেদিন আমার জন্ম হয়েছিলযির 20:14, যির 20:18
    পদগুলি
    যির 20:14আমি যেদিন জন্মেছিলাম সেই দিন টি অভিশপ্ত হোক। যেদিন আমার মা আমাকে প্রসব করেছিলেন সেই দিন টি আশীর্বাদ বিহীন হোক।
    যির 20:18কষ্ট আর যন্ত্রণা দেখতে কেন আমি গর্ভ থেকে বের হলাম, তাই আমার জীবন লজ্জায় পরিপূর্ণ?
  • সুগন্ধি তেলের চেয়ে সুনাম ভালো, জন্মের দিনের চেয়ে মৃত্যুর দিনউপ 7:1
    পদগুলি
    উপ 7:1দামী তেলের থেকে সুনাম ভাল এবং জন্ম দিনের র থেকে মৃত্যু দিন ভাল।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব