বিস্ময়কর খুঁটিনাটি
বাইবেলে পথঘাট
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 15টি অংশ, লাইন ধরে ধরে।
- ইস্রায়েল ইদোমের মধ্য দিয়ে রাজপথে চলার অনুমতি চায়গণ 20:17–19
পদগুলি
গণ 20:17–19আমি অনুরোধ করি, তুমি তোমার দেশের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে দাও। আমরা শস্যক্ষেত দিয়ে যাব না, কুয়োর জলও পান করব না; শুধুমাত্র রাজপথ দিয়ে যাব; যে পর্যন্ত তোমার সীমানা পার না হই, ততক্ষণ ডানে কিংবা বামে ফিরব না’।” ইদোমের রাজা তাঁকে বলল, “তুমি আমার দেশের মধ্যে দিয়ে যেতে পাবে না, গেলে আমি তরোয়াল নিয়ে তোমাকে আক্রমণ করব।” তখন ইস্রায়েল সন্তানরা তাকে বলল, “আমরা রাজপথ দিয়েই যাব। আমরা কিংবা আমাদের পশুরা যদি তোমার জল পান করি, তবে আমরা তার দাম দেব। আর কিছু নয়, শুধুমাত্র আমাদের পায়ে হেঁটে যেতে দাও।”
- ইমোরীয়দের রাজা সীহোনের কাছেও একই অনুরোধগণ 21:22, দ্বিতীয় 2:27
পদগুলি
গণ 21:22“তোমার দেশের মধ্যে দিয়ে আমাকে যেতে দাও; আমরা পথ ছেড়ে শস্যক্ষেতে কিংবা আঙ্গুরক্ষেতে ঢুকবো না, কুয়োর জলও পান করব না; যতদিন তোমার সীমানা পার না হই, ততদিন রাজপথ দিয়ে যাব।”
দ্বিতীয় 2:27“তুমি নিজের দেশের মধ্য দিয়ে আমাকে যেতে দাও, আমি রাজপথ ধরেই যাব, ডান দিকে কি বাম দিকে ফিরব না।
- আশ্রয়-নগরগুলোর দিকে পথ তৈরি করা হয়দ্বিতীয় 19:3
পদগুলি
দ্বিতীয় 19:3তুমি রাস্তা তৈরী করবে এবং তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশের অধিকার তোমাকে দেন, তোমার সেই দেশের ভূমির তিন রাস্তা তৈরী ভাকরবে; তাতে প্রত্যেক হত্যাকারীরা সেই শহরে পালিয়ে যেতে পারবে।
- ইফ্রাথের পথে রাহেলকে কবর দেওয়া হয়আদি 35:19
পদগুলি
আদি 35:19এই ভাবে রাহেলের মৃত্যু হল এবং ইফ্রাথ অর্থাৎ বৈৎলেহমের পথের পাশে তার কবর হল।
- যিহোশূয় বৈৎ-হোরোণের চড়াই পথে শত্রুদের তাড়া করেনযিহো 10:10
পদগুলি
যিহো 10:10তখন সদাপ্রভু ইস্রায়েলের সাক্ষাৎে তাদেরকে হতভম্ভ করলেন, তাতে তিনি গিবিয়োনে মহাসংহারে তাদেরকে আঘাত করে বৈৎ-হোরোণের আরোহণ-পথ দিয়ে তাদেরকে তাড়া করলেন এবং অসেকা ও মক্কেদা পর্যন্ত তাদেরকে আঘাত করলেন।
- শম্গরের সময়ে রাজপথগুলো জনশূন্য ছিলবিচারক 5:6
পদগুলি
বিচারক 5:6অনাতের পুত্র শম্গরের দিনের, যায়েলের দিনের, রাজপথ শূন্য হল, পথিকেরা অন্য পথ দিয়ে যেত।
- শীলো, বৈথেল থেকে শিখিমের রাস্তার পূর্ব দিকেবিচারক 21:19
পদগুলি
বিচারক 21:19শেষে তাঁরা বললেন, “দেখ, শীলোতে প্রতিবছর সদাপ্রভুর উদ্দেশ্যে এক উৎসব হয়ে থাকে।” ওটা বৈথেলের উত্তরদিকে, বৈথেল থেকে যে রাজপথ শিবিষয় নৈবেদ্যের দিকে গিয়েছে, তার পূর্ব্বদিকে এবং লবোনার দক্ষিণদিকে অবস্থিত।
- গরুগুলো সিন্দুক টেনে সোজা বৈৎ-শেমশের রাস্তা ধরে যায়1 শমূ 6:12
পদগুলি
1 শমূ 6:12আর সেই দুটো গরু বৈৎ-শেমশের সোজা পথ ধরে চলল, রাজপথ দিয়ে হাম্বা রব করতে করতে চলল, ডানে কিম্বা বাঁয়ে ফিরল না এবং পলেষ্টীয়দের শাসনকর্তারা বৈৎ-শেমশের সীমা পর্যন্ত তাদের পিছনে পিছনে গেলেন।
- জলনালার পাশে ধোপার মাঠের রাস্তাযিশা 7:3
পদগুলি
যিশা 7:3তখন সদাপ্রভু যিশাইয়কে বললেন, তুমি ও তোমার ছেলে শার-যাশূব আহসের সঙ্গে দেখা করার জন্যে উপরের পুকুরের জলনির্গমন-প্রণালীর মুখের কাছে ধোপার মাঠের রাস্তায় যাও।
- যিরূশালেম থেকে যিরীহোতে নামার পথে এক লোক ডাকাতের হাতে পড়েলুক 10:30–31
পদগুলি
লুক 10:30–31এই কথায় যীশু বললেন, “এক ব্যক্তি যিরুশালেম থেকে যিরীহোর দিকে নেমে যাচ্ছিলেন, এমন দিনের সে ডাকাতদের হাতে পড়ল, তারা তার পোশাক খুলে নিল এবং তাকে মেরে আধমরা করে ফেলে চলে গেল।” ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়েই নেমে আসছিলেন, সে তাকে দেখে এক পাশ দিয়ে চলে গেল।
- যিরীহো থেকে বেরোনোর পথের ধারে বরতীময় বসে ছিলমার্ক 10:46
পদগুলি
মার্ক 10:46পরে তাঁরা যিরীহোতে এলেন। আর যীশু যখন নিজের শিষ্যদের ও অনেক লোকের সঙ্গে যিরীহো থেকে বের হয়ে যাচ্ছিলেন, তখন তীময়ের ছেলে বরতীময় নামে একজন অন্ধ ভিখারী পথের পাশে বসেছিল।
- ইম্মায়ূ, যিরূশালেম থেকে প্রায় সাত মাইললুক 24:13
পদগুলি
লুক 24:13আর দেখ, সেই দিন তাদের দুজন যিরুশালেম থেকে সাত মাইল দূরে ইম্মায়ূ নামে গ্রামে যাচ্ছিলেন,
- যিরূশালেম থেকে ঘসায় যাওয়ার মরুভূমির পথপ্রেরিত 8:26
পদগুলি
প্রেরিত 8:26পরে প্রভুর একজন দূত ফিলিপকে বললেন, দক্ষিণে দিকে, যে রাস্তাটা যিরূশালেম থেকে ঘসা শহরের দিকে নেমে গেছে, সেই দিকে যাও; সেই জায়গাটা মরূপ্রান্তে অবস্থিত।
- গালীলে যাওয়ার পথে যীশুকে শমরিয়ার মধ্য দিয়ে যেতে হয়যোহ 4:3–5
পদগুলি
যোহ 4:3–5তখন তিনি যিহূদিয়া ছাড়লেন এবং আবার গালীলে চলে গেলেন। আর গালীলে যাবার দিন শমরিয়ার মধ্য দিয়ে তাঁকে যেতে হল। তখন তিনি শুখর নামক শমরিয়ার এক শহরের কাছে আসলেন; যাকোব তাঁর পুত্র যোষেফকে যে জমি দান করেছিলেন এই শহর তার কাছে।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব