বিস্ময়কর খুঁটিনাটি
বাইবেলে যমজ
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 8টি অংশ, লাইন ধরে ধরে।
এষৌ ও যাকোব
- রিবিকার গর্ভে যমজেরা ধাক্কাধাক্কি করেআদি 25:22
পদগুলি
আদি 25:22তাঁর গর্ভমধ্যে শিশুরা জড়াজড়ি করল, তাতে তিনি বললেন, “যদি এমন হয়, তবে আমি কেন বেঁচে আছি?” আর তিনি সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করতে গেলেন।
- এষৌ প্রথমে বের হন, লাল ও লোমে ঢাকাআদি 25:24–25
পদগুলি
আদি 25:24–25পরে প্রসবকাল সম্পূর্ণ হল, আর দেখ, তাঁর গর্ভে যমজ ছেলে। যে প্রথমে ভূমিষ্ঠ হল, সে রক্তবর্ণ এবং তার সর্বাঙ্গ লোমশ বস্ত্রের মতো ছিল। তার নাম এষৌ [লোমশ] রাখা গেল।
- যাকোব এষৌর গোড়ালি ধরে বের হনআদি 25:26
পদগুলি
আদি 25:26পরে তার ভাই ভূমিষ্ঠ হল। তার হাত এষৌর পা ধরেছিল, আর তার নাম যাকোব [পাদ্গ্রাহী] হল; ইসহাকের ষাট বছর বয়সে এই যমজ ছেলে হল।
- যমজদের জন্মের সময় ইস্হাকের বয়স ছিল ষাটআদি 25:26
পদগুলি
আদি 25:26পরে তার ভাই ভূমিষ্ঠ হল। তার হাত এষৌর পা ধরেছিল, আর তার নাম যাকোব [পাদ্গ্রাহী] হল; ইসহাকের ষাট বছর বয়সে এই যমজ ছেলে হল।
পেরস ও সেরহ
- তামর যমজ জন্ম দেন; একজনের হাতে লাল সুতো বাঁধা হয়আদি 38:27–28
পদগুলি
আদি 38:27–28পরে তামরের প্রসবকাল উপস্থিত হল, আর দেখ। তার গর্ভে যমজ সন্তান। তার প্রসবকালে একটি বালক হাত বের করল; তাতে ধাত্রী তার সেই হাত ধরে রক্তবর্ণ সুতো বেঁধে বলল, “এই প্রথমে ভূমিষ্ট হল।”
- কিন্তু তার ভাই আগে বের হয়, তার নাম রাখা হয় পেরসআদি 38:29
পদগুলি
আদি 38:29কিন্তু সে নিজের হাত টেনে নিলে দেখ, তার ভাই ভূমিষ্ট হল; তখন ধাত্রী বলল, “তুমি কিভাবে নিজের জন্য ভেদ করে আসলে?” অতএব তার নাম পেরস [ভেদ] হল।
- তারপর হাতে লাল সুতো নিয়ে আসে সেরহআদি 38:30
পদগুলি
আদি 38:30পরে হাতে রক্তবর্ণ সুতো বাঁধা তার ভাই ভূমিষ্ট হলে তার নাম সেরহ হল।
আরও
- পৌল আলেকসান্দ্রিয়ার এক জাহাজে যান, যার মাথায় যমজ ভাইয়ের চিহ্ন ছিলপ্রেরিত 28:11
পদগুলি
প্রেরিত 28:11তিনমাস চলে যাওয়ার পর আমরা আলেকসান্দ্রিয় এক জাহাজে উঠে যাত্রা করলাম; সেই জাহাজ ঐ দ্বীপে শীতকাল কাটাচ্ছিল, তার মাথায় জমজ ভাইয়ের চিহ্ন ছিল।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব