Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › শিয়াল

প্রকৃতি

বাইবেলে শিয়াল

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 10টি অংশ, লাইন ধরে ধরে।

  • শিয়ালের গর্ত আছেমথি 8:20, লুক 9:58
    পদগুলি
    মথি 8:20যীশু তাঁকে বললেন, শিয়ালদের গর্ত আছে এবং আকাশের পাখিদের বাসা আছে; কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোন জায়গা নেই।
    লুক 9:58যীশু তাকে বললেন, “শিয়ালদের গর্ত আছে এবং আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোন জায়গা নেই।”
  • শিম্‌শোন 300টি শিয়াল ধরে জোড়ায় জোড়ায় লেজে মশাল বাঁধেনবিচারক 15:4
    পদগুলি
    বিচারক 15:4পরে শিম্‌শোন গিয়ে তিনশো শিয়াল ধরে মশাল নিয়ে তাদের লেজে লেজে যোগ করে দুই দুই লেজে এক একটি করে মশাল বাঁধলেন।
  • শিয়ালেরা পলেষ্টীয়দের শস্য, আঙুর-খেত ও জলপাই বাগান পুড়িয়ে দেয়বিচারক 15:5
    পদগুলি
    বিচারক 15:5পরে সেই মশালে আগুন দিয়ে পলেষ্টীয়দের শস্যক্ষেত্রে ছেড়ে দিলেন; তাতে বাঁধা আঁটি, ক্ষেত্রের শস্য ও জিতবৃক্ষের উদ্যান সবই পুড়ে গেল।
  • আমাদের জন্য শিয়ালদের ধরো — সেই ছোট শিয়ালদের, যারা আঙুর-খেত নষ্ট করেপরম 2:15
    পদগুলি
    পরম 2:15তোমরা সেই শিয়ালগুলোকে আমাদের জন্য, সেই ছোট ছোট শিয়ালগুলোকে ধর, কারণ তারা আমাদের আঙ্গুর ক্ষেতগুলো নষ্ট করে; আমাদের আঙ্গুর ক্ষেতে ফুলের কুঁড়ি ধরেছে।
  • টোবিয় বিদ্রূপ করে: একটা শিয়াল উঠলেও তাদের দেওয়াল ভেঙে পড়বেনহি 4:3
    পদগুলি
    নহি 4:3তখন অম্মোনীয় টোবিয় তার পাশে ছিল; সে বলল, “ওরা যা গাঁথছে, তার উপরে যদি শিয়াল ওঠে, তবে তাদের সেই পাথরের দেওয়াল ভেঙে পড়বে।”
  • জনশূন্য সিয়োন পর্বত, যেখানে শিয়াল ঘুরে বেড়ায়বিলা 5:18
    পদগুলি
    বিলা 5:18কারণ সিয়োন পর্বত মানবহীন জায়গা হয়েছে, শিয়ালেরা তার ওপর ঘুরে বেড়ায়।
  • পতিতেরা শিয়ালের খাদ্য হবেগীত 63:10
    পদগুলি
    গীত 63:10তাদের হাতে তরোয়াল তুলে দেওয়া হবে, তারা শিয়ালের খাবার হবে।

উক্তি

  • ইস্রায়েলের ভাববাদীরা, ধ্বংসস্তূপের মধ্যে শিয়ালের মতোযিহি 13:4
    পদগুলি
    যিহি 13:4ইস্রায়েল, তোমার ভাববাদীরা পতিত জমির শিয়ালের মত।
  • যীশু হেরোদকে সেই শিয়াল বলেনলুক 13:31–32
    পদগুলি
    লুক 13:31–32সেই দিনের কয়েক জন ফরীশী কাছে এসে তাঁকে বলল, “চলে যাও, এখান থেকে চলে যাও; কারণ হেরোদ তোমাকে হত্যা করতে চাইছেন।” তিনি তাদের বললেন, তোমরা গিয়ে সেই শিয়ালকে বল, দেখ, আজ ও কাল আমি ভূত ছাড়াচ্ছি, ও রোগীদের সুস্থ করছি এবং তৃতীয় দিনের আমি আমার কাজ শেষ করব।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব