প্রকৃতি
বাইবেলে ঈগল
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 20টি অংশ, লাইন ধরে ধরে।
- ইস্রায়েলের যে পাখিগুলো খাওয়া নিষেধ, ঈগল তাদের একটিলেবী 11:13, দ্বিতীয় 14:12
পদগুলি
লেবী 11:13আর পাখিদের মধ্যে এই সব তোমাদের জন্যে ঘৃণিত হবে; এ সব অখাদ্য, এ সব ঘৃণিত; ঈগল, শকুন,
দ্বিতীয় 14:12কিন্তু এগুলি খাবে না; ঈগল, শকুন, বক,
- ঈগল উঁচু খাড়া পাহাড়ে, পাথুরে চূড়ায় বাসা বাঁধেইয়ো 39:27–28
পদগুলি
ইয়ো 39:27–28তোমার আদেশেই কি ঈগল উপরে ওঠে এবং উঁচু জায়গায় তার বাসা বানায়? সে দূরারোহ পাহাড়ের গায়ে থাকে এবং এক সুরক্ষিত আশ্রয়ে, পাহাড়ের চূড়ায় তার ঘর বানায়।
- সেখান থেকে সে খাবার খোঁজে; তার চোখ দূর থেকে তা দেখেইয়ো 39:29
পদগুলি
ইয়ো 39:29সেখান থেকে সে তার শিকার খোঁজে; তার চোখ অনেক দূর থেকে তাদের দেখতে পায়।
- তার ছানারা রক্ত খায়; যেখানে নিহতেরা, সেখানেই সেইয়ো 39:30
পদগুলি
ইয়ো 39:30তার বাচ্চারাও রক্ত পান করে; যেখানে মরা মানুষ, সেখানে সেও থাকে।”
- ঈগল তার বাসা নাড়ায় এবং ছানাদের উপরে ডানা মেলে ভেসে থাকেদ্বিতীয় 32:11
পদগুলি
দ্বিতীয় 32:11ঈগল যেমন নিজের বাসা পাহারা দেয়, নিজের শাবকদের ওপরে পাখা দোলায়, ডানা বাড়িয়ে দিয়ে তাদেরকে তুলে, পালকের ওপরে তাদেরকে বহন করে;
- ঈগল শিকারের উপর ছোঁ মারেইয়ো 9:26, যির 49:22
- আকাশে ঈগলের পথ — চারটি অত্যন্ত আশ্চর্য বিষয়ের একটিহিতো 30:18–19
পদগুলি
হিতো 30:18–19তিনটে আমার জ্ঞানের বাইরে, চারটে আমি বুঝতে পারি না; ঈগল পাখির পথ আকাশে, সাপের পথ পাহাড়ের ওপরে, জাহাজের পথ সমুদ্রের মাঝখানে, পুরুষের পথ যুবতীতে।
উক্তি
- ঈগলের চেয়ে দ্রুতগামী: শৌল ও যোনাথন, তাড়াকারীরা, ঘোড়া2 শমূ 1:23, বিলা 4:19, যির 4:13
পদগুলি
2 শমূ 1:23শৌল ও যোনাথান জীবনকালে প্রিয় ও আনন্দিত ছিলেন, তাঁরা মারা গিয়েও আলাদা হলেন না; তাঁদের গতি ঈগলের থেকেও দ্রুত ছিল, সিংহের থেকেও শক্তিশালী ছিলেন৷
বিলা 4:19আমাদের তাড়নাকারীরা আকাশের ঈগল পাখির চেয়ে দ্রুতগামী ছিল; তারা পর্বতের ওপরে আমাদের পিছনে পিছনে দৌড়াত, মরুপ্রান্তে আমাদের জন্য ঘাঁটি বসাত।
যির 4:13দেখ, তিনি মেঘের মত করে আক্রমণ করছেন এবং তাঁর রথগুলি ঘূর্ণিবাতাসের মত। তাঁর ঘোড়াগুলি ঈগল পাখীর থেকেও জোরে দৌড়ায়। হায়, হায়, আমরা নষ্ট হয়ে গেলাম!
- সীনয়ে: আমি ঈগলের ডানায় তোমাদের বয়ে এনেছিযাত্রা 19:4
পদগুলি
যাত্রা 19:4‘আমি মিশরীয়দের প্রতি যা করেছি এবং যেমন ভাবে ঈগল পাখীর ডানা দিয়ে বহন করেছি এবং আমার কাছে নিয়ে এসেছি, তা তোমরা দেখেছ।
- দূর থেকে আসা এক জাতি, যে ঈগলের মতো ছোঁ মারেদ্বিতীয় 28:49
পদগুলি
দ্বিতীয় 28:49সদাপ্রভুর তোমার বিরুদ্ধে বহু দূর থেকে, পৃথিবীর শেষ থেকে এক জাতিকে আনবেন; যেমন ঈগল পাখি উড়ে আসে, সে সেইভাবে আসবে; সেই জাতির ভাষা তুমি বুঝতে পারবে না।
- শোকে: ঈগলের মতো নিজেদের টেকো করোমীখা 1:16
পদগুলি
মীখা 1:16তোমরা নেড়া হও এবং তোমাদের শিশুদের জন্য চুল কাট যাদের ওপর তোমরা আনন্দিত। তোমার নিজেকে শকুনের মত নেড়া কর, কারণ তোমাদের সন্তানরা তোমাদের থেকে বন্দী হয়ে যাবে।
- ধন নিজের জন্য ডানা তৈরি করে ঈগলের মতো আকাশে উড়ে যায়হিতো 23:5
পদগুলি
হিতো 23:5তুমি কি অর্থের দিকে দেখছ? তা আর নেই এবং কারণ ঈগল যেমন আকাশে উড়ে যায়, তেমনি ধন নিজের জন্য নিশ্চয়ই পক্ষ তৈরী করে।
- তোমার যৌবন ঈগলের মতো নতুন হয়গীত 103:5
পদগুলি
গীত 103:5তিনি তোমার জীবন সন্তুষ্ট করেন ভালো জিনিস দিয়ে যাতে তোমার নতুন যৌবন হয় ঈগল পাখির মতো।
- তারা ঈগলের মতো ডানা মেলে উপরে উঠবেযিশা 40:31
পদগুলি
যিশা 40:31কিন্তু যারা সদাপ্রভুর অপেক্ষা করে তারা আবার নতুন শক্তি পাবে। তারা ঈগল পাখীর মত ডানা মেলে উঁচুতে উড়বে; তারা দৌড়ালে ক্লান্ত হবে না, তারা হাঁটলে দুর্বল হবে না।
- যদিও তুমি ঈগলের মতো উঁচুতে বাসা বাঁধোযির 49:16, ওব 1:4
পদগুলি
যির 49:16তোমার আতঙ্কের জন্য, তোমার অন্তরের গর্ব তোমাকে ছলনা করেছে; হে শিলার বাসিন্দা, যদিও তুমি ঈগলের মত উঁচু জায়গায় বাস কর, তবুও সেখান থেকে আমি তোমাকে নীচে নামিয়ে আনব।” এটা সদাপ্রভুর ঘোষণা।
ওব 1:4যদিও তুমি ঈগল পাখীর মত উঁচুতে বাসা বাঁধ এবং তারাগুলোর মধ্যে ঘর বানাও তবুও আমি সেখান থেকে তোমাকে নামিয়ে আনব। আমি সদাপ্রভু এই কথা বলছি।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব