বিস্ময়কর খুঁটিনাটি
বাইবেলে তুষার
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 17টি অংশ, লাইন ধরে ধরে।
- এক তুষারের দিনে বনায় একটি গর্তে একটি সিংহকে হত্যা করেন2 শমূ 23:20
পদগুলি
2 শমূ 23:20আর কবসেলীয় এক বীরের সন্তান যিহোয়াদার ছেলে যে বনায় যিনি অনেক মহান কাজ করেছিলেন, তিনি মোয়াবীয় অরীয়েলের দুই ছেলেকে হত্যা করলেন; সেটা ছাড়াও তিনি বরফ পরার দিনের গর্তের মধ্যে একটা সিংহকে মারলেন৷
- লিবানোনের তুষার কি কখনও তার ঢাল ছেড়ে যায়?যির 18:14
পদগুলি
যির 18:14লিবানোনের তুষার কি কখনও ক্ষেতের শিলাকে ত্যাগ করে? দূর থেকে আসা তার পর্বতের জল বয়ে যাওয়া কি কখনও হারিয়ে যায়?
- বরফ ও গলা তুষারে ঘোলা স্রোতইয়ো 6:16
পদগুলি
ইয়ো 6:16যা বরফের জন্য অন্ধকারাছন্ন হয় এবং যার মধ্যে তুষার বিলীন হয়ে যায়।
- ঈশ্বর তুষারকে বলেন: পৃথিবীতে পড়োইয়ো 37:6
পদগুলি
ইয়ো 37:6কারণ তিনি তুষারকে বলেন, পৃথিবীতে পড়, একইভাবে বৃষ্টিকেও বলেন, এক মহা বৃষ্টির ধারা হয়ে পড়তে।
- তুমি কি তুষারের ভাণ্ডারে ঢুকেছ?ইয়ো 38:22
পদগুলি
ইয়ো 38:22তুমি কি কখনও বরফের জন্য ভান্ডারগৃহে ঢুকেছ অথবা তুমি কি কখনও শিলার জন্য ভান্ডারগৃহ দেখেছ,
- তিনি পশমের মতো তুষার বিছিয়ে দেনগীত 147:16
পদগুলি
গীত 147:16তিনি মেষলোমের মত তুষার দেন, তিনি ছাইয়ের মত তুষারপাত করেন।
- বৃষ্টি ও তুষার মাটিকে ভিজিয়ে অঙ্কুরিত করেযিশা 55:10
পদগুলি
যিশা 55:10কারণ যেমন বৃষ্টি ও তুষার আকাশ থেকে নেমে আসে এবং সেখানে ফিরে যায় না, ভূমিকে আদ্র করে ফলবতী ও অঙ্কুরিত করে এবং যে বীজ বোনে তার জন্য বীজ আর যে খায় তার জন্য খাবার দান করে।
- শলোমন পর্বতে তুষার পড়ার মতোগীত 68:14
পদগুলি
গীত 68:14সর্বশক্তিমান যখন রাজাদের দেশকে ছিন্নভিন্ন করলেন, তখন শলোমনের পর্বতে তুষার পড়ল।
হিতোপদেশের উক্তি
- বিশ্বস্ত দূত ফসল কাটার সময়ের ঠান্ডা তুষারের মতোহিতো 25:13
পদগুলি
হিতো 25:13শস্য কাটবার দিনের যেমন হিমের ঠান্ডা, তেমনি যারা পাঠিয়েছে তাদের পক্ষে বিশ্বস্ত দূত; ফলতঃ সে নিজের কর্তার প্রাণ সতেজ করে।
- গ্রীষ্মে তুষারের মতো, মূর্খের সম্মান মানায় নাহিতো 26:1
পদগুলি
হিতো 26:1যেমন গ্রীষ্মকালে বরফ ও শস্য কাটার দিন বৃষ্টি, তেমনি নির্বোধের পক্ষে সম্মান উপযুক্ত নয়।
- তুষার পড়লে সে ভয় পায় না; তার পরিবার লাল পোশাক পরেহিতো 31:21
পদগুলি
হিতো 31:21তিনি নিজের পরিবারের বিষয়ে বরফ থেকে ভয় পান না; কারণ তাঁর সব বাড়ীর লোকেরা লাল পোশাক পরে।
তুষারের মতো সাদা
- মোশির হাত, মরিয়ম ও গেহসি: কুষ্ঠে তুষারের মতো সাদাযাত্রা 4:6, গণ 12:10, 2 রাজা 5:27
পদগুলি
যাত্রা 4:6পরে সদাপ্রভু তাঁকে আরও বললেন, “তুমি তোমার হাত বুকে দাও,” তাতে তিনি বুকে হাত দিলেন; পরে তা বের করে দেখলেন, তাঁর হাতে তুষারের মত সাদা কুষ্ঠ হয়েছে।
গণ 12:10তাঁবুর উপর থেকে মেঘ সরে গেল; মরিয়মের হিমের মত কুষ্ঠ হয়েছে। যখন হারোণ মরিয়মের দিকে মুখ ফেরালেন, দেখলেন, তিনি কুষ্ঠগ্রস্তা।
2 রাজা 5:27অতএব নামানের কুষ্ঠরোগ তোমার ও তোমার বংশের মধ্যে চিরকাল লেগে থাকবে।” তখন গেহসি তুষারের মত সাদা কুষ্ঠগ্রস্ত হয়ে তাঁর সামনে থেকে চলে গেল।
- ইয়োব: যদি আমি তুষারের জলে নিজেকে ধুইইয়ো 9:30
পদগুলি
ইয়ো 9:30যদি আমি নিজেকে বরফ জলে ধুই এবং আমার হাতকে চিরকালের মত সাবান দিয়ে পরিষ্কার করি।
- দায়ূদের প্রার্থনা: আমাকে ধোও, আমি তুষারের চেয়েও সাদা হবগীত 51:7
পদগুলি
গীত 51:7এসোব দ্বারা আমাকে শুদ্ধ কর, তাতে আমি শুচি হব; আমাকে ধৌত কর এবং তাতে আমি তুষারের চেয়ে সাদা হব।
- কবরের কাছে স্বর্গদূত: পোশাক তুষারের মতো সাদামথি 28:3
পদগুলি
মথি 28:3তাঁকে দেখতে বিদ্যুতের মতো এবং তাঁর পোশাক তুষারের মতো সাদা।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব