Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › দেহ সংরক্ষণ ও কবরের সুগন্ধি

বিস্ময়কর খুঁটিনাটি

বাইবেলে দেহ সংরক্ষণ ও কবরের সুগন্ধি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 18টি অংশ, লাইন ধরে ধরে।

  • যোষেফ তাঁর চিকিৎসকদের দিয়ে বাবা যাকোবের দেহ সংরক্ষণ করানআদি 50:2
    পদগুলি
    আদি 50:2আর যোষেফ নিজের বাবার দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিতে নিজের দাস চিকিৎসকদেরকে আদেশ করলেন, তাতে চিকিৎসকেরা ইস্রায়েলের দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিল।
  • দেহ সংরক্ষণে চল্লিশ দিন লাগে; মিশরীয়রা সত্তর দিন শোক করেআদি 50:3
    পদগুলি
    আদি 50:3তারা সেই কাজে চল্লিশ দিন কাটাল, কারণ সেই ক্ষয়-নিবারক দ্রব্য দিতে চল্লিশ দিন লাগে; আর মিশরীয়েরা তাঁর জন্যে সত্তর দিন ধরে কাঁদল।
  • যোষেফ 110 বছর বয়সে মারা যান, দেহ সংরক্ষণ করে মিশরে শবাধারে রাখা হয়আদি 50:26
    পদগুলি
    আদি 50:26যোষেফ একশো দশ বছর বয়সে মারা গেলেন; আর লোকেরা তাঁর দেহে ক্ষয়-নিবারক দ্রব্য দিয়ে তা মিশর দেশে এক মৃতদেহ রাখার বাক্সর মধ্যে রাখল।
  • যোষেফের অনুরোধমতো মোশি তাঁর হাড় মিশর থেকে নিয়ে যানযাত্রা 13:19
    পদগুলি
    যাত্রা 13:19আর মোশি যোষেফের হাড় নিজের সঙ্গে নিলেন, কারণ তিনি ইস্রায়েল সন্তানদের কঠিন শপথ করিয়ে বলেছিলেন, “ঈশ্বর অবশ্যই তোমাদের দেখাশোনা করবেন, আর তোমরা তোমাদের সঙ্গে আমার হাড় এই জায়গা থেকে নিয়ে যাবে।”
  • যাকোবের কেনা জমিতে শিখিমে তাঁর হাড় কবর দেওয়া হয়যিহো 24:32
    পদগুলি
    যিহো 24:32আর ইস্রায়েল-সন্তানেরা যোষেফের হাড়, যা মিশর থেকে এনেছিল, তা শিখিমে সেই মাটিতে পুঁতে দিল, যা যাকোব একশ রৌপ্য-মুদ্রায় শিখিমের পিতা হমোরের সন্তানদের কাছ থেকে কিনে নিয়েছিলেন; আর তা যোষেফ-সন্তানদের অধিকার হল।

সুগন্ধি ও মসিনা

  • রাজা আসাকে সুগন্ধি ও মেশানো আতরে ভরা খাটিয়ায় শোয়ানো হয়2 বংশ 16:14
    পদগুলি
    2 বংশ 16:14আর তিনি দায়ূদ-নগরে নিজের জন্য যে কবর খুঁড়ে রেখেছিলেন, তার মধ্যে লোকেরা তাঁকে কবর দিল এবং নানা রকম মশলা ও মেশানো সুগন্ধি জিনিষে পরিপূর্ণ খাটে তাঁকে শোয়ালো, আর তাঁর জন্য বিরাট দাহ কাজ হল।
  • আসার সম্মানে বড় আগুন জ্বালানো হয়; যিহোরামের জন্য হয়নি2 বংশ 16:14, 2 বংশ 21:19
    পদগুলি
    2 বংশ 16:14আর তিনি দায়ূদ-নগরে নিজের জন্য যে কবর খুঁড়ে রেখেছিলেন, তার মধ্যে লোকেরা তাঁকে কবর দিল এবং নানা রকম মশলা ও মেশানো সুগন্ধি জিনিষে পরিপূর্ণ খাটে তাঁকে শোয়ালো, আর তাঁর জন্য বিরাট দাহ কাজ হল।
    2 বংশ 21:19তাতে দ্বিতীয় বছরের শেষে সেই রোগের দরুন তাঁর অন্ত্র বের হয়ে আসল এবং তিনি খুব যন্ত্রণা পেয়ে মারা গেলেন। আর তাঁর প্রজারা তাঁর জন্য তাঁর পূর্বপুরুষদের নিয়ম অনুযায়ী আগুন জ্বালাল না।
  • মার্থা: এখন দুর্গন্ধ হয়েছে; চার দিন হয়ে গেছেযোহ 11:39
    পদগুলি
    যোহ 11:39যীশু বললেন, “তোমরা পাথরটা সরিয়ে ফেল।” যে মারা গেছে লাসার তার বোন মার্থা যীশুকে বললেন, প্রভু, এতক্ষণ ওই দেহ পচে দুর্গন্ধ হয়ে গেছে কারণ সে মারা গেছে আজ চার দিন।
  • লাসার মসিনার ফালিতে বাঁধা অবস্থায়, মুখে কাপড় জড়ানো, বেরিয়ে আসেযোহ 11:44
    পদগুলি
    যোহ 11:44তাতে সেই মৃত মানুষটি বেরিয়ে আসলেন; তাঁর পা ও হাত কবর কাপড়ে জড়ানো ছিল এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। যীশু তাদেরকে বললেন, “তাকে খুলে দাও এবং যেতে দাও।”
  • যীশু: সে কবরের জন্য আগেই আমার দেহে সুগন্ধি মাখিয়েছেমার্ক 14:8, যোহ 12:7
    পদগুলি
    মার্ক 14:8এ যা পেরেছে তাই করেছে, আমাকে কবরের জন্য প্রস্তুত করতে আগেই আমার দেহের উপর আতর মাখিয়ে দিয়েছে।
    যোহ 12:7যীশু বললেন, “আমার সমাধি দিনের জন্য তার কাছে যা আছে সেটা তার কাছেই রাখতে বল।
  • নীকদীম অনেক গন্ধরস ও অগুরু নিয়ে আসেনযোহ 19:39
    পদগুলি
    যোহ 19:39যিনি প্রথমে রাতেরবেলা যীশুর কাছে এসেছিলেন, সেই নীকদীমও এলেন। তিনি মেশানো গন্ধরস এবং অগুরু প্রায় চৌত্রিশ কিলোগ্রাম নিয়ে এলেন।
  • ইহুদিদের কবর দেওয়ার রীতি অনুসারে যীশুর দেহ সুগন্ধিসহ মসিনায় জড়ানো হয়যোহ 19:40
    পদগুলি
    যোহ 19:40সুতরাং তাঁরা যীশুর মৃতদেহ নিলেন এবং ইহুদীদের কবর দেবার নিয়ম মত সুগন্ধ জিনিস দিয়ে লিনেন কাপড় দিয়ে জড়ালেন।
  • নারীরা সুগন্ধি ও আতর প্রস্তুত করেন, তারপর বিশ্রামবারে বিশ্রাম নেনলুক 23:55–56
    পদগুলি
    লুক 23:55–56আর যে স্ত্রীলোকেরা তাঁর সাথে গালীল থেকে এসেছিলেন, তারা পিছন পিছন গিয়ে সেই কবর এবং কীভাবে তাঁর মৃতদেহ রাখা যায়, তা দেখলেন; পরে ফিরে গিয়ে সুগন্ধি দ্রব্য ও তেল প্রস্তুত করলেন। তখন তাঁরা ঈশ্বরের আদেশ অনুযায়ী বিশ্রামবারে বিশ্রাম নিলেন।
  • বিশ্রামবারের পরে তাঁরা দেহে মাখানোর জন্য সুগন্ধি কেনেনমার্ক 16:1
    পদগুলি
    মার্ক 16:1বিশ্রামবার শেষ হওয়ার পর মগ্দলীনী মরিয়ম, যাকোবের মা মরিয়ম ও শালোমী ভালো গন্ধযুক্ত জিনিস কিনলেন, যেন গিয়ে তাঁকে মাখিয়ে দিতে পারেন।
  • সপ্তাহের প্রথম দিন খুব ভোরে তাঁরা সুগন্ধি নিয়ে কবরে আসেনলুক 24:1
    পদগুলি
    লুক 24:1সপ্তাহের প্রথম দিন তারা খুব ভোরে উঠে ঐ কবরের কাছে এলেন, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করেছিলেন তা নিয়ে আসলেন;
  • পিতর মসিনার কাপড়গুলো দেখেন, আর মাথার কাপড়টি আলাদা গুটানোযোহ 20:6–7
    পদগুলি
    যোহ 20:6–7তারপর শিমোন পিতর তাঁর পরে পৌঁছলেন এবং কবরের ভেতরে ঢুকলেন। তিনি দেখেছিলেন লিনেন কাপড়গুলি সেখানে পড়ে রয়েছে, এবং যে কাপড়টি তাঁর মাথার ওপরে ছিল। এটা সেই লিনেন কাপড়ের সঙ্গে ছিল না কিন্তু এক জায়গায় গুটিয়ে রাখা ছিল।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব