Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › সাপ

প্রকৃতি

বাইবেলে সাপ

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 28টি অংশ, লাইন ধরে ধরে।

  • আদিপুস্তক: মাঠের সব পশুর চেয়ে সাপ ছিল বেশি চতুরআদি 3:1
    পদগুলি
    আদি 3:1সদাপ্রভু ঈশ্বরের সৃষ্টি ভূচর প্রাণীদের মধ্যে সাপ সবচেয়ে ধূর্ত ছিল। সে ঐ নারীকে বলল, “ঈশ্বর কি বাস্তবিক বলেছেন, তোমরা এই বাগানের কোনো গাছের ফল খেও না?”
  • আদিপুস্তক: সাপ পেটে ভর দিয়ে চলবে এবং ধুলো খাবেআদি 3:14
    পদগুলি
    আদি 3:14পরে সদাপ্রভু ঈশ্বর সাপকে বললেন, “তুমি এই কাজ করেছ, এই জন্য পশুপাল ও বন্য পশুদের মধ্যে তুমি সবচেয়ে বেশি শাপগ্রস্ত; তুমি বুকে হাঁটবে এবং যাবজ্জীবন ধূলো খাবে।
  • পাথরের উপর সাপের পথ — চারটি অত্যন্ত আশ্চর্য বিষয়ের একটিহিতো 30:18–19
    পদগুলি
    হিতো 30:18–19তিনটে আমার জ্ঞানের বাইরে, চারটে আমি বুঝতে পারি না; ঈগল পাখির পথ আকাশে, সাপের পথ পাহাড়ের ওপরে, জাহাজের পথ সমুদ্রের মাঝখানে, পুরুষের পথ যুবতীতে।
  • দেওয়ালে সাপ: যে তা ভাঙে বা তাতে হেলান দেয়, তাকে সাপে কামড়াতে পারেউপ 10:8, আমো 5:19
    পদগুলি
    উপ 10:8যে কেউ গর্ত খোঁড়ে সে তাতেই পড়তে পারে এবং যখনই কেউ দেওয়াল ভাঙ্গে, তাকে সাপ কামড়াতে পারে।
    আমো 5:19যেমন একজন মানুষ যখন সিংহের থেকে পালিয়ে যায় আর ভাল্লুকের সামনে পড়ে বা সে একটা ঘরের ভিতরে যায় এবং তার হাত দেওয়ালে রাখে আর তাকে একটা সাপ কামড়ায়।
  • সাপুড়ে: মন্ত্রের আগেই সাপ কামড়ালে কোনো লাভ নেইউপ 10:11
    পদগুলি
    উপ 10:11মন্ত্রমুগ্ধ হওয়ার আগে যদি সাপে কামড়ায়, তাহলে মন্ত্রপাঠকের কোন লাভ হয় না।
  • সাপুড়ের সুরে যে গোখরো কান বন্ধ রাখেগীত 58:4–5
    পদগুলি
    গীত 58:4–5তাদের বিষ সাপের বিষের মত; তারা বধির যোদ্ধার মত, যে কান বন্ধ করে রাখে। যে মায়াবীদের স্বরে মনোযোগ দেয় না, তারা কেমন দক্ষ সেটা কোনো বিষয় না।
  • যে বিষধর সাপকে মন্ত্রে বশ করা যায় নাযির 8:17
    পদগুলি
    যির 8:17কারণ দেখ, আমি তোমাদের মধ্যে সাপ পাঠাচ্ছি, সেই সাপেরা কোন মন্ত্র মানবে না। তারা তোমাদের কামড়াবে, এটি সদাপ্রভুর ঘোষণা।
  • পথের ধারে বিষধর সাপ ঘোড়ার গোড়ালিতে কামড়ায়, আর আরোহী পড়ে যায়আদি 49:17
    পদগুলি
    আদি 49:17দান পথে অবস্থিত সাপ, সে মার্গে অবস্থিত বিষাক্ত সাপ, যে ঘোড়ার পায়ে দংশন করে, আর আরোহী পিছনে পড়ে যায়।
  • মরুপ্রান্তে ছিল বিষাক্ত সাপ ও বিছেদ্বিতীয় 8:15
    পদগুলি
    দ্বিতীয় 8:15যিনি সেই ভয়ানক বিশাল মরুভূমি দিয়ে, জ্বালাদায়ী বিষধর ও কাঁকড়া বিছায় ভর্তি জলশূন্য মরুভূমি দিয়ে, তোমাকে নেতৃত্ব দিলেন এবং চক্‌মকি পাথর থেকে তোমার জন্যে জল বের করলেন;
  • দক্ষিণের দেশ: সিংহ, বিষধর সাপ ও উড়ন্ত সাপের দেশযিশা 30:6
    পদগুলি
    যিশা 30:6দক্ষিণের পশুদের বিষয়ে ভাববাণী। কষ্ট ও দুর্দশাপূর্ণ দেশের সিংহ ও সিংহী, বিষাক্ত সাপ ও উড়ন্ত বিষাক্ত সাপের দেশের মধ্যে দিয়ে যায়। তারা তাদের ধন-সম্পদ গাধার পিঠে করে আর তাদের দামী জিনিস উটের পিঠে করে সেই জাতির কাছে বয়ে নিয়ে যায় যারা কোনো উপকার করতে পারবে না।
  • বিষধর সাপের ডিম ভাঙলে বিষধর সাপ বের হয়যিশা 59:5
    পদগুলি
    যিশা 59:5তারা বিষাক্ত সাপের ডিমে তা দেয় এবং মাকড়সার জাল বোনে। যে কেউ সেই ডিম খায় সে মরে; সেগুলো ফুটে বিষাক্ত সাপ বের হয়।

কাহিনিতে

  • মোশির লাঠি সাপ হয়ে যায়; তিনি দৌড়ে পালান, তারপর লেজ ধরে সেটি ধরেনযাত্রা 4:3–4
    পদগুলি
    যাত্রা 4:3–4পরে তিনি মাটিতে ফেললে সেটা সাপ হয়ে গেল; আর মোশি তার সামনে থেকে পালিয়ে গেলেন। তখন সদাপ্রভু মোশিকে বললেন, “হাত বাড়িয়ে ওটার লেজ ধর, তাতে তিনি হাত বাড়ালেন এবং সেই সাপটি ধরলেন।” তখন এটি তাঁর হাতে লাঠি হয়ে গেল,
  • হারোণের লাঠি সাপ হয়ে জাদুকরদের লাঠিগুলো গিলে ফেলেযাত্রা 7:10–12
    পদগুলি
    যাত্রা 7:10–12তখন মোশি ও হারোণ ফরৌণের কাছে গিয়ে সদাপ্রভুর আদেশ অনুসারে কাজ করলেন; হারোণ ফরৌণের ও তাঁর দাসেদের সামনে তাঁর লাঠি ছুঁড়ে ফেললেন, তাতে তা সাপ হয়ে গেল। তখন ফরৌণও জ্ঞানীদের ও জাদুকরদের ডাকলেন; তাতে তারা অর্থাৎ মিশরীয় জাদুকরেরাও তাদের মায়াবলে সেই রকম করল। তার ফলে তারা প্রত্যেকে নিজেদের লাঠি ছুঁড়ে ফেললে সেগুলি সব সাপ হয়ে গেল, কিন্তু হারোণের লাঠি তাদের সকল লাঠিকে গিলে ফেলল।
  • মরুপ্রান্তে বিষাক্ত সাপ ইস্রায়েলীয়দের কামড়ায়, আর অনেকে মারা যায়গণ 21:6
    পদগুলি
    গণ 21:6তখন সদাপ্রভু লোকেদের মধ্যে বিষাক্ত সাপ পাঠালেন। তারা লোকেদেরকে কামড়ালে ইস্রায়েলের অনেক লোক মারা গেল।
  • মোশি খুঁটির উপর একটি পিতলের সাপ তৈরি করেন; দংশিত লোক তার দিকে তাকালে বাঁচেগণ 21:8–9
    পদগুলি
    গণ 21:8–9সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি একটি বিষাক্ত সাপ তৈরী করে পতাকার উপরে রাখ, সাপে কামড়ানো যে কোন ব্যক্তি তার দিকে দেখবে, সে বাঁচবে।” তখন মোশি পিতলের একটি সাপ তৈরী করে পতাকার উপরে রাখলেন; তাতে এইরকম হল, সাপ কোন মানুষকে কামড়ালে করলে যখন সে ঐ পিতলের সাপের দিকে তাকালো, তখন বাঁচল।
  • সেই পিতলের সাপ নহুষ্টনের উদ্দেশে ধূপ জ্বালানো হত বলে হিষ্কিয় তা ভেঙে ফেলেন2 রাজা 18:4
    পদগুলি
    2 রাজা 18:4তিনি উঁচু জায়গাগুলো ধ্বংস করলেন, পাথরের স্তম্ভগুলো নষ্ট করে দিলেন এবং আশেরা মূর্তিগুলি কেটে ফেললেন। মোশি যে পিতল সাপটা তৈরী করেছিলেন তিনি সেটি ভেঙে ফেললেন, কারণ ইস্রায়েলের লোকেরা সেই দিন পর্যন্তও সেই সাপের উদ্দেশ্যে ধূপ জ্বালাচ্ছিল। তিনি ব্রোঞ্জের সাপটার নাম দিলেন নহুষ্টন (পিতলের টুকরো)।
  • মিলিতায় আগুনের তাপে বেরিয়ে আসা এক বিষধর সাপ পৌলের হাতে জড়িয়ে ধরেপ্রেরিত 28:3–4
    পদগুলি
    প্রেরিত 28:3–4কিন্তু পৌল এক বোঝা কাঠ কুড়িয়ে ঐ আগুনে ফেলে দিলে আগুনের তাপে একটা বিষধর সাপ বের হয়ে তাঁর হাতে লেগে থাকল। তখন বর্ব্বর লোকেরা তাঁর হাতে সেই সাপটি ঝুলছে দেখে পরস্পর বলাবলি করতে লাগল, এ লোকটি নিশ্চয় খুনি, সমুদ্র থেকে রক্ষা পেলেও ধর্ম একে বাঁচতে দিলেন না।
  • পৌল তা ঝেড়ে ফেলেন; দ্বীপবাসীরা তাঁর শরীর ফুলে ওঠার অপেক্ষায় থাকেপ্রেরিত 28:5–6
    পদগুলি
    প্রেরিত 28:5–6কিন্তু তিনি হাত ঝেড়ে সাপটিকে আগুনের মধ্যে ফেলে দিলেন, ও তাঁর কিছুই ক্ষতি হল না। তখন তারা অপেক্ষা করতে লাগল যে, তিনি ফুলে উঠবেন, কিংবা হঠাৎ করে মরে মাটিতে পড়ে যাবেন; কিন্তু অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর, তাঁর কোনো রকম খারাপ কিছু হচ্ছে না দেখে, তারা অন্যভাবে বুঝতে পেরে বলতে লাগল, উনি দেবতা।
  • যীশু শিষ্যদের সাপ ও বিছে মাড়িয়ে চলার ক্ষমতা দেনলুক 10:17, লুক 10:19
    পদগুলি
    লুক 10:17পরে সেই সত্তর জন আনন্দের সঙ্গে ফিরে এসে বলল, “প্রভু, আপনার নামে ভূতেরাও আমাদের বশীভূত হয়।”
    লুক 10:19দেখ, আমি তোমাদের সাপ ও বিছাকে পায়ে মাড়াবে এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছি। কিছুই কোন মতে তোমাদের ক্ষতি করবে না,

উক্তি

  • সাপের মতো সতর্ক ও ঘুঘুর মতো সরল হওমথি 10:16
    পদগুলি
    মথি 10:16দেখ, নেকড়েদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদের পাঠাচ্ছি; অতএব তোমরা সাপের মতো সতর্ক ও পায়রার মতো অমায়িক হও।
  • ছেলে মাছ চাইলে কোন বাবা তাকে সাপ দেয়?মথি 7:10, লুক 11:11
    পদগুলি
    মথি 7:10কিংবা মাছ চাইলে তাকে সাপ দেবে?
    লুক 11:11তোমাদের মধ্যে এমন বাবা কে আছে, যার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে। কিংবা মাছের পরিবর্তে সাপ দেবে?
  • আঙুর-রস সাপের মতো কামড়ায়, বিষধর সাপের মতো দংশন করেহিতো 23:31–32
    পদগুলি
    হিতো 23:31–32আঙ্গুর রসের প্রতি তাকিয় না, যদিও ওটা লাল, যদিও ওটা পাত্রে চকমক করে এবং যদিও সহজে নেমে যায়; অবশেষে এটা সাপের মতো কামড়ায় এবং বিষধরের মতো দংশন করে।
  • তারা সাপের মতো তাদের জিভ ধারালো করেগীত 140:3
    পদগুলি
    গীত 140:3তাদের জিভের ক্ষত বিষধর সাপের মত; তাদের ঠোঁটে সাপের বিষ।
  • তারা সাপের মতো ধুলো চাটবেমীখা 7:17
    পদগুলি
    মীখা 7:17তারা সাপের মত ধূলো চাটবে, সেই প্রাণীদের মত যারা মাটিতে বুকে হেঁটে চলে। তারা তাদের গুহা থাকে বেরিয়ে আসবে ভয়ের সঙ্গে; তারা তোমার কাছে ভয়ের সঙ্গে আসবে, সদাপ্রভু আমাদের ঈশ্বর এবং তোমার জন্য তারা ভয় পাবে।
  • মিশর পালিয়ে যাওয়া সাপের মতো হিস হিস করবেযির 46:22
    পদগুলি
    যির 46:22মিশর সাপের মত শিশ ধ্বনি করবে ও বুকে হাঁটবে, কারণ তার শত্রুরা তার বিরুদ্ধে এগিয়ে আসছে। তারা কাঠুরিয়াদের মত কুড়ুল নিয়ে তার বিরুদ্ধে আসবে।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব