Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › জনগণনা

বিস্ময়কর খুঁটিনাটি

বাইবেলে জনগণনা

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 21টি অংশ, লাইন ধরে ধরে।

মরুপ্রান্তে

  • কুড়ি বছর বা তার বেশি বয়সের যুদ্ধে যাওয়ার উপযুক্ত প্রত্যেক পুরুষকে গোনা হয়গণ 1:2–3
    পদগুলি
    গণ 1:2–3“তোমরা লোকেদের গোষ্ঠী অনুসারে, বংশ অনুসারে, নাম সংখ্যা অনুসারে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর, প্রত্যেক পুরুষ, প্রত্যেক লোককে গোন। কুড়ি বছর ও তার বেশি বয়সী যত পুরুষ ইস্রায়েলের মধ্যে যুদ্ধে যাবার যোগ্য, তাদের সৈন্য অনুসারে তুমি ও হারোণ তাদেরকে গণনা কর।
  • গোনা প্রত্যেক পুরুষ অর্ধেক সেকেল দিত, ধনী ও গরিব সমানভাবেযাত্রা 30:13–15, যাত্রা 38:26
    পদগুলি
    যাত্রা 30:13–15গণনায় যাদের গণনা করা হয়েছে তাদের প্রত্যেককে রূপার অর্ধেক শেকল করে দিতে হবে; বিংশতিতে এক শেকলে ওজন হলো কুড়িটি গেরার সমান; এই অর্দ্ধশেকল আমার অর্থাৎ সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার হবে। গণনার মধ্যে যারা কুড়ি বছর বয়ষ্ক অথবা তার বেশি বয়ষ্ক তারা সবাই সদাপ্রভুকে এই উপহার দেবে। যখন লোকেরা প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করতে সদাপ্রভুকে সেই উপহার দেবে সেই দিন ধনীরা অর্দ্ধ শেকলের বেশি দেবে না এবং গরিবরা তার কম দেবে না।
    যাত্রা 38:26প্রত্যেক লোকের জন্য, অর্থাৎ যারা কুড়ি বছর বয়সী কিংবা তার থেকে বেশি বয়সী ছিল, সেই ছয় লক্ষ তিন হাজার সাড়ে পাঁচশো লোকের মধ্যে প্রত্যেক জনের জন্য এক এক বেকা, অর্থাৎ পবিত্র স্থানের শেকল অনুসারে অর্ধেক শেকল দিতে হয়েছিল।
  • প্রথম গণনা: 603,550গণ 1:46
    পদগুলি
    গণ 1:46তাঁরা ছয় লক্ষ তিন হাজার পাঁচশো পঞ্চাশ জন লোকসংখ্যা গণনা করলেন।
  • লেবীয়দের অন্য বংশগুলোর সঙ্গে গোনা হয়নিগণ 1:47–49
    পদগুলি
    গণ 1:47–49কিন্তু যে লোকেরা লেবির বংশধর তাদের গণনা করা হল না। কারণ সদাপ্রভু মোশিকে বলেছিলেন, “তুমি শুধু লেবি বংশের গণনা কোরো না এবং ইস্রায়েল সন্তানদের মধ্যে তাদের সংখ্যা গ্রহণ কোরো না।
  • এক মাস ও তার বেশি বয়সী লেবীয় পুরুষ: 22,000গণ 3:39
    পদগুলি
    গণ 3:39মোশি ও হারোণ সদাপ্রভুর আদেশ অনুসারে লেবীয়দিগকে নিজেদের গোষ্ঠী অনুসারে গণনা করলে তাদের সংখ্যা একমাস ও তার থেকে বেশি বয়সী পুরুষ মোট বাইশ হাজার জন হল।
  • দ্বিতীয় গণনা, যর্দ্দনের কাছে: 601,730গণ 26:2, গণ 26:51
    পদগুলি
    গণ 26:2“তোমরা ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর মধ্যে নিজের পূর্বপুরুষ অনুসারে কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী লোকেদেরকে, ইস্রায়েলের যুদ্ধে যাবার যোগ্য সমস্ত লোককে, গণনা কর।”
    গণ 26:51ইস্রায়েল সন্তানের মধ্যে গণনা করা এইসব লোকের সংখ্যা ছয় লক্ষ এক হাজার সাতশো ত্রিশ জন।
  • কালেব ও যিহোশূয় ছাড়া প্রথম গণনার কেউ বেঁচে ছিল নাগণ 26:64–65
    পদগুলি
    গণ 26:64–65কিন্তু মোশি ও হারোণ যাজক যখন সীনয় মরুপ্রান্তে ইস্রায়েল সন্তানদের গণনা করেছিলেন, তখন যাদের তাঁদের কর্তৃত্বে গণনা করা হয়েছিল, তাঁদের একজনও এদের মধ্যে ছিল না। কারণ সদাপ্রভু তাদের বিষয়ে বলেছিলেন, তারা মরুপ্রান্তে মারা যাবেই; আর তাদের মধ্যে যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় ছাড়া একজনও অবশিষ্ট থাকল না।

দায়ূদের জনগণনা

  • গণনায় নয় মাস কুড়ি দিন লাগে2 শমূ 24:8
    পদগুলি
    2 শমূ 24:8এই ভাবে সমস্ত দেশ ঘোরার পর তাঁরা নয় মাস কুড়ি দিনের র শেষে যিরূশালেমে ফিরে আসলেন৷
  • শমূয়েল: ইস্রায়েলে 800,000 এবং যিহূদায় 500,0002 শমূ 24:9
    পদগুলি
    2 শমূ 24:9পরে যোয়াব গণনা লোকেদের সংখ্যা রাজার কাছে দিলেন; ইস্রায়েলে তলোয়ারধারী আট লক্ষ বলবান লোক ছিল; আর যিহূদার পাঁচ লক্ষ লোক ছিল৷
  • বংশাবলি: ইস্রায়েলে 1,100,000 এবং যিহূদায় 470,0001 বংশ 21:5
    পদগুলি
    1 বংশ 21:5যারা তলোয়ার চালাতে পারে তাদের সংখ্যা তিনি দায়ূদকে জানালেন তা হল গোটা ইস্রায়েলে এগারো লক্ষ এবং যিহূদায় চার লক্ষ সত্তর হাজার।
  • যোয়াব লেবি ও বিন্যামীনকে বাদ দেন1 বংশ 21:6
    পদগুলি
    1 বংশ 21:6যোয়াব কিন্তু সেই গণনার মধ্যে লেবি ও বিন্যামীন গোষ্ঠীর লোকদের ধরেননি, কারণ রাজার এই আদেশ তাঁর কাছে খারাপ মনে হয়েছিল।
  • গণনার পর দায়ূদের বিবেক তাঁকে দংশন করে2 শমূ 24:10
    পদগুলি
    2 শমূ 24:10দায়ূদ লোকদেরকে গণনা করার পর তাঁর হৃদয় ধুকধুক করতে লাগল৷ দায়ূদ সদাপ্রভুকে বললেন, “এই কাজ করে আমি মহাপাপ করেছি; এখন, হে সদাপ্রভু, অনুরোধ করি, নিজ দাসের অপরাধ ক্ষমা কর, কারণ আমি বড়ই অজ্ঞানের কাজ করেছি৷”
  • সংখ্যাটি রাজা দায়ূদের ইতিহাস-গ্রন্থে লেখা হয়নি1 বংশ 27:24
    পদগুলি
    1 বংশ 27:24সরূয়ার ছেলে যোয়াব লোকগণনা করতে শুরু করেছিলেন, কিন্তু তা শেষ করেননি। লোকগণনার জন্য ইস্রায়েলের উপর সদাপ্রভুর ক্রোধ নেমে এসেছিল। সেইজন্য রাজা দায়ূদের ইতিহাস বইতে লোকদের কোনো সংখ্যা লেখা হয়নি।

অন্যান্য গণনা

  • ত্রিশ বছর ও তার বেশি বয়সী লেবীয়: 38,0001 বংশ 23:3
    পদগুলি
    1 বংশ 23:3যে সব লেবীয় পুরুষেরা ত্রিশ কিম্বা তার বেশী বয়সের ছিল তাদের গণনা করলে দেখা গেল তাদের সংখ্যা আটত্রিশ হাজার।
  • শলোমন দেশে 153,600 জন বিদেশিকে গোনেন2 বংশ 2:17
    পদগুলি
    2 বংশ 2:17আর শলোমন তাঁর বাবা দায়ূদের গণনার পরে ইস্রায়েল দেশে বসবাসকারী সমস্ত লোক গণনা করালেন, তাতে এক লক্ষ তিপ্পান্ন হাজার ছশো লোক পাওয়া গেল৷
  • ফিরে আসা নির্বাসিতদের সংখ্যা ছিল 42,360ইষ্রা 2:64
    পদগুলি
    ইষ্রা 2:64জড়ো হওয়া সমস্ত সমাজ মোট বিয়াল্লিশ হাজার তিনশো ষাট জন ছিল৷
  • আগস্ত জনগণনার আদেশ দেন; কুরীনিয় তখন সিরিয়ার শাসনকর্তালুক 2:1–2
    পদগুলি
    লুক 2:1–2সেই দিনের আগস্ত কৈসর এই নির্দেশ দিলেন যেন, সমস্ত রোম সাম্রাজ্যে লোক গণনা করা হয়। সিরিয়ার শাসনকর্ত্তা কুরীনিয়ের দিনের এই প্রথম নাম লেখানো হয়।
  • যোষেফ ও মরিয়ম নাম লেখাতে বৈৎলেহমে যানলুক 2:3–5
    পদগুলি
    লুক 2:3–5এজন্য সবাই নাম রচনার জন্য নিজের নিজের শহরে চলে গেলেন। আর যোষেফও গালীলের নাসরৎ শহর থেকে যিহুদিয়ায় বৈৎলেহম নামে দায়ূদের শহরে গেলেন, কারণ তিনি দায়ূদ বংশের লোক ছিলেন, সে নিজের বাগদত্তা স্ত্রী মরিয়মকেও সঙ্গে নিয়ে নাম লেখানোর জন্য গেলেন, সে দিন তিনি গর্ভবতী ছিলেন।
  • জনগণনার সময়ে গালীলীয় যিহূদা বিদ্রোহ করেপ্রেরিত 5:37
    পদগুলি
    প্রেরিত 5:37সেই ব্যক্তির পর লোক গণনা করার দিন গালীলীয় যিহূদা উদয় হয় ও কতকগুলি লোককে নিজের দলে টানে, পরে সেও নিহত হয়, আর তার অনুগামীরাও ছড়িয়ে পড়ে

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব