অন্বেষণ › বিষয় › পা ও হাত ধোয়া
বিস্ময়কর খুঁটিনাটি
বাইবেলে পা ও হাত ধোয়া
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 27টি অংশ, লাইন ধরে ধরে।
- অব্রাহাম অতিথিদের পা ধোয়ার ও বিশ্রামের জন্য জল দেনআদি 18:4
পদগুলি
আদি 18:4অনুরোধ করি, অল্প জল এনে দিই, আপনারা পা ধুয়ে এই গাছের তলায় বিশ্রাম করুন।
- লোট: পা ধুয়ে রাতটা কাটানআদি 19:2
পদগুলি
আদি 19:2তিনি বললেন, “হে আমার প্রভুরা, দেখুন, অনুরোধ করি, আপনাদের এই দাসের বাড়িতে প্রবেশ করুন, রাতে থাকুন ও আপনার পা ধুয়ে নিন; পরে সকালে উঠে নিজের যাত্রায় এগিয়ে যাবেন।” এবং তাঁরা বললেন, “না, আমরা চকেই রাত কাটাব।”
- লাবনের বাড়িতে অব্রাহামের দাস ও তার লোকদের পা ধোয়ার জল দেওয়া হয়আদি 24:32
পদগুলি
আদি 24:32তখন ঐ লোক বাড়িতে ঢুকে উটদের সজ্জা খুললে তিনি উটদের জন্য খড় ও কলাই দিলেন এবং তাঁর ও তার সঙ্গী লোকদের পা ধোবার জল দিলেন।
- যোষেফের গৃহাধ্যক্ষ ভাইদের পা ধোয়ার জল দেয়আদি 43:24
পদগুলি
আদি 43:24আর সে তাঁদেরকে যোষেফের বাড়ির ভিতরে নিয়ে গিয়ে জল দিল, তাতে তাঁরা পা ধুলেন এবং সে তাঁদের গাধাগুলিকে খাবার দিল।
- গিবিয়ার বৃদ্ধের বাড়িতে তারা পা ধুয়ে খাওয়াদাওয়া করেবিচারক 19:21
পদগুলি
বিচারক 19:21পরে বৃদ্ধ তাকে নিজের বাড়িতে এনে গাধাদেরকে ঘাস দিলেন এবং তারা পা ধুয়ে ভোজন পান করল।
- অবীগল: আমার প্রভুর দাসদের পা ধোয়াতে আমি প্রস্তুত1 শমূ 25:41
পদগুলি
1 শমূ 25:41তখন সে উঠে উপুড় হয়ে ভূমিতে প্রণাম করে বলল, “দেখুন, আপনার এই দাসী আমার প্রভুর দাসদের পা ধোয়াবার দাসী৷”
- দায়ূদ ঊরিয়কে: বাড়ি গিয়ে পা ধোও2 শমূ 11:8
পদগুলি
2 শমূ 11:8পরে দায়ূদ ঊরিয়কে বললেন, “তুমি নিজের বাড়িতে গিয়ে পা ধোও৷” তখন ঊরিয় রাজবাড়ি থেকে বেরিয়ে গেল, আর রাজার কাছ থেকে তার পিছনে পিছনে উপহার গেল৷
- দায়ূদ দূরে থাকার সময় মফীবোশৎ পায়ের যত্ন নেননি2 শমূ 19:24
পদগুলি
2 শমূ 19:24পরে শৌলের নাতি মফীবোশৎ রাজার সঙ্গে দেখা করতে নেমে আসলেন; রাজার ভালো ভাবে ফিরে আসার দিন পর্যন্ত তিনি নিজের পায়ের প্রতি যত্ন নেননি, দাড়ি পরিষ্কার করেননি ও পোশাক পরিষ্কার করেননি৷
- পরমগীত: আমি পা ধুয়েছি — আবার কি তা নোংরা করব?পরম 5:3
পদগুলি
পরম 5:3“আমি আমার পোশাক খুলে ফেলেছি; আমি আবার কিভাবে তা পরব? আমি আমার পা ধুয়েছি; আমি আবার কিভাবে তা নোংরা করব?”
সুসমাচারে
- যীশু শিমোনকে: তুমি আমার পায়ের জন্য জল দাওনিলুক 7:44
পদগুলি
লুক 7:44আর তিনি সেই স্ত্রীলোকটীর দিকে ফিরে শিমোনকে বললেন, “এই স্ত্রীলোকটীকে দেখছ? আমি তোমার বাড়িতে প্রবেশ করলাম, তুমি আমার পা ধোয়ার জল দিলে না, কিন্তু এই স্ত্রীলোকটী চোখের জলে আমার পা ভিজিয়েছে ও নিজের চুল দিয়ে পা মুছিয়ে দিয়েছে।
- এক নারী চোখের জলে তাঁর পা ভিজিয়ে চুল দিয়ে মুছিয়ে দেয়লুক 7:38
পদগুলি
লুক 7:38এবং পিছন দিকে তাঁর পায়ের কাছে দাঁড়িয়ে কেঁদে কেঁদে সে চোখের জলে তাঁর পা ভেজাতে লাগল এবং তার মাথার চুল দিয়ে পা মুছিয়ে দিল, আর তাঁর পায়ে চুমু দিয়ে সেই সুগন্ধি তেলে অভিষেক করতে লাগল।
- মরিয়ম যীশুর পায়ে জটামাংসীর আতর মাখিয়ে চুল দিয়ে মুছিয়ে দেনযোহ 12:3
পদগুলি
যোহ 12:3তারপর মরিয়ম এক লিটার খুব দামী, সুগন্ধি লতা দিয়ে তৈরী খাঁটি আতর এনে যীশুর পায়ে মাখিয়ে দিলেন এবং নিজের চুল দিয়ে তাঁর পা মুছিয়ে পরিষ্কার করে দিলেন; বাড়িটি আতরের সুগন্ধে ভরে গেল।
- রাতের খাবারের সময় যীশু কোমরে তোয়ালে জড়িয়ে শিষ্যদের পা ধুয়ে দেনযোহ 13:4–5
পদগুলি
যোহ 13:4–5তিনি ভোজ থেকে উঠলেন এবং উপরের কাপড়টি খুলে রাখলেন। তারপর একটি তোয়ালে নিলেন এবং নিজের কোমরে জড়ালেন। তারপরে তিনি একটি গামলায় জল ঢাললেন এবং শিষ্যদের পা ধোয়াতে শুরু করলেন এবং তোয়ালে দিয়ে পা মুছিয়ে দিলেন।
- পিতর: আপনি কখনও আমার পা ধোবেন না!যোহ 13:8
পদগুলি
যোহ 13:8পিতর তাঁকে বললেন, “আপনি কখনও আমার পা ধুইয়ে দেবেন না।” যীশু উত্তরে তাঁকে বললেন, যদি আমি তোমার পা ধুয়ে না দিই, তবে আমার সঙ্গে তোমার কোন সম্পর্ক নেই।
- যীশু: যে স্নান করেছে, তার কেবল পা ধোয়ার দরকারযোহ 13:10
পদগুলি
যোহ 13:10যীশু তাঁকে বললেন, “যে কেউ স্নান করেছে, তার পা ছাড়া আর কিছু ধোয়ার দরকার নেই এবং সে সর্বাঙ্গে পরিষ্কার; তোমরা শুদ্ধ, কিন্তু তোমরা সকলে নও।”
- তোমাদেরও পরস্পরের পা ধোয়া উচিতযোহ 13:14
পদগুলি
যোহ 13:14“তারপর যদি আমি প্রভু এবং গুরু হয়ে তোমাদের পা ধুইয়ে দিই, তবে তোমরাও একে অন্যের পা ধুইয়ে দিতে বাধ্য।
- পবিত্রদের পা ধোয়ানোর জন্য পরিচিত এক বিধবা1 তীম 5:10
পদগুলি
1 তীম 5:10এবং যার পক্ষে নানা ভালো কাজের প্রমাণ পাওয়া যায়; অর্থাৎ যদি সে সন্তানদের লালন পালন করে থাকে, যদি অতিথিসেবা করে থাকে, যদি পবিত্রদের পা ধুয়ে দিয়ে থাকে, যারা কষ্টে পড়েছে এমন লোকদের উপকার করে থাকে, যদি সব ভালো কাজের অনুসরণ করে থাকে।
হাত ধোয়া
- সেবার আগে যাজকেরা পিতলের গামলায় হাত ও পা ধুতেনযাত্রা 30:18–21, যাত্রা 40:31
পদগুলি
যাত্রা 30:18–21“তুমি ধোয়ার কাজের জন্য ব্রোঞ্জের একটি গামলার মত ধোয়ার পাত্র ও তার জন্য ব্রোঞ্জের একটি দানি তৈরী করবে; তুমি এটি সমাগম তাঁবুর ও বেদির মাঝখানে রাখবে এবং তার মধ্যে জল দেবে। হারোণ ও তার ছেলেরা অবশ্যই তাদের হাত এবং পা এই জল দিয়ে ধোবে। যখন তারা সমাগম তাঁবুতে প্রবেশ করবে, অথবা আমার সেবা করার জন্য যখন তারা বেদির নিকটে আসবে এবং হোম উপহার দেবে তখন তারা নিজেদেরকে জলে পরিষ্কার করবে, যেন তারা না মরে। তারা অবশ্যই তাদের হাত ও পা পরিষ্কার করবে, যেন তারা না মরে। এটি হারোণ ও তার বংশধরদের জন্য বংশ পরম্পরায় চিরকালের ব্যবস্থা হবে।”
যাত্রা 40:31মোশি, হারোণ ও তার ছেলেরা নিজের নিজের হাত ও পা সেই গামলা থেকে ধুতেন।
- অজানা হত্যাকারীর হত্যায় প্রাচীনেরা একটি বকনা বাছুরের উপর হাত ধোয়দ্বিতীয় 21:1, দ্বিতীয় 21:6
পদগুলি
দ্বিতীয় 21:1তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারের জন্যে যে দেশ তোমাকে দিচ্ছেন, তার মধ্যে যদি ক্ষেতে পড়ে থাকা কোনো মরে যাওয়া লোককে পাওয়া যায় এবং তাকে কে হত্যা করল, তা জানা না যায়;
দ্বিতীয় 21:6পরে মৃতের কাছাকাছি ঐ শহরের সব প্রাচীন উপত্যকাতে ভাঙ্গা ঘাড়বিশিষ্ট গরুর বাচ্চার ওপরে নিজেদের হাত ধুয়ে দেবে
- পীলাত লোকদের সামনে হাত ধোন: এই লোকের রক্তের বিষয়ে আমি নির্দোষমথি 27:24
পদগুলি
মথি 27:24পীলাত যখন দেখলেন যে, তাঁর চেষ্টা বিফল, বরং আরও গন্ডগোল বাড়ছে, তখন জল নিয়ে লোকদের সামনে হাত ধুয়ে বললেন, “এই ধার্মিক ব্যক্তির রক্তপাতের সম্বন্ধে আমি নির্দোষ, তোমরাই তা বুঝবে।”
- প্রাচীনদের প্রথা অনুসারে ফরীশীরা হাত না ধুয়ে খায় নামার্ক 7:3–4
পদগুলি
মার্ক 7:3–4ফরীশীরা ও ইহূদিরা সবাই পূর্বপুরুষদের দেওয়া যে নিয়ম মেনে চলে আসছে সেই নিয়ম মেনে হাত না ধুয়ে খায় না। আর বাজার থেকে আসলে তারা স্নান না করে খাবার খায় না; এবং তারা আরও অনেক বিষয় মানবার আদেশ পেয়েছে, যথা, ঘটী, ঘড়া ও পিতলের নানা পাত্র ধোয়া।
- তারা জিজ্ঞাসা করে, যীশুর শিষ্যরা কেন হাত না ধুয়ে খায়মথি 15:2, মার্ক 7:5
- যীশু খাবারের আগে হাত ধোননি দেখে এক ফরীশী অবাক হনলুক 11:38
পদগুলি
লুক 11:38ফরীশী দেখে আশ্চর্য্য হলো, কারণ খাবার আগে তিনি স্নান করেননি।
- কান্নায় শুচিকরণের রীতির জল রাখার ছয়টি পাথরের জালাযোহ 2:6
পদগুলি
যোহ 2:6সেখানে ইহূদি ধর্মের নিয়ম অনুযায়ী বিশুদ্ধ করার জন্য পাথরের ছয়টি জালা বসান ছিল, তার এক একটিতে প্রায় তিন মণ করে জল ধরত।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব