অন্বেষণ › বিষয় › সকালের শিশির
প্রকৃতি
বাইবেলে সকালের শিশির
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 22টি অংশ, লাইন ধরে ধরে।
- রাতে শিবিরে শিশির পড়ত, আর তার সঙ্গে মান্নাগণ 11:9
পদগুলি
গণ 11:9রাত্রিতে শিবিরের উপরে শিশির পড়লে ঐ মান্না তার উপরে পড়ে থাকত।
- সকালের শিশির উঠে গেলে মাটিতে পাতলা দানা পড়ে থাকতযাত্রা 16:13–14
পদগুলি
যাত্রা 16:13–14পরে সন্ধ্যাকালে তিতির পাখি উড়ে এসে শিবির ঢেকে দিল এবং সকালে শিবিরের চারিদিকে শিশির পড়ল। যখন শিশির শুকিয়ে গেল, দেখ, মাটিতে তুষারের মত সরু বীজের মত বস্তু মরুপ্রান্তের উপরে পড়ে আছে।
- প্রতি রাতে ডালে শিশির জমে থাকেইয়ো 29:19
পদগুলি
ইয়ো 29:19আমার মূল জলের দিকে ছড়িয়েছে এবং সারা রাত আমার শাখায় শিশির থাকে।
- মেঘ থেকে শিশির ঝরেহিতো 3:20
পদগুলি
হিতো 3:20তাঁর জ্ঞান দিয়ে গভীরতা বিচ্ছিন্ন হয়েছে, আর মেঘ ফোঁটা ফোঁটা শিশির দেয়।
- শিশিরের ফোঁটা কে জন্ম দিয়েছে?ইয়ো 38:28
পদগুলি
ইয়ো 38:28বৃষ্টির পিতা কি কেউ আছে? শিশিরবিন্দুর জন্মদাতাই বা কে?
- রাতে প্রিয়তম: আমার মাথা শিশিরে ভিজে গেছেপরম 5:2
পদগুলি
পরম 5:2আমি ঘুমিয়ে ছিলাম, কিন্তু আমার হৃদয় জেগে ছিল। এটা আমার প্রিয়তমের স্বর, যিনি দরজায় আঘাত করলেন এবং বলছেন, “আমাকে দরজা খুলে দাও, আমার কনে, আমার বোন, আমার ঘুঘু, আমার নিষ্কলঙ্কিত সেই জন। শিশিরে আমার মাথা ভিজে গেছে, রাতের কুয়াশায় আমার চুল ভরে গেছে।”
- নবূখদনিৎসর আকাশের শিশিরে ভিজে যানদানি 4:33
পদগুলি
দানি 4:33সেই বাক্য যা নবূখদনিৎসরের সম্বন্ধে বলা হয়েছিল তখনই তা পূর্ণ হল। তাঁকে সঙ্গে সঙ্গে মানুষের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হল। তিনি ষাঁড়ের মত ঘাস খেতে লাগলেন এবং তাঁর দেহ আকাশের শিশিরে ভিজতে লাগল; তাঁর চুলগুলো ঈগল পাখির পালখের মত বড় হয়ে উঠল আর তাঁর নখগুলো পাখির পায়ের নখের মত হয়ে উঠল।
- হর্মোণের শিশির, যা সিয়োনের পর্বতে নামেগীত 133:3
পদগুলি
গীত 133:3এটা হর্ম্মনের শিশিরের মতো, যা ঝরে পড়ল সিয়োন পর্বতের ওপরে কারণ সেখানে সদাপ্রভুু এক স্থিরীকৃত আশীর্বাদ করলেন, অনন্তকালের জীবন।
কাহিনিতে
- গিদিয়োন পশম নিংড়ে এক বাটি জল বের করেনবিচারক 6:37–38
পদগুলি
বিচারক 6:37–38আমি খামারে ছাঁটা মেষলোম রাখব, যদি কেবল সেই লোমের ওপরে শিশির পড়ে এবং সমস্ত ভূমি শুকনো থাকে, তবে আমি জানব যে, আপনার বাক্যানুসারে আপনি আমার মাধ্যমে ইস্রায়েলকে রক্ষা করবেন। পরে সেরকমই হল, পরদিন তিনি ভোরবেলায় উঠে সেই লোম চেপে তা থেকে শিশির, পূর্ণ এক বাটি জল নিংড়িয়ে ফেললেন।
- পরের রাতে পশম শুকনো, আর মাটি শিশিরে ঢাকাবিচারক 6:39–40
পদগুলি
বিচারক 6:39–40আর গিদিয়োন ঈশ্বরকে বললেন, “আমার বিরুদ্ধে আপনার রাগ প্রজ্বলিত না হোক, আমি শুধু আর একবার কথা বলব; অনুরোধ করি, লোমের মাধ্যমে আমাকে আর একবার পরীক্ষা নিতে দিন; এখন শুধু লোম শুকনো হোক, আর সব ভূমির উপরে শিশির পড়ুক।” পরে ঈশ্বর সেই রাত্রিতে সেরকম করলেন; তাতে শুধু লোম শুকনো হল, আর সব ভূমিতে শিশির পড়ল।
- এলিয় আহাবকে: এই বছরগুলোতে শিশিরও পড়বে না, বৃষ্টিও না1 রাজা 17:1
পদগুলি
1 রাজা 17:1গিলিয়দের তিশ্বী গ্রামের এলিয় আহাবকে বললেন, “আমি যাঁর সেবা করি ইস্রায়েলীয়দের সেই জীবন্ত ঈশ্বর সদাপ্রভুর দিব্যি দিয়ে বলছি যে, আমি না বলা পর্যন্ত আগামী কয়েক বছরে শিশির পড়বে না, বৃষ্টিও হবে না।”
- দায়ূদের বিলাপ: হে গিলবোয়ের পর্বতমালা, তোমাদের উপর শিশির বা বৃষ্টি না পড়ুক2 শমূ 1:21
পদগুলি
2 শমূ 1:21হে গিলবোয়ের পর্বতমালা, তোমাদের ওপরে শিশির কিংবা বৃষ্টি না পড়ুক, উপহারের ক্ষেত না থাকুক; কারণ সেখানে বীরেদের ঢাল অশুদ্ধ হল, শৌলের ঢাল তেল দিয়ে অভিষিক্ত হল না৷
- হগয়: আকাশ শিশির আটকে রাখে, আর পৃথিবী তার ফসলহগ 1:10
পদগুলি
হগ 1:10এই জন্য আকাশ শিশির দেওয়া বন্ধ করেছে ও জমি ফসল উত্পন্ন বন্ধ করেছে৷
আশীর্বাদ
- ইস্হাকের আশীর্বাদ: আকাশের শিশির ও পৃথিবীর উর্বরতাআদি 27:28
পদগুলি
আদি 27:28ঈশ্বর আকাশের শিশির থেকে ও ভূমির উর্বরতা থেকে তোমাকে দিন; প্রচুর শস্য ও আঙ্গুরের রস তোমাকে দিন।
- এষৌ আকাশের শিশির থেকে দূরে বাস করবেআদি 27:39
পদগুলি
আদি 27:39তখন তাঁর বাবা ইস্হাক উত্তর করে বললেন, “দেখ, তোমার বাসভূমি উর্বরতা বিহীন হবে।
- মোশি: আকাশের মূল্যবান শিশিরে আশীর্বাদপ্রাপ্ত যোষেফের দেশদ্বিতীয় 33:13
পদগুলি
দ্বিতীয় 33:13আর যোষেফের বিষয়ে তিনি বললেন, “তার দেশ সদাপ্রভুর আশীর্বাদযুক্ত হোক, আকাশের মূল্যবান জিনিস ও শিশিরের মাধ্যমে, নীচে বিস্তীর্ণ জলের মাধ্যমে,
- শস্য ও নতুন আঙুর-রসের দেশ, যেখানে আকাশ থেকে শিশির ঝরেদ্বিতীয় 33:28
পদগুলি
দ্বিতীয় 33:28তাই ইস্রায়েল নির্ভয়ে বাস করে, যাকোবের (নিবাস স্থান) উৎস একাকী থাকে, শস্যের ও দ্রাক্ষারসের দেশে বাস করে; আর তার আকাশ থেকেও শিশির পড়ে।
উক্তি
- ভোরের শিশিরের মতো, যা মিলিয়ে যায়হোশে 6:4, হোশে 13:3
পদগুলি
হোশে 6:4ইফ্রয়িম, আমি তোমার সঙ্গে কি করব? যিহূদা, আমি তোমার সঙ্গে কি করব? তোমাদের বিশ্বস্ততা ঠিক সকালের মেঘের মত, ঠিক শিশিরের মত যা তাড়াতাড়ি চলে যায়।
হোশে 13:3তাতে তারা হবে সকালের মেঘের মত, সেই শিশিরের মত যা তাড়াতাড়ি মিলিয়ে যায়, সেই তুষের মত যা বাতাস দিয়ে দূর করা হয় খামার থেকে এবং সেই ধোঁয়ার মত যা উনান থেকে বের হয়।
- রাজার অনুগ্রহ ঘাসের উপর শিশিরের মতোহিতো 19:12
পদগুলি
হিতো 19:12রাজার ক্রোধ তরুণ সিংহের গর্জনের মতো; কিন্তু তাঁর অনুগ্রহ ঘাসের ওপরের শিশিরের মতো।
- মাটিতে শিশির পড়ার মতো আমরা তার উপর নেমে আসব2 শমূ 17:12
পদগুলি
2 শমূ 17:12তাতে যে কোন জায়গায় তাঁকে পাওয়া যাবে, সেখানে আমরা তাঁর সামনে উপস্থিত হয়ে জমিতে শিশির পড়ার মত তাঁর উপরে উঠে পড়ব; তাঁকে বা তাঁর সঙ্গী সমস্ত লোকের মধ্যে এক জনকেও রাখব না৷
- ফসল কাটার গরমে শিশিরের মেঘের মতোযিশা 18:4
পদগুলি
যিশা 18:4সদাপ্রভু আমাকে বলছেন, “আমি শান্তভাবে আমার বাড়ি থেকে পর্যবেক্ষণ করবো, সূর্য্যের মতো উজ্জ্বল তাপের মত, গরমকালে ফসল কাটবার দিনের কুয়াশার মেঘের মত।”
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব