Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › লিলি ফুল ও ঘাস

প্রকৃতি

বাইবেলে লিলি ফুল ও ঘাস

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 35টি অংশ, লাইন ধরে ধরে।

লিলি

  • মন্দিরের বারান্দার থামগুলোর মাথা লিলি ফুলের আকারে তৈরি1 রাজা 7:19, 1 রাজা 7:22
    পদগুলি
    1 রাজা 7:19থামের উপরকার মাথা দুটির উপরের চার হাত ছিল লিলি ফুলের আকারের।
    1 রাজা 7:22লিলি ফুলের আকারের ব্রোঞ্জের মাথা দুটি সেই থাম দুটির উপরে বসানো ছিল। এই ভাবে সেই থাম তৈরীর কাজ শেষ করা হল।
  • পিতলের সমুদ্র-পাত্রের কিনারা ছিল লিলি ফুলের মতো1 রাজা 7:26, 2 বংশ 4:5
    পদগুলি
    1 রাজা 7:26পাত্রটা ছিল চার আঙ্গুল পুরু। তার মুখটা একটা বাটির মুখের মত ছিল এবং লিলি ফুলের পাপড়ির মত ছিল। তাতে 2,000 বালতি জল ধরত।
    2 বংশ 4:5সেটা চার আঙ্গুল মোটা ও তার কাণা পানপাত্রের কাণার মতো, লিলি ফুলের মতো আকার ছিল, তাতে তিন হাজার বাত ধরত৷
  • ভেবে দেখো, লিলি ফুল কীভাবে বাড়ে: তারা পরিশ্রম করে না, সুতোও কাটে নামথি 6:28, লুক 12:27
    পদগুলি
    মথি 6:28আর পোশাকের বিষয়ে কেন চিন্তা কর? মাঠের লিলি ফুলের বিষয়ে চিন্তা কর, সেগুলি কেমন বাড়ে; সে সকল পরিশ্রম করে না, সুতোও কাটে না;
    লুক 12:27লিলি ফুলের বিষয়ে চিন্তা কর, সেগুলি কেমন বাড়ে, সেগুলি কোন পরিশ্রম করে না, সুতোও কাটে না, কিন্তু আমি তোমাদেরকে বলছি, শলোমনও তাঁর সমস্ত ঐশ্বর্য্যও এদের একটির মতোও নিজেকে সাজাতে পারেননি।
  • শলোমনও তাঁর সমস্ত মহিমায় এদের একটির মতো সাজেননিমথি 6:29
    পদগুলি
    মথি 6:29তা সত্বেও আমি তোমাদের বলছি, শলোমনও নিজের সমস্ত ঐশ্বর্য্য এর একটির মত সুসজ্জিত ছিলেন না।
  • এক মেষপালক লিলি ফুলের মধ্যে তার পাল চরায়পরম 2:16, পরম 6:3
    পদগুলি
    পরম 2:16আমার প্রিয় আমারই আর আমি তাঁরই; তিনি লিলি ফুলের বনে চরেন।
    পরম 6:3আমি আমার প্রিয়তমেরই এবং তিনি আমারই, তিনি আনন্দের সঙ্গে লিলি ফুলের বনে পশুপাল চরান।
  • প্রিয়তম লিলি ফুল তুলতে তাঁর বাগানে নেমে যানপরম 6:2
    পদগুলি
    পরম 6:2আমার প্রিয়তম তাঁর সুগন্ধি বাগানে গিয়েছেন, গিয়েছেন পশুপাল চরানোর জন্য আর লিলি ফুল জড়ো করবার জন্য।
  • উপত্যকার লিলি … কাঁটার মধ্যে লিলির মতোপরম 2:1–2
    পদগুলি
    পরম 2:1–2আমি শারোণের উপত্যকার একটি লিলি ফুল। কাঁটাবনের মধ্যে যেমন লিলি ফুল, আমার দেশের মেয়েদের মধ্যে তেমন তুমি, আমার প্রিয়।
  • তাঁর ঠোঁট লিলি ফুলের মতো, তা থেকে গন্ধরস ঝরেপরম 5:13
    পদগুলি
    পরম 5:13তাঁর গালগুলি সুগন্ধি বাগানের মত, যেখান থেকে সুগন্ধ বের হয়। তাঁর ঠোঁটগুলি গন্ধরস ঝরা লিলি ফুলের মত।
  • লিলি ফুলের মধ্যে চরে বেড়ানো যমজ হরিণছানাপরম 4:5
    পদগুলি
    পরম 4:5তোমার বুক দুটি যেন লিলি ফুলের বনে ঘুরে বেড়ানো কৃষ্ণসার হরিণের যমজ বাচ্চার মত।

ঘাস

  • পশুদের জন্য ও পাহাড়ে ঘাস জন্মায়গীত 104:14, গীত 147:8, দ্বিতীয় 11:15
    পদগুলি
    গীত 104:14তিনি পশুদের জন্য ঘাসের জন্ম দেন এবং মানুষের জন্য গাছপালা চাষ করেন যাতে মানুষ এই পৃথিবী থেকে খাদ্য তৈরী করতে পারে।
    গীত 147:8তিনি আকাশমণ্ডলকে মেঘ দিয়ে ঢেকে দেন এবং তিনি পৃথিবীর জন্য বৃষ্টি প্রস্তুত করেন, তিনি পর্বতদের ওপরে ঘাস জন্মান।
    দ্বিতীয় 11:15আর আমি তোমার পশুদের জন্য তোমার ক্ষেতে ঘাস দেব এবং তুমি খেয়ে তৃপ্তি পাবে।
  • সদ্য কাটা ঘাসের উপর বৃষ্টিগীত 72:6
    পদগুলি
    গীত 72:6মরশুমের ঘাসের মাঠে বৃষ্টির মত তিনি নেমে আসবেন, পৃথিবীতে ঝর্ণার জল ধারার মত নেমে আসবেন।
  • ছাদের উপরের ঘাস বেড়ে ওঠার আগেই শুকিয়ে যায়গীত 129:6–7, 2 রাজা 19:26
    পদগুলি
    গীত 129:6–7তারা বাড়ীর ছাদে ঘাসের মতো হোক যা বড়ো হওয়ার আগে শুকিয়ে যায়; যা শস্যকাটা লোকের হাত পূর্ণ করে না অথবা আঁটি বাঁধা লোকের বুক ভরে না।
    2 রাজা 19:26সেখানকার লোকেরা শক্তিহীন হয়েছে এবং ভীষণ ভয় ও লজ্জা পেয়েছে। তারা ক্ষেতের চারার মত, গজিয়ে ওঠা সবুজ ঘাসের মত, ছাদের উপরে গজানো ঘাসের মত যা বেড়ে উঠবার আগেই শুকিয়ে যাবে সেরকম হলো।
  • মাঠের ঘাস: আজ আছে, কাল চুলায় ফেলা হয়মথি 6:30, লুক 12:28
    পদগুলি
    মথি 6:30ভাল, মাঠের যে ঘাস আজ আছে তা কাল আগুনে ফেলে দেওয়া হবে, তা যদি ঈশ্বর এরূপ সাজান, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদের কি আরও বেশি সুন্দর করে সাজাবেন না?
    লুক 12:28ভাল, মাঠের যে ঘাস আজ আছে তা কাল আগুনে ফেলে দেওয়া হবে, তা যদি ঈশ্বর এমন সুন্দর করে সাজিয়েছেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদের কত বেশি করে নিশ্চয় সাজাবেন!
  • খড় সরালে নতুন ঘাস গজায়হিতো 27:25
    পদগুলি
    হিতো 27:25ঘাস নিয়ে যাওয়ার পর নতুন ঘাস দেখা দেয় এবং পর্বত থেকে ওষধ সংগ্রহ করা যায়।
  • প্রখর রোদে চারা শুকিয়ে যায়, তার ফুল ঝরে পড়েযাকো 1:11
    পদগুলি
    যাকো 1:11যেমন, সূর্য্য যখন প্রখর তাপের সঙ্গে ওঠে তখন, গাছ শুকিয়ে যায় ও তার ফুল ঝরে পড়ে এবং তার রূপের লাবণ্য নষ্ট হয়ে যায়; তেমনি ধনী ব্যক্তিও তার সমস্ত কাজের মধ্যে দিয়ে ফুলের মতোই ঝরে পড়বে।
  • খরায় আহাব ঘোড়ার জন্য প্রত্যেক ঝরনা ও উপত্যকায় ঘাস খোঁজেন1 রাজা 18:5
    পদগুলি
    1 রাজা 18:5আহাব ওবদিয়কে বললেন, “তুমি দেশের মধ্যে যেসব উনুই ও ছোট নদীগুলির কাছে যাও। ঘোড়া আর খচ্চরগুলোর প্রাণ রক্ষার জন্য হয়তো কিছু ঘাস পাওয়া যাবে। নাহলে সমস্ত পশু হারাতে হবে।”
  • নিম্রীমের জল শুকিয়ে যায়, ঘাস মরে যায়যিশা 15:6
    পদগুলি
    যিশা 15:6নিম্রীমের জল শুকিয়ে গেল ও ঘাস শুকিয়ে গেছে এবং নতুন গাছ মারা গেছে, সবুজ বলতে কিছুই নেই।
  • বহেমোৎ ষাঁড়ের মতো ঘাস খায়ইয়ো 40:15
    পদগুলি
    ইয়ো 40:15বহেমোৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও বানিয়েছি; সে ষাঁড়ের মত ঘাস খায়।
  • নবূখদনিৎসর বলদের মতো ঘাস খানদানি 4:33
    পদগুলি
    দানি 4:33সেই বাক্য যা নবূখদনিৎসরের সম্বন্ধে বলা হয়েছিল তখনই তা পূর্ণ হল। তাঁকে সঙ্গে সঙ্গে মানুষের কাছ থেকে তাড়িয়ে দেওয়া হল। তিনি ষাঁড়ের মত ঘাস খেতে লাগলেন এবং তাঁর দেহ আকাশের শিশিরে ভিজতে লাগল; তাঁর চুলগুলো ঈগল পাখির পালখের মত বড় হয়ে উঠল আর তাঁর নখগুলো পাখির পায়ের নখের মত হয়ে উঠল।
  • বন্য গাধা কি কচি ঘাস পেয়ে ডাকে?ইয়ো 6:5
    পদগুলি
    ইয়ো 6:5বন্য গাধা কি হতাশ হয়ে চিত্কার করে যখন তার ঘাস থাকে? অথবা বলদ কি খিদেয় হতাশ হয় যখন সেটার খাবার থাকে?
  • পাঁচ হাজার লোক সবুজ ঘাসের উপর বসেযোহ 6:10, মার্ক 6:39
    পদগুলি
    যোহ 6:10যীশু বললেন, “লোকদের বসিয়ে দাও।” সেই জায়গায় অনেক ঘাস ছিল। সুতরাং পুরুষেরা বসে গেল, সংখ্যায় প্রায় পাঁচ হাজার লোক হবে।
    মার্ক 6:39তখন তিনি সবাইকে সবুজ ঘাসের ওপরে দলে দলে বসিয়ে দিতে আদেশ দিলেন।

উক্তি

  • সব মানুষ ঘাসের মতো … ঘাস শুকিয়ে যায়, ফুল ঝরে পড়েযিশা 40:6–8, 1 পিত 1:24
    পদগুলি
    যিশা 40:6–8এক জনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা কর।” আমি বললাম, “আমি কি ঘোষণা করব?” “সব মানুষই ঘাসের মত, মাঠের ফুলের মতই তাদের চুক্তির বিশ্বস্ততা। ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে পড়ে, যখন সদাপ্রভুর নিঃশ্বাস সেগুলোর উপর দিয়ে বয়ে যায়। অবশ্যই মানুষ ঘাসের মত। ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য অনন্তকালস্থায়ী।”
    1 পিত 1:24কারণ “মানুষেরা ঘাসের সমান ও তার সমস্ত তেজ ঘাস ফুলের মতো, ঘাস শুকিয়ে গেল এবং ফুল ঝরে পড়ল,
  • নতুন ঘাস সকালে গজায় আর সন্ধ্যায় শুকিয়ে যায়গীত 90:5–6
    পদগুলি
    গীত 90:5–6তুমি তাদেরকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ, তারা স্বপ্নের মত; ভোরবেলায় তারা ঘাসের মতন, যা বেড়ে ওঠে। ভোরবেলায় ঘাসে ফুল ফোটে ও বেড়ে ওঠে, সন্ধ্যাবেলা ছিঁড়ে গিয়ে শুকনো হয়ে যায়।
  • মানুষের আয়ু ঘাসের মতো; বাতাস বয়ে গেলে তা আর থাকে নাগীত 103:15–16
    পদগুলি
    গীত 103:15–16যেমন মানুষ, তার আয়ু ঘাসের মতো; সে উন্নতি লাভ করে মাঠে ফুলের মতো। বাতাস তার ওপর দিয়ে বয়ে যায় এবং সে উধাও হয়ে যায় এবং কেউ এমনকি বলতে পারে না কোথায় সে আবার জন্মেছে।
  • শিশিরের মতো নেমে আসা কথা, কচি ঘাসের উপর মৃদু বৃষ্টির মতোদ্বিতীয় 32:2
    পদগুলি
    দ্বিতীয় 32:2আমার শিক্ষা বৃষ্টির মতো বর্ষণ হবে, আমার কথা শিশিরের মতো নেমে আসবে, ঘাসের ওপরে পড়া বিন্দু বিন্দু বৃষ্টির মতো, শাকের ওপরে পড়া জলধারার মতো।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব