Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › পাখি

প্রকৃতি

বাইবেলে পাখি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 38টি অংশ, লাইন ধরে ধরে।

  • পঞ্চম দিনে সামুদ্রিক প্রাণীদের সঙ্গে পাখি তৈরি হয়আদি 1:20–23
    পদগুলি
    আদি 1:20–23পরে ঈশ্বর বললেন, “জল নানাজাতীয় জলজ প্রাণীতে প্রাণীময় হোক এবং ভূমির উপরে আকাশে পাখিরা উড়ুক।” তখন ঈশ্বর বৃহৎ জলজ প্রাণীদের ও যে নানাজাতীয় জলজ প্রাণীতে জল প্রাণীময় আছে, সে সবের এবং নানাজাতীয় পাখি সৃষ্টি করলেন। পরে ঈশ্বর দেখলেন যে সে সব উত্তম। আর ঈশ্বর সে সকলকে আশীর্বাদ করে বললেন, “তোমরা ফলবান ও বহুবংশ হও, সমুদ্রের জল পরিপূর্ণ কর এবং পৃথিবীতে পাখিদের বৃদ্ধি হোক।” আর সন্ধ্যা ও সকাল হলে পঞ্চম দিন হল।
  • জলপ্লাবনের পরে পাখিও খাদ্য হিসেবে দেওয়া হয়আদি 9:2–3
    পদগুলি
    আদি 9:2–3পৃথিবীর যাবতীয় প্রাণী ও আকাশের যাবতীয় পাখি তোমাদের থেকে ভয় ও ত্রাসযুক্ত হবে; সমস্ত মাটিতে চলা জীব ও সমুদ্রের সমস্ত মাছ সে সব তোমাদেরই হাতে দেওয়া আছে। প্রত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হবে; আমি সবুজ গাছপালার মতো সে সকল তোমাদেরকে দিলাম।
  • ইস্রায়েল যে কোনো শুচি পাখি খেতে পারেদ্বিতীয় 14:11
    পদগুলি
    দ্বিতীয় 14:11তোমরা সব ধরনের শুচি পাখি খেতে পার
  • খাওয়া নিষেধ: ঈগল, শকুন, দাঁড়কাক, উটপাখি, পেঁচা, সারস, বক, মোহনচূড়া, বাদুড়লেবী 11:13–19
    পদগুলি
    লেবী 11:13–19আর পাখিদের মধ্যে এই সব তোমাদের জন্যে ঘৃণিত হবে; এ সব অখাদ্য, এ সব ঘৃণিত; ঈগল, শকুন, চিল ও যে কোনো বাজপাখি এবং বিভিন্ন ধরনের কাক, উটপাখি, রাত্রিশ্যেন ও গাংচিল এবং নিজেদের জাতি অনুসারে শ্যেন, পেঁচা, মাছরাঙ্গা ও মহাপেঁচা, দীর্ঘগল হাঁস, পানিভেলা ও শকুনী, সারস এবং নিজেদের জাতি অনুসারে বক, টিট্টিভ ও বাদুড়।
  • পাখিরা ঝরনার পাশে বাসা বাঁধে, ডালে ডালে গান গায়গীত 104:12
    পদগুলি
    গীত 104:12নদীর তীরে পাখিরা বাসা বাঁধে; তারা ডালে গান গায়।
  • সারস দেবদারু গাছে তার বাসা বানায়গীত 104:17
    পদগুলি
    গীত 104:17পাখিরা সেখানে বাসা বাঁধে। সারস দেবদারু গাছে তার ঘর তৈরী করে।
  • বসন্তে ঘুঘুর ডাক শোনা যায়পরম 2:12
    পদগুলি
    পরম 2:12মাঠে মাঠে ফুল ফুটেছে, গানের দিন এসেছে; আমাদের দেশে ঘুঘুর ডাক শোনা যাচ্ছে।
  • সারস, ঘুঘু, বাতাসি ও দোয়েল তাদের আসা-যাওয়ার সময় মেনে চলেযির 8:7
    পদগুলি
    যির 8:7এমনকি আকাশের সারস পাখীও সঠিক দিন জানে, আর ঘুঘু, চাতক ও শালিক পাখীও তাদের চলে যাবার সঠিক দিন জানে, কিন্তু আমার প্রজারা আমার নিয়ম জানে না।
  • উটপাখি মাটিতে ডিম রেখে যায়, বালিতে তা গরম হয়ইয়ো 39:14–15
    পদগুলি
    ইয়ো 39:14–15সে তার ডিম মাটিতে পাড়ে এবং সে সেগুলোকে ধূলোয় গরম হতে দেয়; সে ভুলে যায় যে পায়ের তলায় সেগুলো চূর্ণ হতে পারে অথবা সে ভুলে যায় যে বন্য পশু সেগুলোকে মাড়াতে পারে।
  • ডানা মেলে উটপাখি ঘোড়া ও তার আরোহীকে উপহাস করেইয়ো 39:18
    পদগুলি
    ইয়ো 39:18যখন সে খুব দ্রুতগতিতে দৌড়ায়, সে ঘোড়া এবং তার চালকের প্রতি অবজ্ঞায় হাসে।
  • বাজপাখি দক্ষিণ দিকে ডানা মেলেইয়ো 39:26
    পদগুলি
    ইয়ো 39:26তোমার জ্ঞানের দ্বারাই কি বাজপাখি উড়ে, দক্ষিণে দিকে সে তার ডানা মেলে?
  • চড়ুই পাখি এক পয়সায় দুটি, বা দুই পয়সায় পাঁচটি বিক্রি হয়মথি 10:29, লুক 12:6
    পদগুলি
    মথি 10:29দুটি চড়াই পাখী কি এক পয়সায় বিক্রি হয় না? আর তোমাদের পিতার অনুমতি ছাড়া তাদের একটিও মাটিতে পড়ে না।
    লুক 12:6পাঁচটি চড়াই পাখী কি দুই পয়সায় বিক্রি হয় না? আর তাদের মধ্যে একটিও ঈশ্বরের দৃষ্টির আড়ালে থাকে না।
  • চড়ুই ও আবাবিল মন্দিরের বেদির কাছে বাসা বাঁধেগীত 84:3
    পদগুলি
    গীত 84:3এমনকি চড়াই পাখি তার একটা ঘর পেয়েছে, দোয়েল পাখি নিজের সন্তানদের রাখার এক বাসা পেয়েছে; তোমার বেদিই সেই জায়গা, হে বাহিনীদের সদাপ্রভুু, আমার রাজা আমার ঈশ্বর।
  • পাখিরা বোনে না, কাটে না, গোলাঘরে জমায়ও নামথি 6:26
    পদগুলি
    মথি 6:26আকাশের পাখিদের দিকে তাকাও, তারা বোনেও না, কাটেও না, গোলাঘরে জমাও করে না, তা সত্বেও তোমাদের স্বর্গীয় পিতা তাদের খাবার দিয়ে থাকেন; তোমরা কি তাদের থেকে অনেক বেশি শ্রেষ্ঠ নও?
  • পূর্ণ বড় সরষে গাছের ডালে পাখিরা বাসা বাঁধেমথি 13:32
    পদগুলি
    মথি 13:32সব বীজের মধ্যে ঐ বীজ অতি ক্ষুদ্র; কিন্তু বেড়ে উঠলে, পর তা শাক সবজির থেকে বড় হয়ে ওঠে এবং বড় বড় ডাল বের হয়, তাতে আকাশের পাখিরা এসে তার ডালে বাস করে।
  • শিয়ালের গর্ত আছে, আকাশের পাখির বাসা আছেমথি 8:20
    পদগুলি
    মথি 8:20যীশু তাঁকে বললেন, শিয়ালদের গর্ত আছে এবং আকাশের পাখিদের বাসা আছে; কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোন জায়গা নেই।
  • মানুষ সব রকম পাখিকে বশ করেছেযাকো 3:7
    পদগুলি
    যাকো 3:7পশু ও পাখি, সরীসৃপের ও সমুদ্রচর জন্তুর সমস্ত স্বভাবকে মানুষের স্বভাবের মাধ্যমে দমন করতে পারা যায় ও দমন করতে পারে এবং পেরেছে;
  • শলোমন পশু, পাখি, সরীসৃপ ও মাছ বিষয়ে শিক্ষা দিতেন1 রাজা 4:33
    পদগুলি
    1 রাজা 4:33তিনি লেবাননের এরস গাছ থেকে শুরু করে দেয়ালের গায়ে জন্মানো এসোব গাছ পর্যন্ত সমস্ত গাছের বর্ণনা করেছেন। তিনি জীব জন্তু, পাখী, বুকে হাঁটা প্রাণী ও মাছেরও বর্ণনা করেছেন।

কাহিনিতে

  • নোহের ঘুঘু সদ্য ছেঁড়া জলপাই পাতা নিয়ে ফিরে আসেআদি 8:8–12
    পদগুলি
    আদি 8:8–12আর মাটির ওপরে জল কমেছে কি না, তা জানবার জন্য তিনি নিজের কাছ থেকে এক ঘুঘু ছেড়ে দিলেন। তাতে সমস্ত পৃথিবী জলে ভরে থাকাতে ঘুঘু নামার জায়গা পেল না, তাই জাহাজে তাঁর কাছে ফিরে আসল। তখন তিনি হাত বাড়িয়ে তাকে ধরলেন ও জাহাজের ভিতরে নিজের কাছে রাখলেন। পরে তিনি আর সাত দিন অপেক্ষা করে জাহাজ থেকে সেই ঘুঘু আবার ছেড়ে দিলেন এবং ঘুঘুটি সন্ধ্যাবেলায় তাঁর কাছে ফিরে এল; আর দেখ, তার ঠোঁটে জিতগাছের একটা নতুন পাতা ছিল; এতে নোহ বুঝলেন, মাটির ওপরে জল কমেছে। পরে তিনি আর সাত দিন অপেক্ষা করে সেই ঘুঘু ছেড়ে দিলেন, তখন সে তাঁর কাছে আর ফিরে এল না।
  • অব্রামের পশুর দেহগুলোর উপর শিকারি পাখি নামে, আর তিনি তাদের তাড়িয়ে দেনআদি 15:10–11
    পদগুলি
    আদি 15:10–11পরে তিনি ঐ সব তাঁর কাছে এনে দুটো করে টুকরো করলেন এবং এক এক টুকরোর আগে অন্য অন্য টুকরো রাখলেন, কিন্তু পাখিদেরকে দুই টুকরো করলেন না। পরে হিংস্র পাখিরা সেই মৃত পশুদের ওপরে পড়লে অব্রাম তাদেরকে তাড়িয়ে দিলেন।
  • সন্ধ্যায় ভারুই পাখি শিবির ঢেকে ফেলেযাত্রা 16:13
    পদগুলি
    যাত্রা 16:13পরে সন্ধ্যাকালে তিতির পাখি উড়ে এসে শিবির ঢেকে দিল এবং সকালে শিবিরের চারিদিকে শিশির পড়ল।
  • সমুদ্র থেকে ভারুই পাখি তাড়িয়ে আনা হয়; কেউ দশ হোমরের কম জড়ো করেনিগণ 11:31–32
    পদগুলি
    গণ 11:31–32তখন সদাপ্রভুর কাছ থেকে বায়ু এসে সমুদ্র থেকে ভারুই পাখি এনে শিবিরের উপরে ফেলল; শিবিরের চারিদিকে একপাশে এক দিনের র পথ, ওপাশে এক দিনের র পথ পর্যন্ত ফেলল, সেগুলি ভূমির উপরে দুহাত উঁচু হয়ে রইল। আর লোকেরা সেই সমস্ত দিন রাত ও পরের দিন সমস্ত দিন উঠে ভারুই পাখি সংগ্রহ করল; তাদের মধ্যে কেউ দশ হোমরের কম জড়ো করল না; পরে নিজেদের জন্য শিবিরের চারিদিকে তা ছড়িয়ে রাখল।
  • শলোমনের টেবিলের জন্য মোটাসোটা হাঁস-মুরগি; নহিমিয়ের টেবিলে প্রতিদিন পাখি1 রাজা 4:23, নহি 5:18
    পদগুলি
    1 রাজা 4:23ঘরে খাওয়ানো দশটা গরু, চরে খাওয়ানো কুড়িটা গরু এবং একশোটা ভেড়া; তাছাড়া হরিণ, কৃষ্ণসার, চিতল হরিণ এবং মোটাসোটা হাঁস ও মুরগী।
    নহি 5:18সেই দিন প্রত্যেক দিন এই সব খাবার তৈরী হত, একটা ষাঁড়, ছয়টা বাছাই করা ভেড়া ও কতগুলো পাখি আমার জন্য রান্না করা হত, আর প্রতি দশ দিন পর সব রকমের আঙ্গুর রস, এই সমস্ত সত্বেও লোকদের দাসত্বের ভার বেশি হওয়াতে আমি রাজ্যপালের খাবার চাইতাম না।
  • পিতর যখন যীশুকে অস্বীকার করেন, তখন একটি মোরগ ডাকেমথি 26:74–75
    পদগুলি
    মথি 26:74–75তখন তিনি অভিশাপের সঙ্গে শপথ করে বলতে লাগলেন, “আমি সেই ব্যক্তিকে চিনি না।” তখনই মোরগ ডেকে উঠল। তাতে যীশু এই যে কথা বলেছিলেন, মোরগ ডাকার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে, তা পিতরের মনে পড়ল এবং তিনি বাইরে গিয়ে অত্যন্ত করুন ভাবে কাঁদলেন।

ব্যবস্থায়

  • বাসা থেকে ছানাগুলো নাও, কিন্তু মা পাখিকে ছেড়ে দাওদ্বিতীয় 22:6–7
    পদগুলি
    দ্বিতীয় 22:6–7যদি রাস্তার পাশে অবস্থিত কোনো গাছে কিংবা মাটির ওপরে তোমার সামনে কোনো পাখির বাসাতে বাচ্চা কিংবা ডিম থাকে এবং সেই বাচ্চার কিংবা ডিমের ওপরে মা পাখি বসে থাকে, তবে তুমি বাচ্চাদের সঙ্গে মা পাখিকে ধর না। তুমি নিজের জন্য বাচ্চাগুলিকে নিতে পার, কিন্তু নিশ্চয় মা পাখিকে ছেড়ে দেবে; যেন তোমার ভালো হয় ও দীর্ঘ দিন আয়ু হয়।
  • চর্মরোগ থেকে শুচিকরণ: দুটি পাখি, একটিকে খোলা মাঠে ছেড়ে দেওয়া হয়লেবী 14:4–7
    পদগুলি
    লেবী 14:4–7তবে যাজক সেই শুচি ব্যক্তির জন্যে দুটি জীবন্ত শুচি পাখি, এরস কাঠ, লাল রঙের লোম ও এসোব, এই সব নিতে আজ্ঞা করবে। আর যাজক মাটির পাত্রে বিশুদ্ধ জলের ওপরে একটি পাখি হত্যা করতে আজ্ঞা করবে। পরে সে ঐ জীবিত পাখি, এরস কাঠ, লাল রঙের লোম ও এসোব নিয়ে ঐ বিশুদ্ধ জলের ওপরে নিহত পাখির রক্তে জীবিত পাখির সঙ্গে সে সব ডুবাবে এবং কুষ্ঠ থেকে শুচি ব্যক্তির ওপরে সাত বার ছিটিয়ে তাকে শুচি বলবে এবং ঐ জীবিত পাখিকে মাঠের দিকে ছেড়ে দেবে।
  • শিশু যীশুর জন্য: এক জোড়া ঘুঘু বা দুটি কবুতরের বাচ্চালুক 2:22, লুক 2:24
    পদগুলি
    লুক 2:22পরে যখন মোশির ব্যবস্থা অনুযায়ী যোষেফ এবং মরিয়মের বিশুদ্ধ হবার দিন পূর্ণ হলো, তখন তাঁরা যীশুকে যিরুশালেমে নিয়ে এলেন, যেন তাঁকে প্রভুর কাছে উপস্থিত করতে পারেন,
    লুক 2:24আর যেন বলি উৎসর্গ করেন, যেমন প্রভুর ব্যবস্থায় লেখা আছে, এক জোড়া ঘুঘু কিংবা দুটি পায়রা শাবক।

ফাঁদ নিয়ে উক্তি

  • যে কোনো পাখির চোখের সামনে জাল পাতা কত বৃথা!হিতো 1:17
    পদগুলি
    হিতো 1:17যখন পাখিটি দেখছে, তখন তার চোখের সামনে জাল বিছিয়ে ফাঁদে ফেলা অর্থহীন।
  • টোপ না পাতা ফাঁদে কি পাখি নামে?আমো 3:5
    পদগুলি
    আমো 3:5পাখি কি জমিতে পাতা ফাঁদে পরে, যদি না তার জন্য কোনো টোপ থাকে? ফাঁদ কি এমনিই মাটি থেকে লাফিয়ে উপরে ওঠে যদি না এটা কিছু ধরে?
  • ব্যাধের ফাঁদ থেকে পাখির মতো আমরা রক্ষা পেয়েছিগীত 124:7
    পদগুলি
    গীত 124:7আমাদের প্রাণ ব্যাধের ফাঁদ থেকে পাখির মত রক্ষা পেয়েছে; ফাঁদ ছিঁড়েছে আর আমরা রক্ষা পেয়েছি।
  • ফাঁদে ধরা পড়া পাখির মতোউপ 9:12
    পদগুলি
    উপ 9:12কারণ কেউ জানে না তার মৃত্যুর দিন, ঠিক যেমন মাছ মৃত্যুর জালে জড়িয়ে পড়ার মত অথবা ঠিক যেমন পাখি ফাঁদে ধরা পড়ার মত। যেমন পশুরা ফাঁদে পড়ে, তেমন মানুষেরা বন্দী হয় খারাপ দিনের যা হঠাৎ তাদের ওপর এসে পড়ে।

অন্যান্য উক্তি

  • যে পাখি তার বাসা থেকে দূরে ঘুরে বেড়ায়, তার মতোহিতো 27:8
    পদগুলি
    হিতো 27:8যেমন বাসা থেকে ভ্রমণকারী পাখি, তেমনি নিজের জায়গা থেকে ভ্রমণকারী মানুষ।
  • ছলনায় ভরা ঘর, যেন পাখিতে ভরা খাঁচাযির 5:27
    পদগুলি
    যির 5:27পাখীতে ভরা খাঁচার মত, তাদের বাড়ীও ছলনায় ভরা। তারা উন্নত ও ধনী হয়েছে।
  • ছাদের উপরে একা একটি পাখির মতোগীত 102:7
    পদগুলি
    গীত 102:7আমি শুয়ে জেগে থাকি একাকী পাখির মতো, বাড়ীর ছাদের উপরে একা আছি।
  • আমি আবাবিল বা সারসের মতো কিচিরমিচির করি; ঘুঘুর মতো বিলাপ করিযিশা 38:14
    পদগুলি
    যিশা 38:14ঘুঘুর মত আমি কাতর স্বরে ডাকতে লাগলাম। উপর দিকে তাকাতে আমার চোখ দুর্বল হয়ে পড়ল। প্রভু, আমি কষ্ট পাচ্ছি, তুমি আমার সাহায্য কর।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব