অন্বেষণ › বিষয় › কারাগার ও শিকল
বিস্ময়কর খুঁটিনাটি
বাইবেলে কারাগার ও শিকল
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 45টি অংশ, লাইন ধরে ধরে।
পুরাতন নিয়মে
- রাজার বন্দিদের যে কারাগারে রাখা হত, যোষেফকে সেখানে রাখা হয়আদি 39:20
পদগুলি
আদি 39:20অতএব যোষেফের প্রভু তাঁকে নিয়ে কারাগারে রাখলেন, যে জায়গায় রাজার বন্দিরা বন্ধ থাকত; তাতে তিনি সেখানে, সেই কারাগারে থাকলেন।
- কারারক্ষক সব বন্দিকে যোষেফের দায়িত্বে দেনআদি 39:22
পদগুলি
আদি 39:22তাতে কারারক্ষক কারাগারে অবস্থিত সমস্ত বন্দির ভার যোষেফের হাতে সমর্পণ করলেন এবং সেখানকার লোকেদের সমস্ত কাজ যোষেফের আদেশ অনুযায়ী চলতে লাগল।
- ফরৌণের পানপাত্রবাহক ও রুটিওয়ালাকে একই কারাগারে রাখা হয়আদি 40:3
পদগুলি
আদি 40:3এবং তাদেরকে বন্দি করে রক্ষক-সেনাপতির বাড়িতে, কারাগারে, যোষেফ যে জায়গায় বন্দী ছিলেন, সেই জায়গায় রাখলেন।
- যোষেফকে কারাগার থেকে আনা হয়, তিনি দাড়ি কামিয়ে পোশাক বদলানআদি 41:14
পদগুলি
আদি 41:14তখন ফরৌণ যোষেফকে ডেকে পাঠালে লোকেরা কারাকুয়ো থেকে তাঁকে তাড়াতাড়ি আনল। পরে তিনি চুল-দাড়ি কেটে অন্য পোশাক পরে ফরৌণের কাছে উপস্থিত হলেন।
- যোষেফ ভাইদের তিন দিন আটকে রাখেন, তারপর শিমিয়োনকে বেঁধে রাখেনআদি 42:17, আদি 42:24
- আহাব: মীখায়কে কারাগারে রাখো, কেবল রুটি ও জল দাও1 রাজা 22:27
পদগুলি
1 রাজা 22:27তাদের বল রাজা বলেছেন এই লোকটিকে যেন জেলে রাখা হয় এবং রাজা নিরাপদে ফিরে না আসা পর্যন্ত তাকে অল্প জল আর অল্প রুটি ছাড়া যেন আর কিছু দেওয়া না হয়।”
- আসা রেগে গিয়ে দর্শক হনানিকে কারাগারে রাখেন2 বংশ 16:7, 2 বংশ 16:10
পদগুলি
2 বংশ 16:7সেই দিন দর্শক হনানি যিহূদার রাজা আসার কাছে এসে বললেন, “আপনি আপনার ঈশ্বর সদাপ্রভুর উপর নির্ভর না করে অরামের রাজার উপর নির্ভর করলেন, তাই অরাম রাজার সৈন্যদল আপনার হাতছাড়া হয়ে গেল।
2 বংশ 16:10তখন আসা ঐ দর্শকের উপর অসন্তুষ্ট হয়ে তাঁকে জেলখানায় পাঠিয়ে দিলেন; কারণ ঐ কথার জন্য তিনি তাঁর উপরে ভীষণ রেগে গিয়েছিলেন। আর একই দিনের আসা প্রজাদের মধ্যে কতগুলি লোকের উপর অত্যাচার করলেন।
- অশূরের রাজা রাজা হোশেয়কে কারাগারে রাখেন2 রাজা 17:4
পদগুলি
2 রাজা 17:4কিন্তু অশূরের রাজা জানতে পারলেন যে, হোশেয় তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে, কারণ তিনি মিশরের সো রাজার কাছে দূত পাঠিয়েছিলেন এবং অশূরের রাজাকে প্রতি বছরে যে উপঢৌকন দিতেন তা আর পাঠালেন না। সুতরাং শল্মনেষর হোশেয়কে বন্দী করে জেলে দিলেন।
- মনঃশিকে আঁকড়া ও পিতলের শিকল দিয়ে বাবিলে নিয়ে যাওয়া হয়2 বংশ 33:10–11
পদগুলি
2 বংশ 33:10–11সদাপ্রভু মনঃশি ও তাঁর লোকদের কাছে কথা বলতেন কিন্তু তারা তাতে কান দিত না। কাজেই সদাপ্রভু তাদের বিরুদ্ধে অশূর রাজার সেনাপতিদের নিয়ে আসলেন। তারা মনঃশিকে বন্দী করে তাঁর হাতকড়ি পরিয়ে ব্রোঞ্জের শিকল দিয়ে বেঁধে তাঁকে বাবিলে নিয়ে গেল।
- অন্ধ করে পিতলের শিকলে বেঁধে সিদিকিয়কে বাবিলে নিয়ে যাওয়া হয়2 রাজা 25:7, যির 52:11
পদগুলি
2 রাজা 25:7সৈন্যেরা সিদিকিয়ের চোখের সামনেই তাঁর ছেলেদের হত্যা করলো। তারপর তাঁর চোখ দুটি তুলে ফেলে তাঁকে ব্রোঞ্জের শিকল দিয়ে বাঁধলো এবং তাঁকে বাবিলে নিয়ে গেল।
যির 52:11পরে বাবিলের রাজা তার শিকলে বেঁধে নিয়ে গেলেন এবং তার মৃত্যু পর্যন্ত সিদিকিয়কে কারাগারে রেখে দিলেন।
- সাঁইত্রিশ বছর পর যিহোয়াখীন মুক্তি পেয়ে রাজার টেবিলে খান2 রাজা 25:27–29
পদগুলি
2 রাজা 25:27–29পরে যিহূদার রাজা যিহোয়াখীনের বন্দীত্বের সাঁইত্রিশ বছরের দিন ইবিল মরোদক বাবিলের রাজা হলেন। যে বছরে তিনি রাজত্ব করতে শুরু করেছিলেন সেই বছরের বারোতম মাসের সাতাশ দিনের র দিন যিহোয়াখীনকে জেলখানা থেকে ছেড়ে দিলেন। তিনি যিহোয়াখীনের সঙ্গে আন্তরিকভাবে কথা বললেন এবং বাবিলে তাঁর সঙ্গে আর যে সব রাজারা ছিলেন তাঁদের সকলের আসন থেকেও তাঁকে আরও সম্মানের আসন দিলেন। ইবিল মরোদক যিহোয়াখীনের জেলখানার পোষাক খুলে দিলেন এবং জীবনের বাকি দিন গুলো নিয়মিতভাবে রাজার সঙ্গে একই টেবিলে খাওয়া দাওয়া করে কাটিয়ে দিলেন।
যিরমিয়
- মারধর করে বিন্যামীনের উপরের দরজায় হাড়িকাঠে আটকানো হয়যির 20:2
পদগুলি
যির 20:2তিনি যিরমিয় ভাববাদীকে মারধর করলেন এবং সদাপ্রভুর গৃহের বিন্যামীন ফটকের কাছে উঁচু জায়গায় ভাঁড়ার ঘরে আটকে রাখলেন।
- লেখক যোনাথনের বাড়িতে মাটির নিচের কুঠুরিতে বন্দিযির 37:15–16
পদগুলি
যির 37:15–16সেই শাসনকর্তারা যিরমিয়ের উপর রেগে গিয়ে তাঁকে মারধর করল এবং লেখক যোনাথনের বাড়িতে তাঁকে রাখল; কারণ তাঁরা সেটাকে কারাগার বানিয়েছিল। সেই কারাগারে মাটির নীচের একটি কুঠরীতে যিরমিয়কে রাখা হল, যেখানে তিনি অনেক দিন ছিলেন।
- রক্ষীদের প্রাঙ্গণে রাখা, প্রতিদিন একটি রুটিযির 32:2, যির 37:21
পদগুলি
যির 32:2সেই দিনের বাবিলের রাজার সৈন্যদল যিরূশালেম অবরোধ করছিল এবং যিরমিয় ভাববাদী যিহূদার রাজবাড়ীর পাহারাদারদের উঠানে বন্দী ছিলেন।
যির 37:21তখন রাজা সিদিকিয় একটি আদেশ দিলেন। তাঁর দাসেরা যিরমিয়কে পাহারাদারদের উঠানে রাখলো। যে পর্যন্ত না শহরের সমস্ত রুটি শেষ হল, ততদিন পর্যন্ত প্রতিদিন রুটিওয়ালাদের রাস্তা থেকে তাঁকে একটি করে রুটি দিত। তাই যিরমিয় পাহারাদারদের উঠানে থাকলেন।
- দড়ি দিয়ে জলহীন, কেবল কাদাভরা এক কুয়োয় নামানো হয়যির 38:6
পদগুলি
যির 38:6তখন তারা যিরমিয়কে ধরে রাজার ছেলে মল্কিয়ের কুয়োতে ফেলে দিল। এই কুয়োটি ছিল পাহারাদারদের উঠানের মধ্যে। তারা যিরমিয়কে দড়ি দিয়ে সেই কুয়োতে নামিয়ে দিল। সেখানে জল ছিল না, শুধু কাদা ছিল; আর যিরমিয় সেই কাদার মধ্যে ডুবে যেতে লাগলেন।
- রামায় তাঁর হাতের শিকল থেকে মুক্ত করা হয়যির 40:1, যির 40:4
পদগুলি
যির 40:1রাজার দেহরক্ষীদলের সেনাপতি নবূষরদন যিরমিয়কে রামা থেকে বিদায় দেবার পর যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য এসেছিল। এটা ঘটেছিল যেখানে যিরমিয়কে রাখা হয়েছিল এবং যেখানে যিরমিয়কে শেকলে বাঁধা হয়েছিল। তিনি যিরূশালেম ও যিহূদার সমস্ত বন্দীদের সঙ্গে ছিলেন, যারা বাবিলে নির্বাসিত হয়েছিল।
যির 40:4কিন্তু এখন দেখ! আজ আমি তোমাদের শেকল থেকে মুক্ত করেছি, যা তোমাদের হাতে ছিল। যদি এটি তোমাদের চোখে ভালো হয়, তবে আমার সঙ্গে বাবিলে যেতে পার; এস, আমি তোমার যত্ন নেব; কিন্তু যদি আমার সাথে বাবিলে যেতে না চাও, তবে যেও না। তোমাদের সামনে থাকা সমস্ত দেশগুলি দেখ। তোমাদের চোখে যেখানে যাওয়া ভালো ও সঠিক, সেখানে যাও।”
নতুন নিয়মে
- হেরোদ যোহনকে বেঁধে কারাগারে রাখেনমথি 14:3
পদগুলি
মথি 14:3কারণ হেরোদ নিজের ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়াকে বিয়ে করেছিলেন এবং তার জন্য যোহনকে ধরে বেঁধে কারাগারে রেখেছিলেন;
- কারাগার থেকে যোহন তাঁর শিষ্যদের যীশুর কাছে পাঠানমথি 11:2
পদগুলি
মথি 11:2পরে যোহন বাপ্তাইজ কারাগার থেকে খ্রীষ্টের কাজের বিষয় শুনে নিজের শিষ্যদের দ্বারা তাঁকে জিজ্ঞাসা করতে পাঠালেন,
- কারাগারে যোহনের মাথা কেটে ফেলা হয়মথি 14:10
পদগুলি
মথি 14:10তিনি লোক পাঠিয়ে কারাগারে যোহনের মাথা কাটালেন।
- বিদ্রোহ ও হত্যার জন্য বারাব্বা কারাগারে ছিললুক 23:19
পদগুলি
লুক 23:19শহরের মধ্যে দাঙ্গা ও মানুষ হত্যার দায়ে সেই ব্যক্তি কারাবদ্ধ হয়েছিল।
- যীশু: আমি কারাগারে ছিলাম, আর তোমরা আমাকে দেখতে এসেছিলেমথি 25:36
পদগুলি
মথি 25:36বস্ত্রহীন হয়েছিলাম, আর আমাকে বস্ত্র পরিয়েছিলে, অসুস্থ হয়েছিলাম, আর আমার যত্ন নিয়েছিলে, জেলখানায় বন্দী ছিলাম, আর আমার কাছে এসেছিলে,”
- সন্ধ্যা হয়ে যাওয়ায় পিতর ও যোহনকে রাতভর আটকে রাখা হয়প্রেরিত 4:3
পদগুলি
প্রেরিত 4:3আর তারা তাদেরকে ধরে পরের দিন পর্যন্ত আটকে রেখেছিলেন,
- জেলখানা তালাবন্ধ ও পাহারায় থাকা সত্ত্বেও প্রেরিতেরা সেখানে নেইপ্রেরিত 5:18–19, প্রেরিত 5:23
পদগুলি
প্রেরিত 5:18–19এবং প্রেরিতদের গ্রেপ্তার করে সাধারণ কারাগারে বন্ধ করে দিলেন। কিন্তু রাত্রিবেলায় প্রভুর এক দূত এসে জেলখানার দরজা খুলে দিলেন এবং প্রেরিতদের বাইরে নিয়ে আসলেন এবং বললেন,
প্রেরিত 5:23“আমরা দেখলাম জেলখানার দরজা সুদৃঢ়ভাবে বন্ধ আছে এবং দরজায় দরজায় পাহারাদাররা দাঁড়িয়ে আছে, কিন্তু যখন আমরা দরজা খুলে ভিতরে গেলাম কাউকে দেখতে পেলাম না।”
- কড়া পাহারায় পিতর দুই সৈন্যের মাঝখানে শিকলে বাঁধা অবস্থায় ঘুমানপ্রেরিত 12:4, প্রেরিত 12:6
পদগুলি
প্রেরিত 12:4এবং তাঁকে পাহারা দেওয়ার জন্য চারটি ক্ষুদ্র সৈনিক দল, এমন চারটি সেনা দলের কাছে ছেড়ে দিলেন; মনে করলেন, নিস্তারপর্ব্বের পরে তাঁকে লোকদের কাছে হাজির করবেন।
প্রেরিত 12:6পরে হেরোদ যেদিন তাঁকে বাইরে আনবেন, তার আগের রাতে পিতর দুই জন সেনার মধ্যে দুটি শেকলের দ্বারা বাঁধা অবস্থায় ঘুমিয়ে ছিলেন এবং দরজার সামনে রক্ষীরা জেলখানাটি পাহারা দিচ্ছিল।
- শিকল খুলে পড়ে, আর লোহার ফটক নিজে থেকেই খুলে যায়প্রেরিত 12:7, প্রেরিত 12:10
পদগুলি
প্রেরিত 12:7দেখো, সেই দিন প্রভুর এক দূত তাঁর কাছে এসে দাঁড়ালেন এবং জেলের ঘর আলোময় হয়ে গেল। তিনি পিতরকে কুক্ষিদেশে আঘাত করে জাগিয়ে বললেন, তাড়াতাড়ি ওঠো। তখন তাঁর দুহাত থেকে শেকল খুলে গেল।
প্রেরিত 12:10পরে তাঁরা প্রথম ও দ্বিতীয় পাহারাদারদের দল পিছনে ফেলে, লোহার দরজার কাছে আসলেন, যেখান দিয়ে শহরে যাওয়া যায়; সেই দরজার খিল খুলে গেল; তাতে তাঁরা বের হয়ে একটা রাস্তার শেষ পর্যন্ত গেলেন, আর তখন দূত তাঁর কাছ থেকে চলে গেলেন।
- ফিলিপীতে: ভিতরের কুঠুরি, পা হাড়িকাঠে আটকানোপ্রেরিত 16:23–24
পদগুলি
প্রেরিত 16:23–24তাদের অনেক মারার পর তারা জেলের মধ্যে দিলেন এবং সাবধানে পাহারা দিতে জেল রক্ষককে নির্দেশ দিলেন। এই রকম আদেশ পেয়ে জেল রক্ষী তাদের পায়ে হাঁড়ি কাঠ লাগিয়ে জেলের ভিতরের ঘরে বন্ধ করে রাখলেন।
- মাঝরাতে এক ভূমিকম্পে দরজা খুলে যায়, আর সবার শিকল খুলে পড়েপ্রেরিত 16:25–26
পদগুলি
প্রেরিত 16:25–26কিন্তু মাঝরাতে পৌল ও সীল প্রার্থনা করতে করতে ঈশ্বরের উদ্দেশ্যে আরাধনা ও গান করছিলেন, অন্য বন্দীরা তাদের গান কান পেতে শুনছিল। তখন হঠাৎ মহা ভূমিকম্প হলো, এমনকি জেলখানার ভিত পর্যন্ত কেঁপে উঠল; এবং তখুনি সমস্ত দরজা খুলে গেল এবং সকলের শিকল বন্ধন মুক্ত হলো।
- যিরূশালেমে পৌলকে দুটি শিকলে বাঁধা হয়প্রেরিত 21:33
পদগুলি
প্রেরিত 21:33তখন প্রধান সেনাপতি এসে তাঁকে ধরল, ও দুটি শিকল দিয়ে তাঁকে বাধার আদেশ দিলেন এবং জিজ্ঞাসা করলেন, এ কে, আর একি করেছে?
- ফীলিক্স পৌলকে দুই বছর কারাগারে রাখেনপ্রেরিত 24:27
পদগুলি
প্রেরিত 24:27কিন্তু দুই বছর পরে পর্কীয় ফীষ্ট ফীলিক্সের পদে নিযুক্ত হলেন, আর ফীলিক্স ইহুদীদের খুশি করে অনুগ্রহ পাবার জন্য পৌলকে বন্দি রেখে গেলেন।
- রোমে পৌল এক সৈন্যের পাহারায়, শিকলে বাঁধা অবস্থায় থাকেনপ্রেরিত 28:16, প্রেরিত 28:20
পদগুলি
প্রেরিত 28:16রোমে আমাদের পৌছানোর পর পৌল নিজের পাহারাদার সেনাদের সাথে স্বাধীন ভাবে বাস করার অনুমতি পেলেন।
প্রেরিত 28:20সেই কারণে আমি আপনাদের সাথে দেখা ও কথা বলার জন্য আপনাদের আমন্ত্রণ করলাম; কারণ ইস্রায়েলের সেই প্রত্যাশার জন্যই, আমি শেকলে বন্দি।
- অনীষিফর পৌলের শিকলের জন্য লজ্জিত হননি2 তীম 1:16
পদগুলি
2 তীম 1:16প্রভু অনীষিফরের পরিবারকে দয়া দান করুন, কারণ তিনি আমাকে অনেকবার সাহায্য করেছেন এবং আমি শিকলে বন্দী আছি বলে তিনি কখনো তার জন্য লজ্জিত হননি,
সোনার হার
- ফরৌণ যোষেফের গলায় সোনার হার পরিয়ে দেনআদি 41:42
পদগুলি
আদি 41:42পরে ফরৌণ হাত থেকে নিজের আংটি খুলে যোষেফের হাতে দিলেন, তাঁকে কার্পাসের ভালো কাপড় পরালেন এবং তাঁর গলায় সোনার হার দিলেন।
- বেলশৎসর দানিয়েলের গলায় সোনার হার পরানদানি 5:29
পদগুলি
দানি 5:29তখন বেলশৎসর আদেশ দিলেন এবং তারা দানিয়েলকে বেগুনী কাপড় পরানো হল এবং তাঁর গলায় সোনার হার দেওয়া হল এবং তাঁর বিষয়ে রাজা এই কথা ঘোষণা করলেন যে তিনি রাজ্যে প্রধান শাসকদের মধ্য তৃতীয়।
- গিদিয়োন মিদিয়নের উটগুলোর গলা থেকে হার নেনবিচারক 8:26
পদগুলি
বিচারক 8:26তাতে তাঁর চাওয়া কানের দুলের পরিমাণ একহাজার সাতশো শেকল সোনা হল। এছাড়া চন্দ্রহার, ঝুমকা ও মিদিয়নীয় রাজাদের পরা বেগুনী রঙের বস্ত্র ও তাঁদের উটের গলার হার ছিল।
- শলোমন ভিতরের পবিত্র স্থানের সামনে সোনার শিকল ঝোলান1 রাজা 6:21
পদগুলি
1 রাজা 6:21উপাসনা ঘরের প্রধান কামরার দেয়াল তিনি খাঁটি সোনা দিয়ে ঢেকে দিলেন এবং মহাপবিত্র স্থানের সামনে সোনার শিকল লাগিয়ে দিলেন। সেই মহাপবিত্র স্থানের দেয়ালও তিনি সোনা দিয়ে ঢেকে দিলেন।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব