অন্বেষণ › বিষয় › চল্লিশ সংখ্যা
বিস্ময়কর খুঁটিনাটি
বাইবেলে চল্লিশ সংখ্যা
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 31টি অংশ, লাইন ধরে ধরে।
চল্লিশ দিন
- চল্লিশ দিন ও চল্লিশ রাত পৃথিবীতে বৃষ্টি পড়েআদি 7:4, আদি 7:12, আদি 7:17
- চল্লিশ দিন পরে নোহ জাহাজের জানালা খোলেনআদি 8:6
পদগুলি
আদি 8:6আর চল্লিশ দিন পরে নোহ নিজের বানানো জাহাজের জানালা খুলে, একটা দাঁড়কাক ছেড়ে দিলেন;
- যাকোবের দেহ সংরক্ষণে চল্লিশ দিন লাগেআদি 50:3
পদগুলি
আদি 50:3তারা সেই কাজে চল্লিশ দিন কাটাল, কারণ সেই ক্ষয়-নিবারক দ্রব্য দিতে চল্লিশ দিন লাগে; আর মিশরীয়েরা তাঁর জন্যে সত্তর দিন ধরে কাঁদল।
- মোশি চল্লিশ দিন ও চল্লিশ রাত পর্বতে থাকেনযাত্রা 24:18, যাত্রা 34:28, দ্বিতীয় 9:9
পদগুলি
যাত্রা 24:18আর মোশি মেঘের মধ্যে প্রবেশ করে পর্বতে উঠলেন। মোশি চল্লিশ দিন ও চল্লিশ রাত সেই পর্বতে ছিলেন।
যাত্রা 34:28সেই দিনের মোশি চল্লিশ দিন রাত সেখানে সদাপ্রভুর সঙ্গে থাকলেন, খাবার খেলেন না ও জল পান করলেন না। আর তিনি সেই দুটি পাথরে নিয়মের বাক্যগুলি অর্থাৎ দশ আজ্ঞা লিখলেন।
দ্বিতীয় 9:9যখন আমি সেই দুটি পাথরের ফলক নেবার জন্যে পর্বতে উঠেছিলাম, তখন চল্লিশ দিন রাত পর্বতে থেকেছিলাম, খাবার খাওয়া কি জল পান করিনি।
- চল্লিশ দিন পরে গুপ্তচরেরা ফিরে আসেগণ 13:25
পদগুলি
গণ 13:25তাঁরা দেশ পরীক্ষা করে চল্লিশ দিনের র পর ফিরে আসলেন।
- গলিয়াত চল্লিশ দিন সকালে ও সন্ধ্যায় বেরিয়ে আসে1 শমূ 17:16
পদগুলি
1 শমূ 17:16আর সেই পলেষ্টীয় চল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন সকাল ও সন্ধ্যার দিন এগিয়ে এসে নিজেকে দেখাত।
- এলিয় চল্লিশ দিন ও রাত হেঁটে হোরেবে পৌঁছান1 রাজা 19:8
পদগুলি
1 রাজা 19:8তাতে তিনি উঠে খেলেন। সেই খাবার খেয়ে শক্তিলাভ করে তিনি চল্লিশ দিন ও চল্লিশ রাত হেঁটে ঈশ্বরের পাহাড় হোরেবে গিয়ে উপস্থিত হলেন।
- যোনা: আর চল্লিশ দিন, তারপর নীনবী ধ্বংস হবেযোনা 3:4
পদগুলি
যোনা 3:4পরে যোনা নগরে প্রবেশ করতে আরম্ভ করে এক দিনের র পথ গেলেন এবং ঘোষণা করলেন, বললেন, “আর চল্লিশ দিন পরে নীনবী ধ্বংস হবে।”
- যীশু চল্লিশ দিন ও চল্লিশ রাত উপবাস করেনমথি 4:2
পদগুলি
মথি 4:2আর তিনি চল্লিশ দিন রাত উপবাস থেকে শেষে ক্ষুধিত হলেন।
- পুনরুত্থানের পর যীশু চল্লিশ দিন ধরে দেখা দেনপ্রেরিত 1:3
পদগুলি
প্রেরিত 1:3নিজের দুঃখ সহ্য করার পর তিনি অনেক প্রমাণ দিয়ে তাঁদের কাছে নিজেকে জীবিত দেখালেন, চল্লিশ দিন ধরে তাঁদের কাছে দেখা দিলেন এবং ঈশ্বরের রাজ্যের ব্যাপারে বিভিন্ন কথা বললেন।
চল্লিশ বছর
- ইস্রায়েল মরুপ্রান্তে চল্লিশ বছর মান্না খায়যাত্রা 16:35
পদগুলি
যাত্রা 16:35ইস্রায়েল সন্তানেরা চল্লিশ বছর, যতক্ষণ না বসবাসকারী দেশে উপস্থিত হল, ততক্ষণ সেই মান্না খেল; কনান দেশের সীমাতে উপস্থিত না হওয়া পর্যন্ত তারা মান্না খেত।
- চল্লিশ বছর ঘুরে বেড়ানো, গুপ্তচরদের প্রতিটি দিনের জন্য এক বছরগণ 14:34
পদগুলি
গণ 14:34তোমরা যে চল্লিশ দিন দেশ পরীক্ষা করেছ, সেই দিনের র সংখ্যা অনুসারে চল্লিশ বছর, এক এক দিনের র জন্য এক এক বছর, তোমরা তোমাদের অপরাধ বহন করবে, আর আমার শত্রুতা কেমন, তা তোমরা জানবে’।
- ইস্হাক চল্লিশ বছর বয়সে রিবিকাকে বিয়ে করেনআদি 25:20
পদগুলি
আদি 25:20চল্লিশ বছর বয়সে ইসহাক অরামীয় বথূয়েলের মেয়ে অরামীয় লাবনের বোন রিবিকাকে পদ্দন-অরাম থেকে এনে বিয়ে করেন।
- মোশি চল্লিশ বছর বয়সে নিজের লোকদের দেখতে যান; চল্লিশ বছর পরে ঝোপপ্রেরিত 7:23, প্রেরিত 7:30
পদগুলি
প্রেরিত 7:23পরে তাঁর প্রায় সম্পূর্ণ চল্লিশ বছর বয়স হওয়ার পর নিজের ভাইদের, ইস্রায়েল সন্তানদের, পরিচয় করার ইচ্ছা তার হৃদয়ে জাগলো।
প্রেরিত 7:30পরে চল্লিশ বছর পূর্ণ হলে সীনয় পর্বতের মরূপ্রান্তে এক দূত একটা ঝোপে অগ্নিশিখায় তাকে দেখা দিল।
- কয়েকজন বিচারকর্তার সময়ে দেশ চল্লিশ বছর বিশ্রাম পায়বিচারক 3:11, বিচারক 5:31, বিচারক 8:28
পদগুলি
বিচারক 3:11এই ভাবে চল্লিশ বছর পর্যন্ত দেশ শান্তিতে থাকল; পরে কনসের ছেলে অৎনীয়েলের মৃত্যু হল।
বিচারক 5:31হে সদাপ্রভু, তোমার সব শত্রু এই ভাবে বিনষ্ট হোক, কিন্তু যারা তোমাকে প্রেম করে তারা প্রভাবশালী সূর্য্যের মতো হোক। পরে চল্লিশ বছর দেশে শান্তি থাকল।
বিচারক 8:28এই ভাবে মিদিয়ন ইস্রায়েলীয়দের সামনে নত হল, আর মাথা তুলতে পারল না। আর গিদিয়োনের দিনের চল্লিশ বৎসর দেশ শান্তিতে থাকল।
- পলেষ্টীয়রা চল্লিশ বছর ইস্রায়েলকে শাসন করেবিচারক 13:1
পদগুলি
বিচারক 13:1পরে ইস্রায়েলীয়রা সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তাই করল; তাতে সদাপ্রভু চল্লিশ বছর তাদেরকে পলেষ্টীয়দের হাতে সমর্পণ করলেন।
- এলি চল্লিশ বছর ইস্রায়েলের বিচার করেন1 শমূ 4:18
পদগুলি
1 শমূ 4:18তখন সে ঈশ্বরের সিন্দুকের নাম করার সঙ্গে সঙ্গেই এলি ফটকের পাশে তাঁর আসন থেকে পিছন দিকে পড়ে গেলেন এবং তাঁর ঘাড় ভেঙে গেল, তিনি মারা গেলেন, কারণ তিনি বুড়ো হয়ে গিয়েছিলেন এবং তাঁর শরীর ভারী ছিল। তিনি চল্লিশ বছর ইস্রায়েলীয়দের বিচার করেছিলেন।
- পৌল বলেন, শৌলের অধীনে চল্লিশ বছরপ্রেরিত 13:21
পদগুলি
প্রেরিত 13:21তারপরে তারা একজন রাজা চাইল, তারফলে ঈশ্বর তাদের চল্লিশ বছরের জন্য বিন্যামীন বংশের কিসের ছেলে শৌলকে দিলেন।
- দায়ূদ চল্লিশ বছর রাজত্ব করেন: সাত বছর হিব্রোণে, তেত্রিশ বছর যিরূশালেমে2 শমূ 5:4, 1 রাজা 2:11
পদগুলি
2 শমূ 5:4দায়ূদ ত্রিশ বছর বয়সে রাজত্ব করতে শুরু করেন এবং চল্লিশ বছর রাজত্ব করেন৷
1 রাজা 2:11তিনি ইস্রায়েলের উপরে চল্লিশ বছর রাজত্ব করেছিলেন সাত বছর হিব্রোণে আর তেত্রিশ বছর যিরূশালেমে।
- শলোমন চল্লিশ বছর রাজত্ব করেন1 রাজা 11:42
পদগুলি
1 রাজা 11:42শলোমন যিরূশালেমে চল্লিশ বছর ধরে গোটা ইস্রায়েল জাতির উপর রাজত্ব করেছিলেন।
- যোয়াশ যিরূশালেমে চল্লিশ বছর রাজত্ব করেন2 রাজা 12:1
পদগুলি
2 রাজা 12:1যেহূর রাজত্বের সপ্তম বছরে যিহোয়াশ রাজত্ব করতে শুরু করে যিরূশালেমে চল্লিশ বছর রাজত্ব করেন। তাঁর মায়ের নাম সিবিয়া, তিনি বের-শেবা নগরের মেয়ে।
চল্লিশ বেত্রাঘাত
- ব্যবস্থা চল্লিশটির বেশি বেত্রাঘাত অনুমতি দিত নাদ্বিতীয় 25:3
পদগুলি
দ্বিতীয় 25:3সে চল্লিশ আঘাত করতে পারে, তার বেশি না; পাছে সে বেশি আঘাতের মাধ্যমে অনেক প্রহার করালে তোমার ভাই তোমার সামনে তুচ্ছনীয় হয়।
- পৌল পাঁচবার একটি কম চল্লিশ বেত্রাঘাত পেয়েছিলেন2 করি 11:24
পদগুলি
2 করি 11:24ইহূদিরা আমাকে পাঁচ বার চাবুক দিয়ে ঊনচল্লিশ বার মেরেছিল।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব