অন্বেষণ › বিষয় › গ্রীষ্ম ও শীত
প্রকৃতি
বাইবেলে গ্রীষ্ম ও শীত
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 40টি অংশ, লাইন ধরে ধরে।
- বীজ বোনা ও ফসল কাটা, শীত ও তাপ, গ্রীষ্ম ও শীতকাল কখনও থামবে নাআদি 8:22
পদগুলি
আদি 8:22যতদিন পৃথিবী থাকবে, ততদিন শস্য বোনার ও শস্য কাটার দিন এবং শীত ও উত্তাপ এবং গ্রীষ্মকাল ও হেমন্তকাল এবং দিন ও রাত, এই সমস্ত থেমে যাবে না।”
- ঋতু, দিন ও বছর চিহ্নিত করতে আকাশে জ্যোতিআদি 1:14, গীত 104:19
পদগুলি
আদি 1:14পরে ঈশ্বর বললেন, “রাত থেকে দিন কে আলাদা করার জন্য আকাশমণ্ডলের বিতানে নক্ষত্র হোক এবং তারা চিহ্নের মতো হোক, ঋতুর জন্য, রাত এবং সময়ের ও বছরের জন্য হোক;
গীত 104:19তিনি চাঁদকে নিযুক্ত করেছেন ঋতু চেনার জন্য; সূর্য্য জানে অস্ত তার যাবার দিন।
- একটি গীত: তুমি গ্রীষ্ম ও শীতকাল তৈরি করেছগীত 74:17
পদগুলি
গীত 74:17তুমিই পৃথিবীর সমস্ত সীমা স্থাপন করেছ; তুমি গ্রীষ্মকাল ও শীতকাল করেছ।
- সময়মতো বৃষ্টি: শরৎ ও বসন্তের বৃষ্টিদ্বিতীয় 11:14, যোয়ে 2:23, যির 5:24
পদগুলি
দ্বিতীয় 11:14তবে আমি সঠিক দিনের অর্থাৎ প্রথম ও শেষ বর্ষায় তোমাদের দেশে বৃষ্টি দেব, তাতে তুমি নিজের শস্য, আঙ্গুর রস ও তেল সংগ্রহ করতে পারবে।
যোয়ে 2:23সিয়োনের লোকেরা, আনন্দিত হও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আনন্দ কর, কারণ তিনি তোমাদের ধার্মিকতার নির্ধারিত পরিমাণে শরৎকালে বৃষ্টি দেবেন এবং তোমাদের জন্য পর্যাপ্ত বৃষ্টি বর্ষণ করবেন, আগের মত শরৎকালে ও বসন্তকালে বৃষ্টি দেবেন৷
যির 5:24তারা মনে মনেও বলে না, ‘এস, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে আমরা ভয় করি, যিনি নির্দিষ্ট দিনের প্রথম ও শেষ বৃষ্টি দেন, আমাদের জন্য ফসল কাটবার নির্দিষ্ট সপ্তাহ রক্ষা করেন।’
- বসন্তে, যখন রাজারা যুদ্ধে বের হন2 শমূ 11:1
পদগুলি
2 শমূ 11:1পরে বছর ফিরে এলে রাজাদের যুদ্ধে যাবার দিনের দায়ূদ যোয়াবকে, তাঁর সঙ্গে নিজের দাসদেরকে ও সমস্ত ইস্রায়েলকে পাঠালেন; তারা গিয়ে অম্মোনীয়দের হত্যা করে রব্বা নগর ঘিরে ফেলল; কিন্তু দায়ূদ যিরূশালেমে থাকলেন৷
- আঙুর তোলা পর্যন্ত শস্য মাড়াই, বীজ বোনা পর্যন্ত আঙুর তোলালেবী 26:5
পদগুলি
লেবী 26:5তোমাদের শস্য মাড়াইয়ের দিন আঙ্গুর তোলার দিন পর্যন্ত থাকবে ও আঙ্গুর তোলার দিন থেকে বীজবপনের দিন পর্যন্ত থাকবে এবং তোমরা তৃপ্তি পর্যন্ত অন্ন খাবে ও নিরাপদে নিজের দেশে বাস করবে।
- যব কাটার শুরুতে রূত আসেন এবং গম কাটা শেষ হওয়া পর্যন্ত শস্য কুড়ানরূত 1:22, রূত 2:23
- গম কাটার সময় শমূয়েল বজ্র ও বৃষ্টি ডাকেন1 শমূ 12:17–18
পদগুলি
1 শমূ 12:17–18আজ কি গম কাটার দিন নয়? আমি সদাপ্রভুকে ডাকব, যেন তিনি মেঘ গর্জন ও বৃষ্টি দেন; তাতে তোমরা জানবে ও বুঝবে যে, তোমরা নিজেদের জন্য রাজা চেয়ে সদাপ্রভুর সামনে খুব খারাপ করেছ৷” তখন শমূয়েল সদাপ্রভুকে ডাকলে সদাপ্রভু ঐ দিনের মেঘ গর্জন ও বৃষ্টি দিলেন; তাতে সব লোক সদাপ্রভুর থেকে ও শমূয়েলের থেকে খুব ভীত হল৷
- যাকোবের বছরগুলো: দিনে তাপ, রাতে তুষারআদি 31:40
পদগুলি
আদি 31:40আমার এরকম দশা হত, আমি দিনের র তাপ ও রাতে শীত ভোগ করতাম, ঘুম আমার চোখ থেকে দূরে পালিয়ে যেত।
গ্রীষ্ম
- ইগ্লোন তাঁর উপরের ঘরের শীতলতায় বসে ছিলেনবিচারক 3:20, বিচারক 3:24
পদগুলি
বিচারক 3:20আর এহূদ তাঁর কাছে এলেন; রাজা একাকী নিজের উপর তলার ঠান্ডা ঘরে বসেছিলেন; এহূদ বললেন, আমার কাছে আপনার জন্য ঈশ্বরের একটি বাক্য বলার আছে; রাজা তাঁর নিজের আসন থেকে উঠলেন।
বিচারক 3:24পরে এহূদ চলে গেলে রাজার দাসেরা এল; তারা দেখল উপরের ঘরের দরজা বন্ধ। তারা ভাবল, তিনি নিজে অবশ্যই উপরের ঘরে আরাম করছেন।
- শীতকালের বাড়ি ও গ্রীষ্মকালের বাড়িআমো 3:15
পদগুলি
আমো 3:15আমি শীতকালের বাড়িকে ধ্বংস করব গ্রীষ্মকালের বাড়িগুলির সঙ্গে, হাতির দাঁতের বাড়িগুলিও ধ্বংস হবে এবং বড় বাড়িগুলি অদৃশ্য হয়ে যাবে।” এই হল সদাপ্রভুর ঘোষণা।
- সীবঃ দায়ূদের জন্য একশো গ্রীষ্মের ফল আনেন2 শমূ 16:1–2
পদগুলি
2 শমূ 16:1–2পরে দায়ূদ পর্বতের চূড়া পিছনে ফেলে কিছুটা এগিয়ে গেলে দেখ, মফীবোশতের দাস সীবঃ সাজানো দুইটি গাধা সঙ্গে করে তাঁর সঙ্গে মিলিত হল৷ সেই গাধার পিঠে দুশো রুটি ও একশো গুচ্ছ শুকনো আঙ্গুরফল ও একশো চাপ গ্রীষ্মকালের ফল ও এক কুপা আঙ্গুর রস ছিল৷ রাজা সীবঃকে বললেন, “তোমার এই সমস্ত কিছুর উদ্দেশ্য কি?” সীবঃ বলল, “এই দুই গাধা রাজার লোকেদের সঙ্গী হবে, আর এই রুটি ও ফল যুবকদের খাবার এবং আঙ্গুর রস মরুপ্রান্তে ক্লান্ত লোকদের পানীয় হবে৷”
- গদলিয়: আঙুর-রস, গ্রীষ্মের ফল ও তেল জালায় জমা করোযির 40:10, যির 40:12
পদগুলি
যির 40:10দেখ, আমি কলদীয়দের সাথে সাক্ষাৎ করার জন্য মিস্পাতে বাস করছি, যারা আমাদের কাছে আসবে। তাই আঙ্গুর রস, গরম কালের ফল ও তেল চাষ কর এবং তোমাদের পাত্রে জমা কর। তোমরা যে সব শহরের দখল করেছ সেখানে বাস কর।”
যির 40:12তখন সেই সমস্ত ইহুদীরা যে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল সেখান থেকে ফিরে এল। তারা যিহূদা দেশের মিসপাতে গদলিয়ের কাছে ফিরে এল। তারা প্রচুর পরিমাণে আঙ্গুর রস ও গরম কালের ফল চাষ করল।
- পিঁপড়ে গ্রীষ্মকালে তার খাবার জমায়হিতো 6:6–8, হিতো 30:25
পদগুলি
হিতো 6:6–8হে অলস, তুমি পিপড়ের দিকে তাকাও, তার কাজ সব দেখে জ্ঞানবান হও। তার কোনো সেনাপতি, কর্মচারী বা শাসক নেই, তবু সে গরমকালে নিজের খাবার তৈরী করে, শস্য কাটবার দিনের খাবার সঞ্চয় করে।
হিতো 30:25পিপড়ে শক্তিমান্ জাতি নয়, তবু গ্রীষ্মকালে নিজের নিজের খাবারের আয়োজন কর;
- গ্রীষ্মে খামারের তুষ, বাতাসে উড়ে যায়দানি 2:35
পদগুলি
দানি 2:35তখন লোহা, মাটি, ব্রোঞ্জ, রূপা ও সোনা একই সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এবং গরমকালের খামারের তূষে পরিণত হল। বাতাস তাদের উড়িয়ে নিয়ে গেল এবং তাদের আর কোন চিহ্নই থাকল না। কিন্তু যে পাথরটা মূর্তিটাকে আঘাত করেছিল সেটা একটা বিরাট পাহাড়ে পরিণত হল এবং সমস্ত পৃথিবী দখল করল।
- ডুমুর গাছে পাতা গজালে বোঝা যায়, গ্রীষ্ম কাছেমথি 24:32
পদগুলি
মথি 24:32ডুমুরগাছের গল্প থেকে শিক্ষা নাও, যখন তার ডালে কচি পাতা বের হয়, তখন তোমরা জানতে পার, গ্রীষ্মকাল এসে গেছে,
- গ্রীষ্মের তাপের মতো আমার শক্তি শুষে নেওয়া হয়েছিলগীত 32:4
পদগুলি
গীত 32:4দিনের এবং রাতে তোমার হাত আমার উপর ভারী ছিল। গ্রীষ্মের শুষ্কতার মত আমার শক্তি শুকিয়ে গিয়েছিল। সেলা
শীত
- শীতকাল চলে গেছে; বৃষ্টি থেমে গেছেপরম 2:11–13
পদগুলি
পরম 2:11–13দেখ, শীতকাল চলে গেছে; বর্ষা শেষ হয়েছে এবং চলে গেছে। মাঠে মাঠে ফুল ফুটেছে, গানের দিন এসেছে; আমাদের দেশে ঘুঘুর ডাক শোনা যাচ্ছে। ডুমুর গাছে ফল ধরতে শুরু হয়েছে; আঙ্গুর লতায় ফুল ধরে সুগন্ধ ছড়াচ্ছে। হে আমার প্রিয়, ওঠো, এস; আমার সুন্দরী, এস আমার সঙ্গে।”
- নবম মাসে রাজা তাঁর শীতকালের ঘরে আগুনের পাশে বসে ছিলেনযির 36:22
পদগুলি
যির 36:22তখন বছরের নবম মাসে রাজা তাঁর শীতকাল কাটাবার ঘরে বসে ছিলেন এবং তাঁর সামনে আগুনের পাত্র ছিল।
- বর্ষাকালে লোকেরা প্রবল বৃষ্টিতে চত্বরে বসে কাঁপছিলইষ্রা 10:9, ইষ্রা 10:13
পদগুলি
ইষ্রা 10:9পরে যিহূদার ও বিন্যামীনের সমস্ত পুরুষ তিন দিনের মধ্যে যিরূশালেমে জড়ো হল; সেই নবম মাসের কুড়ি দিনের দিন ৷
ইষ্রা 10:13কিন্তু লোক অনেক এবং ভারী বর্ষার দিন, বাইরে দাঁড়িয়ে থাকার আমাদের শক্তি নেই এবং এটা এক দিনের কিংবা দুই দিনের কাজ নয়, যেহেতু আমরা এ বিষয়ে মহা অপরাধ করেছি৷
- শীতকালে মন্দির প্রতিষ্ঠার উৎসব; যীশু শলোমনের বারান্দায় হাঁটছিলেনযোহ 10:22–23
পদগুলি
যোহ 10:22–23তখন যিরূশালেমে মন্দির প্রতিষ্ঠাতার উত্সব এলো। তখন ছিল শীতকাল; আর যীশু মন্দিরের শলোমনের বারান্দায় হেঁটে বেড়াচ্ছিলেন।
- প্রার্থনা করো, যেন তোমাদের পালানো শীতকালে না হয়মথি 24:20
পদগুলি
মথি 24:20আর প্রার্থনা কর, যেন তোমাদের শীতকালে কিম্বা বিশ্রামবারে পালাতে না হয়।
- উপবাসপর্বের পরে সমুদ্রযাত্রা বিপজ্জনক হয়ে ওঠে; তারা শীত কাটানোর বন্দর খোঁজেপ্রেরিত 27:9, প্রেরিত 27:12
পদগুলি
প্রেরিত 27:9এই ভাবে অনেকদিন চলে যাওয়ায় ইহুদীদের উপবাসপর্ব্ব পার হয়ে গিয়েছিল এবং জলযাত্রা খুবই সঙ্কটজনক হয়ে পড়ায় পৌল তাদের পরামর্শ দিলেন।
প্রেরিত 27:12আর ঐ পোতাশ্রয়ে শীতকাল কাটাবার জন্য সুবিধা না হওয়ায় অধিকাংশ লোক সেখান থেকে অন্যত্র যাওয়ার জন্য পরামর্শ দিল যেন কোনোও প্রকারে ফৈনীকা শহরে পৌঁছে সেখানে শীতকাল অতিবাহিত করতে পারে। এই জায়গা ক্রীতীর এক পোতাশ্রয়, এটা উত্তরপূর্ব ও দক্ষিণপূর্ব অভিমুখী।
- আলেকসান্দ্রিয়ার এক জাহাজ দ্বীপে শীত কাটিয়েছিলপ্রেরিত 28:11
পদগুলি
প্রেরিত 28:11তিনমাস চলে যাওয়ার পর আমরা আলেকসান্দ্রিয় এক জাহাজে উঠে যাত্রা করলাম; সেই জাহাজ ঐ দ্বীপে শীতকাল কাটাচ্ছিল, তার মাথায় জমজ ভাইয়ের চিহ্ন ছিল।
- পৌল নীকপলিতে শীত কাটানোর সিদ্ধান্ত নেনতীত 3:12
পদগুলি
তীত 3:12আমি যখন তোমার কাছে আর্ত্তিমাকে কিম্বা তুখিককে পাঠাব, তখন তুমি নীকপলি শহরে আমার কাছে তাড়াতাড়ি এস; কারণ সেই জায়গায় আমি শীতকাল কাটাব ঠিক করেছি।
- পৌল তীমথিকে: শীতের আগে আমার কাছে আসার চেষ্টা করো2 তীম 4:21
পদগুলি
2 তীম 4:21তুমি শীতকালের আগে আসতে চেষ্টা কর। উবূল, পুদেন্ত, লীন, ক্লৌদিয়া এবং সকল ভাই তোমাকে অভিবাদন করছেন।
- পশমের মতো তুষার বিছানো, ছাইয়ের মতো তুহিন ছড়ানোগীত 147:16
পদগুলি
গীত 147:16তিনি মেষলোমের মত তুষার দেন, তিনি ছাইয়ের মত তুষারপাত করেন।
হিতোপদেশের উক্তি
- যে গ্রীষ্মকালে সঞ্চয় করে, সে বুদ্ধিমান ছেলেহিতো 10:5
পদগুলি
হিতো 10:5যে গ্রীষ্মকালে সঞ্চয় করে, সে বুদ্ধিমান ছেলে; যে শস্য কাটবার দিন ঘুমিয়ে থাকে, তার জন্য লজ্জাকর।
- গ্রীষ্মে তুষার ও ফসল কাটার সময় বৃষ্টির মতোহিতো 26:1
পদগুলি
হিতো 26:1যেমন গ্রীষ্মকালে বরফ ও শস্য কাটার দিন বৃষ্টি, তেমনি নির্বোধের পক্ষে সম্মান উপযুক্ত নয়।
- ফসল কাটার সময়ে ঠান্ডা তুষারের মতোহিতো 25:13
পদগুলি
হিতো 25:13শস্য কাটবার দিনের যেমন হিমের ঠান্ডা, তেমনি যারা পাঠিয়েছে তাদের পক্ষে বিশ্বস্ত দূত; ফলতঃ সে নিজের কর্তার প্রাণ সতেজ করে।
- অলস সময়মতো চাষ করে নাহিতো 20:4
পদগুলি
হিতো 20:4অলস শরত্কালে হাল বহে না, শস্যের দিনের ফসল চাইবে, কিন্তু কিছুই পাবে না।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব