Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › দীর্ঘ জীবন

বিস্ময়কর খুঁটিনাটি

বাইবেলে দীর্ঘ জীবন

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 37টি অংশ, লাইন ধরে ধরে।

  • জলপ্লাবনের আগে সদাপ্রভু মানুষের আয়ুর সীমা ঠিক করেনআদি 6:3
    পদগুলি
    আদি 6:3তাতে সদাপ্রভু বললেন, “আমার আত্মা মানুষদের মধ্যে সবদিন থাকবে না, কারণ তারা মাংসমাত্র; কিন্তু তাদের দিন একশো কুড়ি বছর হবে।”
  • একটি গীত: আমাদের আয়ু সত্তর বছর, শক্তি থাকলে আশিগীত 90:10
    পদগুলি
    গীত 90:10আমাদের আয়ুর পরিমাণ সত্তর বছর; বলবান হলে আশী বছর হতে পারে। তবুও তাদের দর্প ক্লেশ ও দুঃখ মাত্র, কারণ তা দ্রুত পালিয়ে যায় এবং আমরা উড়ে যাই।

জলপ্লাবনের আগে

  • আদম 930 বছর বেঁচেছিলেনআদি 5:5
    পদগুলি
    আদি 5:5সব মিলিয়ে আদমের নয়শো ত্রিশ বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।
  • শেথ 912 বছর বেঁচেছিলেনআদি 5:8
    পদগুলি
    আদি 5:8সব মিলিয়ে শেথের নয়শো বারো বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।
  • ইনোশ 905 বছর বেঁচেছিলেনআদি 5:11
    পদগুলি
    আদি 5:11সব মিলিয়ে ইনোশের নয়শো পাঁচ বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।
  • কৈনন 910 বছর বেঁচেছিলেনআদি 5:14
    পদগুলি
    আদি 5:14সব মিলিয়ে কৈননের নয়শো দশ বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।
  • মহললেল 895 বছর বেঁচেছিলেনআদি 5:17
    পদগুলি
    আদি 5:17সব মিলিয়ে মহললেলের আটশো পঁচানব্বই বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।
  • যেরদ 962 বছর বেঁচেছিলেনআদি 5:20
    পদগুলি
    আদি 5:20সব মিলিয়ে যেরদের নয়শো বাষটি বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।
  • হনোক: 365 বছর, তারপর তিনি আর ছিলেন নাআদি 5:23–24
    পদগুলি
    আদি 5:23–24সব মিলিয়ে হনোক তিনশো পয়ষটি বছর থাকলেন। হনোক ঈশ্বরের সঙ্গে যাতায়াত করতেন। পরে তিনি আর থাকলেন না, কারণ ঈশ্বর তাঁকে গ্রহণ করলেন।
  • মথূশেলহ 969 বছর বেঁচেছিলেনআদি 5:27
    পদগুলি
    আদি 5:27সব মিলিয়ে মথূশেলহের নয়শো ঊনসত্তর বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।
  • লেমক 777 বছর বেঁচেছিলেনআদি 5:31
    পদগুলি
    আদি 5:31সব মিলিয়ে লেমকের সাতশো সাতাত্তর বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।
  • জলপ্লাবনের পরে নোহ 350 বছর বাঁচেন, সব মিলিয়ে 950আদি 9:28–29
    পদগুলি
    আদি 9:28–29জলপ্লাবনের পরে নোহ তিনশো পঞ্চাশ বছর জীবিত থাকলেন। সব মিলিয়ে নোহের নয়শো পঞ্চাশ বছর বয়স হলে তাঁর মৃত্যু হল।

জলপ্লাবনের পরে

  • শেম: 100 বছরে ছেলে, তারপর আরও 500 বছরআদি 11:10–11
    পদগুলি
    আদি 11:10–11শেমের বংশ-বৃত্তান্ত এই। শেম একশো বছর বয়সে, বন্যার দুই বছর পরে, অর্ফকষদের জন্ম দিলেন। অর্ফকষদের জন্ম দিলে পর শেম পাঁচশো বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
  • অর্ফকষদ: 35 বছরে ছেলে, তারপর আরও 403 বছরআদি 11:12–13
    পদগুলি
    আদি 11:12–13অর্ফকষদ পঁয়ত্রিশ বছর বয়সে শেলহের জন্ম দিলেন। শেলহের জন্ম দিলে পর অর্ফকষদ চারশো তিন বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
  • শেলহ: 30 বছরে ছেলে, তারপর আরও 403 বছরআদি 11:14–15
    পদগুলি
    আদি 11:14–15শেলহ ত্রিশ বছর বয়সে এবারের জন্ম দিলেন। এবারের জন্ম দিলে পর শেলহ চারশো তিন বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
  • এবর: 34 বছরে ছেলে, তারপর আরও 430 বছরআদি 11:16–17
    পদগুলি
    আদি 11:16–17এবর চৌত্রিশ বছর বয়সে পেলগের জন্ম দিলেন। পেলগের জন্ম দিলে পর এবর চারশো ত্রিশ বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
  • পেলগ: 30 বছরে ছেলে, তারপর আরও 209 বছরআদি 11:18–19
    পদগুলি
    আদি 11:18–19পেলগ ত্রিশ বছর বয়সে রিয়ূর জন্ম দিলেন। রিয়ূর জন্ম দিলে পর পেলগ দুইশো নয় বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
  • নাহোর: 29 বছরে ছেলে, তারপর আরও 119 বছরআদি 11:24–25
    পদগুলি
    আদি 11:24–25নাহোর উনত্রিশ বছর বয়সে তেরহের জন্ম দিলেন। তেরহের জন্ম দিলে পর নাহোর একশো উনিশ বছর জীবিত থেকে আরও ছেলেমেয়ের জন্ম দিলেন।
  • তেরহ 205 বছর বেঁচে হারণে মারা যানআদি 11:32
    পদগুলি
    আদি 11:32পরে তেরহের দুশো পাঁচ বছর বয়স হলে হারণে তাঁর মৃত্যু হল।

পরবর্তী জীবন

  • সারা 127 বছর বেঁচেছিলেনআদি 23:1
    পদগুলি
    আদি 23:1সারার বয়স একশো সাতাশ বছর হয়েছিল; সারার জীবনকাল এত বছর।
  • অব্রাহাম 175 বছর বেঁচেছিলেনআদি 25:7
    পদগুলি
    আদি 25:7অব্রাহামের জীবনকাল একশো পঁচাত্তর বছর; তিনি এত বছর জীবিত ছিলেন।
  • ইশ্মায়েলও দীর্ঘ জীবন পেয়েছিলেনআদি 25:17
    পদগুলি
    আদি 25:17ইশ্মায়েলের জীবনকাল একশো সাঁইত্রিশ বছর ছিল; পরে তিনি প্রাণত্যাগ করে নিজের লোকদের কাছে সংগৃহীত হলেন।
  • ইস্‌হাক 180 বছর বেঁচেছিলেনআদি 35:28
    পদগুলি
    আদি 35:28ইসহাকের বয়স একশো আশী বছর হয়েছিল।
  • যাকোব 147 বছর বেঁচেছিলেন, শেষ সতেরো বছর মিশরেআদি 47:28
    পদগুলি
    আদি 47:28মিশর দেশে যাকোব সতেরো বছর জীবিত থাকলেন; যাকোবের আয়ুর পরিমাণ একশো সাতচল্লিশ বছর হল।
  • যোষেফ 110 বছর বয়সে মারা যান এবং মিশরে তাঁর দেহ সংরক্ষণ করা হয়আদি 50:26
    পদগুলি
    আদি 50:26যোষেফ একশো দশ বছর বয়সে মারা গেলেন; আর লোকেরা তাঁর দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিয়ে তা মিশর দেশে এক মৃতদেহ রাখার বাক্সর মধ্যে রাখল।
  • লেবি 137 বছর, কহাত 133, অম্রাম 137 বছর বেঁচেছিলেনযাত্রা 6:16, যাত্রা 6:18, যাত্রা 6:20
    পদগুলি
    যাত্রা 6:16বংশ তালিকা অনুসারে লেবির ছেলেদের নাম গের্শোন, কহাৎ ও মরারি; লেবির বয়স একশো সাঁইত্রিশ বছর হয়েছিল।
    যাত্রা 6:18কহাতের সন্তান অম্রম, যিষহর, হিব্রোণ ও উষীয়েল; কহাতের বয়স একশো তেত্রিশ বছর হয়েছিল।
    যাত্রা 6:20আর অম্রম তার পিসী যোকেবদকে বিয়ে করলেন, আর ইনি তাঁর জন্য হারোণকে ও মোশিকে জন্ম দিলেন। অম্রমের বয়স একশো সাঁইত্রিশ বছর হয়েছিল।
  • হারোণ 123 বছর বয়সে হোর পর্বতে মারা যানগণ 33:39
    পদগুলি
    গণ 33:39হোর পর্বতে হারোণের মৃত্যুর দিন তাঁর একশো তেইশ বছর বয়স হয়েছিল।
  • মোশি 120 বছর বয়সে মারা যান, তাঁর চোখ দুর্বল হয়নিদ্বিতীয় 34:7
    পদগুলি
    দ্বিতীয় 34:7মৃত্যুর দিন মোশির বয়স একশো কুড়ি বছর হয়েছিল; তাঁর চক্ষু ক্ষীণ হয়নি ও তাঁর তেজের হ্রাস হয় নাই।
  • 85 বছরের কালেব: মোশি যেদিন তাঁকে পাঠান, সেদিনের মতোই শক্তিশালীযিহো 14:10–11
    পদগুলি
    যিহো 14:10–11আর এখন দেখ, প্রান্তরে ইস্রায়েলের ভ্রমণের দিনের যখন সদাপ্রভু মোশিকে সেই কথা বলেছিলেন, তখন থেকে সদাপ্রভু নিজের বাক্য অনুসারে এই পঁয়তাল্লিশ বছর আমাকে জীবিত রেখেছেন; আর এখন, দেখ, আজ আমার বয়স পঁচাশী বছর। মোশি যে দিন আমাকে পাঠিয়েছিলেন, সেই দিন আমি যেমন বলবান ছিলাম, এখন পর্যন্ত তেমনি আছি; যুদ্ধের জন্য এবং বাইরে যাবার ও ভিতরে আসার জন্য আমার তখন যেমন শক্তি ছিল, এখনও সেরকম শক্তি আছে।
  • যিহোশূয় 110 বছর বয়সে মারা যানযিহো 24:29
    পদগুলি
    যিহো 24:29এই সমস্ত ঘটনার পরে নূনের পুত্র, সদাপ্রভুর দাস যিহোশূয় একশ দশ বছর বয়সে মারা গেলেন।
  • এলির বয়স ছিল 98, আর তিনি দেখতে পেতেন না1 শমূ 4:15
    পদগুলি
    1 শমূ 4:15ঐ দিনের এলির আটানব্বই বছর বয়স ছিল এবং দৃষ্টিশক্তি কম হওয়াতে দেখতে পেতেন না।
  • আশি বছরের বর্সিল্লয় রাজা দায়ূদকে খাবার জুগিয়েছিলেন2 শমূ 19:32
    পদগুলি
    2 শমূ 19:32বর্সিল্লয় খুব বৃদ্ধ, তাঁর আশী বছর বয়স ছিল; আর মহনয়িমে রাজার থাকার দিনের তিনি রাজার খাদ্য যোগাচ্ছিলেন, কারণ তিনি একজন খুব বড় মানুষ ছিলেন৷
  • যাজক যিহোয়াদা 130 বছর বয়সে মারা যান2 বংশ 24:15
    পদগুলি
    2 বংশ 24:15পরে যিহোয়াদা বুড়ো হয়ে আয়ু পূর্ণ হলে মারা গেলেন; সেই দিনের তাঁর একশো ত্রিশ বছর বয়স হয়েছিল।
  • ইয়োব আরও 140 বছর বাঁচেন এবং চার পুরুষ দেখেনইয়ো 42:16–17
    পদগুলি
    ইয়ো 42:16–17এসবের পর, ইয়োব আরও একশ চল্লিশ বছর বাঁচলেন, তিনি তার সন্তানদের দেখলেন এবং তার সন্তানদের সন্তান দেখলেন, চার পুরুষ পর্যন্ত। তারপর ইয়োব বৃদ্ধ এবং পূর্ণ আয়ু হয়ে মারা গেলেন।
  • চুরাশি বছর বয়সী বিধবা হান্না কখনও মন্দির ছেড়ে যেতেন নালুক 2:36–37
    পদগুলি
    লুক 2:36–37আর হান্না নামে একজন ভাববাদীনী ছিলেন, তিনি পনুয়েলের মেয়ে, আশের বংশে তার জন্ম, তাঁর অনেক বয়স হয়েছিল, তিনি বিয়ের পর সাত বছর স্বামীর সঙ্গে বসবাস করেন, আর চুরাশী বছর পর্যন্ত বিধবা হয়ে ছিলেন, তিনি ঈশ্বরের মন্দিরে সবদিন থাকতেন এবং উপবাস ও প্রার্থনার মাধ্যমে রাত দিন উপাসনা করতেন।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব