Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › ভূমিকম্প

বিস্ময়কর খুঁটিনাটি

বাইবেলে ভূমিকম্প

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 15টি অংশ, লাইন ধরে ধরে।

  • গীতসংহিতা পৃথিবী কাঁপা ও পর্বত টলার কথা বলেগীত 18:7, গীত 46:2–3, গীত 104:32
    পদগুলি
    গীত 18:7তখন পৃথিবী নড়ে উঠল এবং কেঁপে উঠলো; পর্বতের ভিত্তিও নড়ে গেলে এবং তা ঈশ্বরের ক্রোধের জন্য কেঁপে উঠল।
    গীত 46:2–3তাই আমরা ভয় করবো না, যদিও পৃথিবী পরিবর্তন হয়, যদিও পাহাড়গুলো ঢলে সমুদ্রের মধ্যে পড়ে। যদিও তার জলের গর্জন এবং রাগে পাহাড়গুলো কেঁপে ওঠে। সেলা
    গীত 104:32তিনি পৃথিবীর দিকে তাকান এবং তা কাঁপে; তিনি পর্বতদেরকে স্পর্শ করেন এবং তারা ধুঁয়া হয়।

উদাহরণ

  • সমস্ত সীনয় পর্বত প্রচণ্ডভাবে কেঁপে ওঠেযাত্রা 19:18, গীত 68:8
    পদগুলি
    যাত্রা 19:18সীনয় পর্বত সম্পূর্ণ ভাবে ধোঁয়ায় ঢেকে গেল, কারণ সদাপ্রভু আগুন এবং ধোঁয়ার সঙ্গে তার উপরে নেমে আসলেন, আর ভাঁটার ধোঁয়ার মত তা থেকে ধোঁয়া উঠতে লাগল এবং সমস্ত পর্বত খুব কাঁপতে লাগল।
    গীত 68:8তখন পৃথিবী কাঁপল, স্বর্গে ঈশ্বরের সামনে বৃষ্টি বরফ হল, যখন সীনয় ও ইস্রায়েল ঈশ্বরের উপস্হিতিতে আসে।
  • কোরহ, দাথন ও অবীরামের নিচে মাটি ফেটে যায়গণ 16:31–32
    পদগুলি
    গণ 16:31–32খুব তাড়াতাড়ি মোশি তাঁর সমস্ত কথা শেষ করলেন, তাদের নিচের ভূমি খুলে গেল। পৃথিবী তার মুখ খুলে তাদেরকে, তাদের আত্মীয়দেরকে ও কোরহের পক্ষের সমস্ত লোককে এবং তাদের সমস্ত সম্পত্তি গিলে ফেলল।
  • যোনাথনের আক্রমণের পর পলেষ্টীয় শিবিরে মাটি কেঁপে ওঠে1 শমূ 14:15
    পদগুলি
    1 শমূ 14:15শিবিরের মধ্যে, ক্ষেতে ও সমস্ত সৈন্যদের মধ্যে ভীষণ ভয় উপস্থিত হল; পাহারাদার ও বিনাশকারীর দলও ভয় পেল, ভূমিকম্প হল, আর এই ভাবে ঈশ্বরের কাছ থেকে মহাভয় উপস্থিত হল।
  • হোরেবে এলিয়: বাতাস, ভূমিকম্প, আগুন, তারপর এক মৃদু ফিসফিস শব্দ1 রাজা 19:11–12
    পদগুলি
    1 রাজা 19:11–12পরে তিনি বললেন, “তুমি বাইরে গিয়ে এই পর্বতের উপরে সদাপ্রভুর সামনে দাঁড়াও।” সদাপ্রভু ওখান দিয়ে যাবেন, আর তাঁর সামনে একটা ভীষণ শক্তিশালী বাতাস পর্বতগুলিকে চিরে দুই ভাগ করল এবং সব পাথর ভেঙে টুকরা টুকরা করল, কিন্তু সেই বাতাসের মধ্যে সদাপ্রভু ছিলেন না। সেই বাতাসের পরে একটা ভূমিকম্প হল, কিন্তু সেই ভূমিকম্পের মধ্যেও সদাপ্রভু ছিলেন না। ভূমিকম্পের পরে দেখা দিল আগুন, কিন্তু সেই আগুনের মধ্যেও সদাপ্রভু ছিলেন না। সেই আগুনের পরে ফিস্‌ ফিস্‌ শব্দের মত সামান্য শব্দ শোনা গেল।
  • আমোষ উষিয়ের সময়ে ভূমিকম্পের দুই বছর আগে কথা বলেনআমো 1:1
    পদগুলি
    আমো 1:1আমোষের বাক্য৷ এই বিষয়গুলো যা ইস্রায়েলের ব্যাপারে আমোষ, তকোয়ের একজন মেষপালক, দর্শন পান। তিনি এই বিষয়গুলি যিহূদার রাজা উষিয়ের দিন এবং ইস্রায়েলের রাজা যোয়াশের পুত্র যারবিয়ামের দিন, ভূমিকম্পের দুই বছর আগে পান।
  • উষিয়ের সময়ে ভূমিকম্পের মুখে লোকদের পালানোর কথা সখরিয় মনে করানসখ 14:5
    পদগুলি
    সখ 14:5তোমরা সদাপ্রভুর পাহাড়ের সেই উপত্যকা দিয়ে পালিয়ে যাবে, কারণ সেই উপত্যকা আৎসল পর্যন্ত চলে যাবে। যিহূদার রাজা উষিয়ের দিনের ভূমিকম্পের জন্য তোমরা যেভাবে পালিয়ে গিয়েছিলে সেই ভাবেই তোমরা তাদের কাছ থেকে পালিয়ে যাবে। তখন আমার ঈশ্বর সদাপ্রভু আসবেন এবং সমস্ত পবিত্রজন তোমার সঙ্গে থাকবেন!
  • যীশুর মৃত্যুর সময় মাটি কেঁপে ওঠে, পাথর ফেটে যায়মথি 27:51
    পদগুলি
    মথি 27:51আর তখনি, মন্দিরের তিরস্করিনী (পর্দা) উপর থেকে নীচ পর্যন্ত চিরে দুভাগ হল, ভূমিকম্প হল ও পাথরের চাঁই ফেটে গেল,
  • শতপতি ভূমিকম্প দেখে ভীষণ ভয় পানমথি 27:54
    পদগুলি
    মথি 27:54শতপতি এবং যারা তাঁর সঙ্গে যীশুকে পাহারা দিচ্ছিল, তারা ভূমিকম্প ও আর যা যা ঘটছিল, তা দেখে খুবই ভয় পেয়ে বলল, “সত্যই, ইনি ঈশ্বরের পুত্র ছিলেন।”
  • কবর থেকে পাথর সরানোর সময় এক বড় ভূমিকম্পমথি 28:2
    পদগুলি
    মথি 28:2আর দেখ, সেখানে মহা ভূমিকম্প হল, কারণ প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এসে সেই পাথরটা সরিয়ে দিলেন এবং তার উপরে বসলেন।
  • বিশ্বাসীরা যেখানে প্রার্থনা করছিলেন, সেই জায়গা কেঁপে ওঠেপ্রেরিত 4:31
    পদগুলি
    প্রেরিত 4:31তারা যে স্থানে একত্র হয়ে প্রার্থনা করেছিলেন সেই মুহূর্তে সেই জায়গায় কেঁপে উঠেছিল এবং তাঁরা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হলেন ও সাহসের সঙ্গে ঈশ্বরের বাক্য প্রচার করতে থাকলেন।
  • ফিলিপীতে এক ভূমিকম্পে কারাগারের দরজা খুলে যায়প্রেরিত 16:26
    পদগুলি
    প্রেরিত 16:26তখন হঠাৎ মহা ভূমিকম্প হলো, এমনকি জেলখানার ভিত পর্যন্ত কেঁপে উঠল; এবং তখুনি সমস্ত দরজা খুলে গেল এবং সকলের শিকল বন্ধন মুক্ত হলো।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব