প্রকৃতি
বাইবেলে পর্বত
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 41টি অংশ, লাইন ধরে ধরে।
- উঁচু পর্বতগুলো বন্য ছাগলের জন্যগীত 104:18
পদগুলি
গীত 104:18বন্য ছাগলেরা উঁচু পর্বতে বাস করে; উঁচু পর্বত শাফন পশুর আশ্রয়।
- পর্বতমালা যিরূশালেমকে ঘিরে রেখেছেগীত 125:2
পদগুলি
গীত 125:2যেমন যিরুশালেমের চারদিকে পর্বত আছে, সেরকম সদাপ্রভুু তাঁর লোকেদের চারদিকে আছেন, এখন এবং অনন্তকাল।
- এমন দেশ, যার পাহাড় থেকে তামা খুঁড়ে তোলা যায়দ্বিতীয় 8:9
পদগুলি
দ্বিতীয় 8:9সেই দেশে খাওয়ার বিষয়ে খরচ করতে হবে না, তোমার কোনো জিনিসের অভাব হবে না; সেই দেশের লোহার পাথর ও সেখানকার পর্বত থেকে তুমি তামা খুঁড়বে।
- খনিশ্রমিক চকমকি পাথরে আঘাত করে, পর্বতকে গোড়া থেকে উল্টে দেয়ইয়ো 28:9
পদগুলি
ইয়ো 28:9মানুষ শক্ত পাথরের ওপর তার হাত রাখে; সে পাহাড়দের সমূলে উল্টিয়ে ফেলে।
- পর্বত ক্ষয়ে গিয়ে ভেঙে পড়েইয়ো 14:18
পদগুলি
ইয়ো 14:18কিন্তু এমনকি পাহাড় পড়ে যায় এবং নিশ্চিহ্ন হয়ে যায়; এমনকি পাথর তার নিজের জায়গা থেকে সরে যায়;
- লিবানোনের চূড়া: অমানা, সনীর, হর্মোণ, সিংহ ও চিতাবাঘের গুহাপরম 4:8
পদগুলি
পরম 4:8আমার বিয়ের কনে, লিবানোন থেকে আমার সঙ্গে এস, আমারই সঙ্গে লিবানোন থেকে এস। অমানার চূড়া থেকে এস, শনীর ও হর্মোণ পাহাড়ের উপর থেকে এস, সিংহের গর্ত থেকে, চিতাবাঘের পাহাড়ী বাসস্থান থেকে তুমি নেমে এস।
- শলোমনের পর্বতে 80,000 পাথর কাটিয়ে ছিল1 রাজা 5:15
পদগুলি
1 রাজা 5:15শলোমনের অধীনে ছিল সত্তর হাজার ভারবহনকারী লোক ও পাহাড়ে পাথর কাটবার জন্য আশি হাজার লোক।
- মিদিয়নের ভয়ে ইস্রায়েল পর্বতে ও গুহায় আশ্রয় তৈরি করেবিচারক 6:2
পদগুলি
বিচারক 6:2আর ইস্রায়েলের উপরে মিদিয়নীয়রা অত্যাচার করল, তাই ইস্রায়েলীয়রা মিদিয়নের ভয়ে পর্বতের গুহায় গর্ত করল ও দুর্গ তৈরী করল।
- খালি পাহাড়ের চূড়ায় তোলা পতাকা ছিল সংকেতযিশা 13:2, যিশা 18:3
- যারা যিহূদিয়ায় আছে, তারা পর্বতে পালিয়ে যাকমথি 24:16
পদগুলি
মথি 24:16তখন যারা যিহূদিয়াতে থাকে, তারা পাহাড়ি অঞ্চলে পালিয়ে যাক,
- ছায়াময় গাছের নিচে পাহাড়চূড়ার মন্দিরহোশে 4:13, দ্বিতীয় 12:2
পদগুলি
হোশে 4:13তারা পাহাড়ের চূড়ায় বলি উৎসর্গ করে এবং উপপর্বতে, অলোন, লিবনী ও এলা গাছের তলায় ধুপ জ্বালায়, কারণ তার ছায়া ভাল। তাই তোমাদের মেয়েরা বেশ্যা বৃত্তি করে এবং তোমাদের ছেলের বৌয়েরা ব্যভিচার করে।
দ্বিতীয় 12:2তোমরা যে যে জাতিকে তাড়িয়ে দেবে, তারা উঁচু পর্বতের উপরে, পাহাড়ের উপরে ও সবুজ প্রত্যেক গাছের তলায় যে যে জায়গায় নিজেদের দেবতাদের সেবা করেছে, সেই সব জায়গা তোমরা একেবারে ধ্বংস করবে।
কাহিনিতে পর্বত
- জাহাজটি অরারটের পর্বতমালায় এসে থামেআদি 8:4
পদগুলি
আদি 8:4তাতে সপ্তম মাসে, সতেরো দিনের অরারটের পর্বতের ওপরে জাহাজ লেগে থাকল।
- দশম মাসের প্রথম দিনে পর্বতচূড়াগুলো দেখা যায়আদি 8:5
পদগুলি
আদি 8:5পরে দশ মাস পর্যন্ত জল কমতে থাকল, ঐ দশ মাসের প্রথম দিনের পর্বতের শৃঙ্গ দেখা গেল।
- অব্রাহামকে মোরিয়া দেশের এক পর্বতে পাঠানো হয়আদি 22:2
পদগুলি
আদি 22:2তখন তিনি বললেন, “তুমি নিজের ছেলেকে, তোমার একমাত্র ছেলেকে, যাকে তুমি ভালবাস, সেই ইসহাককে নিয়ে মোরিয়া দেশে যাও এবং সেখানকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলব, তার উপরে তাকে হোম বলির জন্য বলিদান কর।”
- পাল নিয়ে মোশি ঈশ্বরের পর্বত হোরেবে আসেনযাত্রা 3:1
পদগুলি
যাত্রা 3:1মোশি তাঁর শ্বশুর যিথ্রোর ভেড়ার পাল চরাতেন যিনি মিদিয়নীয় যাজক ছিলেন। এক দিন তিনি মরুপ্রান্তের পিছনের দিকে ভেড়ার পাল নিয়ে গিয়ে হোরেবে, ঈশ্বরের পর্বতে উপস্থিত হলেন।
- একটি সীমারেখা লোকদের সীনয় পর্বত ছুঁতে বাধা দেয়যাত্রা 19:12
পদগুলি
যাত্রা 19:12আর তুমি লোকদের জন্য চারদিকে সীমানা তৈরী করে তাদের এই কথা বলো, “তোমরা সাবধান থাক যে, তোমরা পর্বতে যাবে না এবং তাঁর সীমানা স্পর্শ করো না; যে কেউ পর্বত স্পর্শ করবে তাঁর মৃত্যুদণ্ড অবশ্যই হবে।
- সীনয় চুল্লির মতো ধোঁয়াময় হয় এবং প্রচণ্ডভাবে কাঁপেযাত্রা 19:18
পদগুলি
যাত্রা 19:18সীনয় পর্বত সম্পূর্ণ ভাবে ধোঁয়ায় ঢেকে গেল, কারণ সদাপ্রভু আগুন এবং ধোঁয়ার সঙ্গে তার উপরে নেমে আসলেন, আর ভাঁটার ধোঁয়ার মত তা থেকে ধোঁয়া উঠতে লাগল এবং সমস্ত পর্বত খুব কাঁপতে লাগল।
- মোশি চল্লিশ দিন ও চল্লিশ রাত পর্বতে থাকেনযাত্রা 24:18
পদগুলি
যাত্রা 24:18আর মোশি মেঘের মধ্যে প্রবেশ করে পর্বতে উঠলেন। মোশি চল্লিশ দিন ও চল্লিশ রাত সেই পর্বতে ছিলেন।
- হারোণ হোর পর্বতের চূড়ায় মারা যানগণ 20:27–28
পদগুলি
গণ 20:27–28মোশি সদাপ্রভুর আদেশ অনুযায়ী কাজ করলেন। তাঁরা সমস্ত মণ্ডলীর সাক্ষাৎে হোর পর্বতে উঠলেন। মোশি হারোণের যাজকের পোশাক নিয়ে তাঁর ছেলে ইলীয়াসরকে তা পড়ালেন। হারোণ সেই পর্বতের চূড়ায় মারা গেলেন। তখন মোশি ও ইলীয়াসর পর্বত থেকে নেমে আসলেন।
- পিস্গার চূড়ায় নবো পর্বত থেকে মোশি দেশটি দেখেনদ্বিতীয় 34:1
পদগুলি
দ্বিতীয় 34:1মোশি মোয়াবের সমভূমি থেকে নবো পর্বতে, যিরীহোর সামনে অবস্থিত পিস্গা শৃঙ্গে উঠলেন। আর সদাপ্রভু তাকে সমস্ত দেশ, দান পর্যন্ত গিলিয়দ
- ছয় বংশ গরিষীম পর্বতে আর ছয় বংশ এবল পর্বতে দাঁড়ায়দ্বিতীয় 27:12–13
পদগুলি
দ্বিতীয় 27:12–13তোমরা যর্দ্দন (নদী) পার হলে পর শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর, যোষেফ ও বিন্যামীন, এরা লোকদেরকে আশীর্বাদ করার জন্য গরিষীম পর্বতে দাঁড়াবে। আর রূবেণ, গাদ, আশের, সবূলূন, দান ও নপ্তালি, এরা শাপ দেবার জন্য এবল পর্বতে দাঁড়াবে।
- গরিষীম পর্বতের চূড়া থেকে যোথম চিৎকার করে তাঁর উপকথা বলেনবিচারক 9:7
পদগুলি
বিচারক 9:7আর লোকেরা যোথমকে এই সংবাদ দিলে সে গিয়ে গরিষীম পর্বতের চূড়াতে দাঁড়িয়ে জোরে চিত্কার করে ডেকে তাদেরকে বলল, হে শিখিমের বাড়ির লোক সকল, আমার কথা শোনো, শুনলে ঈশ্বর তোমাদের কথা শুনবেন।
- বারক তাবোর পর্বতে দশ হাজার লোক জড়ো করেনবিচারক 4:6
পদগুলি
বিচারক 4:6তিনি লোক পাঠিয়ে কেদশ নপ্তালি থেকে অবীনোয়মের পুত্র বারককে ডেকে আনলেন। তিনি তাকে বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তোমাকে কি এই আজ্ঞা করেননি, নপ্তালি ও সবূলূন দেশ থেকে দশ হাজার লোককে তাবোর পর্বতে নিয়ে যাও;
- একই পর্বতের দুই পাশে শৌল ও দায়ূদ1 শমূ 23:26
পদগুলি
1 শমূ 23:26আর শৌল পর্বতের এক পার্শ্বে গেলেন এবং দায়ূদ ও তাঁর লোকেরা পর্বতের অন্য পার্শ্বে গেলেন৷ আর দায়ূদ শৌলের ভয়ে অন্য জায়গায় যাবার জন্য দ্রুত এগিয়ে গেলেন; কারণ তাঁকে ও তাঁর লোকদেরকে ধরবার জন্য শৌল নিজের লোকদের সঙ্গে তাঁকে ঘিরে ফেলেছিলেন৷
- শৌল ও তাঁর তিন ছেলে গিলবোয় পর্বতে পড়ে থাকেন1 শমূ 31:8
পদগুলি
1 শমূ 31:8পরের দিন পলেষ্টীয়রা নিহত লোকদের পোশাক খুলে নিয়ে এসে গিলবোয় পর্বতে পড়ে থাকা শৌল ও তাঁর তিন ছেলেকে দেখতে পেল;
- এলিয় কর্মিল পর্বতে ইস্রায়েল ও বালের ভাববাদীদের জড়ো করেন1 রাজা 18:19–20
পদগুলি
1 রাজা 18:19–20এখন লোক পাঠিয়ে ইস্রায়েলের সবাইকে কর্মিল পর্বতে আমার কাছে জড়ো করুন। ঈষেবলের টেবিলে বালদেবতার যে চারশো পঞ্চাশজন ভাববাদী এবং আশেরার চারশোজন ভাববাদী খাওয়া দাওয়া করে তাদের নিয়ে আসুন।” তাতে আহাব ইস্রায়েলের সব লোকদের কাছে খবর পাঠালেন এবং কর্মিল পর্বতে ঐ ভাববাদীদের জড়ো করলেন।
- কর্মিলের চূড়ায় এলিয় তাঁর দুই হাঁটুর মাঝে মুখ রাখেন1 রাজা 18:42
পদগুলি
1 রাজা 18:42এতে আহাব খাওয়া দাওয়া করতে গেলেন। আর এলিয় গিয়ে কর্মিলের চূড়ায় উঠলেন। তিনি মাটিতে নিচু হয়ে দুই হাঁটুর মধ্যে মুখ রাখলেন।
- শমরীয় নারী: আমাদের পূর্বপুরুষেরা এই পর্বতে উপাসনা করতেনযোহ 4:20
পদগুলি
যোহ 4:20আমাদের পূর্বপুরুষেরা এই পর্বতের উপর উপাসনা করতেন কিন্তু আপনারা বলে থাকেন যে, যিরূশালেমই হলো সেই জায়গা যে জায়গায় মানুষের উপাসনা করা উচিত।
- যীশু পর্বতে উঠে শিক্ষা দিতে বসেনমথি 5:1
পদগুলি
মথি 5:1তিনি প্রচুর লোক দেখে পাহাড়ে উঠলেন; আর তিনি বসার পর তাঁর শিষ্যেরা তাঁর কাছে এলেন।
- যীশু একা প্রার্থনা করতে পর্বতে ওঠেনমথি 14:23, লুক 6:12
- এক উঁচু পর্বতে যীশুর রূপান্তর হয়মথি 17:1–2
পদগুলি
মথি 17:1–2ছয় দিন পরে যীশু কেবল পিতর, যাকোব ও তাঁর ভাই যোহনকে সঙ্গে করে এক উঁচু পাহাড়ের নির্জন জায়গায় নিয়ে গেলেন। পরে তিনি তাঁদের সামনেই চেহার পাল্টালেন, তাঁর মুখ সূর্য্যের মতো উজ্জ্বল এবং তাঁর পোশাক আলোর মতো সাদা হল।
- নাসরত ছিল এক পাহাড়ের উপর, যার কিনারায় খাড়া ঢাললুক 4:29
পদগুলি
লুক 4:29আর তারা উঠে তাঁকে শহরের বাইরে ঠেলতে ঠেলতে নিয়ে চলল এবং যে পর্বতে তাদের শহর তৈরি হয়েছিল, তার শেষ প্রান্তে নিয়ে গেল, যেন তাঁকে নীচে ফেলে দিতে পারে।
- যীশু সন্ধ্যাগুলো জৈতুন পর্বতে কাটাতেনলুক 21:37
পদগুলি
লুক 21:37আর তিনি প্রতিদিন মন্দিরে উপদেশ দিতেন এবং প্রতিরাতে বাইরে গিয়ে জৈতুন নামে পর্বতে গিয়ে থাকতেন।
- জৈতুন পর্বত: যিরূশালেম থেকে এক বিশ্রামবারের পথপ্রেরিত 1:12
পদগুলি
প্রেরিত 1:12তখন তাঁরা জৈতুন পর্বত থেকে যিরূশালেমে ফিরে গেলেন। সেই পর্বত যিরুশালেমের কাছে, এক বিশ্রামবারের পথ।
উক্তি
- পর্বতমালার মধ্যে তাবোরের মতো, সমুদ্রের ধারে কর্মিলের মতোযির 46:18
পদগুলি
যির 46:18সেই রাজা, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু, তাঁর ঘোষণা “আমার জীবনের দিব্যি, পর্বতের মধ্যে তাবোরের মত এবং সমুদ্রের কাছের কর্মিলের মত একজন আসবেন।
- যে বিশ্বাস এই পর্বতকে সরে যেতে বলতে পারেমথি 17:20, মথি 21:21
পদগুলি
মথি 17:20তিনি তাঁদের বললেন, “কারণ তোমাদের বিশ্বাস অল্প বলে। কারণ আমি তোমাদের সত্যি বলছি, যদি তোমাদের একটি সরষে দানার মতো বিশ্বাস থাকে, তবে তোমরা এই পাহাড়কে বলবে,
মথি 21:21যীশু এর উত্তরে তাঁদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, যদি তোমাদের বিশ্বাস থাকে, আর সন্দেহ না কর, তবে তোমরা খালি ডুমুরগাছের প্রতি এমন করতে পারবে, তা নয়, কিন্তু এই পাহাড়কেও যদি বল, উপড়িয়ে যাও, আর সমুদ্রে গিয়ে পড়, তাই হবে।”
- আমি পাহাড়গুলোর দিকে চোখ তুলিগীত 121:1
পদগুলি
গীত 121:1আরোহনের গীত। আমি পর্বতদের দিকে চোখ তুলবো। কোথা থেকে আমার সাহায্য আসবে?
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব