Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › উট

বিস্ময়কর খুঁটিনাটি

বাইবেলে উট

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 26টি অংশ, লাইন ধরে ধরে।

  • উট খাওয়া চলত নালেবী 11:4
    পদগুলি
    লেবী 11:4কিন্তু যারা জাবর কাটে, কিংবা দুই টুকরো খুরবিশিষ্ট, তাদের মধ্যে তোমরা এই এই পশু খাবে না। উট তোমাদের পক্ষে অশুচি, কারণ সে জাবর কাটে বটে, কিন্তু দুই টুকরো খুরবিশিষ্ট নয়।
  • অব্রাম, যাকোব ও ইয়োব উটকে তাঁদের সম্পদের মধ্যে গণ্য করতেনআদি 12:16, আদি 30:43, ইয়ো 1:3
    পদগুলি
    আদি 12:16আর তাঁর অনুরোধে তিনি অব্রামকে আদর করলেন; তাতে অব্রাম মেষ, গরু, গাধা এবং দাস দাসী গাধী ও উট পেলেন।
    আদি 30:43আর যাকোব খুব সমৃদ্ধিশালী হলেন এবং তাঁর পশু ও দাস দাসী এবং উট ও গাধা যথেষ্ট হল।
    ইয়ো 1:3তাঁর সাত হাজার মেষ, তিন হাজার উঠ, পাঁচশো জোড়া বলদ এবং পাঁচশো গর্দ্দভী ছিল। তাঁর আরও অনেক দাস দাসী ছিল। পূর্ব দেশের লোকেদের মধ্যে এই লোকটি সব থেকে মহান ছিলেন।
  • ইয়োবের 3,000 উট ছিল, পরে 6,000ইয়ো 1:3, ইয়ো 42:12
    পদগুলি
    ইয়ো 1:3তাঁর সাত হাজার মেষ, তিন হাজার উঠ, পাঁচশো জোড়া বলদ এবং পাঁচশো গর্দ্দভী ছিল। তাঁর আরও অনেক দাস দাসী ছিল। পূর্ব দেশের লোকেদের মধ্যে এই লোকটি সব থেকে মহান ছিলেন।
    ইয়ো 42:12সদাপ্রভু ইয়োবের প্রথম জীবনের থেকে শেষ জীবনকে বেশি আর্শীবাদ করলেন; তার চোদ্দ হাজার মেষ, ছয় হাজার উঠ, এক হাজার জোড়া বলদ এবং এক হাজার গর্দ্দভী হল।
  • ইশ্মায়েলীয় ওবীল দায়ূদের উটের দায়িত্বে ছিল1 বংশ 27:30
    পদগুলি
    1 বংশ 27:30ইশ্মায়েলীয় ওবীলের উপর ভার ছিল উটের পালের। মেরোণোথীয় যেহদিয়ের উপর ছিল গর্দ্দভীদের ভার।

কাহিনিতে

  • ইস্‌হাকের জন্য স্ত্রী খুঁজতে অব্রাহামের দাস দশটি উট নিয়ে যায়আদি 24:10
    পদগুলি
    আদি 24:10পরে সেই দাস নিজের প্রভুর উটেদের মধ্য থেকে দশটা উট ও নিজের প্রভুর সব রকমের ভালো জিনিসপত্র হাতে নিয়ে চলে গেলেন, অরাম-নহরয়িম দেশে, নাহোরের নগরে যাত্রা করলেন।
  • সন্ধ্যায় সে কুয়োর পাশে উটগুলোকে হাঁটু গেড়ে বসায়আদি 24:11
    পদগুলি
    আদি 24:11আর সন্ধ্যাবেলায় যে দিনের স্ত্রীলোকের জল তুলতে বের হয়, সেই দিনের তিনি নগরের বাইরে কুয়োর কাছে উটদেরকে বসিয়ে রাখলেন
  • রিবিকা তার সব উটের জন্য জল তোলেনআদি 24:14, আদি 24:19–20
    পদগুলি
    আদি 24:14অতএব যে মেয়েকে আমি বলব, আপনার কলসি নামিয়ে আমাকে জল পান করান, সে যদি বলে, পান কর, তোমার উটদেরকেও পান করাব, তবে তোমার দাস ইস্‌হাকের জন্য তোমার নিরূপিত মেয়ে সেই হোক; এতে আমি জানব যে, তুমি আমার প্রভুর প্রতি দয়া করলে।”
    আদি 24:19–20আর তাঁকে পান করাবার পর বললেন, “যতক্ষণ আপনার উটেদের জল পান শেষ না হয়, ততক্ষণ আমি ওদের জন্যও জল তুলব।” পরে তিনি শীঘ্র পাত্রে কলশির জল ঢেলে আবার জল তুলতে কুয়োর কাছে দৌড়ে গিয়ে তাঁর উটদের জন্য জল তুললেন।
  • রিবিকা উটে চড়ে ইস্‌হাকের সঙ্গে দেখা করতে যানআদি 24:61, আদি 24:64
    পদগুলি
    আদি 24:61পরে রিবিকা ও তাঁর দাসীরা উঠলেন এবং উটে চড়ে সেই মানুষের পিছনে গেলেন। এই ভাবে সেই দাস রিবিকাকে নিয়ে চলে গেলেন।
    আদি 24:64আর রিবিকা চোখ তুলে যখন ইসহাককে দেখলেন, তখন উট থেকে নামলেন।
  • রাহেল লাবনের প্রতিমাগুলো উটের গদির থলেতে লুকিয়ে তার উপর বসে থাকেনআদি 31:34
    পদগুলি
    আদি 31:34কিন্তু রাহেল সেই ঠাকুরগুলাকে নিয়ে উটের গদীর ভেতরে রেখে তাদের ওপরে বসে ছিলেন; সে জন্য লাবন তাঁর তাঁবুর সব জায়গায় হাতড়ালেও তাদেরকে পেলেন না।
  • এষৌর জন্য যাকোবের উপহারে ছিল বাচ্চাসহ 30টি দুগ্ধবতী উটনীআদি 32:15
    পদগুলি
    আদি 32:15বাচ্চা সহ দুগ্ধবতী ত্রিশটি উট, চল্লিশটি গরু ও দশটি ষাঁড় এবং কুড়িটি গাধী ও দশটি গাধা।
  • ইশ্মায়েলীয়দের উট মিশরে মশলা বয়ে নিয়ে যায়আদি 37:25
    পদগুলি
    আদি 37:25পরে তারা খাবার খেতে বসল এবং চোখ তুলে চাইল, আর দেখ, গিলিয়দ থেকে এক দল ইশ্মায়েলীয় ব্যবসায়ী লোক আসছে; তারা উটে সুগন্ধি দ্রব্য, গুগ্‌গুলু ও গন্ধরস নিয়ে মিশর দেশে যাচ্ছিল।
  • মিদিয়নীয়দের উট ছিল বালির মতো অসংখ্যবিচারক 7:12
    পদগুলি
    বিচারক 7:12তখন মিদিয়নীয়, অমালেকীয় ও পূর্ব্বদেশের সব লোক পঙ্গপালের মতো উপত্যকাতে নেমে পড়েছিল এবং তাঁদের উটও সমুদ্রতীরের বালুকার মতো অসংখ্য ছিল যা গণনা করা যায় না।
  • গিদিয়োন রাজাদের উটের গলা থেকে চাঁদের মতো গয়না নেনবিচারক 8:21
    পদগুলি
    বিচারক 8:21তখন সেবহ ও সল্‌মুন্ন বললেন, আপনি উঠে আমাদেরকে আঘাত করুন, কারণ যে যেমন পুরুষ, তাঁর তেমন বীরত্ব। তাতে গিদিয়োন উঠে সেবহ ও সল্‌মুন্নকে হত্যা করলেন এবং তাঁদের উটগুলির গলার সমস্ত চন্দ্রহার নিলেন।
  • চারশো অমালেকীয় উটে চড়ে দায়ূদের হাত থেকে পালায়1 শমূ 30:17
    পদগুলি
    1 শমূ 30:17দায়ূদ সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত তাদেরকে আঘাত করলেন; তাদেরও মধ্যে একজনও রক্ষা পেল না, শুধু চারশো যুবক উটে চড়ে পালাল৷
  • শিবার রানি মশলা ও সোনা বোঝাই উট নিয়ে আসেন1 রাজা 10:2
    পদগুলি
    1 রাজা 10:2তিনি অনেক লোক ও উট নিয়ে যিরূশালেমে এসে পৌঁছালেন। উটের পিঠে ছিল সুগন্ধি মশলা, প্রচুর পরিমাণে মূল্যবান সোনা ও মণি মুক্তা। তিনি শলোমনের কাছে এসে তাঁর মনে যা যা ছিল তা সবই তাঁকে বললেন।
  • হসায়েল ইলীশায়ের জন্য চল্লিশ উট বোঝাই উপহার আনেন2 রাজা 8:9
    পদগুলি
    2 রাজা 8:9পরে হসায়েল তাঁর সঙ্গে দেখা করতে গেলেন। তিনি উপহার সঙ্গে নিয়ে, এমন কি, দম্মেশকের সবচেয়ে ভাল ভাল জিনিস চল্লিশটি উটের পিঠে বোঝাই করে নিয়ে এসে তাঁর সামনে দাঁড়িয়ে বললেন, “আপনার ছেলে অরামের রাজা বিনহদদ আপনার কাছে আমাকে পাঠিয়ে জিজ্ঞাসা করেছেন, ‘আমি কি এই অসুখে বাঁচব’?”
  • কলদীয় লুটেরারা ইয়োবের উট নিয়ে যায়ইয়ো 1:17
    পদগুলি
    ইয়ো 1:17যখন সে কথা বলছিল, আরেকজন এল এবং বলল, “কলদীয়েরা তিন দল হয়ে উটের দলকে আক্রমণ করে এবং তাদের নিয়ে যায়। সত্যি এবং তারা তলোয়ারের আঘাতে দাসেদের মেরে ফেলেছে এবং আমি একা পালিয়ে আপনাকে খবর দিতে এসেছি।”
  • যোহন উটের লোমের পোশাক পরতেনমথি 3:4, মার্ক 1:6
    পদগুলি
    মথি 3:4যোহন উটের লোমের কাপড় পরতেন, তাঁর কোমরে চামড়ার বেল্ট ও তাঁর খাবার পঙ্গপাল ও বনমধু ছিল।
    মার্ক 1:6সেই যোহন উটের লোমের কাপড় পরতেন, তাঁর কোমরে চামড়ার কোমরবন্ধন ছিল এবং তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন।

যীশুর উক্তি

  • সূচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজমথি 19:24
    পদগুলি
    মথি 19:24আবার তোমাদের বলছি, ঈশ্বরের রাজ্যে একজন ধনীর প্রবেশ করার থেকে বরং ছুঁচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ।
  • তোমরা মশা ছেঁকে ফেলো, কিন্তু উট গিলে ফেলোমথি 23:24
    পদগুলি
    মথি 23:24অন্ধ পথ পরিচালনাকারীরা, তোমরা মশা ছেঁকে ফেল, কিন্তু উট গিলে খাও।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব