অন্বেষণ › বিষয় › চাবি, সিলমোহর ও সিলমোহরের আংটি
বিস্ময়কর খুঁটিনাটি
বাইবেলে চাবি, সিলমোহর ও সিলমোহরের আংটি
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 27টি অংশ, লাইন ধরে ধরে।
চাবি ও খিল
- এহূদ রাজা ইগ্লোনের উপরের ঘরের দরজা পিছন থেকে বন্ধ করে দেনবিচারক 3:23
পদগুলি
বিচারক 3:23পরে এহূদ বারান্দায় বেরিয়ে এলেন এবং উপরের ঘরের দরজা বন্ধ করে খিল দিয়ে দিলেন।
- দাসেরা অপেক্ষা করে, তারপর চাবি নিয়ে দরজা খোলেবিচারক 3:24–25
পদগুলি
বিচারক 3:24–25পরে এহূদ চলে গেলে রাজার দাসেরা এল; তারা দেখল উপরের ঘরের দরজা বন্ধ। তারা ভাবল, তিনি নিজে অবশ্যই উপরের ঘরে আরাম করছেন। পরে তারা লজ্জিত হওয়া পর্যন্ত অপেক্ষা করল কিন্তু রাজা উপরের ঘরের দরজা খুলল না। তাই তারা চাবি নিয়ে এসে দরজা খুলল, দেখল তাদের প্রভু মারা গিয়ে মাটিতে পড়ে আছেন।
- লেবীয়রা রাতে ঈশ্বরের গৃহ পাহারা দিত এবং প্রতিদিন সকালে খুলত1 বংশ 9:27
পদগুলি
1 বংশ 9:27তারা ঈশ্বরের ঘরের কাছে বাস করত, কারণ সেই ঘর রক্ষা করবার ভার তাদের উপর ছিল, আর রোজ সকালে ঘরের দরজাও তাদের খুলে দিতে হত।
- যিরূশালেমের ফটকগুলো দরজা, খিল ও হুড়কাসহ আবার তৈরি হয়নহি 3:3
পদগুলি
নহি 3:3হস্সনায়ার ছেলেরা মাছ দরজা গাঁথল; তারা তার কড়িকাঠ তুলল এবং তার দরজা স্থাপন করল, আর খিল ও হুড়কা দিল।
সিলমোহর ও আংটি
- যিহূদা বন্ধক হিসেবে তামরের কাছে তার সিলমোহর, দড়ি ও লাঠি রেখে যায়আদি 38:18
পদগুলি
আদি 38:18সে বলল, “কি বন্ধক রাখব?” তামর বলল, “তোমার এই মোহর ও সুতো ও হাতের লাঠি।” তখন সে তাকে সেইগুলি দিয়ে তার কাছে গেল; তাতে সে তা থেকে গর্ভবতী হল।
- তামর: এই সিলমোহর, দড়ি ও লাঠি কার?আদি 38:25
পদগুলি
আদি 38:25পরে বাইরে আনার দিনের সে শ্বশুরকে বলে পাঠাল, যার এই সব বস্তু, সেই পুরুষ থেকে আমার গর্ভ হয়েছে। সে আরো বলল, “এই মোহর, সুতো ও লাঠি কার? চিনে দেখ।”
- ফরৌণ তাঁর সিলমোহরের আংটি যোষেফের আঙুলে পরিয়ে দেনআদি 41:42
পদগুলি
আদি 41:42পরে ফরৌণ হাত থেকে নিজের আংটি খুলে যোষেফের হাতে দিলেন, তাঁকে কার্পাসের ভালো কাপড় পরালেন এবং তাঁর গলায় সোনার হার দিলেন।
- ঈষেবল আহাবের নামে চিঠি লিখে তাঁর সিলমোহর দেন1 রাজা 21:8
পদগুলি
1 রাজা 21:8পরে ঈষেবল আহাবের নাম করে কতগুলো চিঠি লিখে সেগুলোর উপর আহাবের সীলমোহর দিলেন এবং নাবোতের শহরে বাসকারী প্রাচীনদের কাছে ও গণ্যমান্য লোকদের কাছে চিঠিগুলো পাঠিয়ে দিলেন।
- অহশ্বেরশ তাঁর সিলমোহরের আংটি হামনকে দেনইষ্ট 3:10
পদগুলি
ইষ্ট 3:10তখন রাজা নিজের আংটি খুলে ইহুদীদের শত্রু অগাগীয় হম্মদাথার ছেলে হামনকে দিলেন।
- হামনের আদেশ রাজার নামে লেখা এবং আংটি দিয়ে সিলমোহর করা হয়ইষ্ট 3:12
পদগুলি
ইষ্ট 3:12পরে প্রথম মাসের তেরো দিনের রাজার লেখকদের ডাকা হল; সেই দিন হামনের সমস্ত আদেশ অনুসারে রাজার নিযুক্ত রাজ্যপাল সবার ও প্রত্যেক দেশের শাসনকর্ত্তাদের এবং প্রত্যেক জাতির প্রধানদের কাছে, প্রত্যেক দেশের অক্ষর ও প্রত্যেক জাতির ভাষা অনুসারে চিঠি লেখা হল, তা অহশ্বেরশ রাজার নামে লেখা ও রাজার আংটি দিয়ে সীলমোহর করা হল।
- হামনের কাছ থেকে ফিরিয়ে নেওয়া আংটি মর্দখয়কে দেওয়া হয়ইষ্ট 8:2
পদগুলি
ইষ্ট 8:2পরে রাজা তাঁর যে আংটিটা হামনের কাছ থেকে নিয়ে নিয়েছিলেন সেটা নিজের হাত থেকে খুলে নিয়ে মর্দখয়কে দিলেন এবং ইষ্টের হামনের বাড়ির উপরে মর্দখয়কে নিযুক্ত করলেন।
- রাজকীয় আংটিতে সিলমোহর করা আদেশ বাতিল করা যায় নাইষ্ট 8:8
পদগুলি
ইষ্ট 8:8কিন্তু রাজার নাম করে লেখা এবং রাজার আংটি দিয়ে সীলমোহর করা কোনো আদেশ বাতিল করা যায় না। কাজেই এখন যেভাবে তোমাদের ভাল মনে হয় সেই ইহুদীদের পক্ষে রাজার নাম করে আর একটা আদেশ লিখে রাজার স্বাক্ষরের আংটি দিয়ে সীলমোহর কর।”
- মর্দখয় চিঠিগুলো সিলমোহর করে অশ্বারোহী বার্তাবাহকদের দিয়ে পাঠানইষ্ট 8:10
পদগুলি
ইষ্ট 8:10মর্দখয় তখন রাজা অহশ্বেরশের নামে চিঠিগুলো লিখে রাজার স্বাক্ষরের আংটি দিয়ে সীলমোহর করলেন। তারপর তিনি রাজার দ্রুতগামী বিশেষ ঘোড়ায় করে রাজার সংবাদ বাহকরুপী সেবকদের দ্বারা দিয়ে চিঠিগুলো পাঠিয়ে দিলেন।
- সিংহদের গর্ত রাজার ও তাঁর অভিজাতদের আংটি দিয়ে সিলমোহর করা হয়দানি 6:17
পদগুলি
দানি 6:17গুহার মুখে একটা পাথর এনে চাপা দেওয়া হল এবং রাজা ও তাঁর মহান লোকেরা সীলমোহরের আংটি দিয়ে সেটা মুদ্রাঙ্কিত করে দিলেন যাতে দানিয়েলের বিষয়ে কোনো কিছুই পরিবর্তন করা না হয়।
- নেতা, লেবীয় ও যাজকদের নামে সিলমোহর করা একটি লিখিত চুক্তিনহি 9:38, নহি 10:1
- যিরমিয় একটি দলিলে সই ও সিলমোহর করেন: একটি সিলমোহর করা, একটি খোলা কপিযির 32:10–11
পদগুলি
যির 32:10–11আমি গুটানো কাগজে লিখলাম, সীলমোহর করলাম ও সাক্ষী রাখলাম। তখন দাঁড়িপাল্লায় ওজন করে রূপা দিলাম। আমি দুটি গুটানো কাগজ নিলাম নিয়ম ও শর্ত লেখা সীলমোহর করা একটি ও সীলমোহর না করা আর একটি।
- দীর্ঘদিন টিকে থাকার জন্য দলিলগুলো মাটির পাত্রে রাখা হয়যির 32:14
পদগুলি
যির 32:14‘বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন তুমি সীলমোহর করা ও সীলমোহর না করা জমি কেনার গুটানো কাগজ দুটি একটি মাটির পাত্রে রাখ, যাতে তা অনেক দিন ঠিক থাকে’।
- পাথরে সিলমোহর করে এবং পাহারা বসিয়ে যীশুর কবর সুরক্ষিত করা হয়মথি 27:66
পদগুলি
মথি 27:66তাতে তারা গিয়ে পাহারাদারদের সঙ্গে সেই পাথরে মুদ্রাঙ্ক দিয়ে কবর রক্ষা করতে লাগল।
সিলমোহরের মতো খোদাই
- ইস্রায়েলের ছেলেদের নাম সিলমোহরের মতো খোদাই করা দুটি গোমেদক মণিযাত্রা 28:9, যাত্রা 28:11, যাত্রা 39:6
পদগুলি
যাত্রা 28:9পরে তুমি দুই গোমেদক মণি নিয়ে তার উপরে ইস্রায়েলীয়দের নাম খোদাই করবে।
যাত্রা 28:11শিল্পকাজ ও মুদ্রা খোদাইয়ের মত সেই দুটি পাথরের উপরে ইস্রায়েলের বারোটির ছেলের নাম খোদাই করা হবে। তোমরা অবশ্যই পাথরগুলি সোনার বিনুনি করা শিকল দিয়ে আঁটকিয়ে দেবে।
যাত্রা 39:6পরে তাঁরা খোদাই করা মুদ্রার মত ইস্রায়েলের বারোজন ছেলের নামে নকশা করা সোনা দিয়ে বাঁধিয়ে দুটি গোমেদক মণি আঁটকিয়ে ভিতরে রাখলেন।
- বুকপাটার বারোটি মণি, প্রত্যেকটিতে এক বংশের নাম সিলমোহরের মতো খোদাইযাত্রা 28:21, যাত্রা 39:14
পদগুলি
যাত্রা 28:21এই পাথরগুলি ইস্রায়েলীয়দের বারোটি নামানুযায়ী সাজানো হবে; এই গুলি একটি আংটির উপর খোদাই করা প্রত্যেক পাথরে ঐ বারো বংশের জন্য এক এক ছেলের নাম থাকবে।
যাত্রা 39:14এই সকল মণি ইস্রায়েলের বারোজন ছেলের নাম অনুযায়ী হলো, প্রতিটি তাদের নামানুসারেই হল; মুদ্রার মত খোদাই করা প্রত্যেক মণিতে বারোটি বংশের জন্য এক একটি ছেলের নাম হল।
- সিলমোহরের মতো খোদাই করা সোনার পাত: সদাপ্রভুর উদ্দেশে পবিত্রযাত্রা 28:36, যাত্রা 39:30
পদগুলি
যাত্রা 28:36আর তুমি অবশ্যই খাঁটি সোনা দিয়ে একটি পাত তৈরী করবে এবং মুদ্রার মত তার ওপরে “সদাপ্রভুর উদেশ্যে পবিত্র” এই কথা খোদাই করে লিখবে।
যাত্রা 39:30পরে তাঁরা খাঁটি সোনা দিয়ে পবিত্র মুকুটের জন্য পাত তৈরী করলেন এবং খোদাই করা মুদ্রার মত তার উপরে লিখলেন, “সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র।”
- পরমগীতের একটি উক্তি: আমাকে তোমার হৃদয়ে সিলমোহরের মতো রাখোপরম 8:6
পদগুলি
পরম 8:6সীলমোহরের মত করে তুমি আমাকে তোমার হৃদয়ে এবং তোমার বাহুতে রাখ; কারণ ভালবাসা মৃত্যুর মত শক্তিশালী, হৃদয়ের যন্ত্রণা পাতালের মত নিষ্ঠুর, তার শিখা আগুনের শিখা, সেটা সদাপ্রভুর আগুনের মত।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব