Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › ছাগল

প্রকৃতি

বাইবেলে ছাগল

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 34টি অংশ, লাইন ধরে ধরে।

  • ইস্রায়েল যে পশুগুলো খেতে পারে, ছাগল তাদের একটিদ্বিতীয় 14:4
    পদগুলি
    দ্বিতীয় 14:4এই সব পশু যা তুমি খেতে পার; গরু, মেষ এবং ছাগল,
  • রিবিকা দুটি ছাগলছানা দিয়ে ইস্‌হাকের প্রিয় খাবার রাঁধেনআদি 27:9
    পদগুলি
    আদি 27:9তুমি পালে গিয়ে সেখান থেকে উত্তম দুটি বাচ্চা ছাগল আন, তোমার বাবা যেমন ভাল বাসেন, সেরকম সুস্বাদু খাবার আমি প্রস্তুত করে দিই;
  • এষৌর মতো মনে হতে যাকোবের হাতে ও গলায় ছাগলের চামড়াআদি 27:16
    পদগুলি
    আদি 27:16ঐ দুই বাচ্চা ছাগলের চামড়া নিয়ে তাঁর হাতে ও গলার নির্লোম জায়গায় জড়িয়ে দিলেন।
  • যোষেফের ভাইয়েরা তাঁর পোশাক একটি ছাগলছানার রক্তে ডোবায়আদি 37:31
    পদগুলি
    আদি 37:31পরে তারা যোষেফের পোশাক নিয়ে একটা ছাগল মেরে তার রক্তে তা ডুবাল;
  • যিহূদা পারিশ্রমিক হিসেবে তার পাল থেকে একটি ছাগলছানা দেওয়ার প্রতিজ্ঞা করেআদি 38:17, আদি 38:20
    পদগুলি
    আদি 38:17সে বলল, “পাল থেকে একটি ছাগল ছানা পাঠিয়ে দেব। তামর বলল, যতক্ষণ তা না পাঠাও, ততক্ষণ আমার কাছে কি কিছু বন্ধক রাখবে?”
    আদি 38:20পরে যিহূদা সেই স্ত্রীলোকের কাছ থেকে বন্ধক দ্রব্য নেবার জন্য নিজের অদুল্লমীয় বন্ধুর হাতে ছাগল ছানাটি পাঠিয়ে দিল, কিন্তু সে তাকে পেল না।
  • এষৌর জন্য যাকোবের উপহারে ছিল 200টি ছাগী ও 20টি ছাগলআদি 32:14
    পদগুলি
    আদি 32:14দুশো ছাগী ও কুড়িটা ছাগল, দুশো ভেড়ী ও কুড়িটা ভেড়া,
  • গিদিয়োন একটি ছাগলছানা প্রস্তুত করেন: মাংস ঝুড়িতে, ঝোল হাঁড়িতেবিচারক 6:19
    পদগুলি
    বিচারক 6:19তখন গিদিয়োন ভিতরে গিয়ে একটা ছাগল ও এক ঐফা পরিমিত সূজির খামিহীন রুটি তৈরী করলেন এবং মাংস ডালাতে রেখে ঝোল পাত্রে করে নিয়ে বাইরে এসে সেই এলা গাছের তলায় তাঁর কাছে এনে রাখলেন।
  • মানোহ একটি পাথরের উপর একটি ছাগলছানা উৎসর্গ করেনবিচারক 13:19
    পদগুলি
    বিচারক 13:19পরে মানোহ ঐ ছাগলের বাচ্চা ও ভক্ষ্য নৈবেদ্য নিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে পাথরের ওপরে উৎসর্গ করলেন; তাতে ঐ দূত, আশ্চর্য্য ব্যাপার সাধন করলেন, মানোহ ও তাঁর স্ত্রী তা দেখছিলেন।
  • যিশয় দায়ূদের হাতে শৌলের জন্য রুটি, এক থলি আঙুর-রস ও একটি ছাগলছানা পাঠান1 শমূ 16:20
    পদগুলি
    1 শমূ 16:20তখন যিশয় একটা গাধার পিঠে রুটি, এক থলি আঙুর-রস এবং একটা ছাগলের বাচ্চা তার ছেলে দায়ূদকে দিয়ে শৌলের কাছে পাঠিয়ে দিলেন।
  • কর্মিলের নাবলের এক হাজার ছাগল ছিল1 শমূ 25:2
    পদগুলি
    1 শমূ 25:2সেই দিনের মায়োনে এক লোক ছিল, কর্মিলে তার বিষয় সম্পত্তি ছিল; সে খুব বড় মানুষ; তার তিন হাজার ভেড়া ও এক হাজার ছাগী ছিল৷ সেই লোক কর্মিলে নিজের ভেড়াদের লোম কাটছিল৷
  • বড় ভাই: তুমি আমাকে একটা ছাগলছানাও কখনও দাওনিলুক 15:29
    পদগুলি
    লুক 15:29কিন্তু সে তার বাবাকে বলল, দেখ, এত বছর ধরে আমি তোমার সেবাযত্ন করে আসছি, কখনও তোমার আদেশ অমান্য করিনি, তবুও আমার বন্ধুদের সাথে আমোদ প্রমোদ করবার জন্য তুমি কখনও একটি ছাগলের বাচ্চাও দাওনি;
  • সংসার চালানোর জন্য প্রচুর ছাগলের দুধহিতো 27:27
    পদগুলি
    হিতো 27:27তোমার খাবারের জন্য, তোমার পরিবারের খাবারের জন্য ছাগলেরা যথেষ্ট দুধ দেবে, তোমার যুবতী দাসীদের প্রতিপালন করবে।
  • ছাগল দিয়ে একটি খেতের দাম মেটেহিতো 27:26
    পদগুলি
    হিতো 27:26মেষ শাবকেরা তোমাকে কাপড় দেবে, ছাগলেরা জমির মূল্যের মত হবে;

ছাগলের লোম

  • আবাস-তাঁবুর উপরের তাঁবু ছাগলের লোমের এগারোটি পর্দায় তৈরিযাত্রা 26:7, যাত্রা 36:14
    পদগুলি
    যাত্রা 26:7আর তুমি সমাগম তাঁবুর উপরে ঢাকার জন্য ছাগলের লোম দিয়ে পর্দাগুলি তৈরী করবে, এগারটি পর্দা তৈরী করবে।
    যাত্রা 36:14পরে তিনি সমাগম তাঁবুর উপরের ঢাকনা হিসাবে তাঁবুর জন্য ছাগলের লোম দিয়ে পর্দাগুলি তৈরী করলেন; তিনি এগারোটি পর্দা তৈরী করলেন।
  • দক্ষ নারীরা ছাগলের লোম কাটতযাত্রা 35:26
    পদগুলি
    যাত্রা 35:26সমস্ত স্ত্রীলোক যাদের হৃদয় তাদেরকে আলোড়িত করল এবং যারা দক্ষতায় পরিপূর্ণ তারা ছাগলের লোমের সুতো কাটল।
  • মীখল দায়ূদের বিছানায় রাখা মূর্তির উপর ছাগলের লোম দেন1 শমূ 19:13
    পদগুলি
    1 শমূ 19:13মীখল তখন পারিবারিক দেবমূর্তিগুলো নিয়ে বিছানায় রাখলেন এবং বিছানার মাথার দিকে দিলেন ছাগলের লোমের একটা বালিশ; তারপর সেগুলো কাপড় দিয়ে ঢেকে দিলেন।
  • মিদিয়নের সঙ্গে যুদ্ধের পর ছাগলের লোমের সব জিনিস শুচি করা হয়গণ 31:20
    পদগুলি
    গণ 31:20আর সমস্ত পোশাক, চামড়ার তৈরী সমস্ত জিনিস, ছাগলের লোমের তৈরী সমস্ত জিনিস ও কাঠের তৈরী সমস্ত জিনিসের জন্য নিজেদেরকে শুচি কর।”

ব্যবস্থায়

  • নিস্তারপর্বের মেষশাবক মেষ বা ছাগল থেকে নেওয়া যেতযাত্রা 12:5
    পদগুলি
    যাত্রা 12:5তোমাদের সেই ভেড়ার বাচ্চাটি নির্দোষ ও এক বছরের পুরুষ বাচ্চা শাবক হবে; তোমরা ভেড়ার পালের কিংবা ছাগপালের মধ্যে থেকে তা নেবে;
  • যোশিয় নিস্তারপর্বের জন্য 30,000 মেষশাবক ও ছাগলছানা দেন2 বংশ 35:7
    পদগুলি
    2 বংশ 35:7তারপর যোশিয় সেখানে উপস্থিত সমস্ত লোকদের জন্য নিস্তারপর্ব্বের উৎসর্গের উদ্দেশ্যে ত্রিশ হাজার ছাগল ও মেষ বাচ্চা এবং তিন হাজার ষাঁড় দিলেন। এবং এগুলো সবই রাজার নিজের সম্পত্তি থেকে দেওয়া হল।
  • নবজাত ছাগলছানা সাত দিন তার মায়ের সঙ্গে থাকেলেবী 22:27
    পদগুলি
    লেবী 22:27গরু, কি মেষ, কি ছাগল জন্মিলে পর সাত দিন পর্যন্ত মায়ের সঙ্গে থাকবে; পরে অষ্টম দিন থেকে তা সদাপ্রভুর উদ্দেশ্যে অগ্নিকৃত উপহারের জন্যে গ্রাহ্য হবে।
  • ছাগলছানাকে তার মায়ের দুধে রান্না কোরো নাযাত্রা 23:19
    পদগুলি
    যাত্রা 23:19তোমার জমির প্রথম ফলের অগ্রিমাংশ তোমার ঈশ্বর সদাপ্রভুর ঘরে এনো। আর তোমরা ছাগল ছানাকে তার মায়ের দুধের সঙ্গে রান্না কোরো না।
  • প্রায়শ্চিত্তের দিন: দুটি ছাগলের জন্য গুলিবাঁট; একটিকে মরুপ্রান্তে ছেড়ে দেওয়া হয়লেবী 16:8–10, লেবী 16:21–22
    পদগুলি
    লেবী 16:8–10পরে হারোণ ঐ দুটি ছাগলের বিষয়ে গুলিবাট করবে; এক গুলি সদাপ্রভুর জন্যে ও অন্য গুলি ত্যাগের জন্যে হবে। গুলিবাট দ্বারা যে ছাগল সদাপ্রভুর জন্যে হয়, হারোণ তাকে নিয়ে পাপের বলিদান করবে। কিন্তু গুলিবাট দ্বারা যে ছাগল ত্যাগের জন্যে হয়, সে যেন ত্যাগের জন্যে মরুপ্রান্তে, তার জন্য তার জন্য প্রায়শ্চিত্ত করার জন্য সদাপ্রভুর সামনে তাকে জীবিত উপস্থিত করতে হবে।
    লেবী 16:21–22পরে হারোণ সেই জীবিত ছাগলের মাথায় নিজের দুই হাত বাড়িয়ে দেবে এবং ইস্রায়েল সন্তানদের সমস্ত অপরাধ ও তাদের সমস্ত অধর্ম্ম অর্থাৎ তাদের সবধরনের পাপ তার ওপরে স্বীকার করে সে সমস্ত ঐ ছাগলের মাথায় দেবে; পরে যে প্রস্তুত হয়েছে, এমন লোকের হাত দ্বারা তাকে মরুপ্রান্তে পাঠিয়ে দেবে। আর ঐ ছাগল নিজের ওপরে তাদের সমস্ত অপরাধ বিচ্ছিন্ন ভূমিতে বয়ে নিয়ে যাবে; আর সেই ব্যক্তি ছাগলটিকে মরুপ্রান্তে ছেড়ে দেবে।

বন্য ছাগল

  • উঁচু পর্বতগুলো বন্য ছাগলের জন্যগীত 104:18
    পদগুলি
    গীত 104:18বন্য ছাগলেরা উঁচু পর্বতে বাস করে; উঁচু পর্বত শাফন পশুর আশ্রয়।
  • শৌল বন্য ছাগলের শৈলের কাছে দায়ূদকে খোঁজেন1 শমূ 24:2
    পদগুলি
    1 শমূ 24:2তাতে শৌল সমস্ত ইস্রায়েল থেকে নির্বাচিত তিন হাজার লোক নিয়ে বন্য ছাগলের শৈলের উপরে দায়ূদের ও তাঁর লোকদের খোঁজে গেলেন৷
  • পাহাড়ি ছাগল কখন বাচ্চা দেয়, তুমি কি জানো?ইয়ো 39:1
    পদগুলি
    ইয়ো 39:1পাহাড়ের বুনো ছাগল কখন তাদের বাচ্চার জন্ম দেবে তুমি কি জান? হরিণ কখন তার বাচ্চার জন্ম দেবে সেই দিন নির্ণয় করতে পার?
  • বন্য ছাগল ও পাহাড়ি ছাগল খাওয়া যায়দ্বিতীয় 14:5
    পদগুলি
    দ্বিতীয় 14:5হরিণ, কৃষ্ণসার হরিণ এবং ছোট হরিণ, বনছাগল, বন্যগরু ও সাদালেজ বিশিষ্ট হরিণ এবং পাহাড়ি মেষ।

উক্তি

  • চুল যেন গিলিয়দ পর্বত থেকে নেমে আসা ছাগলের পালপরম 4:1, পরম 6:5
    পদগুলি
    পরম 4:1প্রিয় আমার, কি সুন্দরী তুমি! দেখ, তুমি সুন্দরী। ঘোমটার মধ্যে তোমার চোখ দুটি ঘুঘুর মত। তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পাল।
    পরম 6:5আমার দিক থেকে তোমার চোখ ফিরিয়ে নাও; কারণ তারা আমাকে ব্যাকুল করে তুলেছে। তোমার চুলগুলি গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পালের মত।
  • ছাগল, রাজকীয় চালে হাঁটা প্রাণীদের একটিহিতো 30:29–31
    পদগুলি
    হিতো 30:29–31তিনটে সুন্দরভাবে যায়, চারটে সুন্দরভাবে চলে; সিংহ, যে পশুদের মধ্যে বিক্রমী, যে কাকেও দেখেও ফিরে যায় না; মোরগ যে দর্পের সাথে ঘুরে বেড়ায় আর ছাগল এবং রাজা, যাঁর বিরুদ্ধে কেউ উঠে না।
  • মেষপালক যেমন ছাগল থেকে মেষ আলাদা করেমথি 25:32
    পদগুলি
    মথি 25:32আর সমস্ত জাতি তাঁর সামনে জমায়েত হবে, পরে তিনি তাদের একজন থেকে অন্য জনকে আলাদা করবেন, যেমন পালরক্ষক ছাগলের পাল থেকে ভেড়া আলাদা করে,
  • শিম্‌শোন সিংহকে এমনভাবে ছিঁড়ে ফেলেন, যেন একটি ছাগলছানাবিচারক 14:6
    পদগুলি
    বিচারক 14:6তখন সদাপ্রভুর আত্মা তাঁর ওপরে আসলেন, তাতে তাঁর হাতে কিছু না থাকলেও তিনি ছাগলের বাচ্চা ছিঁড়বার মত ঐ সিংহকে ছিঁড়ে ফেললেন, কিন্তু কি করেছেন, তা বাবা মাকে বললেন না।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব