অন্বেষণ › বিষয় › চামড়ার থলি, জালা ও শিশি
বিস্ময়কর খুঁটিনাটি
বাইবেলে চামড়ার থলি, জালা ও শিশি
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 31টি অংশ, লাইন ধরে ধরে।
জল, আঙুর-রস ও দুধের চামড়ার থলি
- অব্রাহাম হাগারকে রুটি ও এক থলি জল দেনআদি 21:14
পদগুলি
আদি 21:14পরে অব্রাহাম ভোরবেলায় উঠে রুটি ও জলের থলি নিয়ে হাগারের কাঁধে দিয়ে ছেলেটিকে সমর্পণ করে তাকে বিদায় করলেন। তাতে সে চলে গিয়ে বের-শেবা মরুপ্রান্তে ঘুরে বেড়াল।
- থলি খালি হলে সে একটি কুয়ো পেয়ে তা ভরে নেয়আদি 21:15, আদি 21:19
- যায়েল সীষরাকে দুধের থলি থেকে পান করতে দেনবিচারক 4:19
পদগুলি
বিচারক 4:19সে তাঁকে বললেন, “দয়া করে আমাকে এক গ্লাস পানীয় জল দিন, কারণ আমি পিপাসিত।” তিনি একটি দুধের থলি খুলে পান করতে দিলেন তারপর তাকে আবার ঢেকে দিলেন।
- গিবিয়োনীয়রা পুরোনো, ফাটা ও সেলাই করা আঙুর-রসের থলি দেখায়যিহো 9:4, যিহো 9:13
পদগুলি
যিহো 9:4তখন তারাও বুদ্ধির সঙ্গে কাজ করল; তারা গিয়ে রাজদূতের বেশ ধারণ করে নিজেদের গাধার উপরে পুরনো বস্তা এবং আঙ্গুরের রসের পুরনো, জীর্ণ ও তালি দেওয়া থলি চাপাল।
যিহো 9:13আর যে সব থলি আঙ্গুরের রসে পূর্ণ করেছিলাম, সেগুলিও নূতন ছিল, এই দেখুন, সে সব ছিঁড়ে গিয়েছে। আর আমাদের এই সব পোশাক ও জুতো পুরনো হয়ে গেছে, কারণ রাস্তার দূরত্ব অনেক।
- হান্না একটি ষাঁড়, ময়দা ও এক থলি আঙুর-রস নিয়ে শমূয়েলকে শীলোতে আনেন1 শমূ 1:24
পদগুলি
1 শমূ 1:24পরে তার দুধ ছাড়ার পর তিনি তিনটি ষাঁড়, এক ঐফা সুজী ও এক থলি আংগুর-রসের সঙ্গে তাকে শীলোতে সদাপ্রভুর বাড়িতে নিয়ে গেলেন; তখন ছেলেটির অল্প বয়স ছিল।
- বৈথেলে যাওয়া তিনজন লোক: ছাগল, তিনটি রুটি ও এক থলি আঙুর-রস1 শমূ 10:3
পদগুলি
1 শমূ 10:3তারপর তুমি সেখান থেকে এগিয়ে গিয়ে তাবোর এলাকার এলোন গাছের কাছে গেলে দেখতে পাবে, তিনজন লোক যারা বৈথেলে ঈশ্বরের কাছে যাচ্ছে, তুমি দেখবে, তাদের একজন তিনটি ছাগলের বাচ্চা, আর একজন তিনটি রুটি ও আর একজন এক পাত্র আঙুর-রস বয়ে নিয়ে যাচ্ছে।
- যিশয় রুটি, এক থলি আঙুর-রস ও একটি ছাগলছানা দিয়ে দায়ূদকে শৌলের কাছে পাঠান1 শমূ 16:20
পদগুলি
1 শমূ 16:20তখন যিশয় একটা গাধার পিঠে রুটি, এক থলি আঙুর-রস এবং একটা ছাগলের বাচ্চা তার ছেলে দায়ূদকে দিয়ে শৌলের কাছে পাঠিয়ে দিলেন।
- অবীগল দায়ূদের জন্য দুই থলি আঙুর-রস ও অনেক খাবার আনেন1 শমূ 25:18
পদগুলি
1 শমূ 25:18তখন অবীগল তাড়াতাড়ি দুশো রুটি, দু কুপা আঙুরের রস, পাঁচটা তৈরী ভেড়া, পাঁচ কাঠা ভাজা দানাশস্য, একশো গোছা শুকনো আঙুরফল ও দুশো ডুমুর-চাক নিয়ে গাধার উপরে চাপাল৷
- সীবঃ বোঝাই গাধা ও এক থলি আঙুর-রস নিয়ে দায়ূদের সঙ্গে দেখা করেন2 শমূ 16:1
পদগুলি
2 শমূ 16:1পরে দায়ূদ পর্বতের চূড়া পিছনে ফেলে কিছুটা এগিয়ে গেলে দেখ, মফীবোশতের দাস সীবঃ সাজানো দুইটি গাধা সঙ্গে করে তাঁর সঙ্গে মিলিত হল৷ সেই গাধার পিঠে দুশো রুটি ও একশো গুচ্ছ শুকনো আঙ্গুরফল ও একশো চাপ গ্রীষ্মকালের ফল ও এক কুপা আঙ্গুর রস ছিল৷
- যীশু: কেউ পুরোনো চামড়ার থলিতে নতুন আঙুর-রস রাখে নামথি 9:17, মার্ক 2:22, লুক 5:37–38
পদগুলি
মথি 9:17আর লোকে পুরাতন চামড়ার থলিতে নতুন আঙুরের রস রাখে না; রাখলে চামড়ার থলিগুলি ফেটে যায়, তাতে দ্রাক্ষারস পড়ে যায়, চামড়ার থলিগুলিও নষ্ট হয়; না, কিন্তু লোকে নূতন চামড়ার থলিতে টাটকা দ্রাক্ষারস রাখে, তাতে উভয়েরই রক্ষা হয়।
মার্ক 2:22আর লোকে পুরাতন চামড়ার থলিতে নতুন আঙুরের রস রাখে না; রাখলে চামড়ার থলিগুলি ফেটে যায়, তাতে দ্রাক্ষারস পড়ে যায়, চামড়ার থলিগুলিও নষ্ট হয়; কিন্তু লোকে নূতন চামড়ার থলিতে টাটকা দ্রাক্ষারস রাখে।
লুক 5:37–38আর লোকে পুরাতন চামড়ার থলিতে নতুন আঙুরের রস রাখে না; রাখলে চামড়ার থলিগুলি ফেটে যায়, তাতে দ্রাক্ষারস পড়ে যায়, চামড়ার থলিগুলিও নষ্ট হয়। কিন্তু লোকে নূতন চামড়ার থলিতে টাটকা দ্রাক্ষারস রাখে।
- ইলীহূ: নতুন চামড়ার থলির মতো আমার পেট ফেটে যাওয়ার উপক্রমইয়ো 32:19
পদগুলি
ইয়ো 32:19দেখ, আমার হৃদয় অনেকটা বোতলের দ্রাক্ষারসের মত যার কোন ফুটো নেই; অনেকটা নতুন দ্রাক্ষারসের কলসির মত যা ফেটে যাওয়ার অবস্থা।
- এক গীতরচক: ধোঁয়ায় শুকিয়ে যাওয়া চামড়ার থলির মতোগীত 119:83
পদগুলি
গীত 119:83কারণ আমি ধোঁয়ায় ভরা দ্রাক্ষার থলির মত হয়েছি; আমি তোমার বিধি ভুলে যাই নি।
- এক গীতরচক: আমার চোখের জল তোমার কুপোয় রাখোগীত 56:8
পদগুলি
গীত 56:8তুমি আমার ভ্রমণের সংখ্যা এবং আমার চোখের জল তোমার বোতলে রাখ; তাকি তোমার বইয়ে লেখা নেই?
জালা ও শিশি
- রিবিকা কাঁধে কলসি নিয়ে বেরিয়ে আসেনআদি 24:15
পদগুলি
আদি 24:15এই কথা বলতে না বলতে, দেখ, রিবিকা কলসি কাঁধে করে বাইরে আসলেন; তিনি অব্রাহামের নাহর নামক ভাইয়ের স্ত্রী মিল্কার ছেলে বথূয়েলের মেয়ে।
- গিদিয়োনের লোকেরা কলসির ভিতরে মশাল নিয়ে যায় এবং কলসি ভেঙে ফেলেবিচারক 7:16, বিচারক 7:19–20
পদগুলি
বিচারক 7:16পরে তিনি ঐ তিনশো লোককে তিনটি দলে ভাগ করে প্রত্যেকের হাতে একটা করে তূরী এবং একটা করে শূন্য ঘট, ও ঘটের মধ্যে মশাল দিলেন।
বিচারক 7:19–20পরে মধ্যরাত্রির শুরুতে নতুন প্রহরী আসামাত্র গিদিয়োন ও তার সঙ্গী একশো লোক শিবিরের শেষে পৌছে তূরী বাজালেন এবং নিজের নিজের হাতে থাকা ঘট ভেঙে ফেললেন। এই ভাবে তিন দলেই তূরী বাজাল ও ঘট ভেঙে ফেলল এবং বাঁ হাতে মশাল ও ডান হাতে বাজাবার তূরী ধরে খুব জোরে বলতে লাগল, “সদাপ্রভুর ও গিদিয়োনের খড়গ।”
- শমূয়েল শৌলের মাথায় এক শিশি তেল ঢালেন1 শমূ 10:1
পদগুলি
1 শমূ 10:1তারপর শমূয়েল একটা তেলের শিশি নিয়ে শৌলের মাথার উপর ঢেলে দিলেন এবং তাঁকে চুমু দিয়ে বললেন, “সদাপ্রভু কি তোমাকে তাঁর সমস্ত কিছুর (উত্তরাধিকারের) উপর রাজা হিসাবে অভিষেক করেন নি?
- দায়ূদ ঘুমন্ত শৌলের মাথার কাছ থেকে বর্শা ও জলের পাত্র নেন1 শমূ 26:12
পদগুলি
1 শমূ 26:12দায়ূদ তারপর শৌলের মাথার কাছ থেকে তাঁর বর্শা ও জলের পাত্রটা নিয়ে চলে গেলেন। কেউ তা দেখল না, জানল না, কেউ জেগেও উঠল না। কারণ তারা সবাই ঘুমাচ্ছিল, কারণ সদাপ্রভু তাদের একটা গভীর ঘুমের মধ্যে ফেলে রেখেছিলেন।
- সারিফতের বিধবার জালায় এক মুঠো ময়দা ও সামান্য তেল ছিল1 রাজা 17:12
পদগুলি
1 রাজা 17:12উত্তরে সেই বিধবা বলল, “আপনার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্যি দিয়ে বলছি যে, আমার কাছে একটাও রুটি নেই। পাত্রে কেবল এক মুঠো ময়দা আর ভাঁড়ে একটুখানি তেল রয়েছে। বাড়ি নিয়ে যাবার জন্য আমি কতগুলো কাঠ কুড়াচ্ছি; তা দিয়ে আমার ও আমার ছেলের জন্য কিছু খাবার তৈরী করব। তারপর তা খাওয়ার পরে আমরা উপবাসে মরব।”
- এক বিধবা তেল ঢালতে থাকেন, যতক্ষণ না আর কোনো পাত্র থাকে2 রাজা 4:2–6
পদগুলি
2 রাজা 4:2–6ইলীশায় তাকে বললেন, “আমি তোমার জন্য কি করতে পারি? বল দেখি, তোমার ঘরে কি আছে?” সে বলল, “একবাটি তেল ছাড়া আপনার দাসীর আর কিছু নেই।” তখন তিনি বললেন, “যাও, তুমি বাইরে গিয়ে তোমার সমস্ত প্রতিবেশীদের কাছ থেকে খালি পাত্র চেয়ে আন, মাত্র অল্প কয়েকটি আনবে না। তারপর তুমি ও তোমার ছেলেরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে এবং সেই পাত্রতে তেল ঢালবে; আর একটা করে পাত্র ভর্তি হলে পর সেটা সরিয়ে রাখবে।” পরে সেই স্ত্রীলোকটী তাঁর কাছ থেকে চলে গেল, আর সে ও তার ছেলেরা গৃহে ঢুকে দরজা বন্ধ করে দিল; তারা বার বার পাত্র আনতে লাগল এবং সে তেল ঢালতেই থাকল। সব পাত্র ভরে গেলে পর সে তার ছেলেকে বলল, “আরো পাত্র নিয়ে এস।” ছেলেটি বলল, “আর পাত্র নেই।” তখন তেল পড়া বন্ধ হয়ে গেল।
- ইলীশায় এক শিশি তেল দিয়ে এক তরুণ ভাববাদীকে রামোৎ-গিলিয়দে পাঠান2 রাজা 9:1
পদগুলি
2 রাজা 9:1তখন ইলীশায় ভাববাদী ভাববাদীদের সন্তানদের একজন শিষ্য ভাববাদীকে ডেকে বললেন, “তুমি কোমর বেঁধে নাও এবং এই তেলের শিশিটি নিয়ে রামোৎ-গিলিয়দে যাও।
- যিরমিয় কুমোরের একটি মাটির পাত্র কিনে প্রাচীনদের সামনে ভেঙে ফেলেনযির 19:1, যির 19:10
- কান্নায় পাথরের ছয়টি জালা, প্রত্যেকটিতে কুড়ি থেকে ত্রিশ গ্যালন, কানায় কানায় ভরাযোহ 2:6–7
পদগুলি
যোহ 2:6–7সেখানে ইহূদি ধর্মের নিয়ম অনুযায়ী বিশুদ্ধ করার জন্য পাথরের ছয়টি জালা বসান ছিল, তার এক একটিতে প্রায় তিন মণ করে জল ধরত। যীশু তাদেরকে বললেন “ঐ সব জালাগুলি জল দিয়ে ভর্তি কর।” সুতরাং তারা সেই পাত্রগুলি কাণায় কাণায় জলে ভর্তি করল।
- জলের কলসি বয়ে নেওয়া এক লোক শিষ্যদের পথ দেখাবেমার্ক 14:13
পদগুলি
মার্ক 14:13তখন যীশু তাঁর দুই জন শিষ্যকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা নগরে যাও, সেখানে এমন একজন লোকের দেখা পাবে, যে একটা কলসিতে করে জল নিয়ে যাচ্ছে; তোমরা তার পেছনে পেছনে যেও;
- শমরীয় নারী তার জলের কলসি রেখে নগরে চলে যায়যোহ 4:28
পদগুলি
যোহ 4:28তখন সেই স্ত্রীলোকটী নিজের কলসী ফেলে রেখে শহরে ফিরে গেল এবং লোকদের বলল,
- এক নারী জটামাংসীর আতরের শ্বেতপাথরের পাত্র ভেঙে যীশুর মাথায় ঢালেনমার্ক 14:3
পদগুলি
মার্ক 14:3যীশু তখন বৈথনিয়ায় শিমোনের বাড়িতে ছিলেন, তখন একটি মহিলা শ্বেত পাথরের পাত্রে খুব মূল্যবান এবং খাঁটি সুগন্ধি তেল নিয়ে তাঁর কাছে এলো এবং তিনি খেতে বসলে পাত্রটি ভেঙে সে তাঁর মাথায় সেই তেল ঢেলে দিল।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব