প্রকৃতি
বাইবেলে দাঁড়কাক
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 9টি অংশ, লাইন ধরে ধরে।
- ইস্রায়েলের যে পাখিগুলো খাওয়া নিষেধ, দাঁড়কাক তাদের একটিলেবী 11:15, দ্বিতীয় 14:14
- নোহ একটি দাঁড়কাক পাঠান; জল শুকিয়ে যাওয়া পর্যন্ত সেটি এদিক-ওদিক উড়তে থাকেআদি 8:7
পদগুলি
আদি 8:7তাতে সে উড়ে ভূমির উপরের জল শুকনো না হওয়া পর্যন্ত এখানে ওখানে ঘোরাফেরা করতে লাগলো।
- করীৎ স্রোতের ধারে দাঁড়কাকেরা সকালে ও সন্ধ্যায় এলিয়ের জন্য রুটি ও মাংস আনে1 রাজা 17:4–6
পদগুলি
1 রাজা 17:4–6তুমি সেই স্রোতের জল খাবে আর সেখানে তোমাকে খাবার দেবার জন্য আমি দাঁড়কাকদের আদেশ দিয়েছি।” কাজেই সদাপ্রভু এলিয়কে যা বললেন তিনি তাই করলেন। তিনি যর্দ্দনের পূর্ব দিকে করীৎ স্রোতের ধারে গিয়ে থাকতে লাগলেন। দাঁড়কাকেরা সকালে ও বিকালে তাঁর জন্য রুটি ও মাংস আনত এবং তিনি সেই স্রোতের জল খেতেন।
- খাবারের অভাবে দাঁড়কাকের ছানারা কেঁদে ডাকেইয়ো 38:41, গীত 147:9
পদগুলি
ইয়ো 38:41কে দাঁড়কাককে শিকার যুগিয়ে দেয়, যখন তাদের বাচ্চারা ঈশ্বরের কাছে চিত্কার করে এবং খাবারের অভাবের জন্য ঘুরতে থাকে?
গীত 147:9তিনি পশুদের খাদ্য দেন, দাঁড়কাকের বাচ্চাদেরকে দেন যখন তারা ডাকে।
- দাঁড়কাক বোনে না, কাটেও না, তাদের ভাণ্ডার বা গোলাঘর নেইলুক 12:24
পদগুলি
লুক 12:24কাকদের বিষয় চিন্তা কর, তারা বোনেও না, কাটেও না, তাদের ভান্ডারও নেই, গোলাঘরও নেই, কিন্তু ঈশ্বর তাদেরও খাবার দিয়ে থাকেন। আর পাখিদের থেকেও তোমরা কত বেশি শ্রেষ্ঠ!
উক্তি
- ঢেউ খেলানো, দাঁড়কাকের মতো কালো চুলপরম 5:11
পদগুলি
পরম 5:11তাঁর মাথা খাঁটি সোনার মত, তাঁর চুল কোঁকড়ানো ও দাঁড়কাকের মত কালো;
- একটি প্রবাদ: উপত্যকার দাঁড়কাকেরা বিদ্রূপকারী চোখ উপড়ে নেবেহিতো 30:17
পদগুলি
হিতো 30:17যে চোখ নিজের বাবাকে পরিহাস করে, নিজের মায়ের আদেশ মানতে অবহেলা করে, উপত্যকার কাকেরা তা তুলে নেবে, ঈগল পাখির বাচ্চারা তা খেয়ে ফেলবে।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব