Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › হরিণ ও কৃষ্ণসার

প্রকৃতি

বাইবেলে হরিণ ও কৃষ্ণসার

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 19টি অংশ, লাইন ধরে ধরে।

  • হরিণ ও কৃষ্ণসার খাওয়া যায়, শুচি ও অশুচি সবাই খেতে পারেদ্বিতীয় 12:15, দ্বিতীয় 14:5
    পদগুলি
    দ্বিতীয় 12:15তাছাড়া যখন তোমার প্রাণের ইচ্ছা হবে, তখন তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া আশীর্বাদ অনুসারে নিজের সব শহরের দরজার ভিতরে পশু হত্যা করে মাংস খেতে পারবে; অশুচি কি শুচি লোক সবাই কৃষ্ণসারের ও হরিণের মাংসের মত তা খেতে পারবে।
    দ্বিতীয় 14:5হরিণ, কৃষ্ণসার হরিণ এবং ছোট হরিণ, বনছাগল, বন্যগরু ও সাদালেজ বিশিষ্ট হরিণ এবং পাহাড়ি মেষ।
  • শলোমনের টেবিলের জন্য হরিণ, কৃষ্ণসার ও মৃগ জোগানো হত1 রাজা 4:22–23
    পদগুলি
    1 রাজা 4:22–23শলোমনের জন্য প্রতিদিন যে সব খাবার লাগত তা এই: প্রায় সাড়ে পাঁচ টন মিহি ময়দা, প্রায় এগারো টন সুজি, ঘরে খাওয়ানো দশটা গরু, চরে খাওয়ানো কুড়িটা গরু এবং একশোটা ভেড়া; তাছাড়া হরিণ, কৃষ্ণসার, চিতল হরিণ এবং মোটাসোটা হাঁস ও মুরগী।
  • ইয়োব: হরিণী বাচ্চা প্রসবের জন্য গুঁড়ি মেরে বসে; বাচ্চারা খোলা মাঠে বড় হয়ইয়ো 39:1–4
    পদগুলি
    ইয়ো 39:1–4পাহাড়ের বুনো ছাগল কখন তাদের বাচ্চার জন্ম দেবে তুমি কি জান? হরিণ কখন তার বাচ্চার জন্ম দেবে সেই দিন নির্ণয় করতে পার? তুমি কি তাদের গর্ভ মাস গুনতে পার? তুমি কি সেই দিন জান কখন তারা তাদের বাচ্চার জন্ম দেয়? তারা গুড়ি মারে এবং তাদের বাচ্চার জন্ম দেয় এবং তারপর তাদের প্রসব যন্ত্রণা শেষ হয়। তাদের বাচ্চারা বলবান হয় এবং খোলা মাঠে বড় হয়; তারা বেরিয়ে যায় এবং আর ফিরে আসে না।
  • খরায় ঘাস না থাকায় হরিণী তার সদ্যজাত বাচ্চা ছেড়ে যায়যির 14:5
    পদগুলি
    যির 14:5এমন কি, হরিণী তার বাচ্চাকে মাঠে ছেড়ে দিয়েছে এবং তাদের ত্যাগ করেছে, কারণ সেখানে ঘাস নেই।
  • হরিণ যেমন জলের স্রোতের জন্য আকুল হয়গীত 42:1
    পদগুলি
    গীত 42:1গীতসংহিতা 42 দ্বিতীয় বই প্রধান সঙ্গীতজ্ঞ জন্য। কোরহের পুত্রদের একটি মস্কীল। হরিণ যেমন জলস্রোতের জন্য আকাঙ্খা করে, ঈশ্বর, আমার প্রাণ তোমার জন্য আকাঙ্খা করে।
  • যে হরিণেরা চারণভূমি পায় না, শিকারির কাছ থেকে পালানোর শক্তি তাদের থাকে নাবিলা 1:6
    পদগুলি
    বিলা 1:6এবং সিয়োনের মেয়ের সব সৌন্দর্য্য তাকে ছেড়ে গিয়েছে। তার নেতারা এমন হরিণের মত হয়েছে, যারা চরবার জায়গা পায় না; তারা শক্তিহীন হয়ে তাড়নাকারীদের আগে গিয়েছে।
  • কৃষ্ণসার শিকারির হাত থেকে নিজেকে মুক্ত করেহিতো 6:5
    পদগুলি
    হিতো 6:5নিজেকে হরিণের মত ব্যাধের হাত থেকে, পাখির মত শিকারীর হাত থেকে উদ্ধার কর।

উক্তি

  • অসাহেল বুনো কৃষ্ণসারের মতো দ্রুতগামী ছিলেন2 শমূ 2:18
    পদগুলি
    2 শমূ 2:18সেই জায়গায় যোয়াব, অবীশয় ও অসাহেল নামে সরূয়ার তিন ছেলে ছিলেন, সেই অসাহেল বনের হরিণের মত তাঁর পা দ্রতগামী ছিল৷
  • গাদীয় যোদ্ধারা পাহাড়ের কৃষ্ণসারের মতো দ্রুত ছিল1 বংশ 12:8
    পদগুলি
    1 বংশ 12:8গাদীয়দের কিছু লোক নিজেদের দল ছেড়ে মরু এলাকার দুর্গের মত জায়গায় দায়ূদের কাছে এসেছিলেন। তাঁরা ছিলেন যুদ্ধের শিক্ষা পাওয়া শক্তিশালী যোদ্ধা। তাঁরা ঢাল ও বর্শার ব্যবহার জানতেন। তাঁদের মুখ সিংহের মত ভয়ঙ্কর ছিল এবং পাহাড়ী হরিণের মত তাঁরা জোরে দৌড়াতে পারতেন।
  • তিনি উঁচু জায়গায় আমার পা হরিণের পায়ের মতো করেন2 শমূ 22:34, গীত 18:33, হবক 3:19
    পদগুলি
    2 শমূ 22:34তিনি তার পা হরিণীর পায়ের মত করেন; আমার উঁচু জায়গায় তিনিই আমাকে স্থাপন করেছেন।
    গীত 18:33তিনি আমার পা হরিণের মত দ্রুত করেন এবং পাহাড়ের উপরে আমাকে স্থাপন করেন!
    হবক 3:19প্রভু সদাপ্রভুই আমার শক্তি, তিনি আমার পা হরিণের পায়ের মত করেন, তিনি আমাকে উঁচুঁ উঁচু জায়গায় যাবার ক্ষমতা দেন। প্রধান বাদ্যকরের জন্য; আমার তারযুক্ত যন্ত্রে।
  • প্রেমময়ী হরিণী, সুন্দরী মৃগীহিতো 5:19
    পদগুলি
    হিতো 5:19কারণ সে প্রেমময় হরিণী ও অনুগ্রহপূর্ণ হরিণী; তারই বক্ষ দ্বারা তুমি সব দিন তৃপ্ত হও; তার প্রেমে তুমি সবদিন আকৃষ্ট থাক।
  • প্রিয়তম, পাহাড়ের উপরে কৃষ্ণসার বা তরুণ হরিণের মতোপরম 2:9, পরম 2:17, পরম 8:14
    পদগুলি
    পরম 2:9আমার প্রিয় যেন কৃষ্ণসার হরিণ অথবা হরিণের বাচ্চা। দেখ, তিনি আমাদের দেওয়ালের পিছনে দাঁড়িয়ে আছেন, তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখছেন, জালির মধ্যে দিয়ে উঁকি মারছেন।
    পরম 2:17হে আমার প্রিয়, তুমি ফিরে এসো; যতক্ষণ না ভোর হয় আর অন্ধকার চলে যায় ততক্ষণ তুমি থাক। অসমতল পাহাড়ের উপর তুমি কৃষ্ণসার হরিণ কিংবা বাচ্চা হরিণের মত হও।
    পরম 8:14প্রিয় আমার, তাড়াতাড়ি এস; সুগন্ধিত পাহাড়ের উপরে কৃষ্ণসারের মত কিংবা হরিণের বাচ্চার মত হও।
  • মাঠের কৃষ্ণসার ও হরিণীর দিব্যি দিয়ে আমি তোমাদের অনুরোধ করিপরম 2:7
    পদগুলি
    পরম 2:7হে যিরূশালেমের মেয়েরা, আমি কৃষ্ণসার হরিণ ও মাঠের হরিণদের নামে দিব্যি দিয়ে বলছি, তোমরা ভালবাসাকে জাগিয়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার বাসনা হয়।
  • নপ্তালি এক মুক্ত হরিণীআদি 49:21
    পদগুলি
    আদি 49:21নপ্তালি মুক্ত হরিণী, সে মনোহর বাক্য বলে।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব