Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › ইট ও ইট তৈরি

বিস্ময়কর খুঁটিনাটি

বাইবেলে ইট ও ইট তৈরি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 15টি অংশ, লাইন ধরে ধরে।

  • বাবিলে: এসো, আমরা ইট বানিয়ে ভালো করে পোড়াইআদি 11:3
    পদগুলি
    আদি 11:3আর একে অপরকে বলল, “এস, আমরা ইট তৈরী করে আগুনে পোড়াই,” তাতে তাদের পাথরের পরিবর্তে ইট ও চূনের পরিবর্তে আলকাতরা ছিল।
  • তারা পাথরের বদলে ইট আর চুন-সুরকির বদলে আলকাতরা ব্যবহার করেআদি 11:3
    পদগুলি
    আদি 11:3আর একে অপরকে বলল, “এস, আমরা ইট তৈরী করে আগুনে পোড়াই,” তাতে তাদের পাথরের পরিবর্তে ইট ও চূনের পরিবর্তে আলকাতরা ছিল।
  • যিহিষ্কেল একটি ইটের উপর যিরূশালেম নগরের ছবি আঁকেনযিহি 4:1
    পদগুলি
    যিহি 4:1কিন্তু তুমি, মানুষের সন্তান, তোমার জন্য একটা ইট নাও এবং তোমার সামনে রাখ, তারপর তার ওপরে যিরুশালেম শহরের ছবি আঁক।
  • দায়ূদ অম্মোনীয়দের ইটের ভাটায় কাজে লাগান2 শমূ 12:31
    পদগুলি
    2 শমূ 12:31আর দায়ূদ সেখানকার লোকদের বের করে এনে করাতের, লোহার মই ও লোহার কুড়ালের মুখে রাখলেন এবং ইটের পাঁজার মধ্য দিয়ে যেতে বাধ্য করালেন৷ তিনি অম্মোনীয়দের সমস্ত নগরের প্রতি এইরকম করলেন৷ পরে দায়ূদ ও সমস্ত লোক যিরূশালেমে ফিরে গেলেন৷
  • যিরমিয় তফনহেষে ফরৌণের প্রাসাদের ইটের চত্বরে পাথর পুঁতে রাখেনযির 43:9
    পদগুলি
    যির 43:9“তোমার হাতে কতকগুলি বড় বড় পাথর নাও এবং তফনহেষে ফরৌণের বাড়ির প্রবেশপথে ইটের গাঁথনি আছে, তার মধ্যে ইহুদীদের চোখের সামনে সেগুলি লুকিয়ে রাখ।
  • যিশাইয়ে এক অহংকারী কথা: ইট পড়ে গেছে, কিন্তু আমরা পাথর দিয়ে গড়বযিশা 9:10
    পদগুলি
    যিশা 9:10“ইটগুলো পড়েছে, কিন্তু আমরা খোদাই করা পাথরে গাঁথব; সব ডুমুর গাছের কাঠ কেটে ফেলা হয়েছে, কিন্তু আমরা তার বদলে এরস কাঠ দেব।”
  • যিশাইয় ইটের বেদিতে ধূপ জ্বালানোর কথা বলেনযিশা 65:3
    পদগুলি
    যিশা 65:3তারা সেই লোক যারা অবিরত আমাকে অসন্তুষ্ট করে; তারা বাগানগুলোতে বলিদান উৎসর্গ করে ও ইটের উপরে ধূপ জ্বালায়।
  • নহূম নীনবীকে: কাদা মাড়াও; ইটের ভাটা মেরামত করো!নহূ 3:14
    পদগুলি
    নহূ 3:14ঘেরাওয়ের জন্য তুমি জল তুলে রাখ, তোমার দুর্গগুলো শক্তিশালী কর। কাদা, চুন ও বালি মেশাও ইটের দেওয়াল সারাও।

মিশরে

  • ইট ও কাদার কাজে ইস্রায়েলীয়দের জীবন তিক্ত করে তোলা হয়যাত্রা 1:14
    পদগুলি
    যাত্রা 1:14তারা কাদা তৈরির কাজে, ইট ও ক্ষেতের সমস্ত কাজে দাসের মত খাটিয়ে তাদের জীবন কষ্টকর করে তুলল। তারা তাদের দিয়ে যে সব দাসের কাজ করাতো, সে সমস্ত নিষ্ঠুর ভাবে করাতো।
  • তারা পিথোম ও রামিষেষ নামে ভাণ্ডার-নগর তৈরি করেযাত্রা 1:11
    পদগুলি
    যাত্রা 1:11অতএব তারা কঠিন পরিশ্রম করিয়ে তাদের কষ্ট দেবার জন্য তাদের উপরে শাসকদেরকে নিযুক্ত করল। আর তারা ফরৌণের জন্য ভান্ডারের নগর, পিথোম ও রামিষেষ তৈরী করল।
  • ফরৌণ: আর খড় নয়, কিন্তু ইটের সংখ্যা একইযাত্রা 5:7–8
    পদগুলি
    যাত্রা 5:7–8“তোমরা ইট তৈরী করার জন্য আগের মত এই লোকদেরকে আর খড় দিয়ো না; তাঁরা গিয়ে নিজেরাই নিজেদের খড় সংগ্রহ করুক। কিন্তু আগে তাদের যত ইট তৈরীর ভার ছিল, এখনও সেই ভার দাও; তার কিছুই কম কর না; কারণ তারা কুঁড়ে, তাই কেঁদে বলছে, আমরা আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করতে যাই।
  • খড়ের বদলে নাড়া জোগাড় করতে লোকেরা সারা মিশরে ছড়িয়ে পড়েযাত্রা 5:12
    পদগুলি
    যাত্রা 5:12তাতে লোকেরা খড়ের চেষ্টায় নাড়া জড়ো করতে সমস্ত মিশর দেশে ছড়িয়ে পড়ল।
  • ইটের সংখ্যা পূরণ না হওয়ায় ইস্রায়েলীয় সর্দারদের মারা হয়যাত্রা 5:14
    পদগুলি
    যাত্রা 5:14আর ফরৌণের শাসকেরা ইস্রায়েল সন্তানদের যে শাসনকর্তাদেরকে তাদের উপরে রেখেছিল, তারাও অত্যাচারিত হল, আর বলে দেওয়া হল, “তোমরা আগের মত ইট তৈরীর বিষয়ে নির্ধারিত কাজ আজকাল শেষ কর না কেন?”
  • খড় দেওয়া হচ্ছে না, তবুও আমাদের বলা হচ্ছে: ইট বানাও!যাত্রা 5:16
    পদগুলি
    যাত্রা 5:16লোকেরা আপনার দাসদেরকে খড় দেয় না, তবুও আমাদেরকে বলে ইট তৈরী কর; আর দেখুন আপনার এই দাসেরা অত্যাচারিত হয়, কিন্তু আপনারই লোকদেরই দোষ।”
  • তোমাদের প্রতিদিনের ইটের সংখ্যা একটুও কমানো চলবে নাযাত্রা 5:18–19
    পদগুলি
    যাত্রা 5:18–19এখন যাও, কাজ কর, তোমাদেরকে খড় দেওয়া যাবে না, তবুও সমস্ত ইট তৈরী করে দিতে হবে।” তখন ইস্রায়েল সন্তানদের শাসনকর্তারা দেখল, তারা বিপদে পড়েছে, কারণ বলা হয়েছিল, “তোমরা প্রত্যেক দিনের র কাজের, নির্ধারিত ইটের, কিছু কম করতে পাবে না।”

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব