Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › জাহাজ ও সমুদ্রযাত্রা

বিস্ময়কর খুঁটিনাটি

বাইবেলে জাহাজ ও সমুদ্রযাত্রা

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 31টি অংশ, লাইন ধরে ধরে।

  • নোহের জাহাজ: গোফর কাঠের, কামরাসহ, ধূনা দিয়ে লেপাআদি 6:14–15
    পদগুলি
    আদি 6:14–15তুমি গোফর কাঠ দিয়ে এক জাহাজ তৈরী কর; সেই জাহাজের মধ্যে কামরা তৈরী করবে ও তার ভিতরে ও বাইরে ধূনা দিয়ে লেপে দেবে। এই ভাবে তা তৈরী করবে। জাহাজ দৈর্ঘ্যে তিনশো হাত, প্রস্থে পঞ্চাশ হাত ও উচ্চতায় ত্রিশ হাত হবে।
  • শলোমন সূফসাগরের তীরে ইৎসিয়োন-গেবরে জাহাজের বহর তৈরি করেন1 রাজা 9:26
    পদগুলি
    1 রাজা 9:26রাজা শলোমন সুফসাগরের তীরে ইদোমের এলৎ শহরের কাছে ইৎসিয়োন গেবরে কিছু জাহাজ তৈরী করলেন।
  • হীরমের নাবিকেরা ওফীর থেকে 450 তালন্ত সোনা আনে2 বংশ 8:18
    পদগুলি
    2 বংশ 8:18আর হূরম তাঁর দাসেদের দিয়ে তাঁর কাছে কয়েকটি জাহাজ ও সামুদ্রিক কাজে দক্ষ দাসদেরকে পাঠালেন; তারা শলোমনের দাসেদের সঙ্গে ওফীরে গিয়ে সেখান থেকে চারশো পঞ্চাশ তালন্ত সোনা নিয়ে শলোমন রাজার কাছে আনলো।
  • প্রতি তিন বছরে: সোনা, রূপা, হাতির দাঁত, বানর ও ময়ূর1 রাজা 10:22
    পদগুলি
    1 রাজা 10:22সাগরে হীরমের জাহাজের সঙ্গে রাজারও বড় বড় তর্শীশ জাহাজ ছিল। প্রতি তিন বছর পর পর সেই জাহাজগুলো সোনা, রূপা, হাতির দাঁত, বানর ও বেবুন নিয়ে ফিরে আসত।
  • যিহোশাফটের জাহাজগুলো যাত্রার আগেই ভেঙে যায়1 রাজা 22:48, 2 বংশ 20:36–37
    পদগুলি
    1 রাজা 22:48যিহোশাফট সোনা ওফীরে নিয়ে যাবার জন্য কতগুলো বড় বড় তর্শীশ জাহাজ তৈরী করলেন, কিন্তু সেগুলোর আর যাওয়া হল না, কারণ ইৎসিয়োন গেবরে সেগুলো ধ্বংস হয়ে গিয়েছিল।
    2 বংশ 20:36–37তিনি তর্শীশে যাবার জন্য জাহাজ তৈরীর কাজে তাঁর সঙ্গে যোগ দিলেন, আর তাঁরা ইৎসিয়োন-গেবরে সেই জাহাজগুলি তৈরী করলেন। তখন মারেশার অধিবাসী দোদাবাহূর ছেলে ইলীয়েষর যিহোশাফটের বিরুদ্ধে এই ভবিষ্যদ্বাণী করলেন, “আপনি অহসিয়ের সঙ্গে যোগ দিয়েছেন, এই জন্য না আপনি যা তৈরী করেছেন তা সদাপ্রভু ভেঙে ফেললেন।” আর ঐ সকল জাহাজগুলি ভেঙে গেল, তর্শীশে যেতে পারল না।
  • যিহিষ্কেল সোরকে দেবদারু, এরস, ওক ও মসিনার জাহাজ হিসেবে কল্পনা করেনযিহি 27:5–7
    পদগুলি
    যিহি 27:5–7তারা সনীরীয় দেবদারু কাঠে তোমার সমস্ত তক্তা তৈরী করেছে, তোমার জন্য মাস্তুল তৈরী করার জন্যে লিবানোন থেকে এরস গাছ গ্রহণ করেছে। তারা বাশন দেশীয় অলোন গাছ থেকে তোমার দাঁড় তৈরী করেছে; কিত্তীয় উপকূলসমূহ থেকে আনা তাশূর কাঠে খোদাই করা হাতির দাঁত দিয়ে তোমার তক্তা তৈরী করেছে। তোমার পতাকার মত মিশর থেকে আনা রঙিন মসীনা-বস্ত্র তোমার পাল ছিল; ইলীশার উপকূল-সমূহ থেকে আনা নীল ও বস্ত্র তোমার আচ্ছাদন ছিল।
  • নলখাগড়ার নৌকায় দূতেরা জলপথে যায়যিশা 18:2
    পদগুলি
    যিশা 18:2যে সমুদ্র পথ দিয়ে নলের তৈরী নৌকায় জলের ওপর দিয়ে দূত পাঠাচ্ছে। যাও, হে দ্রুতগামী দূতেরা, যে জাতি লম্বা ও কোমল, যে জাতিকে কাছের ও দূরের লোকেরা ভয় করে, যে জাতি শক্তিশালী ও জয়ী, যার দেশ নদী বিভক্ত, তোমরা তার কাছে ফিরে যাও।
  • বড় জাহাজকে খুব ছোট একটি হাল দিয়ে চালানো হয়যাকো 3:4
    পদগুলি
    যাকো 3:4আর দেখ, জাহাজগুলিও খুব বড় এবং প্রচন্ড বাতাসে চলে, তা সত্বেও সে সেগুলিকে খুব ছোটো হালের মাধ্যমে নাবিকের মনের ইচ্ছা যে দিকে চায়, সেই দিকে চালাতে পারে।
  • সমুদ্রে জাহাজের পথ: আগূরের কাছে অত্যন্ত আশ্চর্যহিতো 30:18–19
    পদগুলি
    হিতো 30:18–19তিনটে আমার জ্ঞানের বাইরে, চারটে আমি বুঝতে পারি না; ঈগল পাখির পথ আকাশে, সাপের পথ পাহাড়ের ওপরে, জাহাজের পথ সমুদ্রের মাঝখানে, পুরুষের পথ যুবতীতে।

যাত্রা

  • যোনা তর্শীশগামী এক জাহাজের ভাড়া দেনযোনা 1:3
    পদগুলি
    যোনা 1:3কিন্তু যোনা সদাপ্রভুর সামনে থেকে তর্শীশে পালাবার জন্য উঠলেন; তিনি যাফোতে নেমে গিয়ে, তর্শীশে যাবে এমন এক জাহাজ পেলেন; তখন জাহাজের ভাড়া দিয়ে সদাপ্রভুর সামনে থেকে নাবিকদের সঙ্গে তর্শীশে যাবার জন্য সেই জাহাজে প্রবেশ করলেন।
  • ঝড়ের মধ্যে নাবিকেরা মালপত্র সমুদ্রে ফেলে দেয়যোনা 1:4–5
    পদগুলি
    যোনা 1:4–5কিন্তু সদাপ্রভু সমুদ্রে প্রচন্ড ঝড়ো বায়ু পাঠিয়ে দিলেন, সমুদ্রে ভীষণ ঝড় উঠল, এমন কি, জাহাজ ভেঙে যাবার মত হল। তখন নাবিকেরা ভয় পেল, প্রত্যেকে নিজের নিজের দেবতার কাছে কাঁদতে লাগল, আর ওজন কমানোর জন্য জাহাজের মাল সমুদ্রে ফেলে দিল। কিন্তু যোনা জাহাজের তলায় নেমেছিলেন এবং এমন ঘুমিয়ে ছিলেন যে গভীর ঘুমে মগ্ন ছিলেন।
  • তারা জোরে দাঁড় বায়, কিন্তু তীরে পৌঁছাতে পারে নাযোনা 1:13
    পদগুলি
    যোনা 1:13তবুও সেই লোকেরা জাহাজ ফিরিয়ে ডাঙায় নিয়ে যাবার জন্য ঢেউ কাটতে চেষ্টা করল; কিন্তু পারল না, কারণ সমুদ্র তাদের বিপরীতে আরো ভয়াবহ হয়ে উঠছিল।
  • যীশু শিমোনের নৌকা থেকে লোকদের শিক্ষা দেনলুক 5:2–3
    পদগুলি
    লুক 5:2–3আর তিনি দেখতে পেলেন, হ্রদের কাছে দুটি নৌকা আছে, কিন্তু জেলেরা নৌকা থেকে নেমে জাল ধুচ্ছিল। তাতে তিনি ঐ দুটি নৌকার মধ্যে একটিতে, শিমোনের নৌকাতে, উঠে ডাঙা থেকে একটু দূরে যেতে তাঁকে অনুরোধ করলেন; আর তিনি নৌকায় বসে লোকদের উপদেশ দিতে লাগলেন।
  • ঝড়ের সময় যীশু নৌকার পিছনে বালিশে মাথা রেখে ঘুমানমার্ক 4:37–38
    পদগুলি
    মার্ক 4:37–38পরে ভীষণ ঝড় উঠল এবং সমুদ্রের ঢেউগুলো নৌকার ওপর পড়তে লাগলো এবং নৌকা জলে ভর্তি হতে লাগল। তখন তিনি নৌকার পিছন দিকে বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন; আর তাঁরা তাঁকে জাগিয়ে বললেন, “হে গুরু, আপনার কি মনে হচ্ছে না যে, আমরা মরতে চলেছি?”
  • শিষ্যরা বাতাসের বিরুদ্ধে প্রাণপণে দাঁড় বায়মার্ক 6:48
    পদগুলি
    মার্ক 6:48পরে যীশু দেখতে পেলেন শিষ্যরা নৌকায় করে যেতে খুব কষ্ট করছিল কারণ হাওয়া তাদের বিপরীত দিক থেকে বইছিল। আর প্রায় শেষ রাত্রিতে যীশু সমুদ্রের উপর দিয়ে হেঁটে তাঁদের কাছে আসলেন এবং তাঁদেরকে ফেলে এগিয়ে যাচ্ছিলেন।
  • পৌলের তিনবার জাহাজডুবি হয়েছিল এবং এক দিন তিনি গভীর সমুদ্রে কাটান2 করি 11:25
    পদগুলি
    2 করি 11:25তিনবার বেত দিয়ে মেরেছে, একবার তারা আমাকে পাথর দিয়ে মেরেছে, তিনবার জাহাজ ডুবি হয়েছিল এবং আমি এক রাত ও এক দিন জলের মধ্যে কাটিয়েছি।

রোমে পৌলের যাত্রা

  • এশিয়ার উপকূল ধরে আদ্রামুত্তীয়ের এক জাহাজপ্রেরিত 27:2
    পদগুলি
    প্রেরিত 27:2পরে আমরা আদ্রামুত্তীয় থেকে জাহাজে উঠে যাত্রা করলাম, যে জাহাজটি এশিয়ার উপকূলের সমস্ত জায়গায় যাবে। মাকিদনিয়ার থিষলনীকীর অধিবাসী আরিষ্টার্খ আমাদের সঙ্গে ছিলেন।
  • উপবাসপর্বের পরে সমুদ্রযাত্রা বিপজ্জনক ছিলপ্রেরিত 27:9
    পদগুলি
    প্রেরিত 27:9এই ভাবে অনেকদিন চলে যাওয়ায় ইহুদীদের উপবাসপর্ব্ব পার হয়ে গিয়েছিল এবং জলযাত্রা খুবই সঙ্কটজনক হয়ে পড়ায় পৌল তাদের পরামর্শ দিলেন।
  • উরাকুলো ঝড় আঘাত করে; তারা জাহাজের নিচ দিয়ে দড়ি বাঁধেপ্রেরিত 27:14, প্রেরিত 27:17
    পদগুলি
    প্রেরিত 27:14কিন্তু অল্প দিন পর দীপের উপকূল হতে উরাকুলো (আইলা) নামে এক শক্তিশালী ঝড় আঘাত করতে লাগল।
    প্রেরিত 27:17তখন নাবিকরা সেটা তুলে নিয়ে নানা উপায়ে জাহাজের পাশে দড়ি দিয়ে বেঁধে রাখলো; আর সুতি নামক চড়াতে গিয়ে যেন না পড়ে তার ভয়ে নোঙ্গর নামিয়ে চলল।
  • প্রথমে মালপত্র, তারপর জাহাজের সরঞ্জাম সমুদ্রে ফেলা হয়প্রেরিত 27:18–19
    পদগুলি
    প্রেরিত 27:18–19আমরা অতিশয় ঝড়ের মধ্যে পড়ায় পরদিন তারা মালপত্র জলে ফেলে দিতে লাগল। তৃতীয় দিনের নাবিকরা তাদের নিজেদের জিনিসপত্র ফেলে দিল।
  • জল মাপা: গভীরতা কমে আসছেপ্রেরিত 27:28
    পদগুলি
    প্রেরিত 27:28আর তারা জল মেপে বিশ বাঁউ জল পেলো; একটু পরে পুনরায় জল মেপে পনের বাঁউ পেলো।
  • জাহাজের পিছন থেকে চারটি নোঙর ফেলা হয়প্রেরিত 27:29
    পদগুলি
    প্রেরিত 27:29তখন আমরা যেন কোন পাথরময় স্থানে গিয়ে না পড়ি সেই ভয়ে তারা জাহাজের পিছন দিকে চারটি নোঙ্গর ফেলে প্রার্থনা করে দিনের র অপেক্ষায় থাকলো।
  • নাবিকেরা ছোট নৌকায় পালাতে চায়; সৈন্যরা দড়ি কেটে দেয়প্রেরিত 27:30, প্রেরিত 27:32
    পদগুলি
    প্রেরিত 27:30নাবিকরা জাহাজ থেকে পালাবার চেষ্টা করছিল এবং গলহীর কিছু আগে নোঙর ফেলবার ছল করে নৌকাটি সমুদ্রে নামিয়ে দিয়েছিল,
    প্রেরিত 27:32তখন সেনারা নৌকার দড়ি কেটে সেটি জলে পড়তে দিল।
  • জাহাজে 276 জন লোক ছিলপ্রেরিত 27:37
    পদগুলি
    প্রেরিত 27:37সেই জাহাজে আমরা সবশুদ্ধ দুশো ছিয়াত্তর লোক ছিলাম।
  • জাহাজ হালকা করতে তারা শস্য সমুদ্রে ফেলে দেয়প্রেরিত 27:38
    পদগুলি
    প্রেরিত 27:38সকলে খেয়ে তৃপ্ত হলে, পরে তারা সমস্ত গম সমুদ্রে ফেলে দিয়ে জাহাজের ভার হালকা করলো।
  • জাহাজ চড়ায় আটকে যায় এবং পিছনের অংশ ভেঙে পড়েপ্রেরিত 27:41
    পদগুলি
    প্রেরিত 27:41কিন্তু দুই দিকে উত্তাল জল আছে এমন জায়গায় গিয়ে পড়াতে চড়ার উপর জাহাজ আটকে গেল, তাতে জাহাজের সামনের দিকটা বেঁধে গিয়ে অচল হয়ে গেল, কিন্তু পিছন দিকটা প্রবল ঢেউয়ের আঘাতে ভেঙে যেতে লাগলো।
  • সবাই তীরে পৌঁছায়, কেউ কেউ তক্তায় ভেসেপ্রেরিত 27:44
    পদগুলি
    প্রেরিত 27:44আর বাকি সকলে তক্তা বা জাহাজের যা পায়, তা ধরে ডাঙায় উঠুক। এই ভাবে সবাই ডাঙায় উঠে রক্ষা পেলো।
  • যমজ ভাইয়ের চিহ্নওয়ালা আলেকসান্দ্রিয়ার এক জাহাজে রোমের দিকেপ্রেরিত 28:11
    পদগুলি
    প্রেরিত 28:11তিনমাস চলে যাওয়ার পর আমরা আলেকসান্দ্রিয় এক জাহাজে উঠে যাত্রা করলাম; সেই জাহাজ ঐ দ্বীপে শীতকাল কাটাচ্ছিল, তার মাথায় জমজ ভাইয়ের চিহ্ন ছিল।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব