Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › মধু

বিস্ময়কর খুঁটিনাটি

বাইবেলে মধু

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 22টি অংশ, লাইন ধরে ধরে।

  • দুধ ও মধু প্রবাহিত দেশযাত্রা 3:8, লেবী 20:24
    পদগুলি
    যাত্রা 3:8আর মিশরীয়দের হাত থেকে তাদেরকে উদ্ধার করবার জন্য এবং সেই দেশ থেকে উঠিয়ে নিয়ে ভালো ও বড় এক দেশে, অর্থাৎ কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয় লোকেরা যেখানে থাকে, সেই দুধ ও মধু প্রবাহিত দেশে তাদেরকে আনবার জন্য নেমে এসেছি।
    লেবী 20:24কিন্তু আমি তোমাদেরকে অধিকার করার জন্য সেই দুগ্ধমধুপ্রবাহী দেশ দেব; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; আমি অন্য জাতি সব থেকে তোমাদেরকে আলাদা করেছি।
  • জলপাই তেল ও মধুর দেশদ্বিতীয় 8:8
    পদগুলি
    দ্বিতীয় 8:8সেই দেশে গম, যব, আঙ্গুর গাছ, ডুমুর গাছ ও ডালিম এবং জিতগাছ ও মধু হয়;
  • মান্নার স্বাদ মধুমেশানো বিস্কুটের মতোযাত্রা 16:31
    পদগুলি
    যাত্রা 16:31আর ইস্রায়েলের বংশ ঐ খাদ্যের নাম মান্না রাখল; তা ধনে বীজের মত সাদা এবং তাঁর স্বাদ মধুমেশানো বিস্কুটের মত ছিল।
  • মধু নৈবেদ্য হিসেবে পোড়ানো চলত নালেবী 2:11
    পদগুলি
    লেবী 2:11তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে যে কোনো শস্য নৈবেদ্য আনবে, তা খামিতে তৈরী হবে না, কারণ তোমরা খামির কিংবা মধু, এর কিছুই সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহার বলে পোড়াবে না।
  • পাথর থেকে মধুদ্বিতীয় 32:13, গীত 81:16
    পদগুলি
    দ্বিতীয় 32:13তিনি পৃথিবীর উঁচু সব জায়গাগুলির ওপর দিয়ে তাকে চালালেন, সে ক্ষেতের ফল খেল; তিনি তাকে পাথর থেকে মধু পান করালেন, চক্‌মকি পাথরের শিলা থেকে তেল দিলেন;
    গীত 81:16তিনি এদেরকে উত্কৃষ্টমানের গম খাওয়াবেন। আমি পাথরের মধু দিয়ে তোমাকে তৃপ্ত করব।

কাহিনিতে

  • যাকোব উপহার হিসেবে একটু মধু মিশরে পাঠানআদি 43:11
    পদগুলি
    আদি 43:11তখন তাঁদের বাবা ইস্রায়েল তাঁদেরকে বললেন, “যদি তাই হয়, তবে এক কাজ কর; তোমরা নিজের নিজের পাত্রে এই দেশের সেরা জিনিস, গুগগুলু, মধু, সুগন্ধি জিনিস, গন্ধরস, পেস্তা ও বাদাম কিছু কিছু নিয়ে গিয়ে সেই ব্যক্তিকে উপহার দাও।
  • শিম্‌শোন সিংহের মৃতদেহ থেকে মধু খানবিচারক 14:8–9
    পদগুলি
    বিচারক 14:8–9কিছু দিন পরে তিনি তাকে বিয়ে করতে সেই জায়গায় ফিরে গেলেন এবং সেই সিংহের শব দেখবার জন্য পথ ছেড়ে গেলেন; আর দেখ, সিংহের দেহে এক ঝাঁক মৌমাছি ও মৌচাক রয়েছে। তখন তিনি তা হাতে নিয়ে চললেন, ভোজন করতে করতে চললেন এবং মা বাবার কাছে গিয়ে তাঁদেরকেও কিছু দিলে তাঁরাও ভোজন করলেন; কিন্তু সেই মধু যে সিংহের দেহ থেকে এনেছেন, তা তিনি তাঁদেরকে বললেন না।
  • শৌলের শপথ সত্ত্বেও যোনাথন বনে মধু চেখে দেখেন1 শমূ 14:25–27, 1 শমূ 14:43
    পদগুলি
    1 শমূ 14:25–27পরে সবাই (সকল সৈনিক) বনের মধ্যে গেল, সেখানে মাটির উপর মধু ছিল। আর লোকেরা যখন বনে উপস্থিত হল, দেখ, মধু ঝরে পড়ছে, কিন্তু কেউ তা মুখে দিল না, কারণ তারা সেই শপথে ভয় পেয়েছিল। কিন্তু যোনাথনের বাবা লোকদেরকে যে শপথ করিয়েছিলেন, যোনাথন তা শোনেন নি, তাই তিনি তাঁর হাতের লাঠির আগাটা বাড়িয়ে মৌচাকে ঢুকালেন এবং মধু হাতে নিয়ে মুখে দিলেন; তাতে তাঁর চোখ সতেজ হল।
    1 শমূ 14:43তখন শৌল যোনাথনকে বললেন, “বল দেখি, তুমি কি করেছ?” যোনাথন তাঁকে বললেন, “আমার লাঠির আগা দিয়ে আমি একটুখানি মধু নিয়ে খেয়েছি, দেখুন, তাই আমাকে মরতে হবে।”
  • একটু মধু খাওয়ার পর তাঁর চোখ উজ্জ্বল হয়1 শমূ 14:29
    পদগুলি
    1 শমূ 14:29যোনাথন বললেন, “আমার বাবা তো লোকদের কষ্ট দিচ্ছেন, অনুরোধ করি, দেখ, এই মধু একটুখানি মুখে দেওয়াতে আমার চোখ সতেজ হল।
  • বন্ধুরা দায়ূদের ক্ষুধার্ত লোকদের জন্য মধু আনে2 শমূ 17:29
    পদগুলি
    2 শমূ 17:29মধু, দই এবং ভেড়ার পাল ও গরুর দুধের ছানা আনলেন৷ কারণ তাঁরা বললেন, “মরুপ্রান্তে লোকেরা ক্ষিধে, তেষ্টায় ক্লান্ত হয়েছে৷”
  • যারবিয়ামের স্ত্রী ভাববাদীর কাছে এক পাত্র মধু নিয়ে যান1 রাজা 14:3
    পদগুলি
    1 রাজা 14:3তুমি সঙ্গে করে দশটা রুটি, কিছু পিঠা ও এক ভাঁড় মধু নিয়ে তাঁর কাছে যাও। ছেলেটির কি হবে তা তিনি তোমাকে বলে দেবেন।”
  • যিহূদা সোরের সঙ্গে মধুর ব্যবসা করতযিহি 27:17
    পদগুলি
    যিহি 27:17যিহূদা এবং ইস্রায়েল-দেশ তোমার ব্যবসায়ী ছিল; সেখানকার লোকেরা মিন্নীতের গম, বাজরা, মধু, তেল ও তরুসার দিয়ে তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করত।
  • যোহন পঙ্গপাল ও বনমধু খেতেনমথি 3:4
    পদগুলি
    মথি 3:4যোহন উটের লোমের কাপড় পরতেন, তাঁর কোমরে চামড়ার বেল্ট ও তাঁর খাবার পঙ্গপাল ও বনমধু ছিল।

উক্তি

  • বাছা, মধু খাও, কারণ তা ভালোহিতো 24:13
    পদগুলি
    হিতো 24:13আমার পুত্র, মধু খাও, কারণ তা ভালো, কারণ মধুর চাকের ক্ষরণ তোমার স্বাদে মিষ্টি লাগে;
  • মধু পেলে যতটুকু দরকার, ততটুকুই খাওহিতো 25:16, হিতো 25:27
    পদগুলি
    হিতো 25:16যদি তুমি মধু পাও তবে তোমার পক্ষে যথেষ্ট, তাই খাও; পাছে বেশি খেলে বমি কর।
    হিতো 25:27বেশি মধু খাওয়া ভাল নয়, কোনো গভীর বিষয় খুঁজে বের করা সম্মানীয় নয়।
  • পেট ভরা লোক মধুতেও বিরক্ত; ক্ষুধার্তের কাছে তেতোও মিষ্টিহিতো 27:7
    পদগুলি
    হিতো 27:7যে মৌচাক পায়ের নিচে দলিত করে; কিন্তু ক্ষুধার্তের কাছে তেতো জিনিস সব মিষ্টি।
  • মৌচাকের মধুর চেয়েও মিষ্টিগীত 19:10
    পদগুলি
    গীত 19:10তারা সোনার চেয়েও অনেক বেশি মূল্যবান, এমনকি অনেক উত্তম সোনার চেয়েও অনেক বেশি; তারা মধুর চেয়েও মিষ্টি এবং মৌচাক থেকে ক্ষরণ হওয়া মধুর থেকেও মিষ্টি।
  • হে আমার কনে, তোমার ঠোঁট মৌচাকের মতো মিষ্টতা ঝরায়পরম 4:11
    পদগুলি
    পরম 4:11কনে আমার, তোমার ঠোঁট থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরে। তোমার জিভের তলায় আছে মধু আর দুধ; তোমার কাপড়ের গন্ধ লিবানোনের বনের গন্ধের মত।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব