Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › লিবানোনের এরস গাছ

প্রকৃতি

বাইবেলে লিবানোনের এরস গাছ

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 32টি অংশ, লাইন ধরে ধরে।

  • শলোমন লিবানোনের এরস গাছ থেকে দেওয়ালের এসোব পর্যন্ত গাছপালার কথা বলতেন1 রাজা 4:33
    পদগুলি
    1 রাজা 4:33তিনি লেবাননের এরস গাছ থেকে শুরু করে দেয়ালের গায়ে জন্মানো এসোব গাছ পর্যন্ত সমস্ত গাছের বর্ণনা করেছেন। তিনি জীব জন্তু, পাখী, বুকে হাঁটা প্রাণী ও মাছেরও বর্ণনা করেছেন।
  • একটি গীত: লিবানোনের এরস গাছগুলো তৃপ্ত হয়গীত 104:16
    পদগুলি
    গীত 104:16সদাপ্রভুুর গাছেদের ভালোভাবে জল দেওয়া হয়েছে; তিনি লিবানোনে এরস গাছ তৈরী করেছেন।
  • শলোমনের সময়ে নিচু পাহাড়ি এলাকার ডুমুর গাছের মতো এরস কাঠ প্রচুর ছিল1 রাজা 10:27, 2 বংশ 1:15
    পদগুলি
    1 রাজা 10:27রাজা যিরূশালেমে রূপোকে পাথরের মত, আর এরস কাঠকে নীচু পাহাড়ী এলাকায় জন্মানো ডুমুর গাছের মত প্রচুর করলেন।
    2 বংশ 1:15রাজা যিরূশালেমে রূপা ও সোনাকে পাথরের মত এবং এরস কাঠকে উপত্যকার ডুমুর গাছের মত প্রচুর করলেন৷
  • লোকেরা কাটা ডুমুর গাছের জায়গায় এরস লাগাবে বলেযিশা 9:10
    পদগুলি
    যিশা 9:10“ইটগুলো পড়েছে, কিন্তু আমরা খোদাই করা পাথরে গাঁথব; সব ডুমুর গাছের কাঠ কেটে ফেলা হয়েছে, কিন্তু আমরা তার বদলে এরস কাঠ দেব।”
  • লিবানোনের একটি এরস গাছ সোরের জাহাজের মাস্তুল হয়যিহি 27:5
    পদগুলি
    যিহি 27:5তারা সনীরীয় দেবদারু কাঠে তোমার সমস্ত তক্তা তৈরী করেছে, তোমার জন্য মাস্তুল তৈরী করার জন্যে লিবানোন থেকে এরস গাছ গ্রহণ করেছে।
  • শুচিকরণের রীতিতে এরস কাঠ, এসোব ও লাল সুতো ব্যবহার হতলেবী 14:4, গণ 19:6
    পদগুলি
    লেবী 14:4তবে যাজক সেই শুচি ব্যক্তির জন্যে দুটি জীবন্ত শুচি পাখি, এরস কাঠ, লাল রঙের লোম ও এসোব, এই সব নিতে আজ্ঞা করবে।
    গণ 19:6যাজক এরসকাঠ, এসোব ও লাল রঙের লোম নিয়ে ঐ গরু পোড়ানো আগুনের মধ্যে ফেলে দেবে।

এরস কাঠ দিয়ে নির্মাণ

  • সোরের হীরম দায়ূদের প্রাসাদের জন্য এরস কাঠ, ছুতোর ও রাজমিস্ত্রি পাঠান2 শমূ 5:11
    পদগুলি
    2 শমূ 5:11আর সোরের রাজা হীরম দায়ূদের কাছে দূতদেরকে এবং এরস কাঠ, ছুতোর ও রাজমিস্ত্রীদেরকে পাঠালেন; তারা দায়ূদের জন্য এক বাড়ি তৈরী করল৷
  • দায়ূদ: আমি এরস কাঠের বাড়িতে থাকি, অথচ সিন্দুক তাঁবুর নিচে1 বংশ 17:1
    পদগুলি
    1 বংশ 17:1নিজের বাড়িতে বাস করবার দিন একদিন দায়ূদ ভাববাদী নাথনকে বললেন, “আমি এখন এরস কাঠের ঘরে বাস করছি কিন্তু সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি রয়েছে একটা তাঁবুর মধ্যে।”
  • শলোমন হীরমের কাছে এরস গাছ চান; সীদোনীয়দের মতো কেউ গাছ কাটতে পারত না1 রাজা 5:6
    পদগুলি
    1 রাজা 5:6কাজেই আপনি হুকুম করুন যাতে আমার জন্য লিবানোন দেশের এরস গাছ কাটা হয়। অবশ্য আমার লোকেরা আপনার লোকদের সঙ্গে থাকবে এবং আপনি যে মজুরী ঠিক করে দেবেন আমি সেই মজুরিই আপনার লোকদের দেব। আপনার তো জানা আছে যে, গাছ কাটবার জন্য সীদোনীয়দের মত পাকা লোক আমাদের মধ্যে কেউ নেই।”
  • গুঁড়িগুলো সমুদ্রে টেনে নিয়ে ভেলা করে ভাসিয়ে দেওয়া হয়1 রাজা 5:8–9, 2 বংশ 2:16
    পদগুলি
    1 রাজা 5:8–9হীরম শলোমনকে এই খবর পাঠালেন, “আপনার পাঠানো খবর আমি পেয়েছি। এরস ও দেবদারু কাঠের ব্যাপারে আপনার সব ইচ্ছাই আমি পূর্ণ করব। আমার লোকেরা সেগুলো লিবানোন থেকে নামিয়ে সমুদ্রে আনবে। তারপর আমি সেগুলো দিয়ে ভেলা তৈরী করে সমুদ্রে ভাসিয়ে আপনার নির্দিষ্ট করা জায়গায় পাঠিয়ে দেব। সেখানে তারা সেগুলো খুলে ফেলবে আর তখন আপনি সেগুলো নিয়ে যেতে পারবেন। আমার রাজবাড়ীর লোকদের জন্য খাবার দেওয়ার মাধ্যমে আপনি আমার ইচ্ছা পূরণ করবেন।”
    2 বংশ 2:16আর আপনার যত কাঠের প্রয়োজন হবে, আমরা লিবানোনে তত কাঠ কাটব এবং ভেলায় করে বেঁধে সমুদ্রপথে যাফোতে আপনার জন্য পৌঁছে দেব; পরে আপনি তা যিরূশালেমে তুলে নিয়ে যাবেন৷”
  • হীরমের কাঠুরেদের গম, যব, আঙুর-রস ও জলপাই তেলে মজুরি দেওয়া হয়2 বংশ 2:10
    পদগুলি
    2 বংশ 2:10আর দেখুন, আমি আপনার দাসদেরকে, যে কাঠুরিয়ারা গাছ কাটবে, তাদেরকে কুড়ি হাজার কোর্ পরিমাপের পেষাই করা গম, কুড়ি হাজার কোর্ পরিমাপের যব, কুড়ি হাজার বাৎ আঙ্গুর রস ও কুড়ি হাজার বাৎ তেল দেব৷”
  • 30,000 ইস্রায়েলীয় পালা করে প্রতি মাসে 10,000 জন লিবানোনে কাজ করে1 রাজা 5:13–14
    পদগুলি
    1 রাজা 5:13–14রাজা শলোমন সমস্ত ইস্রায়েল থেকে ত্রিশ হাজার লোককে কাজ করতে বাধ্য করলেন। প্রতি মাসে পালা পালা করে তাদের মধ্য থেকে তিনি দশ হাজার লোককে লেবাননে পাঠাতেন। তারা একমাস লেবাননে থাকত আর দু মাস থাকত নিজের বাড়িতে। তাদের এই কাজের দেখাশোনার ভার ছিল অদোনীরামের উপর।
  • এরস ও দেবদারুর বদলে শলোমন হীরমকে গালীলের কুড়িটি নগর দেন1 রাজা 9:11
    পদগুলি
    1 রাজা 9:11সোরের রাজা হীরম শলোমনের ইচ্ছামত এরস ও দেবদারু কাঠ ও সোনা জুগিয়েছিলেন বলে রাজা শলোমন গালীল দেশের কুড়িটা গ্রাম তাঁকে দান করলেন।
  • মন্দিরের ছাদ এরস কাঠের কড়ি ও তক্তায় তৈরি1 রাজা 6:9–10
    পদগুলি
    1 রাজা 6:9–10এই ভাবে তিনি উপাসনা ঘরটা তৈরী করেছিলেন এবং তা শেষও করেছিলেন। তিনি এরস কাঠের পাঠাতন ও কড়িকাঠ দিয়ে তার ছাদও বানিয়েছিলেন। উপাসনা ঘরের চারিদিকে পাঁচ হাত করে উঁচু ঘরের তাক করলেন, তা এরস কাঠের মাধ্যমে ঘরের সঙ্গে যুক্ত ছিল।
  • ভিতরে লাউ ও ফুল খোদাই করা এরস কাঠ; একটি পাথরও দেখা যেত না1 রাজা 6:15, 1 রাজা 6:18
    পদগুলি
    1 রাজা 6:15মেঝে থেকে ছাদ পর্যন্ত এরস কাঠের পাঠাতন দিয়ে তিনি দেয়ালের ভিতরের দিকটা ঢেকে দিলেন এবং মেঝেটা ঢেকে দিলেন দেবদারু কাঠের পাঠাতন দিয়ে।
    1 রাজা 6:18উপাসনা ঘরের মধ্যেকার এরস কাঠের উপরে লতানো গাছের ফল ও ফোঁটা ফুল খোদাই করা হল। সব কিছু এরস কাঠের ছিল, কোনো পাথর দেখা যাচ্ছিল না।
  • ভিতরের উঠোন: তিন সারি ছাঁটা পাথর ও এক সারি এরস কাঠের কড়ি1 রাজা 6:36
    পদগুলি
    1 রাজা 6:36সুন্দর করে কাটা তিন সারি পাথর ও এরস গাছের এক সারি মোটা কাঠ দিয়ে তিনি ভিতরের উঠানের চারপাশের দেয়াল তৈরী করলেন।
  • লেবাননের বনের রাজবাড়ি দাঁড়িয়ে ছিল এরস কাঠের চার সারি থামের উপর1 রাজা 7:2–3
    পদগুলি
    1 রাজা 7:2–3তিনি লেবাননের বনের রাজবাড়িটি তৈরী করেছিলেন। এই ঘরটা একশো হাত লম্বা, পঞ্চাশ হাত চওড়া ও ত্রিশ হাত উঁচু ছিল। এরস কাঠের চার সারি থামের উপর এরস কাঠের ছেঁটে নেওয়া কড়িকাঠগুলি বসানো ছিল। থামের উপর বসানো কড়িকাঠগুলির উপরে এরস কাঠ দিয়ে ছাদ দেওয়া হল; এক এক সারিতে পনেরোটা করে পঁয়তাল্লিশটা কড়িকাঠ ছিল।
  • ফিরে আসা নির্বাসিতেরা লিবানোন থেকে যাফোতে এরস কাঠ পাঠায়ইষ্রা 3:7
    পদগুলি
    ইষ্রা 3:7আর পারস্যের রাজা কোরস তাঁদেরকে যে অনুমতি দিয়েছিলেন, সেই অনুযায়ী তাঁরা রাজমিস্ত্রী ও ছুতোরদেরকে রূপা দিলেন এবং লিবানোন থেকে যাফোর সমুদ্র তীরে এরস কাঠ আনবার জন্য সীদোনীয় ও সোরীয়দেরকে খাদ্য, পানীয় দ্রব্য ও তেল দিলেন৷
  • এক রাজা তাঁর প্রাসাদ এরস কাঠে মুড়ে সিঁদুরে রং করেনযির 22:14
    পদগুলি
    যির 22:14ধিক তাকে! যে লোক বলে, ‘আমি নিজের জন্য একটি উঁচু বাড়ি তৈরী করব এবং চওড়া উঁচু ঘর বানাবো,’ সে নিজের জন্য বড় বড় জানলা বানায় এবং এরস কাঠ দিয়ে ঘর বানায় এবং তার সমস্ত কিছুতে লাল রং করে।
  • আমাদের ঘরের কড়ি এরস কাঠেরপরম 1:17
    পদগুলি
    পরম 1:17এরস গাছের দল আমাদের বাড়ির কড়িকাঠ, আর দেবদারু গাছের ডাল আমাদের ঘরের ছাদের বীম।

উক্তি ও উপকথা

  • যিহোয়াশের উপকথা: একটি শিয়ালকাঁটা এক এরস গাছের কাছে তার মেয়ে চায়2 রাজা 14:9
    পদগুলি
    2 রাজা 14:9কিন্তু যিহোয়াশ ইস্রায়েলের রাজা দূতের মাধ্যমে উত্তরে দিয়ে যিহূদার রাজা অমৎসিয়র কাছে লোক বা দূত পাঠিয়ে বললেন, “লেবাননের এক শিয়ালকাঁটা লেবাননেরই এরস গাছের কাছে বলে পাঠাল, ‘আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিন।’ কিন্তু লেবাননের একটা বন্য পশু এসে সেই শিয়ালকাঁটাকে পায়ে মাড়িয়ে দিল।
  • যোথমের উপকথা: কাঁটাঝোপ থেকে আগুন বেরিয়ে এরস গাছগুলো গ্রাস করেবিচারক 9:15
    পদগুলি
    বিচারক 9:15কাঁটাযুক্ত বৃক্ষ সেই বৃক্ষদেরকে বলল, তোমরা যদি নিজেদের ওপরে সত্যিই আমাকে রাজা বলে অভিষেক কর, তবে এসে আমার ছায়ার শরণ নাও, তবে এই কাঁটাযুক্ত বৃক্ষ থেকে আগুন বের হয়ে লিবানোনের এরস বৃক্ষদেরকে পুড়িয়ে দিক।
  • ইমোরীয়, যার উচ্চতা এরস গাছের মতো, শক্তি ওক গাছের মতোআমো 2:9
    পদগুলি
    আমো 2:9তবুও আমি ইমোরীয়দের ধ্বংস করেছিলাম তাদের সামনে, যার উচ্চতা ছিল এরস গাছের মত; সে ছিল অলোন গাছের মত শক্তিশালী। তবুও আমি উপরে তার ফল এবং নিচে তার মূল ধ্বংস করেছিলাম।
  • একটি গীত: লিবানোনের এরস গাছের মতো বেড়ে উঠবেগীত 92:12
    পদগুলি
    গীত 92:12ধার্মিক লোক তালতরুর মত উৎফুল্ল হবে। সে লিবানোনের এরস গাছের মত বাড়বে।
  • সদাপ্রভুর কণ্ঠ এরস গাছ ভেঙে ফেলেগীত 29:5
    পদগুলি
    গীত 29:5সদাপ্রভুুর রর এরস গাছকে ভেঙে ফেলে; সদাপ্রভুু লিবানোনের দেবদারু গাছ ভেঙে টুকরো টুকরো করেন।
  • এরস গাছের মতো মহিমাময়পরম 5:15
    পদগুলি
    পরম 5:15তাঁর পাগুলি খাঁটি সোনার ভিত্তির উপর বসানো শ্বেতপাথরের থামের মত; তাঁর চেহারা লিবানোনের মত, বাছাই করা এরস গাছের মত।
  • এরস গাছেরা আনন্দ করে: কোনো কাঠুরে আমাদের বিরুদ্ধে আসে নাযিশা 14:8
    পদগুলি
    যিশা 14:8এমন কি, দেবদারু ও লিবানোনের এরস গাছগুলিও তোমার বিষয়ে আনন্দ করে তারা বলে, কারণ তুমি ভূমিসাৎ হয়েছ, কোনো কাঠুরিয়া আমাদেরকে কাটতে আসে না।
  • হে দেবদারু, বিলাপ করো, কারণ এরস গাছ পড়ে গেছেসখ 11:2
    পদগুলি
    সখ 11:2হে দেবদারু গাছ, বিলাপ কর, কারণ এরস গাছ পড়ে গেছে! সমস্ত মহান গাছগুলি ধ্বংস হয়ে গেছে। বাশনের এলোন গাছেরা, তোমরা বিলাপ কর, কারণ গভীর বন ধ্বংস হয়েছে।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব