Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › গুহা

প্রকৃতি

বাইবেলে গুহা

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 30টি অংশ, লাইন ধরে ধরে।

আশ্রয় ও লুকোনো

  • লোট ও তাঁর দুই মেয়ে পাহাড়ের এক গুহায় বাস করেনআদি 19:30
    পদগুলি
    আদি 19:30পরে লোট ও তাঁর দুটি মেয়েকে নিয়ে সোয়র থেকে পর্বতে উঠে গিয়ে সেখানে থাকলেন; কারণ তিনি সোয়রে বাস করতে ভয় পেলেন আর তিনি ও তাঁর সেই দুই মেয়ে গুহার মধ্যে বাস করলেন।
  • এলিয় হোরেবের এক গুহায় রাত কাটান1 রাজা 19:8–9
    পদগুলি
    1 রাজা 19:8–9তাতে তিনি উঠে খেলেন। সেই খাবার খেয়ে শক্তিলাভ করে তিনি চল্লিশ দিন ও চল্লিশ রাত হেঁটে ঈশ্বরের পাহাড় হোরেবে গিয়ে উপস্থিত হলেন। সেখানে একটা গুহার মধ্যে ঢুকে তিনি রাতটা কাটালেন। তারপর, তাঁর কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হল এবং তিনি তাকে বললেন, “এলিয়, তুমি এখানে কি করছ?”
  • তিনি চাদরে মুখ ঢেকে গুহার মুখে দাঁড়ান1 রাজা 19:13
    পদগুলি
    1 রাজা 19:13এলিয় তা শুনে তাঁর গায়ের চাদর দিয়ে মুখ ঢেকে ফেললেন এবং বাইরে গিয়ে গুহার মুখের কাছে দাঁড়ালেন। তারপর তিনি এই কথা শুনলেন, “এলিয়, তুমি এখানে কি করছ?”
  • পাঁচজন রাজা মক্কেদার গুহায় লুকোয়যিহো 10:16–17
    পদগুলি
    যিহো 10:16–17আর ঐ পাঁচ রাজা পালিয়ে মক্কেদার গুহাতে লুকিয়েছিলেন। পরে সেই পাঁচ রাজাকে মক্কেদার গুহাতে লুকানো অবস্থায় পাওয়া গিয়েছে, এই সংবাদ যিহোশূয়কে দেওয়া হল।
  • যিহোশূয় তার মুখে বড় বড় পাথর গড়িয়ে দেওয়ানযিহো 10:18
    পদগুলি
    যিহো 10:18যিহোশূয় বললেন, “তোমরা সেই গুহার মুখে কয়েকটি বড় বড় পাথর গড়িয়ে দিয়ে সেগুলি রক্ষা করার জন্য সেখানে লোক নিযুক্ত কর,
  • পরেও পাথরগুলো আজ পর্যন্ত গুহার মুখে রয়ে যায়যিহো 10:27
    পদগুলি
    যিহো 10:27পরে সূর্যাস্তের দিনের লোকেরা যিহোশূয়ের আদেশে তাদেরকে গাছ থেকে নামিয়ে, যে গুহাতে তারা লুকিয়েছিলেন, সেই গুহার মধ্যে ফেলে দিল ও গুহার মুখে কয়েকটি বড় বড় পাথর দিয়ে রাখল; তা আজও আছে।
  • ইস্রায়েলীয়রা গুহা, ঝোপ, পাথর, মাটির ঘর ও কুয়োয় লুকোয়1 শমূ 13:6
    পদগুলি
    1 শমূ 13:6তখন ইস্রায়েলের লোকেরা নিজেদেরকে বিপদের মধ্যে দেখল, কারণ লোকেরা পীড়িত হচ্ছিল; তখন লোকেরা গুহাতে, ঝোপে, শৈলে, উঁচু জায়গায় ও গর্তে লুকাল৷
  • পলেষ্টীয়রা: ইব্রীয়রা গর্ত থেকে বেরিয়ে আসছে1 শমূ 14:11
    পদগুলি
    1 শমূ 14:11পরে তাঁরা দুই জন পলেষ্টীয় সৈন্যদের সামনে গিয়ে দেখা দিলে পলেষ্টীয়েরা বলল, “দেখ, ইব্রীয়েরা যারা গর্তে লুকিয়ে ছিল, তা থেকে এখন বের হয়ে আসছে।”
  • ওবদিয় একশো জন ভাববাদীকে খাবার ও জলসহ গুহায় পঞ্চাশজন করে লুকিয়ে রাখেন1 রাজা 18:4, 1 রাজা 18:13
    পদগুলি
    1 রাজা 18:4ঈষেবল যখন সদাপ্রভুর ভাববাদীদের মেরে ফেলছিলেন তখন ওবদিয় একশোজন ভাববাদীকে নিয়ে পঞ্চাশ পঞ্চাশ করে দুটো গুহায় লুকিয়ে রেখেছিলেন। তিনি তাঁদের খাবার ও জলের জোগান দিতেন।
    1 রাজা 18:13ঈষেবল যখন সদাপ্রভুর ভাববাদীদের মেরে ফেলছিলেন, তখন আমি যা করেছিলাম, তা কি আমার প্রভু শোনেন নি? সদাপ্রভুর ভাববাদীদের একশো জনকে পঞ্চাশ পঞ্চাশ করে দুটো গুহায় লুকিয়ে রেখেছি এবং তাদের খাবার ও জলের জোগান দিয়েছি।
  • শিম্‌শোন ঐটম শৈলের গুহায় থাকেনবিচারক 15:8, বিচারক 15:11
    পদগুলি
    বিচারক 15:8পরে তিনি তাদেরকে আঘাত করলেন, কোমরের ওপরে উরুতে ভীষণভাবে আঘাত করলেন; আর নেমে গিয়ে ঐটম পাথরের গুহায় বাস করলেন।
    বিচারক 15:11তখন যিহূদার তিন হাজার লোক ঐটম পাথরের গুহায় নেমে গিয়ে শিম্‌শোনকে বলল, “পলেষ্টীয়েরা যে আমাদের কর্তা, তা তুমি কি জান না?” শিমশোন তাদেরকে বলল, “তবে আমাদের প্রতি যেমন করেছে, আমিও তাদের প্রতি সেরকম করেছি।”
  • দায়ূদ অদুল্লমের গুহায় আশ্রয় নেন; প্রায় 400 জন তাঁর সঙ্গে যোগ দেয়1 শমূ 22:1–2
    পদগুলি
    1 শমূ 22:1–2পরে দায়ূদ সেখান থেকে গিয়ে অদুল্লম গুহাতে পালিয়ে গেলেন; আর তাঁর ভাইরা ও তাঁর বাবার বাড়ির সবাই তা শুনে সেখানে তাঁর কাছে চলে গেল৷ আর পীড়িত, ঋণী ও অসন্তুষ্ট সব লোক তাঁর কাছে জড়ো হল, আর তিনি তাদের সেনাপতি হলেন; এভাবে প্রায় চারশো লোক তাঁর সঙ্গী হল৷
  • ফসল কাটার সময় তিনজন প্রধান লোক অদুল্লমের গুহায় দায়ূদের কাছে আসেন2 শমূ 23:13, 1 বংশ 11:15
    পদগুলি
    2 শমূ 23:13আর ত্রিশজন প্রধানের মধ্যে তিনজন ফসল কাটার দিনের অদুল্লম গুহাতে দায়ূদের কাছে এলেন; তখন পলেষ্টীয়দের সৈন্য রফায়ীম উপত্যকায় শিবির স্থাপন করেছিল৷
    1 বংশ 11:15ত্রিশজন বীরের মধ্যে তিনজন অদুল্লম গুহার কাছে যে পাথরটা ছিল সেখানে দায়ূদের কাছে আসলেন। তখন পলেষ্টীয়দের সৈন্যরা রফায়ীম উপত্যকায় ছাউনি ফেলে ছিল।
  • দায়ূদ যে গুহায় লুকিয়ে ছিলেন, শৌল সেখানে ঢোকেন; দায়ূদ তাঁর পোশাকের কোণ কেটে নেন1 শমূ 24:3–4
    পদগুলি
    1 শমূ 24:3–4পথের মধ্যে তিনি মেষবাথানে উপস্থিত হলেন; সেখানে এক গুহা ছিল; আর শৌল পা ঢাকবার জন্য তার মধ্যে প্রবেশ করলেন; কিন্তু দায়ূদ ও তাঁর লোকেরা সেই গুহার একদম ভেতরে বসেছিলেন৷ তখন দায়ূদের লোকেরা তাঁকে বলল, “দেখুন, এ সেই দিন, যে দিনের র কথা সদাপ্রভু আপনাকে বলেছেন, দেখ, আমিই তোমার শত্রুকে তোমার হাতে সমর্পণ করব, তখন তুমি তার প্রতি যা ভালো বুঝবে, তাই করবে৷” তাতে দায়ূদ উঠে চুপিচুপি শৌলের কাপড়ের সামনের অংশ কেটে নিলেন৷
  • দায়ূদ গুহা থেকে বেরিয়ে শৌলকে পিছন থেকে ডাকেন1 শমূ 24:8
    পদগুলি
    1 শমূ 24:8তারপরে দায়ূদও উঠে গুহা থেকে বেরিয়ে এলেন এবং শৌলকে পিছন থেকে ডেকে বললেন, “হে আমার প্রভু মহারাজ,” আর শৌল পিছনের দিকে তাকালে দায়ূদ ভূমিতে মাথা নিচু করে প্রণাম করলেন৷
  • দুটি গীতের শিরোনাম: গুহায় দায়ূদগীত 57:1, গীত 142:1
    পদগুলি
    গীত 57:1প্রধান বাদ্যকরের জন্য। স্বর, নাশ করো না দায়ূদে। মিকতাম। যখন তিনি শৌলের সামনে থেকে গুহাতে পালিয়ে যান, তখন। আমার প্রতি দয়া কর, হে ঈশ্বর, আমার প্রতি দয়া কর, কারণ আমার প্রাণ তোমার মধ্যে আশ্রয় নেয়, যতক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলো শেষ না হয়।
    গীত 142:1দায়ূদের মস্কীল, গুহার মধ্যে তাঁর থাকার দিনের; প্রার্থনা। আমি নিজের স্বরে সদাপ্রভুুর কাছে কাঁদি, নিজের স্বরে সদাপ্রভুুর কাছে বিনতি করি।
  • সমাজচ্যুতরা পাথরের মধ্যে ও মাটির গর্তে বাস করতইয়ো 30:6
    পদগুলি
    ইয়ো 30:6তাই তাদের নদীর তীরে বাস করতে হত, মাটির গর্তে এবং পাথরের গুহায় বাস করতে হত।
  • কেউ কেউ গুহায় ও মাটির গর্তে লুকিয়ে ছিলইব্রী 11:38
    পদগুলি
    ইব্রী 11:38(এই জগত যাদের যোগ্য ছিল না) তাঁরা মরূপ্রান্তে, পাহাড়ে, গুহায় ও পৃথিবীর গহ্বরে ভ্রমণ করতেন।

কবরের গুহা

  • অব্রাহাম হিত্তীয় ইফ্রোণের কাছ থেকে মকপেলার গুহা কেনেনআদি 23:9, আদি 23:17–20
    পদগুলি
    আদি 23:9তাঁর ক্ষেত্রের শেষপ্রান্তে মক্‌পেলা গুহা আছে, আপনাদের মধ্যে আমার কবরস্থানের অধিকারের জন্য তিনি আমাকে তাই দিন; সম্পূর্ণ মূল্য নিয়ে দিন।”
    আদি 23:17–20এই ভাবে মম্রির সামনে মকপেলায় ইফ্রনের যে ক্ষেত ছিল, সেই ক্ষেত, সেখানকার গুহা ও সেই ক্ষেতের গাছগুলি, তার চারদিকের অন্তর্গত গাছগুলি, এই সব কিছু হেতের সন্তানদের সামনে, তাঁর নগরের দরজায় প্রবেশকারী সকলের সামনে, অব্রাহামের নিজের অধিকার স্থির করা হল। তারপরে অব্রাহাম কনান দেশের মম্রির, অর্থাৎ হিব্রোণের সামনে মকপেলা ক্ষেত্রে অবস্থিত গুহাতে নিজের স্ত্রী সারার কবর দিলেন। এই ভাবে কবরস্থানের অধিকারের জন্য সেই ক্ষেত্রে ও সেখানকার গুহাতে অব্রাহামের অধিকার হেতের সন্তানদের মাধ্যমে স্থির করা হল।
  • ইস্‌হাক ও ইশ্মায়েল সেখানে অব্রাহামকে কবর দেনআদি 25:9–10
    পদগুলি
    আদি 25:9–10তাঁর ছেলে ইস্‌হাক ও ইশ্মায়েল মম্রির সামনে হেতীয় সোহরের ছেলে ইফ্রোনের ক্ষেত্রে অবস্থিত মক্‌পেলা গুহাতে তাঁর কবর দিলেন। অব্রাহাম হেতের ছেলেদের কাছে সেই ক্ষেত্র কিনেছিলেন। সেই জায়গায় অব্রাহামের ও তাঁর স্ত্রী সারার কবর দেওয়া হয়।
  • যাকোব: অব্রাহাম, সারা, ইস্‌হাক, রিবিকা ও লেয়া সেই গুহায় শুয়ে আছেনআদি 49:29–32
    পদগুলি
    আদি 49:29–32পরে যাকোব তাঁদেরকে আদেশ দিয়ে বললেন, আমি নিজের লোকদের কাছে সংগৃহীত হতে প্রস্তুত। হেতীয় ইফ্রোণের ক্ষেতে অবস্থিত গুহাতে আমার পূর্বপুরুষদের কাছে আমার কবর দিও; সেই গুহা কনান দেশে মম্রির কাছে মকপেলা ক্ষেত্রে অবস্থিত; আব্রাহাম হেতীয় ইফ্রোণের কাছে তা কবরস্থানের অধিকারের জন্য কিনেছিলেন। সেই জায়গায় অব্রাহামের ও তাঁর স্ত্রী সারার কবর হয়েছে, সেই জায়গায় ইসহাকের ও তাঁর স্ত্রী রিবিকার কবর হয়েছে এবং সেই স্থানে আমিও লেয়ার কবর দিয়েছি; সেই ক্ষেত্রে ও তাঁর মধ্যবর্ত্তী গুহা হেতের লোকদের কাছে কেনা হয়েছিল।
  • যাকোবের ছেলেরা তাঁকে মিশর থেকে মকপেলায় বয়ে আনেআদি 50:13
    পদগুলি
    আদি 50:13ফলে তাঁর ছেলেরা তাকে কনান দেশে নিয়ে গেলেন এবং মম্রির সামনে অবস্থিত মকপেলা ক্ষেতের মাঝখানের গুহাতে তাঁর কবর দিলেন, যা অব্রাহাম ক্ষেতসহ কবরস্থানের অধিকারের জন্য হেতীয় ইফ্রোণের কাছ থেকে কিনেছিলেন।
  • লাসারের কবর ছিল একটি গুহা, যার মুখে একটি পাথর রাখাযোহ 11:38
    পদগুলি
    যোহ 11:38তাতে যীশু আবার মনে মনে অস্থির হয়ে কবরের কাছে গেলেন। সেই কবর একটা গুহা ছিল এবং তার উপরে একটা পাথর দেওয়া ছিল।
  • যীশুর কবর পাথর কেটে তৈরি, তার মুখে একটি পাথর গড়িয়ে দেওয়ামথি 27:60, মার্ক 15:46
    পদগুলি
    মথি 27:60এবং তাঁর নতুন কবরে রাখলেন, যেই কবর তিনি পাহাড় কেটে বানিয়ে ছিলেন, আর সেই কবরের মুখে একটি বড় পাথর গড়িয়ে দিয়ে চলে গেলেন।
    মার্ক 15:46যোষেফ একখানি চাদর কিনে তাঁকে নামিয়ে ঐ চাদরে জড়ালেন এবং পাথর দিয়ে তৈরী এক কবরে রাখলেন; পরে কবরের দরজায় একখানা পাথর দিয়ে আটকে দিলেন।

উক্তি

  • গুহার মুখে বাসা বাঁধা ঘুঘুর মতো হওযির 48:28
    পদগুলি
    যির 48:28হে মোয়াবের বাসিন্দারা, শহর ছেড়ে যাও ও পাহাড়ের ওপরে শিবির কর। একটি ঘুঘুর মত হও, যে শিলার গর্তে মুখে বাসা বাঁধে।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব