Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › তারা

বিস্ময়কর খুঁটিনাটি

বাইবেলে তারা

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 21টি অংশ, লাইন ধরে ধরে।

  • ঈশ্বর দুটি বড় জ্যোতি তৈরি করেন, আর তারাগুলোওআদি 1:16
    পদগুলি
    আদি 1:16ঈশ্বর সময়ের উপরে কর্তৃত্ব করতে এক মহাজ্যোতি ও রাতের উপরে কর্তৃত্ব করতে তার থেকেও ছোট এক জ্যোতি, এই দুটি বড় জ্যোতি এবং সমস্ত নক্ষত্র সৃষ্টি করলেন।
  • অব্রাহামকে বলা হয়, পারলে তারাগুলো গুনে দেখোআদি 15:5
    পদগুলি
    আদি 15:5পরে তিনি তাঁকে বাইরে এনে বললেন, “তুমি আকাশের দিকে দেখে যদি তারা গুণতে পার, তবে গুনে বল; তিনি তাঁকে আরও বললেন এইরকম তোমার বংশ হবে।”
  • বংশধরেরা তারা ও বালির মতো অসংখ্যআদি 22:17, দ্বিতীয় 1:10
    পদগুলি
    আদি 22:17এই জন্য আমি আমারই দিব্য করে বলছি, আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করব এবং আকাশের তারাদের ও সমুদ্রতীরের বালির মতো তোমার অতিশয় বংশ বৃদ্ধি করব; তোমার বংশ শত্রুদের পুরদ্বার অধিকার করবে;
    দ্বিতীয় 1:10তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের বৃদ্ধি করেছেন, আর দেখ, তোমরা আজ আকাশের তারার মত বহুসংখ্যক হয়েছ;
  • তিনি তারাদের সংখ্যা ঠিক করেন এবং প্রত্যেকের নাম দেনগীত 147:4
    পদগুলি
    গীত 147:4তিনি তারাদের সংখ্যা গণনা করেন, তিনি সবার নাম দেন।
  • এক তারা থেকে আরেক তারার তেজ আলাদা1 করি 15:41
    পদগুলি
    1 করি 15:41সূর্য্যের এক প্রকার তেজ, চন্দ্রের আর এক ধরনের তেজ, ও নক্ষত্রদের আর এক প্রকার তেজ; কারণ তেজ সম্বন্ধে একটি নক্ষত্র থেকে অন্য নক্ষত্র ভিন্ন।
  • যোষেফ স্বপ্ন দেখেন, এগারোটি তারা প্রণাম করছেআদি 37:9
    পদগুলি
    আদি 37:9পরে সে আরো এক স্বপ্ন দেখে ভাইদেরকে তার বৃত্তান্ত বলল। সে বলল, “দেখ, আমি আর এক স্বপ্ন দেখলাম; দেখ, সূর্য্য, চন্দ্র ও এগারো নক্ষত্র আমার সামনে নত হল।”
  • তারারা তাদের পথ থেকে সীষরার বিরুদ্ধে যুদ্ধ করেবিচারক 5:20
    পদগুলি
    বিচারক 5:20আকাশমণ্ডল থেকে যুদ্ধ হল, নিজের নিজের পথে তারারা সীষরার বিরুদ্ধে যুদ্ধ করল।
  • প্রভাতের তারারা একসঙ্গে গান গায়ইয়ো 38:7
    পদগুলি
    ইয়ো 38:7কখন ভোরের তারারা একসঙ্গে গান গেয়েছিল এবং ঈশ্বরের সন্তানেরা আনন্দে চিত্কার করেছিল?
  • পণ্ডিতেরা পূর্ব দিকে তাঁর তারা দেখেনমথি 2:2
    পদগুলি
    মথি 2:2যিরুশালেমে এসে বললেন, “ইহূদিদের যে রাজা জন্মেছেন, তিনি কোথায়?” কারণ আমরা পূর্ব্বদেশে তাঁর তারা দেখেছি ও তাঁকে প্রণাম করতে এসেছি।
  • তারাটি আগে আগে গিয়ে সেই জায়গার উপরে থামেমথি 2:9–10
    পদগুলি
    মথি 2:9–10রাজার কথা শুনে তাঁরা চলে গেলেন, আর দেখ, পূর্ব্বদেশে তাঁরা যে তারা দেখেছিলেন, তা তাদের আগে আগে চলল, শেষে যেখানে শিশুটি ছিলেন, তাঁর উপরে এসে থেমে গেল। তারাটি দেখতে পেয়ে তারা মহানন্দে খুব উল্লাসিত হলেন।
  • দায়ূদ কুড়ির কম বয়সীদের গোনেননি: ইস্রায়েল তারার মতো হবে1 বংশ 27:23
    পদগুলি
    1 বংশ 27:23দায়ূদ কুড়ি কিম্বা তার চেয়ে কম বয়সী লোকদের সংখ্যা গণনা করলেন না, কারণ সদাপ্রভু ইস্রায়েলীয়দের সংখ্যা আকাশের তারার মত অসংখ্য করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন।

নাম করা নক্ষত্রমণ্ডল

  • সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, কৃত্তিকা ও দক্ষিণের নক্ষত্রপুঞ্জইয়ো 9:9
    পদগুলি
    ইয়ো 9:9যিনি সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, কৃত্তিকা (নক্ষত্র বিশেষ) এবং দক্ষিণে নক্ষত্রপুঞ্জ বানিয়েছেন।
  • তুমি কি কৃত্তিকাকে বাঁধতে বা কালপুরুষের বাঁধন খুলতে পারো?ইয়ো 38:31–32
    পদগুলি
    ইয়ো 38:31–32তুমি কি কৃত্তিকা নক্ষত্রের হার গাঁথতে পার, অথবা কালপুরুষের বাঁধন খুলতে পার? তুমি কি নক্ষত্রপুঞ্জকে তাদের সঠিক দিনের প্রকাশ পেতে চালনা দিতে পার? তুমি কি ভাল্লুককে তার বাচ্চাদের সঙ্গে পথ দেখাতে পার?
  • আমোষ: তিনি কৃত্তিকা ও কালপুরুষ তৈরি করেছেনআমো 5:8
    পদগুলি
    আমো 5:8ঈশ্বর কালপুরুষ এবং সপ্তর্ষিমণ্ডল বানিয়েছেন; তিনি অন্ধকারকে সকালে পরিণত করেছেন; তিনি দিন কে গভীর রাতে পরিণত করেছেনে এবং সমুদ্রের জলরাশিকে ডাকেন; তিনি তাদের স্থলভাগে ঢেলে দিয়েছেন। সদাপ্রভু তাঁর নাম।

তারার পূজা

  • ইস্রায়েলকে সূর্য, চাঁদ ও তারার কাছে মাথা নত না করতে বলা হয়দ্বিতীয় 4:19
    পদগুলি
    দ্বিতীয় 4:19আর আকাশের প্রতি চোখ তুলে সূর্য্য, চাঁদ ও তারা, আকাশের সমস্ত বাহিনী দেখলে, তোমার ঈশ্বর সদাপ্রভু যাদেরকে সমস্ত আকাশমণ্ডলের নীচে অবস্থিত সমস্ত জাতির জন্য ভাগ করেছেন, যদি আকৃষ্ট হয়ে তাদের কাছে আরাধনা কর ও তাদের সেবা কর।
  • ইস্রায়েল ও রাজা মনঃশি আকাশের সমস্ত বাহিনীর কাছে মাথা নত করে2 রাজা 17:16, 2 রাজা 21:3
    পদগুলি
    2 রাজা 17:16তারা নিজেদের ঈশ্বর সদাপ্রভুর সমস্ত আদেশ ত্যাগ করে নিজেদের জন্য ছাঁচ দিয়ে বানানো ধাতু দিয়ে দুইটি বাছুরের মূর্ত্তি তৈরী করে পূজা করত। একটা আশেরা মূর্তিও তৈরী করেছিল এবং তারা আকাশের সমস্ত বাহিনীরপূজো করত এবং বাল দেবতার পূজা করত।
    2 রাজা 21:3কারণ তাঁর বাবা হিষ্কিয় যে সব উঁচু স্থান ধ্বংস করেছিলেন এবং সেগুলো তিনি আবার তৈরী করেছিলেন। ইস্রায়েলের রাজা আহাব যেমন করেছিলেন তেমনি তিনিও বাল দেবতার জন্য কতগুলো যজ্ঞবেদী ও একটা আশেরা মূর্ত্তি তৈরী করলেন। তিনি আকাশের সমস্ত বাহিনীদের কাছে মাথা নিচু করে তাদের সেবা করতেন।
  • যোশিয় নক্ষত্রমণ্ডলের উদ্দেশে ধূপ জ্বালানো যাজকদের সরিয়ে দেন2 রাজা 23:5
    পদগুলি
    2 রাজা 23:5তিনি যিহূদার শহরগুলোর এবং যিরূশালেমের চারপাশের উঁচু স্থানগুলোতে ধূপ জ্বালাবার জন্য যিহূদার রাজারা যে সব প্রতিমাপূজাকারী যাজকদের নিযুক্ত করেছিলেন, অর্থাৎ যারা বাল দেবতা, চাঁদ, সূর্য্য, গ্রহদের এবং আকাশের সমস্ত বাহিনীদের উদ্দেশ্যে ধূপ জ্বালাত তাদের তিনি দূর করে দিলেন।
  • লোকেরা ছাদের উপর আকাশের বাহিনীর কাছে মাথা নত করেযির 19:13, সফ 1:5
    পদগুলি
    যির 19:13তাই যিরূশালেমের সমস্ত বাড়ি ও যিহূদার রাজারা তোফতের মত হবে, যারা তাদের সমস্ত বাড়ির ছাদের উপরে আকাশমণ্ডলের সমস্ত নক্ষত্রদের উদ্দেশ্যে অশুচি লোকেরা আরাধনা করে এবং দেবতার কাছে পেয় নৈবেদ্য ঢালে’।”
    সফ 1:5যারা ছাদে আকাশের বাহিনীদের আরাধনা করে এবং যারা সদাপ্রভুর উদ্দেশ্যে আরাধনা ও শপথ করে কিন্তু আবার মালকাম দেবতার নামেও শপথ করে

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব