Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › বাতাস

প্রকৃতি

বাইবেলে বাতাস

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 32টি অংশ, লাইন ধরে ধরে।

পূর্বীয় বাতাস

  • ফরৌণের স্বপ্ন: পূর্বীয় বাতাসে ঝলসে যাওয়া শিষআদি 41:6, আদি 41:23
    পদগুলি
    আদি 41:6সেগুলির পরে, দেখ, পূর্বীয় বায়ুতে শোষিত অন্য সাতটি ক্ষীণ শীষ উঠল।
    আদি 41:23আর দেখ, সেগুলির পরে শুকনো, ক্ষীণ ও পুর্বীয় বায়ুতে শুকনো সাতটি শীষ উঠল।
  • এক দিন এক রাত পূর্বীয় বাতাস বয়ে পঙ্গপাল নিয়ে আসেযাত্রা 10:13
    পদগুলি
    যাত্রা 10:13তখন মোশি মিশর দেশের উপরে তাঁর লাঠি তুললেন, তাতে সদাপ্রভু সমস্ত দিন ও সমস্ত রাত দেশে পূর্ব দিকের বায়ু বহালেন; আর সকাল হলে পূর্ব দিকের বায়ু পঙ্গপাল উঠিয়ে আনল।
  • সারা রাত প্রবল পূর্বীয় বাতাস সমুদ্রকে পিছনে ঠেলে দেয়যাত্রা 14:21
    পদগুলি
    যাত্রা 14:21মোশি সমুদ্রের উপরে তাঁর হাত বাড়ালেন, তাতে সদাপ্রভু সেই সমস্ত রাতে শক্তিশালী পূর্ব দিকের বায়ু দিয়ে সমুদ্রকে সরিয়ে দিলেন ও তা শুকনো জমিতে পরিণত করলেন, তাতে জল দুই ভাগ হল।
  • জ্বলন্ত পূর্বীয় বাতাস ও রোদে যোনা দুর্বল হয়ে পড়েনযোনা 4:8
    পদগুলি
    যোনা 4:8পরে যখন সূর্য্য উঠল, ঈশ্বর পূর্ব দিক থেকে গরম হাওয়া পাঠালেন, তাতে যোনার মাথায় এমন রোদ লাগল যে, তিনি ক্লান্ত হয়ে নিজের মৃত্যুর প্রার্থনা করে বললেন, “আমার জীবন অপেক্ষা মৃত্যু ভালো।”
  • পূর্বীয় বাতাস সমুদ্রে জাহাজ ভেঙে দেয়গীত 48:7, যিহি 27:26
    পদগুলি
    গীত 48:7তুমি পূর্ব বায়ু দিয়ে তুর্শীশের জাহাজ ভাঙ্গো।
    যিহি 27:26তোমার দাঁড়বাহকেরা তোমাকে প্রশস্ত জলে নিয়ে গিয়েছে; পূর্বের বায়ু সমুদ্রদের মাঝখানে তোমাকে ভেঙে ফেলেছে।

অন্যান্য বাতাস

  • খুব প্রবল পশ্চিম বাতাস পঙ্গপালকে সূফসাগরে নিয়ে যায়যাত্রা 10:19
    পদগুলি
    যাত্রা 10:19আর সদাপ্রভু বাতাসকে প্রবল পশ্চিম বাতাসে পরিবর্তন করলেন; তা পঙ্গপালদেরকে উঠিয়ে নিয়ে সূফসাগরে তাড়িয়ে দিল, তাতে মিশরের সমস্ত সীমানাতে একটিও পঙ্গপাল থাকল না।
  • উত্তরের বাতাস বৃষ্টি আনেহিতো 25:23
    পদগুলি
    হিতো 25:23উত্তরের বাতাস বৃষ্টি আনে, তেমনি যে গোপন কথা বলে তার ধিক্কারপূর্ণ মুখ আছে।
  • প্রবল উত্তুরে বাতাস থেকে আসে ঠান্ডাইয়ো 37:9
    পদগুলি
    ইয়ো 37:9দক্ষিণে দিকের ঘর থেকে ঝড় আসে এবং উত্তর দিক থেকে ঝড়ো হাওয়ায় ঠান্ডা আসে।
  • দক্ষিণের বাতাসে দেশ নিস্তব্ধ হলে পোশাক গরম হয়ে ওঠেইয়ো 37:17
    পদগুলি
    ইয়ো 37:17যখন দক্ষিণী বাতাসের জন্য পৃথিবী স্তব্ধ, তখন কেন আপনার বস্ত্র গরম হয়?
  • দক্ষিণের বাতাস বইলে তোমরা বলো, গরম পড়বেলুক 12:55
    পদগুলি
    লুক 12:55আর যখন দক্ষিণ বাতাস বইতে দেখ, তখন বল আজ খুব গরম পড়বে এবং তাই ঘটে।
  • বাতাস আকাশ পরিষ্কার করে দিলে কেউ সূর্যের দিকে তাকাতে পারে নাইয়ো 37:21
    পদগুলি
    ইয়ো 37:21যখন বাতাস বয়ে আকাশ পরিষ্কার হয়, তখন লোকেরা আকাশে জ্বলজ্বল করা সূর্য্যের দিকে তাকাতে পারে না।

কাহিনিতে

  • পৃথিবীর উপর দিয়ে এক বাতাস বয়, আর বন্যার জল কমতে শুরু করেআদি 8:1
    পদগুলি
    আদি 8:1আর ঈশ্বর নোহকে ও জাহাজে অবস্থিত তাঁর সঙ্গী পশু যাবতীয় প্রাণীকে স্মরণ করলেন, ঈশ্বর পৃথিবীতে বাতাস বহালেন, তাতে জল থামল।
  • এক বাতাস সমুদ্র থেকে ভারুই পাখি তাড়িয়ে আনেগণ 11:31
    পদগুলি
    গণ 11:31তখন সদাপ্রভুর কাছ থেকে বায়ু এসে সমুদ্র থেকে ভারুই পাখি এনে শিবিরের উপরে ফেলল; শিবিরের চারিদিকে একপাশে এক দিনের র পথ, ওপাশে এক দিনের র পথ পর্যন্ত ফেলল, সেগুলি ভূমির উপরে দুহাত উঁচু হয়ে রইল।
  • মরুভূমির এক বাতাস ইয়োবের সন্তানদের বাড়ির চার কোণে আঘাত করেইয়ো 1:18–19
    পদগুলি
    ইয়ো 1:18–19যখন সে কথা বলছিল, আরেকজন এল এবং বলল, “আপনার ছেলেরা এবং মেয়েরা তাদের বড় ভাইয়ের বাড়িতে খাচ্ছিল এবং আঙ্গুর রস পান করছিল। একটা মহা ঝড় মরুভূমি থেকে এল এবং বাড়ির চার কোনে আঘাত করল আর এটা যুবকদের উপরে পড়ল এবং তারা মারা গেল আর আমি একা পালিয়ে আপনাকে খবর দিতে এসেছি।”
  • হোরেবে এক প্রবল বাতাস পাথর চূর্ণ করে, তারপর আসে ভূমিকম্প1 রাজা 19:11
    পদগুলি
    1 রাজা 19:11পরে তিনি বললেন, “তুমি বাইরে গিয়ে এই পর্বতের উপরে সদাপ্রভুর সামনে দাঁড়াও।” সদাপ্রভু ওখান দিয়ে যাবেন, আর তাঁর সামনে একটা ভীষণ শক্তিশালী বাতাস পর্বতগুলিকে চিরে দুই ভাগ করল এবং সব পাথর ভেঙে টুকরা টুকরা করল, কিন্তু সেই বাতাসের মধ্যে সদাপ্রভু ছিলেন না। সেই বাতাসের পরে একটা ভূমিকম্প হল, কিন্তু সেই ভূমিকম্পের মধ্যেও সদাপ্রভু ছিলেন না।
  • সমুদ্রে এক প্রবল বাতাসে যোনার জাহাজ প্রায় ভেঙে যায়যোনা 1:4
    পদগুলি
    যোনা 1:4কিন্তু সদাপ্রভু সমুদ্রে প্রচন্ড ঝড়ো বায়ু পাঠিয়ে দিলেন, সমুদ্রে ভীষণ ঝড় উঠল, এমন কি, জাহাজ ভেঙে যাবার মত হল।
  • যীশু বাতাস ও সমুদ্রকে ধমক দেন, আর সব একেবারে শান্ত হয়ে যায়মথি 8:24–27
    পদগুলি
    মথি 8:24–27আর দেখ, সমুদ্রে ভীষণ ঝড় উঠল, এমনকি, নৌকার উপর ঢেউ; কিন্তু যীশু তখন ঘুমোছিলেন। তখন শিষ্যরা তাঁর কাছে গিয়ে তাঁকে জাগিয়ে বললেন, হে প্রভু, আমাদের উদ্ধার করুন, আমরা মারা গেলাম। তিনি তাদের বললেন, হে অল্প বিশ্বাসীরা, কেন তোমরা এত ভয় পাচ্ছ? তখন তিনি উঠে বাতাস ও সমুদ্রকে ধমক দিলেন; তাতে থেমে গেল। আর সেই লোকেরা অবাক হয়ে বললেন, আঃ! ইনি কেমন লোক, বাতাস ও সমুদ্রও যে এর আদেশ মানে!
  • বাতাস বিপরীত দিকে বলে শিষ্যরা প্রাণপণে দাঁড় বায়মার্ক 6:48, মথি 14:24, যোহ 6:18
    পদগুলি
    মার্ক 6:48পরে যীশু দেখতে পেলেন শিষ্যরা নৌকায় করে যেতে খুব কষ্ট করছিল কারণ হাওয়া তাদের বিপরীত দিক থেকে বইছিল। আর প্রায় শেষ রাত্রিতে যীশু সমুদ্রের উপর দিয়ে হেঁটে তাঁদের কাছে আসলেন এবং তাঁদেরকে ফেলে এগিয়ে যাচ্ছিলেন।
    মথি 14:24তখন নৌকাটি ডাঙা থেকে অনেকটা দূরে গিয়ে পড়েছিল, ঢেউয়ে টলমল করছিল, কারণ হাওয়া তাদের বিপরীত দিক থেকে বইছিল।
    যোহ 6:18সেই দিন ঝড় হচ্ছিল এবং সাগরে বড় বড় ঢেউ উঠছিল।
  • মৃদু দক্ষিণ বাতাস, তারপর উরাকুলো নামে এক ঘূর্ণিঝড়প্রেরিত 27:13–15
    পদগুলি
    প্রেরিত 27:13–15পরে যখন দক্ষিণ বায়ু হালকা ভাবে বইতে লাগল তখন তারা ভাবলো যে, তারা যা চায় তা পেয়েছে সুতরাং তারা ক্রীতীর কূলের নিকট দিয়ে নোঙ্গর নামিয়ে জাহাজ চলতে লাগল। কিন্তু অল্প দিন পর দীপের উপকূল হতে উরাকুলো (আইলা) নামে এক শক্তিশালী ঝড় আঘাত করতে লাগল। তখন জাহাজ ঝড়ের মধ্যে পড়ে বায়ুর প্রতিরোধ করতে না পারায় আমরা জাহাজটি প্রতিকূলে ভেসে যেতে দিলাম।
  • দক্ষিণ বাতাসে পৌলের জাহাজ দুই দিনে রাগী থেকে পুতিয়লীতে পৌঁছায়প্রেরিত 28:13
    পদগুলি
    প্রেরিত 28:13আর সেখান থেকে ঘুরে ঘুরে রাগী বন্দরে চলে এলাম; এক দিন পর দক্ষিণ বাতাস উঠল, আর দ্বিতীয় দিন পুতিয়লী শহরে উপস্থিত হলাম।

উক্তি

  • বাতাস দক্ষিণে বয়, তারপর উত্তরে ঘোরে; ঘুরে ঘুরে চলেউপ 1:6
    পদগুলি
    উপ 1:6বাতাস দক্ষিণে বয় এবং ঘুরে উত্তরে যায়, সবদিন তার পথে ঘুরতে ঘুরতে যায় এবং আবার ফিরে আসে।
  • যে বাতাসের দিকে চেয়ে থাকে, সে বীজ বুনবে নাউপ 11:4
    পদগুলি
    উপ 11:4যে কেউ বাতাস দেখে সে রোপণ করে না এবং যে কেউ মেঘ দেখে সে শস্য কাটবে না।
  • তুমি বাতাসের পথ জানো নাউপ 11:5
    পদগুলি
    উপ 11:5যেমন তুমি জান না কোথা থেকে বাতাস আসবে, না জান কীভাবে বাচ্চার হাড় বৃদ্ধি পায় তার মায়ের পেটে, তেমনি তুমি ঈশ্বরের কাজ বুঝতে পার না, যে সব কিছু সৃষ্টি করেছে।
  • বাতাস যেখানে ইচ্ছা, সেখানে বয়; তুমি তার শব্দ শোনোযোহ 3:8
    পদগুলি
    যোহ 3:8বাতাস যে দিকে ইচ্ছা করে সেই দিকে বয়ে চলে। তুমি শুধু তার শব্দ শুনতে পাও কিন্তু কোন দিক থেকে আসে অথবা কোন দিকে চলে যায় তা জান না; আত্মা থেকে যারা জন্ম নেয় প্রত্যেক জন সেই রকম।
  • বাতাসে উড়ে যাওয়া তুষের মতোগীত 1:4
    পদগুলি
    গীত 1:4দুষ্টেরা সেই রকম নয়, কিন্তু বরং তারা তুষের মত যা বাতাস উড়িয়ে নিয়ে যায়।
  • বাতাসে দোলা খাওয়া একটি নলখাগড়া?মথি 11:7
    পদগুলি
    মথি 11:7তারা চলে যাচ্ছে, এমন দিনের যীশু সবলোককে যোহনের বিষয়ে বলতে লাগলেন, তোমরা মরূপ্রান্তে কি দেখতে গিয়েছিলে? কি বাতাসে দুলছে এমন একটি নল (ঘাস জাতীয় উদ্ভিদ)?
  • প্রবল বাতাসে চালিত বড় জাহাজও ছোট হালে চলেযাকো 3:4
    পদগুলি
    যাকো 3:4আর দেখ, জাহাজগুলিও খুব বড় এবং প্রচন্ড বাতাসে চলে, তা সত্বেও সে সেগুলিকে খুব ছোটো হালের মাধ্যমে নাবিকের মনের ইচ্ছা যে দিকে চায়, সেই দিকে চালাতে পারে।
  • বাতাসে চালিত ও আন্দোলিত সমুদ্রের ঢেউযাকো 1:6
    পদগুলি
    যাকো 1:6কিন্তু সে যেন সন্দেহ না করে কিন্তু বিশ্বাসের সঙ্গে চায়; কারণ যে সন্দেহ করে, সে ঝড়ো হাওয়ায় বয়ে আসা সমুদ্রের ঢেউয়ের মতো চঞ্চল।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব