বিস্ময়কর খুঁটিনাটি
বাইবেলে লবণ
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 21টি অংশ, লাইন ধরে ধরে।
- লোটের স্ত্রী পিছনে তাকিয়ে লবণের স্তম্ভ হয়ে যায়আদি 19:26
পদগুলি
আদি 19:26কিন্তু লোটের স্ত্রী, যে তাঁর পিছনে ছিল, সে পিছনের দিকে তাকাল এবং লবণস্তম্ভ হয়ে গেল।
- স্বাদহীন খাবার কি লবণ ছাড়া খাওয়া যায়?ইয়ো 6:6
পদগুলি
ইয়ো 6:6যার স্বাদ নেই সেটা কি নুন ছাড়া খাওয়া যায়? অথবা ডিমের সাদা অংশে কি কোন স্বাদ আছে?
- ইলীশায় যিরীহোর জলের উৎসে লবণ ছুড়ে দেন2 রাজা 2:20–21
পদগুলি
2 রাজা 2:20–21তিনি বললেন, “আমার কাছে একটা নতুন ভাঁড় এনে তাতে লবণ রাখ।” পরে তাঁর কাছে তা আনল। তিনি বাইরে বেরিয়ে জলের উনুইর কাছে গিয়ে তার মধ্যে লবণ ফেলে দিয়ে বললেন, “সদাপ্রভু বলেন, ‘আমি এই জল ভাল করে দিলাম, আজ থেকে এটা আর মৃত্যু ঘটাবে না এবং ফলও নষ্ট হবে না’।”
- অবীমেলক শিখিম ধ্বংস করে সেখানে লবণ ছড়িয়ে দেয়বিচারক 9:45
পদগুলি
বিচারক 9:45আর অবীমেলক সেই সব দিন ঐ নগরের বিরুদ্ধে যুদ্ধ করল; আর নগর অধিকার করে সেখানকার লোকদেরকে হত্যা করল এবং নগর সমভূমি করে তার ওপরে লবণ ছড়িয়ে দিল।
- নবজাতকের গায়ে লবণ মাখানো হতযিহি 16:4
পদগুলি
যিহি 16:4তোমার জন্মের দিনের, তোমার মা নাভি কাটেনি, তোমাকে জলে তোমাকে পরিষ্কার অথবা তোমাকে লবণ মাখান বা তোমাকে কাপড়ে জড়ায়নি।
- পারস্যের রাজা মন্দিরের জন্য সীমাহীন লবণ মঞ্জুর করেনইষ্রা 6:9, ইষ্রা 7:22
পদগুলি
ইষ্রা 6:9আর তাদের প্রয়োজনীয় জিনিস পত্র অর্থাৎ স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে হোমের জন্য যুবক ষাঁড়, ভেড়া ও ভেড়ার বাচ্চা এবং গম, লবণ, আঙ্গুর রস ও তেল যিরূশালেমে যাজকদের প্রয়োজন অনুসারে বিনা বাধায় প্রত্যেক দিন তাদেরকে দেওয়া হোক,
ইষ্রা 7:22একশো তালন্ত পর্যন্ত রূপা, একশো কোর্ পর্যন্ত গম, একশো বাৎ পর্যন্ত তেল এবং পর্যাপ্ত পরিমাণে লবণ৷
উপাসনায়
- প্রত্যেক শস্য-নৈবেদ্যে লবণ দেওয়া হতলেবী 2:13
পদগুলি
লেবী 2:13আর তুমি নিজের শস্য নৈবেদ্যের প্রত্যেক উপহার লবণাক্ত করবে; তুমি নিজের শস্য নৈবেদ্যে নিজের ঈশ্বরের নিয়মের লবণ দানে ত্রুটি করবে না; তোমার সমস্ত উপহারের সঙ্গে লবণ দেবে।
- যাজকেরা হোমবলির উপর লবণ ছিটিয়ে দিতেনযিহি 43:24
পদগুলি
যিহি 43:24তাদেরকে সদাপ্রভুর সামনে উপস্থিত করবে এবং যাজকরা তাদের ওপরে নুন ছিটিয়ে দিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে হোমের জন্য তাদেরকে বলিদান করবে।
- লবণের চুক্তিগণ 18:19, 2 বংশ 13:5
পদগুলি
গণ 18:19ইস্রায়েল সন্তানরা যে সমস্ত পবিত্র বস্তু উত্তোলনীয় উপহার হিসাবে সদাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করে, সেই সব আমি চিরস্থায়ী অধিকারের জন্য তোমাকে ও তোমার ছেলেদেরকে ও তোমার মেয়েদেরকে দিলাম; তোমার ও তোমার বংশের পক্ষে এটা আমার সাক্ষাৎে চিরস্থায়ী লবণের নিয়ম।”
2 বংশ 13:5ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু ইস্রায়েলের রাজপদ চিরকালের জন্য দায়ূদকে দিয়েছেন; তাঁকে ও তাঁর সন্তানদের লবণ নিয়মের মাধ্যমে দিয়েছেন, এটা জানার কি তোমাদের প্রয়োজন নেই?
স্থান
- লবণসমুদ্র, ইস্রায়েলের পূর্ব সীমাআদি 14:3, গণ 34:12, যিহো 15:2
- যিহূদার মরুপ্রান্তে লবণ-নগরযিহো 15:62
পদগুলি
যিহো 15:62নিব্শন, লবন-নগর ও ঐন্-গদী; তাদের গ্রামের সঙ্গে ছয়টি নগর।
- লবণ উপত্যকায় ইদোমের সঙ্গে যুদ্ধ2 শমূ 8:13, 2 রাজা 14:7
পদগুলি
2 শমূ 8:13আর দায়ূদ অরামকে আঘাত করে ফিরে আসবার দিন লবণ উপত্যকাতে আঠারো হাজার জনকে হত্যা করে খুব সুনাম অর্জন করলেন৷
2 রাজা 14:7তিনি লবণ উপত্যকায় দশ হাজার ইদোমীয় লোককে হত্যা করলেন এবং যুদ্ধ করে সেলা দখল করে তার নাম যক্তেল রাখলেন; আজও সেই নাম আছে।
উক্তি
- যে লবণ তার স্বাদ হারায়, তা কোনো কাজের নয়মথি 5:13, লুক 14:34
- নিজেদের মধ্যে লবণ রাখো, এবং শান্তিতে থাকোমার্ক 9:50
পদগুলি
মার্ক 9:50লবণ সব জিনিসকে স্বাদযুক্ত করে কিন্তু, লবণ যদি তার নোনতা স্বাদ হারায়, তবে সেই লবণকে কিভাবে স্বাদযুক্ত করা যাবে? তোমরা লবণের মতো হও নিজেদের মনে ভালবাসা রাখো এবং নিজেরা শান্তিতে থাক।
- তোমাদের কথা যেন সব সময় লবণে স্বাদযুক্ত ও অনুগ্রহপূর্ণ হয়কল 4:6
পদগুলি
কল 4:6তোমরা সবদিন করুণাবিষ্ট হয়ে কথা বল। লবণের মত স্বাদযুক্ত হও এবং প্রত্যেক জনকে কিভাবে উত্তর দেবে তা জানো।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব