Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › ঘোড়া

প্রকৃতি

বাইবেলে ঘোড়া

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 37টি অংশ, লাইন ধরে ধরে।

  • ইয়োব: ঘোড়া উপত্যকায় খুর ঠোকে, নিজের শক্তিতে আনন্দ করে, যুদ্ধে ছুটে যায়ইয়ো 39:19–21
    পদগুলি
    ইয়ো 39:19–21তুমি কি ঘোড়াকে তার শক্তি দিয়েছ? তুমি কি তার ঘাড়ে কেশর দিয়েছ? কখনও কি তুমি তাকে পঙ্গপালের মত লাফান করিয়েছ? তার চিঁহিহি শব্দ ভয়ঙ্কর। সে পরাক্রমে পা ফেলে এবং তার শক্তিতে আনন্দ করে; সে অস্ত্রের সঙ্গে দেখা করতে যায়।
  • সে ভয়কে উপহাস করে, তরোয়াল দেখে পিছু ফেরে নাইয়ো 39:22–23
    পদগুলি
    ইয়ো 39:22–23সে ভয়কে উপহাস করে এবং সে আতঙ্কিত হয় না; সে খড়গ থেকে মুখ ফেরায় না। তীরের ঝুমঝুমি তার বিরুদ্ধে শব্দ করে, তা সঙ্গে ধারালো বর্শা এবং বল্লম শব্দ করে।
  • শিঙার শব্দে সে স্থির থাকতে পারে না; দূর থেকে যুদ্ধের গন্ধ পায়ইয়ো 39:24–25
    পদগুলি
    ইয়ো 39:24–25সে উগ্রতায় এবং রাগে ভূমি খেয়ে ফেলে; শিঙ্গার আওয়াজ শুনলে, সে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। যখনই শিঙ্গা আওয়াজ করে, সে বলে, ওহো! সে দূর থেকে যুদ্ধের গন্ধ পায় সেনাপতিদের গর্জ্জন এবং চিত্কার শুনে।
  • যুদ্ধের ঘোড়ার নাক ঝাড়া ও হ্রেষাধ্বনি দূর থেকে শোনা যেতযির 8:16
    পদগুলি
    যির 8:16দান শহর থেকে শত্রুদের ঘোড়ার ডাকের শব্দ শোনা যাচ্ছে; তাদের ঘোড়াগুলির ডাকে সমস্ত পৃথিবী কাঁপছে। কারণ তারা আসবে এবং সেই দেশ, তার মধ্যে থাকা সব কিছু, শহর ও সেখানে বসবাসকারীদের সবাইকে তারা গিলে ফেলবে।
  • মুখে লাগাম দিয়ে আরোহী গোটা পশুকে চালায়যাকো 3:3
    পদগুলি
    যাকো 3:3ঘোড়ারা যেন আমাদের বাধ্য হয়, সেইজন্য আমরা যদি তাদের মুখে বল্গা দিই, তবে তাদের পুরো শরীরও চালনা করতে পারি।
  • ঘোড়া ও খচ্চরকে বলগা ও লাগাম দিয়ে বশে রাখতে হয়গীত 32:9
    পদগুলি
    গীত 32:9একটি ঘোড়া বা খচ্চরের মত হয়ো না, যে কোন কিছু বোঝে না; বলগা ও লাগাম দিয়ে তাদের নিয়ন্ত্রণ করতে হয়, নাহলে তুমি তাদের যেখানে নিয়ে যেতে চাও সেখানে তারা যাবে ন।
  • রথের ঘোড়ার জন্য যব ও খড় আনা হত1 রাজা 4:28
    পদগুলি
    1 রাজা 4:28রথের ঘোড়া ও সওয়ারী ঘোড়াগুলোর জন্য তাঁদের প্রত্যেকের কাজের ভার অনুসারে তাঁরা যব ও খড় নির্দিষ্ট জায়গায় আনতেন।
  • গাড়ির চাকা ও ঘোড়া শস্যের উপর দিয়ে গেলেও তা পিষে ফেলত নাযিশা 28:28
    পদগুলি
    যিশা 28:28রুটির শস্য ভাঙ্গতে হয়; কারণ সে কখনো তা মর্দন করবে না; তার গাড়ির চাকা ও তার ঘোড়ারা ছড়ায় ঠিকই, কিন্তু সে তা ভাঙ্গে না।

যুদ্ধে

  • ফরৌণের ঘোড়া ও রথ সমুদ্র পর্যন্ত ইস্রায়েলের পিছু নেয়যাত্রা 14:9, যাত্রা 15:19
    পদগুলি
    যাত্রা 14:9আর মিশরীয়রা, ফরৌণের সকল ঘোড়া ও রথ এবং তার ঘোড়াচালক ও সৈন্যরা তাদের পিছু পিছু তাড়া করল; আর তারা বাল্ সফোনের সামনে পী-হহীরোতের কাছে সমুদ্রের তীরে শিবির স্থাপন করলে তাদের কাছে উপস্থিত হল।
    যাত্রা 15:19কারণ ফরৌণের ঘোড়ারা তাঁর রথগুলি ও ঘোড়াচালকরা সমেত সমুদ্রের মধ্যে প্রবেশ করল, আর সদাপ্রভু সমুদ্রের জল তাঁদের উপরে ফিরিয়ে আনলেন; কিন্তু ইস্রায়েল সন্তানেরা শুকনো পথে সমুদ্রের মধ্যে দিয়ে চলে গেল।
  • যিহোশূয় শত্রুদের ঘোড়ার পায়ের শিরা কেটে দেন এবং রথ পুড়িয়ে দেনযিহো 11:6, যিহো 11:9
    পদগুলি
    যিহো 11:6তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি তাদেরকে ভয় পেয়ো না; কারণ কালকে এমন দিনের আমি ইস্রায়েলের সামনে তাদের সবাইকেই নিহত করে সমর্পণ করব; তুমি তাদের ঘোড়ার পায়ের শিরা কাটবে ও সব রথগুলি আগুনে পুড়িয়ে দেবে।”
    যিহো 11:9আর যিহোশূয় তাদের প্রতি সদাপ্রভুর আদেশ অনুসারে কাজ করলেন; তিনি তাদের ঘোড়ার পায়ের শিরা কেটে দিলেন ও তাদের সব রথ আগুনে পুড়িয়ে দিলেন।
  • দায়ূদ একশোটি ছাড়া রথের সব ঘোড়ার পায়ের শিরা কেটে দেন2 শমূ 8:4
    পদগুলি
    2 শমূ 8:4দায়ূদ তাঁর কাছ থেকে সতেরশো ঘোড়াচালক ও কুড়ি হাজার পদাতিক সৈন্য নিজের দখলে আনলেন, আর দায়ূদ তাঁর রথের ঘোড়াদের পায়ের শিরা ছিঁড়ে দিলেন, কিন্তু তার মধ্যে একশোটি রথের জন্য ঘোড়া রাখলেন৷
  • রাজা যিহোশাফট আহাবকে: আমার ঘোড়া আপনারই ঘোড়া1 রাজা 22:4
    পদগুলি
    1 রাজা 22:4তখন তিনি যিহোশাফটকে বললেন, “আপনি কি যুদ্ধ করবার জন্য আমার সঙ্গে রামোৎ গিলিয়দে যাবেন?” উত্তরে যিহোশাফট ইস্রায়েলের রাজাকে বললেন, “আমি ও আপনি আমার লোক ও আপনার লোক সবাই এক, আর আমার ঘোড়া আপনারই ঘোড়া।”
  • অশূরের বিদ্রূপ: দুই হাজার ঘোড়া, যদি তোমরা তাদের আরোহী জোগাতে পারো2 রাজা 18:23
    পদগুলি
    2 রাজা 18:23অশূররে এখন তুমি আমার হয়ে তোমাদের রাজাকে একবার বল, ‘তুমি যদি পার তবে আমার মালিক অশূরের রাজার সঙ্গে এই প্রতিজ্ঞা কর যে, আমি তোমাকে দুই হাজার ঘোড়া দেব যদি তুমি তাতে চড়বার জন্য লোক দিতে পার।
  • শমরিয়ায় সন্ধানীরা অরামীয়দের পিছু নিতে ঘোড়াসহ দুটি রথ নেয়2 রাজা 7:13–14
    পদগুলি
    2 রাজা 7:13–14তখন তাঁর দাসেদের মধ্যে একজন দাস উত্তর দিয়ে বলল, “তবে অনুরোধ করি, কয়েকজন লোক শহরে যে ঘোড়াগুলি অবশিষ্ট আছে তার মধ্য থেকে পাঁচটা ঘোড়া নিয়ে দেখুক যে, তারা এবং নগরের বাকি সব ইস্রায়েলের অবশিষ্ট লোকের সমান, অনেকে তো এখন মৃত, কাজেই আমরা তাদের একবার পাঠিয়ে দেখি।” পরে তারা ঘোড়া সুদ্ধ দুটি রথ বেছে নিল; রাজা অরামীয় সৈন্যদের খোঁজে তাদের পাঠিয়ে বললেন, “যাও, গিয়ে দেখ।”
  • ঘোড়ায় সাজ পরাও; ঘোড়ায় চড়ো; শিরস্ত্রাণ পরে দাঁড়াও!যির 46:4
    পদগুলি
    যির 46:4ঘোড়াগুলিকে সাজাও, ঘোড়াচালকরা তার উপর চড়। মাথা রক্ষার বর্ম পরে তোমার জায়গায় গিয়ে দাঁড়াও। বর্শাগুলি মসৃণ কর এবং যুদ্ধসজ্জা পর।
  • ছুটন্ত তেজী ঘোড়ার খুরের শব্দ আর রথের গর্জনযির 47:3
    পদগুলি
    যির 47:3শত্রুর শক্তিশালী ঘোড়ার খুরের খটাখট শব্দ, রথের গর্জন এবং তাদের চাকার শব্দে বাবারা তাদের দুর্বলতার জন্য ছেলে মেয়েদের সাহায্য করবে না।

রাজা ও বাণিজ্য

  • ব্যবস্থা: রাজা যেন অনেক ঘোড়া না রাখেনদ্বিতীয় 17:16
    পদগুলি
    দ্বিতীয় 17:16আর সেই রাজা নিজের জন্য অনেক ঘোড়া রাখবে না এবং অনেক ঘোড়ার চেষ্টায় লোকদেরকে আবার মিশর দেশে নিয়ে যাবে না; কারণ সদাপ্রভু তোমাদেরকে বলেছেন, এর পরে তোমরা সেই রাস্তায় আর ফিরে যাবে না।
  • শলোমনের রথের ঘোড়ার আস্তাবল এবং তাঁর অশ্বারোহীরা1 রাজা 4:26, 2 বংশ 9:25
    পদগুলি
    1 রাজা 4:26শলোমনের রথের ঘোড়াগুলোর জন্য ছিল চল্লিশ হাজার ঘর আর বারো হাজার ঘোড়সওয়ার।
    2 বংশ 9:25আর ঘোড়া ও রথের জন্য শলোমনের চার হাজার ঘর ছিল ও বারো হাজার ঘোড়াচালক ছিল; তিনি তাদের রথ রাখবার নগরগুলিতে এবং যিরূশালেমে রাজার কাছে রাখতেন।
  • মিশর থেকে একটি ঘোড়ার দাম 150 সেকেল রূপা, একটি রথের 6001 রাজা 10:28–29
    পদগুলি
    1 রাজা 10:28–29মিশর ও কিলিকিয়া থেকে শলোমনের ঘোড়াগুলো কিনে আনা হত। রাজার বণিকেরা কিলিকিয়া থেকে সেগুলো কিনে আনত। মিশর থেকে আনা প্রত্যেকটি রথের দাম পড়ত সাত কেজি আটশো গ্রাম রূপা এবং প্রত্যেকটি ঘোড়ার দাম পড়ত সাত কেজি আটশো গ্রাম রূপা। সেই বণিকেরা হিত্তীয় ও অরামীয় সব রাজাদের কাছে সেগুলো বিক্রি করত।
  • শলোমনের ঘোড়া আসত মিশর, কিলিকিয়া ও অন্যান্য দেশ থেকে1 রাজা 10:28, 2 বংশ 9:28
    পদগুলি
    1 রাজা 10:28মিশর ও কিলিকিয়া থেকে শলোমনের ঘোড়াগুলো কিনে আনা হত। রাজার বণিকেরা কিলিকিয়া থেকে সেগুলো কিনে আনত।
    2 বংশ 9:28আর লোকেরা মিশর ও সব দেশ থেকে শলোমনের জন্য ঘোড়া আনত।
  • তোগর্ম-কুল সোরের সঙ্গে ঘোড়া, যুদ্ধের ঘোড়া ও খচ্চরের ব্যবসা করতযিহি 27:14
    পদগুলি
    যিহি 27:14তোগর্ম-কুলের লোকেরা ঘোটক, যুদ্ধের ঘোড়া ও অশ্বতর এনে তোমার পণ্য পরিশোধ করত।
  • বাবিল থেকে ফিরে আসা লোকদের 736টি ঘোড়া ও 245টি খচ্চর ছিলইষ্রা 2:66
    পদগুলি
    ইষ্রা 2:66তাদের সাতশো ছত্রিশটি ঘোড়া, দুশো পঁয়তাল্লিশটি ঘোড়ার রথ,
  • যিহূদার কেউ কেউ মিশরের ঘোড়া ও রথের উপর ভরসা করতে সেখানে যায়যিশা 31:1
    পদগুলি
    যিশা 31:1ধিক তাদেরকে যারা সাহায্যের জন্য মিশরে যায় এবং ঘোড়ার উপরে ও তাদের অসংখ্য রথের উপর ও অশ্বারোহীদের উপর নির্ভর করে, কিন্তু তারা ইস্রায়েলের সেই পবিত্র এক জনের দিকে তাকায় না এবং সদাপ্রভুর খোঁজ করে না।
  • যিহূদার রাজাদের সূর্যের উদ্দেশে উৎসর্গ করা ঘোড়াগুলো যোশিয় সরিয়ে দেন2 রাজা 23:11
    পদগুলি
    2 রাজা 23:11যিহূদার রাজারা যে সব রথ ও ঘোড়াগুলো সূর্য্যের উদ্দেশ্যে দিয়েছিলেন যোশিয় সেই ঘোড়াগুলো দূর করে দিয়ে রথগুলো পুড়িয়ে দিলেন। সদাপ্রভুর গৃহে ঢোকবার পথের পাশে, উঠানের মধ্যে, নথন-মেলক নামে একজন রাজকর্মচারীর কামরার কাছে ঘোড়াগুলো রাখা হত।
  • রাজার নিজের ঘোড়ায় চড়িয়ে মর্দখয়কে নগরে ঘোরানো হয়ইষ্ট 6:8–11
    পদগুলি
    ইষ্ট 6:8–11তাঁর জন্য মহারাজের একটা রাজপোশাক, আর মহারাজ যার উপরে চড়ে থাকেন এবং যার মাথায় একটা রাজমুকুট স্থাপিত হয়ে থাকে, সেই ঘোড়া আনা হোক; আর সেই পোশাক ও ঘোড়া মহারাজের একজন বড় প্রধান শাসনকর্ত্তার হাতে সমর্পণ করা হোক এবং মহারাজ যার সম্মান করতে চান, সে সেই রাজকীয় পোশাক পরুক; পরে তাকে সেই ঘোড়ায় চড়িয়ে শহরের রাস্তায় নিয়ে যাওয়া হোক এবং তার আগে এই কথা বলা হোক রাজা যাঁর সম্মান করতে চান, তাঁর প্রতি এইরকম ব্যবহার করা যাবে।” রাজা হামনকে বললেন, “তুমি তাড়াতাড়ি যাও, সেই পোশাক ও ঘোড়া নিয়ে যেমন বললে, তেমনি রাজবাড়ির দরজায় বসে থাকা যিহূদী মর্দখয়ের প্রতি কর; তুমি যে সব কথা বললে, তার কিছু ভুল কর না।” তখন হামন সেই পোশাক ও ঘোড়া নিল, মর্দখয়কে পোশাক পরিয়ে দিল এবং ঘোড়ায় চড়িয়ে শহরের রাস্তায় ঘোরাল, আর তাঁর সামনে সে এই কথা ঘোষণা করল, “রাজা যাঁর সম্মান করতে চান, তাঁর প্রতি এইরকম ব্যবহার করা যাবে।”
  • আগুনের ঘোড়াসহ আগুনের রথ এলিয়কে ইলীশায়ের কাছ থেকে আলাদা করে2 রাজা 2:11
    পদগুলি
    2 রাজা 2:11পরে এইরকম ঘটল; তাঁরা যেতে যেতে কথা বলছেন, এমন দিন হঠাৎ একটা আগুনের রথ ও আগুনের কতগুলি ঘোড়া এসে তাঁদের দুজনকে আলাদা করে দিল এবং এলিয় একটা ঘূর্ণিঝড়ে স্বর্গে চলে গেলেন।

উক্তি

  • তার ঘোড়াগুলো ঈগলের চেয়েও দ্রুতগামীযির 4:13
    পদগুলি
    যির 4:13দেখ, তিনি মেঘের মত করে আক্রমণ করছেন এবং তাঁর রথগুলি ঘূর্ণিবাতাসের মত। তাঁর ঘোড়াগুলি ঈগল পাখীর থেকেও জোরে দৌড়ায়। হায়, হায়, আমরা নষ্ট হয়ে গেলাম!
  • তাদের ঘোড়া চিতাবাঘের চেয়ে দ্রুত, রাতের নেকড়ের চেয়ে হিংস্রহবক 1:8
    পদগুলি
    হবক 1:8তাদের ঘোড়াগুলো চিতাবাঘের চেয়ে ও বেগে দৌড়ায়, সন্ধ্যাবেলায় নেকড়ের চেয়েও দ্রুত, তাই তাদের ঘোড়া চালকেরা দ্রুতগামী, তাদের ঘোড়াচালকেরা অনেক দূর থেকে আসে, একটি ঈগল যেমন খাওয়ার জন্য দ্রুত উড়ে বেড়ায় তারাও তেমনি উড়ে বেড়ায়।
  • যুদ্ধের দিনের জন্য ঘোড়া প্রস্তুত করা হয়হিতো 21:31
    পদগুলি
    হিতো 21:31যুদ্ধের দিনের র জন্য ঘোড়া সুসজ্জিত হয়; কিন্তু বিজয় সদাপ্রভু থেকে হয়।
  • একটি গীত: ঘোড়ার বিপুল শক্তিও রক্ষা করতে পারে নাগীত 33:17
    পদগুলি
    গীত 33:17জয়ের জন্য একটি ঘোড়ার আশা মিথ্যা, তার মহান শক্তি সত্বেও, সে উদ্ধার করতে পারবে না।
  • ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য লাগামহিতো 26:3
    পদগুলি
    হিতো 26:3ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য বলগা, আর নির্বোধদের পিঠের জন্য ডান্ডা।
  • ঘোড়া কি পাহাড়ের খাড়া পাথরে দৌড়ায়?আমো 6:12
    পদগুলি
    আমো 6:12ঘোড়ারা কি খাড়া পাহাড়ের গায়ে দৌড়াবে? কেউ কি বলদ নিয়ে সেখানে হাল দেবে বা ভূমি কর্ষণ করবে তবুও তোমরা ন্যায়বিচারকে বিষে পরিণত করেছো এবং ধার্মিকতার ফলকে তিক্ততায় পরিণত করেছো।
  • পদাতিকদের সঙ্গে দৌড়ে যদি ক্লান্ত হও, ঘোড়ার সঙ্গে কীভাবে পাল্লা দেবে?যির 12:5
    পদগুলি
    যির 12:5যিরমিয়, যদি তুমি, পদাতিক সৈন্যদের সঙ্গে দৌড়াও এবং তারা তোমাকে ক্লান্ত করে ফেলে, তবে তুমি ঘোড়াদের সঙ্গে দৌড়ে কি করে শেষ করবে? যদি তুমি উন্মুক্ত ও সুরক্ষিত দেশে পতিত হও, তাহলে যর্দ্দনের ঘন ঝোপঝাড়ে তুমি কি করবে?

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব