Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › চুল ও দাড়ি

বিস্ময়কর খুঁটিনাটি

বাইবেলে চুল ও দাড়ি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 36টি অংশ, লাইন ধরে ধরে।

  • তোমার মাথার চুলগুলোও সব গোনা আছেমথি 10:30, লুক 12:7
    পদগুলি
    মথি 10:30কিন্তু তোমাদের মাথার চুলগুলিও সব গোনা আছে।
    লুক 12:7এমনকি, তোমাদের মাথার চুলগুলিও সব গোনা আছে। ভয় কর না, তোমরা অনেক চড়াই পাখীর থেকেও শ্রেষ্ঠ।”
  • তুমি একটি চুলও সাদা বা কালো করতে পারো নামথি 5:36
    পদগুলি
    মথি 5:36আর তোমার মাথার দিব্যি কর না, কারণ একগাছা চুল সাদা কি কালো করবার সাধ্য তোমার নেই।
  • পৌল: লম্বা চুল পুরুষের অপমান, নারীর গৌরব1 করি 11:14–15
    পদগুলি
    1 করি 11:14–15প্রকৃতি নিজেও কি তোমাদেরকে শিক্ষা দেয় না যে, পুরুষ যদি লম্বা চুল রাখে, তবে তা তার অপমানের বিষয়; কিন্তু স্ত্রীলোক যদি লম্বা চুল রাখে, তবে তা তার গৌরবের বিষয়; কারণ সেই চুল আবরণের জন্য তাকে দেওয়া হয়ছে।
  • বেণী করা চুলে সৌন্দর্য নয়1 তীম 2:9, 1 পিত 3:3
    পদগুলি
    1 তীম 2:9একইভাবে মহিলারাও নিজেদের ভদ্র ও শোভনীয় পোশাকে নিজেদের সাজিয়ে তুলুক; যেন শৌখিন বেণী করে চুল না বাঁধে ও সোনা, মুক্ত বা খুব দামী পোশাক দিয়ে নিজেদের না সাজায়,
    1 পিত 3:3আর সুন্দর বিনুনি ও সোনার গয়না কিম্বা বাহ্যিক সুন্দর পোশাকে তা নয়,

ব্যবস্থায়

  • মাথার পাশের চুল কেটো না, দাড়ির কিনারাও ছেঁটো নালেবী 19:27
    পদগুলি
    লেবী 19:27তোমরা নিজেদের মাথার শেষের চুল মন্ডলাকার কর না ও নিজেদের দাড়ির কোণ কেটো না।
  • যাজকেরা মাথায় টাক কামাবেন না, দাড়ির কিনারাও কাটবেন নালেবী 21:5
    পদগুলি
    লেবী 21:5তারা নিজের নিজের মাথা মুণ্ডন করবে না ও নিজের নিজের শরীরে অস্ত্রাঘাত করবে না।
  • মৃতের জন্য কপাল কামানো নিষেধদ্বিতীয় 14:1
    পদগুলি
    দ্বিতীয় 14:1তোমরা নিজেদের ঈশ্বর সদাপ্রভুর লোক; তোমরা মৃত লোকদের জন্য নিজেদের শরীর কাটবে না এবং মুখের কোনো অংশে কামাবে না।
  • চুল পড়ে যাওয়া লোক তবুও শুচিলেবী 13:40–41
    পদগুলি
    লেবী 13:40–41আর যে মানুষের চুল মাথা থেকে ঝরে পড়ে, সে নেড়া, সে শুচী। আর যার চুল মাথার শেষ থেকে ঝরে পড়ে, সে কপালে নেড়া, সে শুচী।
  • নাসরীয় চুল বাড়তে দিত এবং মানত শেষে তা পুড়িয়ে দিতগণ 6:5, গণ 6:18
    পদগুলি
    গণ 6:5তার আলাদা থাকার ব্রতের সমস্ত কাল তার মাথায় ক্ষুর স্পর্শ করবে না; সদাপ্রভুর উদ্দেশ্যে তার আলাদা থাকার দিন সংখ্যা যতদিন না সম্পূর্ণ হয়, ততদিন সে পবিত্র থাকবে, সে তার মাথার চুল বড় করবে।
    গণ 6:18নাসরীয় সমাগম তাঁবুর প্রবেশপথে তার আলাদা থাকার চিহ্ন হিসাবে মাথা কামাবে। সে তার মাথার চুল নিয়ে আগুনের মধ্যে মঙ্গলার্থক বলি হিসাবে উত্সর্গ করবে।

উদাহরণ

  • ফরৌণের কাছে যাওয়ার আগে যোষেফ দাড়ি কামানআদি 41:14
    পদগুলি
    আদি 41:14তখন ফরৌণ যোষেফকে ডেকে পাঠালে লোকেরা কারাকুয়ো থেকে তাঁকে তাড়াতাড়ি আনল। পরে তিনি চুল-দাড়ি কেটে অন্য পোশাক পরে ফরৌণের কাছে উপস্থিত হলেন।
  • শিম্‌শোনের মাথায় ক্ষুর ছোঁয়ানোর কথা ছিল নাবিচারক 13:5, বিচারক 16:17
    পদগুলি
    বিচারক 13:5কারণ দেখ, তুমি গর্ভধারণ করে পুত্র প্রসব করবে; আর তার মাথায় ক্ষুর উঠবে না, কারণ সেই বালক গর্ভ থেকেই ঈশ্বরের উদ্দেশ্যে নাসরীয় হবে এবং সে পলেষ্টীয়দের হাত থেকে ইস্রায়েলকে উদ্ধার করতে আরম্ভ করবে।”
    বিচারক 16:17তাই তিনি মনের সমস্ত কথা ভেঙে বললেন, তাঁকে বললেন, আমার মস্তকে কখনও ক্ষুর ওঠেনি, কারণ মায়ের গর্ভ থেকে আমি ঈশ্বরের উদ্দেশ্যে নাসরীয়; ক্ষৌরি হলে আমার বল আমাকে ছেড়ে যাবে এবং আমি দুর্বল হয়ে অন্য সব লোকের সমান হব।
  • দলীলা তাঁর মাথা কামিয়ে দেয়; পরে চুল আবার গজাতে শুরু করেবিচারক 16:19, বিচারক 16:22
    পদগুলি
    বিচারক 16:19পরে সে নিজের উরুর উপরে তাঁকে ঘুম পাড়াল এবং এক জনকে ডেকে তাঁর মস্তকের সাত গোছা চুল কেটে দিল; এই ভাবে সে তাঁকে কষ্ট দিতে আরম্ভ করল, আর তাঁর বল তাঁকে ছেড়ে গেল।
    বিচারক 16:22তবু মাথা মুণ্ডন করার পর তাঁর মাথার চুল আবার বৃদ্ধি পেতে লাগল।
  • পাগলের ভান করে দায়ূদ দাড়িতে লালা গড়াতে দেন1 শমূ 21:13
    পদগুলি
    1 শমূ 21:13আর তিনি তাদের সামনে তাঁর আচরণ পরিবর্তন করলেন; তিনি তাদের কাছে পাগলের মত ব্যবহার করতেন, ফটকের দরজা আঁচড়াতেন, নিজের দাড়ির উপরে লালা ঝরতে দিতেন৷
  • হানূন দায়ূদের দূতদের দাড়ির অর্ধেক কামিয়ে দেন2 শমূ 10:4
    পদগুলি
    2 শমূ 10:4তখন হানূন দায়ূদের দাসদেরকে ধরে তাদের দাড়ির অর্ধেক চেঁচে দিলেন ও পোশাকের অর্ধেক অর্থাৎ কোমর পর্যন্ত কেটে তাদেরকে বিদায় করলেন৷
  • দায়ূদ: দাড়ি না গজানো পর্যন্ত যিরীহোতে থাকো2 শমূ 10:5
    পদগুলি
    2 শমূ 10:5পরে তারা দায়ূদকে এই কথা বলে পাঠাল, তিনি তাদের সঙ্গে দেখা করতে লোক পাঠালেন; কারণ তারা খুব লজ্জিত হয়েছিল৷ রাজা বলে পাঠালেন, “যতদিন তোমাদের দাড়ি না বাড়ে, ততদিন তোমরা যিরীহো শহরেতে তে থাক, তারপরে ফিরে এসো৷”
  • অবশালোমের বছরে একবার কাটা চুলের ওজন দুশো সেকেল2 শমূ 14:26
    পদগুলি
    2 শমূ 14:26আর তার মাথার চুল ভারী মনে হলে সে তা কেটে ফেলত; এক বছর অন্তর কেটে ফেলত; মাথা কামানোর দিনের মাথার চুল ওজন করত; তাতে রাজ পরিমাণ অনুসারে তা দুশো শেকল পরিমাপের হত৷
  • দায়ূদ দূরে থাকার সময় মফীবোশৎ গোঁফ ছাঁটেননি2 শমূ 19:24
    পদগুলি
    2 শমূ 19:24পরে শৌলের নাতি মফীবোশৎ রাজার সঙ্গে দেখা করতে নেমে আসলেন; রাজার ভালো ভাবে ফিরে আসার দিন পর্যন্ত তিনি নিজের পায়ের প্রতি যত্ন নেননি, দাড়ি পরিষ্কার করেননি ও পোশাক পরিষ্কার করেননি৷
  • যোয়াব যেন চুম্বন করবেন, এমনভাবে অমাসার দাড়ি ধরেন2 শমূ 20:9
    পদগুলি
    2 শমূ 20:9আর যোয়াব অমাসাকে বললেন, “হে আমার ভাই, তোমার খবর ভালো তো?” পরে যোয়াব অমাসাকে চুমু দেওয়ার জন্য ডান হাত দিয়ে তাঁর দাড়ি ধরলেন৷
  • এলিয় ছিলেন লোমশ মানুষ, কোমরে চামড়ার কোমরবন্ধ2 রাজা 1:8
    পদগুলি
    2 রাজা 1:8উত্তরে তারা বলল, “তার গা লোমে ভরা ছিল এবং তাঁর কোমরে ছিল চামড়ার কোমর-বন্ধনী।” রাজা বললেন, “সে তিশ্‌বীয় এলিয়।”
  • ছেলেরা ইলীশায়কে ঠাট্টা করে: উঠে যাও, টেকো!2 রাজা 2:23
    পদগুলি
    2 রাজা 2:23পরে তিনি সেখান থেকে বৈথেলে গেলেন; আর তিনি পথে যাওয়ার দিন নগর থেকে অনেকগুলো ছেলে এসে তাঁকে ঠাট্টা করে বলতে লাগল, “ও টাকপড়া, উঠে আয়; ও টাকপড়া, উঠে আয়।”
  • হারোণের দাড়ি আর তা বেয়ে গড়িয়ে পড়া উত্তম তেলগীত 133:2
    পদগুলি
    গীত 133:2এটা মাথার ওপরে দামী তেলের মতো যা দাড়িতে গড়িয়ে পড়ে, হারোণের দাড়িতে গড়িয়ে পড়ল, তার পোশাকে গড়িয়ে পড়ল।
  • শোকে ইয়োব মাথা কামানইয়ো 1:20
    পদগুলি
    ইয়ো 1:20তখন ইয়োব উঠে দাঁড়ালেন, নিজের কাপড় ছিঁড়লেন, মাথা নেড়া করলেন, মাটিতে মুখ নত করে শুয়ে ঈশ্বরকে আরাধনা বা উপাসনা করলেন।
  • আতঙ্কে ইষ্রা মাথার চুল ও দাড়ি ছেঁড়েনইষ্রা 9:3
    পদগুলি
    ইষ্রা 9:3এই কথা শুনে আমি নিজের পোশাক ও কাপড় ছিঁড়লাম এবং নিজের মাথার চুল ও দাড়ি ছিঁড়ে হতবাক হয়ে বসে রইলাম৷
  • দাড়ি কামানো আশিজন শোককারী সদাপ্রভুর গৃহে আসেযির 41:5
    পদগুলি
    যির 41:5শিখিম, শীলো ও শমরিয়া থেকে আশিজন লোক এল, যারা তাদের দাড়ি কামিয়ে, কাপড়-চোপড় ছিঁড়ে ও নিজেদের দেহ কাটাকুটি করে সদাপ্রভুর গৃহে ভক্ষ্য-নৈবেদ্য ও সুগন্ধি হাতে করে নিয়ে যাচ্ছিল।
  • নবূখদনিৎসরের চুল ঈগলের পালকের মতো বেড়ে যায়দানি 4:33
    পদগুলি
    দানি 4:33সেই বাক্য যা নবূখদনিৎসরের সম্বন্ধে বলা হয়েছিল তখনই তা পূর্ণ হল। তাঁকে সঙ্গে সঙ্গে মানুষের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হল। তিনি ষাঁড়ের মত ঘাস খেতে লাগলেন এবং তাঁর দেহ আকাশের শিশিরে ভিজতে লাগল; তাঁর চুলগুলো ঈগল পাখির পালখের মত বড় হয়ে উঠল আর তাঁর নখগুলো পাখির পায়ের নখের মত হয়ে উঠল।
  • এক নারী তার চুল দিয়ে যীশুর পা মুছিয়ে দেয়লুক 7:38, যোহ 12:3
    পদগুলি
    লুক 7:38এবং পিছন দিকে তাঁর পায়ের কাছে দাঁড়িয়ে কেঁদে কেঁদে সে চোখের জলে তাঁর পা ভেজাতে লাগল এবং তার মাথার চুল দিয়ে পা মুছিয়ে দিল, আর তাঁর পায়ে চুমু দিয়ে সেই সুগন্ধি তেলে অভিষেক করতে লাগল।
    যোহ 12:3তারপর মরিয়ম এক লিটার খুব দামী, সুগন্ধি লতা দিয়ে তৈরী খাঁটি আতর এনে যীশুর পায়ে মাখিয়ে দিলেন এবং নিজের চুল দিয়ে তাঁর পা মুছিয়ে পরিষ্কার করে দিলেন; বাড়িটি আতরের সুগন্ধে ভরে গেল।
  • এক মানতের জন্য পৌল কংক্রিয়াতে মাথা কামানপ্রেরিত 18:18
    পদগুলি
    প্রেরিত 18:18পৌল আরো অনেকদিন বসবাস করার পর ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে সমুদ্র পথে সুরিয়া প্রদেশে গেলেন এবং তাঁর সাথে প্রিস্কিল্লা ও আকিলাও গেলেন; তিনি কংক্রিয়া শহরে মাথা ন্যাড়া করেছিলেন, কারণ তাঁর এক শপথ ছিল।

শোকে

  • শোকের চিহ্ন হিসেবে কামানো মাথা ও ছাঁটা দাড়িযিশা 15:2, যির 48:37, মীখা 1:16
    পদগুলি
    যিশা 15:2মোয়াবের লোকেরা কাঁদবার জন্য দীবোনের মন্দিরে ও উঁচু জায়গায় গিয়েছে। তারা নবো ও মেদবার ওপরে বিলাপ করছে। তাদের সকলের মাথা কামানো হয়েছে এবং দাড়িও কাটা হয়েছে।
    যির 48:37প্রত্যেক মাথা কেশবিহীন ও প্রত্যেক দাড়ি কমানো হল; প্রত্যেকের হাতে কাটাকুটি ও কোমরে চট জড়ানো হল।
    মীখা 1:16তোমরা নেড়া হও এবং তোমাদের শিশুদের জন্য চুল কাট যাদের ওপর তোমরা আনন্দিত। তোমার নিজেকে শকুনের মত নেড়া কর, কারণ তোমাদের সন্তানরা তোমাদের থেকে বন্দী হয়ে যাবে।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব