Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › বাঁহাতি মানুষ

বিস্ময়কর খুঁটিনাটি

বাইবেলে বাঁহাতি মানুষ

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 5টি অংশ, লাইন ধরে ধরে।

  • গেরার ছেলে এহূদ ছিলেন বাঁহাতি বিন্যামীনীয়বিচারক 3:15
    পদগুলি
    বিচারক 3:15কিন্তু যখন ইস্রায়েলীয়রা সদাপ্রভুর কাছে কাঁদল; তখন সদাপ্রভু তাদের জন্য একজন উদ্ধারকর্তাকে, বিন্যামীনীয় গেরার ছেলে এহূদকে উঠালেন; তিনি বাঁ হাতে সব কাজ করতেন। ইস্রায়েলীয়রা তাঁর দ্বারা মোয়াব-রাজ ইগ্লোনের কাছে উপহার পাঠালেন।
  • তিনি ডান উরুতে এক হাত লম্বা একটি তরোয়াল বেঁধে রাখেনবিচারক 3:16
    পদগুলি
    বিচারক 3:16এহূদ নিজের জন্য একহাত লম্বা একটা দুই দিকে ধারযুক্ত তরোয়াল তৈরী করে নিজের ডান উরুর কাপড়ের ভিতরে বেঁধে রাখলেন।
  • বাঁ হাতে তা টেনে বের করে তিনি রাজা ইগ্লোনকে হত্যা করেনবিচারক 3:21–22
    পদগুলি
    বিচারক 3:21–22তখন এহূদ নিজের বাঁ হাত বাড়িয়ে ডান ঊরু থেকে সেই খড়গ নিয়ে তাঁর শরীরে বিদ্ধ করলেন, আর খড়গের সঙ্গে বাঁটও শরীরে ঢুকে গেল ও খড়গ মেদে আটকে গেল, সেইজন্য তিনি শরীর থেকে খড়গ বের করলেন না; আর তা পিছন দিক দিয়ে বেরিয়ে গেল।
  • বিন্যামীনের 700 জন বাঁহাতি ছিল, যারা চুল লক্ষ্য করে ফিঙে ছুড়তে পারতবিচারক 20:16
    পদগুলি
    বিচারক 20:16আবার এই সকল লোকের মধ্যে সাতশো মনোনীত লোক বাঁ-হাতি ছিল; তাদের প্রত্যেক জন চুল লক্ষ্য করে ফিঙ্গার পাথর মারতে পারত, লক্ষ্যচ্যুত হত না।
  • দায়ূদের বিন্যামীনীয় ধনুর্ধরেরা দুই হাতেই ফিঙে ছুড়ত ও তির মারত1 বংশ 12:2
    পদগুলি
    1 বংশ 12:2এরা তীরন্দাজ ছিল এবং বাঁ হাতে ও ডান হাতে তীর মারতে ও ফিংগা দিয়ে পাথর ছুঁড়তে পারত। এরা ছিল বিন্যামীন গোষ্ঠীর শৌলের বংশের লোক।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব