বিস্ময়কর খুঁটিনাটি
বাইবেলে বিশ্বাসঘাতক
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 26টি অংশ, লাইন ধরে ধরে।
যিহূদা
- ঈষ্করিয়োতীয় যিহূদা, বারোজনের একজন, যে বিশ্বাসঘাতক হললুক 6:16
পদগুলি
লুক 6:16এবং ঈষ্করিয়োতীয় যিহূদা, যে যাকোবের সন্তান তাঁকে শত্রুর হাতে সমর্পণ করেছিল।
- টাকার থলির রক্ষক হিসেবে সে তা থেকে চুরি করতযোহ 12:6
পদগুলি
যোহ 12:6সে যে গরিব লোকদের জন্য চিন্তা করে একথা বলেছিল তা নয়, কিন্তু কারণ সে ছিল একজন চোর: সেই টাকার থলি তার কাছে থাকত এবং কিছু সে নিজের জন্য নিয়ে নিত।
- সে প্রধান যাজকদের জিজ্ঞাসা করে, তারা কী দেবে: ত্রিশটি রূপার মুদ্রামথি 26:14–15
পদগুলি
মথি 26:14–15তখন বারো জনের মধ্যে একজন, যাকে ঈষ্করিয়োতীয় যিহূদা বলা হয়, সে প্রধান যাজকদের কাছে গিয়ে বলল, “আমাকে কি দিতে চান, বলুন, আমি তাঁকে আপনাদের হাতে সমর্পণ করব।” তারা তাকে ত্রিশটা রূপার মুদ্রা গুনে দিল।
- তখন থেকে সে ভিড় থেকে দূরে সুযোগ খুঁজতে থাকেমথি 26:16, মার্ক 14:11, লুক 22:6
পদগুলি
মথি 26:16আর সেই দিন থেকে সে তাঁকে ধরিয়ে দাওয়ার জন্য সুযোগ খুঁজতে লাগল।
মার্ক 14:11তাঁরা যিহূদার কথা শুনে খুশী হলেন এবং তাকে টাকা দেবেন বলে প্রতিজ্ঞা করলেন; তখন সে যীশুকে ধরিয়ে দেবার জন্য সুযোগে খুঁজতে লাগলো।
লুক 22:6জনতার নজরের বাইরে তাঁকে ধরিয়ে দেবার সুযোগ খুঁজতে লাগল।
- রাতের খাবারের সময় যীশু বলেন: তোমাদের একজন আমাকে ধরিয়ে দেবেমথি 26:21
পদগুলি
মথি 26:21আর তাঁদের খাওয়ার দিনের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।”
- যিহূদা: গুরু, সে কি আমি?মথি 26:25
পদগুলি
মথি 26:25তখন যে তাঁকে ধরিয়ে দেবে, সেই যিহূদা বলল, “গুরু, সে কি আমি?” তিনি বললেন, “তুমিই বললে।”
- যীশু যিহূদাকে ডোবানো রুটির টুকরো দেন, আর যিহূদা রাতের অন্ধকারে বেরিয়ে যায়যোহ 13:26, যোহ 13:30
- যিহূদা বাগানটি চিনত, কারণ যীশু প্রায়ই শিষ্যদের নিয়ে সেখানে যেতেনযোহ 18:2
পদগুলি
যোহ 18:2এখন যিহূদা, যে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, সেও জায়গাটা চিনত, কারণ যীশু প্রায়ই তাঁর শিষ্যদের নিয়ে সেখানে যেতেন।
- সে লণ্ঠন, মশাল ও অস্ত্রধারী সৈন্যদের নিয়ে আসেযোহ 18:3
পদগুলি
যোহ 18:3তারপর যিহূদা একদল সৈন্য এবং প্রধান যাজকদের কাছ থেকে আধিকারিক গ্রহণ করেছিল এবং ফরীশীরা লন্ঠন, মশাল এবং তরোয়াল নিয়ে সেখানে এসেছিল।
- সংকেত: যাকে আমি চুম্বন করব, সেই সেমথি 26:48–49, মার্ক 14:44–45
পদগুলি
মথি 26:48–49যে তাঁকে সমর্পণ করছিল, সে তাদের এই সংকেত বলেছিল, “আমি যাকে চুমু দেব, তিনিই সেই ব্যক্তি, তোমরা তাকে ধরবে।” সে তখনই যীশুর কাছে গিয়ে বলল, “গুরু, নমস্কার, আর সে তাঁকে চুমু দিল।”
মার্ক 14:44–45যে যীশুকে ধরিয়ে দিচ্ছিল, সে আগে থেকে তাদের এই চিহ্ন এর কথা বলেছিল, আমি যাকে চুম্বন করব, সেই ঐ লোক, তোমরা তাকে ধরে সাবধানে নিয়ে যাবে। সে তখনি তাঁর কাছে গিয়ে বলল, গুরু; এই বলে তাঁকে উত্সাহের সঙ্গে চুম্বন করলো।
- যিহূদা, চুম্বন দিয়ে কি মনুষ্যপুত্রকে ধরিয়ে দিচ্ছ?লুক 22:47–48
পদগুলি
লুক 22:47–48তিনি কথা বলছেন, এমন দিন দেখ, অনেক লোক এবং যার নাম যিহূদা সেই বারো জনের মধ্যে একজন সে তাদের আগে আগে আসছে; সে যীশুকে চুম্বন করবার জন্য তাঁর কাছে আসল। কিন্তু যীশু তাকে বললেন, যিহূদা, চুম্বনের মাধ্যমে কি মনুষ্যপুত্রকে সমর্পণ করছ?
- অনুশোচনায় সে রূপা ফেরত দেয় এবং গলায় দড়ি দেয়মথি 27:3–5
পদগুলি
মথি 27:3–5তখন যিহূদা, যে তাঁকে সমর্পণ করেছিল, সে যখন বুঝতে পারল যে, যীশুকে শাস্তি দেওয়া হয়েছে, তখন অনুশোচনা করে সেই ত্রিশটা রূপার মুদ্রা প্রধান যাজক ও প্রাচীনদের কাছে ফিরিয়ে দিল। আর বলল, “আমি নির্দোষ ব্যক্তির রক্তমাংসের বিরুদ্ধে পাপ করেছি।” তারা বলল, “আমাদের কি? তা তুমি বুঝবে।” তখন সে ঐ সমস্ত মুদ্রা মন্দিরের মধ্যে ফেলে দিয়ে চলে গেল এবং গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল।
- সেই টাকায় কুমোরের জমি কেনা হয়, যার নাম রক্তের জমিমথি 27:7–8
পদগুলি
মথি 27:7–8পরে তারা পরামর্শ করে বিদেশীদের কবর দাও য়ার জন্য ঐ টাকায় কুমরের জমি কিনল। এই জন্য আজও সেই জমিকে “রক্তের জমি” বলা হয়।
- প্রেরিতদের কার্য্যে জমিটির নাম হকলদামাপ্রেরিত 1:18–19
পদগুলি
প্রেরিত 1:18–19সে মন্দ কাজের রোজগার দিয়ে একটি জমি কিনেছিল। তারপর সে মাথা নিচু অবস্থায় মাটিতে পড়ল, তার পেট ফেটে যাওয়াতে নাড়ি ভুঁড়ী সব বের হয়ে পড়ল; আর যিরুশালেমের সকল লোকে সেটা জানতে পেরেছিল, এজন্য তাদের ভাষায় ঐ জমি হকলদামা অর্থাৎ “রক্তাক্ত ভূমি” নামে পরিচিত।
অন্যেরা
- বৈথেলের এক লোক গুপ্তচরদের ঢোকার পথ দেখায়; তার পরিবার রক্ষা পায়বিচারক 1:23–25
পদগুলি
বিচারক 1:23–25যোষেফের লোকেরা বৈথেলের খোঁজ-খবর নিতে লোক পাঠালেন। আগে ঐ নগরের নাম লূস ছিল। আর সেই গুপ্তচরেরা ঐ নগর থেকে এক জনকে বাইরে আসতে দেখে তাকে বলল, “অনুরোধ করি, নগর প্রবেশের পথ আমাদেরকে দেখিয়ে দাও; দিলে আমরা তোমার প্রতি দয়া করব।” তাতে সে তাদেরকে নগরে প্রবেশ করার রাস্তা দেখিয়ে দিল, আর তারা খড়গের আঘাতে সেই নগরবাসীদেরকে আঘাত করল, কিন্তু ঐ ব্যক্তিকে ও তার সমস্ত পরিবারকে ছেড়ে দিল।
- প্রত্যেক পলেষ্টীয় শাসক তার শক্তির রহস্যের জন্য দলীলাকে রূপা দিতে চায়বিচারক 16:5
পদগুলি
বিচারক 16:5তাতে পলেষ্টীয়দের শাসকেরা সেই স্ত্রীর কাছে এসে তাকে বললেন, “তুমি তাকে খোসামোদ করে দেখ, কিসে তার এমন মহাবল হয় ও কিসে আমরা তাকে জয় করে কষ্ট দেবার জন্য রাখতে পারব; তাতে আমরা প্রত্যেকে তোমাকে এগারোশো রূপার মুদ্রা দেব।”
- শিম্শোন রহস্য বলে দিলে সে তাদের ডেকে পাঠায়, আর তারা টাকা আনেবিচারক 16:18
পদগুলি
বিচারক 16:18তখন, এ আমাকে মনের সব কথা ভেঙে বলেছে বুঝে, দলীলা লোক পাঠিয়ে পলেষ্টীয়দের শাসকদেরকে ডেকে বলল, “এই বার আসুন, কারণ সে আমাকে মনের সমস্ত কথা ভেঙে বলেছে।” তাতে পলেষ্টীয়দের শাসকেরা টাকা হাতে করে তার কাছে আসলেন।
- ইদোমীয় দোয়েগ শৌলকে বলে, নোবের যাজক দায়ূদকে সাহায্য করেছেন1 শমূ 22:9–10
পদগুলি
1 শমূ 22:9–10তখন ইদোমীয় দোয়েগ-যে শৌলের দাসদের কাছে দাঁড়িয়েছিল-সে উত্তর দিল, “আমি নোবে অহীটূবের ছেলে অহীমেলকের কাছে যিশয়ের ছেলেকে যেতে দেখেছিলাম৷ সেই ব্যক্তি তার জন্য সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিল ও তাকে খাবার দিয়েছিল এবং পলেষ্টীয় গলিয়াতের তলোয়ার তাকে দিয়েছিল?”
- দায়ূদ জানতে পারেন, কিয়ীলার লোকেরা তাঁকে শৌলের হাতে তুলে দেবে1 শমূ 23:12
পদগুলি
1 শমূ 23:12সদাপ্রভু বললেন, “সে আসবে৷” দায়ূদ জিজ্ঞাসা করলেন, “কিয়ীলার নিবাসীরা কি আমাকে ও আমার লোকদেরকে শৌলের হাতে সমর্পণ করবে?” সদাপ্রভু বললেন, “সমর্পণ করবে৷”
- দায়ূদের মন্ত্রী অহীথোফল অবশালোমের ষড়যন্ত্রে যোগ দেয়2 শমূ 15:12, 2 শমূ 15:31
পদগুলি
2 শমূ 15:12পরে অবশালোম বলিদানের দিনের দায়ূদের মন্ত্রী গীলোনীয় অহীথোফলকে তার নগর থেকে, গীলো থেকে, ডেকে পাঠাল৷ আর চক্রান্ত মজবুত হল, কারণ অবশালোমের দলের লোক দিন দিন বাড়তে লাগল৷
2 শমূ 15:31পরে কেউ দায়ূদকে বলল, “অবশালোমের সঙ্গে চক্রান্তকারীদের মধ্যে অহীথোফলও আছে,” তখন দায়ূদ বললেন, “হে সদাপ্রভু, অনুগ্রহ করে অহীথোফলের পরিকল্পনাকে বোকামিতে পরিণত করো৷”
- তার পরামর্শ মানা না হলে অহীথোফল বাড়ি গিয়ে গলায় দড়ি দেয়2 শমূ 17:23
পদগুলি
2 শমূ 17:23আর অহীথোফল যখন দেখল যে, তার পরিকল্পনা অনুযায়ী কাজ করা হল না, তখন সে গাধা সাজাল এবং উঠে নিজের বাড়িতে, নিজের নগরে গেল এবং নিজের বাড়ির সব ব্যবস্থা করে, নিজে গলায় দড়ি দিয়ে মরল৷ পরে তার বাবার কবরে তাকে কবর দেওয়া হল৷
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব