প্রকৃতি
বাইবেলে মেষ
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 38টি অংশ, লাইন ধরে ধরে।
- হেবল ছিলেন মেষপালকআদি 4:2
পদগুলি
আদি 4:2পরে তিনি হেবল নামে তার ভাইকে প্রসব করলেন। হেবল মেষপালক ছিল, ও কয়িন চাষী ছিল।
- হেবল তাঁর পালের প্রথমজাত আনেনআদি 4:4
পদগুলি
আদি 4:4আর হেবলও নিজের পালের প্রথমজাত কয়েকটি পশু ও তাদের মেদ উৎসর্গ করল। তখন সদাপ্রভু হেবলকে ও তার উপহার গ্রহণ করলেন;
- অব্রাহাম শিঙে ঝোপে আটকানো একটি ভেড়া দেখতে পানআদি 22:13
পদগুলি
আদি 22:13তখন অব্রাহাম চোখ তুলে চাইলেন, আর দেখ, তাঁর পিছন দিকে একটি ভেড়া, তার শিং ঝোপে বাঁধা; পরে অব্রাহাম গিয়ে সেই মেষটি নিয়ে নিজের পুত্রের পরিবর্তে হোমের জন্য বলিদান করলেন।
- পাল জল খাওয়াতে মেষপালকেরা কুয়োর মুখ থেকে পাথর সরাতআদি 29:2–3
পদগুলি
আদি 29:2–3আর দেখ, তার কাছে ভেড়ার তিনটি পাল শুয়ে আছে; কারণ লোকে ভেড়ার পাল সকলকে সেই কুয়োর জল পান করাত; আর সেই কূপের মুখে একটা বড় পাথর ছিল। সেই জায়গায় পাল সকল জড়ো করা হলে লোকে কুয়োর মুখ থেকে পাথরখানা সরিয়ে ভেড়াদের জল পান করাত, পরে আবার কুয়োর মুখে সঠিক জায়গায় সেই পাথর রাখত।
- রাহেল ছিলেন মেষপালিকা; যাকোব তাঁর বাবার মেষদের জল খাওয়ানআদি 29:9–10
পদগুলি
আদি 29:9–10যাকোব তাদের সঙ্গে এরকম কথাবার্তা বলছেন, এমন দিনের রাহেল নিজের বাবার মেষপাল নিয়ে উপস্থিত হলেন, কারণ তিনি ভেড়াপালিকা ছিলেন। তখন যাকোব নিজের মামা লাবনের মেয়ে রাহেলকে ও মামার ভেড়ার পালকে দেখামাত্র কাছে গিয়ে কুয়োর মুখ থেকে পাথরখানা সরিয়ে তাঁর মামা লাবনের ভেড়ার পালকে জল পান করালেন।
- যিথ্রোর সাত মেয়ে পালকে জল খাওয়ায়, আর মোশি তাদের সাহায্য করেনযাত্রা 2:16–17
পদগুলি
যাত্রা 2:16–17মিদিয়নীয় যাজকের সাতটি মেয়ে ছিল; তারা সেখানে এসে বাবার ভেড়ার পাল কে জল পান করাবার জন্য জল তুলে পাত্রগুলি ভর্তি করল। তখন ভেড়ার পালকেরা এসে তাদেরকে তাড়িয়ে দিল, কিন্তু মোশি উঠে তাদের সাহায্য করলেন ও তাদের ভেড়ার পাল কে জল পান করালেন।
- হোরেবে আসার সময় মোশি যিথ্রোর পাল চরাচ্ছিলেনযাত্রা 3:1
পদগুলি
যাত্রা 3:1মোশি তাঁর শ্বশুর যিথ্রোর ভেড়ার পাল চরাতেন যিনি মিদিয়নীয় যাজক ছিলেন। এক দিন তিনি মরুপ্রান্তের পিছনের দিকে ভেড়ার পাল নিয়ে গিয়ে হোরেবে, ঈশ্বরের পর্বতে উপস্থিত হলেন।
- সবচেয়ে ছোট ছেলে দায়ূদ বাইরে মেষ চরাচ্ছিলেন1 শমূ 16:11
পদগুলি
1 শমূ 16:11পরে শমূয়েল যিশয়কে জিজ্ঞাসা করলেন, “এরা ছাড়া কি তোমার আর ছেলে নেই?” তিনি বললেন, “সবচেয়ে ছোটটি বাকি আছে; সে ভেড়া চরাচ্ছে।” তখন শমূয়েল বললেন, “লোক পাঠিয়ে তাঁকে ডেকে নিয়ে এস। সে না এলে আমরা খেতে বসব না।”
- মেষপালক যাকোব: দিনে গরম, রাতে তুষার, বন্য পশুর হাতে ক্ষতিআদি 31:38–40
পদগুলি
আদি 31:38–40এই কুড়ি বছর আমি তোমার কাছে আছি; তোমার ভেড়ীদের কি ছাগীদের গর্ভপাত হয়নি এবং আমি তোমার পালের ভেড়াদের খাইনি; পশুতে ছিন্নভিন্ন করা ভেড়া তোমার কাছে আনতাম না; সে ক্ষতি নিজে স্বীকার করতাম; দিনের কিম্বা রাতে যা চুরি হত, তার পরিবর্তে তুমি আমার কাছ থেকে নিতে আমার এরকম দশা হত, আমি দিনের র তাপ ও রাতে শীত ভোগ করতাম, ঘুম আমার চোখ থেকে দূরে পালিয়ে যেত।
- যাকোবের মজুরি: ফোঁটাযুক্ত, চিত্রবিচিত্র ও কালো রঙের পশুআদি 30:32
পদগুলি
আদি 30:32আজ আমি আপনার সব পশুপালের মধ্য দিয়ে যাব; আমি ভেড়াদের মধ্যে বিন্দুচিহ্নিত ও দাগযুক্ত ও কৃষ্ণবর্ণ সকল এবং ছাগলদের মধ্যে দাগযুক্ত ও বিন্দু চিহ্নিত সকলকে পৃথক করি; সেগুলি আমার বেতন হবে।
- জল খাওয়ানোর জায়গায় তাঁর ছাল ছাড়ানো ডাল, আর ডোরাকাটা বাচ্চাআদি 30:37–39
পদগুলি
আদি 30:37–39আর যাকোব লিবনী, লুস ও আমোণ গাছের সরস শাখা কেটে তার ছাল খুলে কাঠের সাদা রেখা বের করলেন। পরে যে জায়গায় পশুপাল জল পানের জন্য আসে, সেই জায়গায় পালের সামনে জল পান করার জায়গার মধ্যে ঐ ত্বকশূন্য রেখাবিশিষ্ট শাখা সকল রাখতে লাগলেন; তাতে জল পান করবার দিনের তারা গর্ভ ধারন করত। আর সেই শাখার কাছে তাদের গর্ভধারণের জন্য রেখাঙ্কিত ও বিন্দুচিহ্নিত ও দাগযুক্ত বৎস জন্মাত।
- মেষপালকেরা রাতে তাদের পাল পাহারা দিচ্ছিললুক 2:8
পদগুলি
লুক 2:8ঐ অঞ্চলে মেষপালকেরা মাঠে ছিল এবং রাতে নিজেদের মেষপাল পাহারা দিচ্ছিল।
- মেষেরা পালকের গলা চেনে; তিনি নাম ধরে তাদের ডাকেনযোহ 10:3–4
পদগুলি
যোহ 10:3–4তাকেই পাহারাদার দরজা খুলে দেয় এবং মেষেরা তার আওয়াজ শোনে এবং সে নাম ধরে তার নিজের মেষদেরকে ডাকে ও সে বাইরে নিয়ে যায়। যখন সে নিজের সব মেষগুলিকে বের করে, তখন সে তাদের আগে আগে চলে এবং মেষেরা তার পিছন পিছন চলে কারণ তারা তার গলার আওয়াজ চেনে।
পশম, দুধ ও লোম কাটা
- পালের দুধ, মেষশাবকের চর্বি ও বাশনের ভেড়াদ্বিতীয় 32:14
পদগুলি
দ্বিতীয় 32:14তিনি গরুর মাখন, মেষীর দুগ্ধ্, মেষশাবকের মেদ সহ, বাশন দেশজাত মেষ ও ছাগ এবং উত্তম গমের সার তাকে দিলেন; তুমি দ্রাক্ষা ফলের দ্রাক্ষারস পান করলে।
- রাহেল যখন প্রতিমাগুলো নেন, লাবন তখন মেষের লোম কাটতে গিয়েছিলেনআদি 31:19
পদগুলি
আদি 31:19সে দিন লাবন ভেড়ার লোম কাটতে গিয়েছিলেন; তখন রাহেল নিজের বাবার ঠাকুরগুলাকে চুরি করলেন।
- যিহূদা তিম্নায় তার লোম কাটিয়েদের কাছে যায়আদি 38:12–13
পদগুলি
আদি 38:12–13পরে অনেক দিন গেলে শূয়ের মেয়ে যিহূদার স্ত্রী মারা গেল, পরে যিহূদা সান্ত্বনাযুক্ত হয়ে নিজের বন্ধু অদুল্লমীয় হীরার সঙ্গে তিম্নায়, যারা তাঁর মেষদের লোম কাটছিল, তাদের কাছে গেল। তখন কেউ তামরকে বলল, “দেখ, তোমার শ্বশুর নিজের মেষদের লোম কাটতে তিম্নায় যাচ্ছেন।”
- নাবলের 3,000 মেষ ও 1,000 ছাগল ছিল, কর্মিলে লোম কাটা হচ্ছিল1 শমূ 25:2
পদগুলি
1 শমূ 25:2সেই দিনের মায়োনে এক লোক ছিল, কর্মিলে তার বিষয় সম্পত্তি ছিল; সে খুব বড় মানুষ; তার তিন হাজার ভেড়া ও এক হাজার ছাগী ছিল৷ সেই লোক কর্মিলে নিজের ভেড়াদের লোম কাটছিল৷
- লোম কাটার সময় মানে ভোজ: নাবলের ও অবশালোমের1 শমূ 25:11, 1 শমূ 25:36, 2 শমূ 13:23–24
পদগুলি
1 শমূ 25:11আমি কি নিজের রুটি, জল ও নিজের ভেড়ার লোম ছেদনকারীদের জন্য যে সব পশু মেরেছি, তাদের মাংস নিয়ে অজানা কোথাকার লোকদেরকে দেব?”
1 শমূ 25:36পরে অবীগল নাবলের কাছে আসল; আর দেখ, রাজভোজের মত তার বাড়িতে খাওয়াদাওয়া হচ্ছিল এবং নাবলের মনে আনন্দ ছিল, সে খুব মাতাল হয়েছিল; এই জন্য অবীগল রাত থেকে সকাল হওয়ার আগে ঐ বিষয়ের কম কি বেশি কিছুই তাকে বলল না৷
2 শমূ 13:23–24পুরো দুই বছর পরে ইফ্রয়িমের কাছের বাল-হাৎসোরে অবশালোমের ভেড়াদের লোমকাটা হল এবং অবশালোম রাজার সব ছেলেকে নিমন্ত্রণ করল৷ আর অবশালোম রাজার কাছে এসে বলল, “দেখুন, আপনার এই দাসের ভেড়াদের লোমকাটা হচ্ছে; অতএব অনুরোধ করি, মহারাজ ও রাজার দাসেরা আপনার দাসের সঙ্গে আসুক৷”
- পাল থেকে কাটা প্রথম লোম যাজকদের প্রাপ্যদ্বিতীয় 18:3–4
পদগুলি
দ্বিতীয় 18:3–4আর লোকদের থেকে যাজকদের পাওনা বিষয়ের এই বিধি; যারা গরু কিংবা মেষ বলিদান করে, তারা বলির কাঁধ, দুই গাল ও ভিতরের অংশ যাজককে দেবে। তুমি নিজের শস্যের, আঙ্গুর রসের ও তেলের প্রথম অংশ এবং মেষলোমের প্রথম অংশ তাকে দেবে।
- ইয়োব তাঁর মেষের লোম দিয়ে গরিবদের গরম রাখতেনইয়ো 31:20
পদগুলি
ইয়ো 31:20যদি তার হৃদয় আমায় আর্শীবাদ না করে থাকে যদি সে কখনও আমার মেষের লোমে তার শরীর গরম না করে থাকে,
সংখ্যায় পাল
- মোয়াবের রাজা মেশা 100,000 মেষশাবক ও 100,000 ভেড়ার লোম কর দিতেন2 রাজা 3:4
পদগুলি
2 রাজা 3:4মোয়াবের রাজা মেশার অনেক ভেড়া ছিল; তিনি ইস্রায়েলের রাজাকে কর হিসাবে এক লক্ষ ভেড়ার বাচ্চা ও এক লক্ষ ভেড়ার লোম দিতেন।
- আরবেরা যিহোশাফটের জন্য 7,700 ভেড়া ও 7,700 ছাগল আনে2 বংশ 17:11
পদগুলি
2 বংশ 17:11আর পলেষ্টীয়দের কেউ কেউ যিহোশাফটের কাছে কর হিসাবে উপহার ও রূপা নিয়ে এল এবং আরবীয়েরা তাঁর কাছে পশুপাল, সাত হাজার সাতশো ভেড়া আর সাত হাজার সাতশো ছাগল নিয়ে এল।
- হাগরীয়দের কাছ থেকে 250,000 মেষ নেওয়া হয়1 বংশ 5:21
পদগুলি
1 বংশ 5:21তারা হাগরীয়দের পঞ্চাশ হাজার উট, আড়াই লক্ষ ভেড়া ও দুই হাজার গাধা দখল করে নিল এবং এক লক্ষ লোককে বন্দী করে নিয়ে গেল।
- ইয়োবের 7,000 মেষ ছিল, পরে 14,000ইয়ো 1:3, ইয়ো 42:12
পদগুলি
ইয়ো 1:3তাঁর সাত হাজার মেষ, তিন হাজার উঠ, পাঁচশো জোড়া বলদ এবং পাঁচশো গর্দ্দভী ছিল। তাঁর আরও অনেক দাস দাসী ছিল। পূর্ব দেশের লোকেদের মধ্যে এই লোকটি সব থেকে মহান ছিলেন।
ইয়ো 42:12সদাপ্রভু ইয়োবের প্রথম জীবনের থেকে শেষ জীবনকে বেশি আর্শীবাদ করলেন; তার চোদ্দ হাজার মেষ, ছয় হাজার উঠ, এক হাজার জোড়া বলদ এবং এক হাজার গর্দ্দভী হল।
- কেদর সোরের সঙ্গে মেষশাবক, ভেড়া ও ছাগলের ব্যবসা করতযিহি 27:21
পদগুলি
যিহি 27:21আরব এবং কেদরের অধ্যক্ষেরা সবাই তোমার করায়ত্ত বনিক ছিল, মেষশাবক, মেষ ও ছাগল এই সব বিষয়ে তারা তোমার বনিক ছিল।
- মন্দির প্রতিষ্ঠার সময় শলোমন 120,000 মেষ উৎসর্গ করেন1 রাজা 8:63
পদগুলি
1 রাজা 8:63সদাপ্রভুর জন্য শলোমন বাইশ হাজার গরু ও এক লক্ষ কুড়ি হাজার ভেড়া দিয়ে মঙ্গলার্থক বলিদান করলেন। এই ভাবে রাজা ও সমস্ত ইস্রায়েলীয় সদাপ্রভুর ঘর প্রতিষ্ঠা করলেন।
ব্যবস্থায়
- চুরি করা মেষ মেরে ফেলা বা বিক্রি করা হলে: চারটি মেষ ফেরত দিতে হবেযাত্রা 22:1
পদগুলি
যাত্রা 22:1যে কেউ গরু অথবা ভেড়া চুরি করে এবং হত্যা করে অথবা বিক্রি করে, সে একটি গরুর পরিবর্তে পাঁচটি গরু, ও একটি ভেড়ার পরিবর্তে চারটি ভেড়া দেবে।
- বন্য পশুর হাতে ছিন্নভিন্ন মেষ: প্রমাণ হিসেবে দেহ আনতে হবেযাত্রা 22:10, যাত্রা 22:13
পদগুলি
যাত্রা 22:10যদি একজন ব্যক্তি নিজের গাধা, গরু, ভেড়া অথবা কোন পশু প্রতিবেশীর কাছে পালন করার জন্য রাখে এবং লোকের অজানায় সেই পশু মরে যায়, বা কোনো অঙ্গ ভেঙে যায় অথবা দূরে কোথাও নিয়ে যাওয়া হয়,
যাত্রা 22:13যদি একটি পশুকে টুকরো করা হয়, তবে সে প্রমাণের জন্য তা উপস্থিত করুক; সেই টুকরো করা পশুর জন্য সে ক্ষতিপূরণ দেবে না।
যিরূশালেমে
- যাজকেরা মেষ-দরজা আবার তৈরি করেননহি 3:1
পদগুলি
নহি 3:1পরে ইলীয়াশীব মহাযাজক ও তাঁর যাজক ভাইরা উঠে মেষ দরজা গাঁথলেন; তাঁরা তা পবিত্র করলেন ও তার দরজা স্থাপন করলেন; আর হম্মেয়া দুর্গ থেকে হননেলের দুর্গ পর্যন্ত তা পবিত্র করলেন।
- বৈথেসদা পুকুর ছিল মেষ-দরজার কাছেযোহ 5:2
পদগুলি
যোহ 5:2যিরূশালেমে মেষ ফটকের কাছে একটি পুকুর আছে, ইব্রীয় ভাষায় সেই পুকুরের নাম বৈথেসদা, তার পাঁচটি ছাদ দেওয়া ঘাট আছে।
উক্তি
- দাঁত যেন সদ্য লোম কাটা মেষের পাল, যারা স্নান করে উঠে আসছেপরম 4:2
পদগুলি
পরম 4:2তোমার দাঁতগুলো এমন ভেড়ার পালের মত যারা এইমাত্র লোম ছাঁটাই হয়ে স্নান করে এসেছে। তাদের প্রত্যেকটারই জোড়া আছে, কোনোটাই হারিয়ে যায়নি!
- তোমার পালের অবস্থা ভালো করে জেনে রাখোহিতো 27:23
পদগুলি
হিতো 27:23তুমি নিজের মেষপালের অবস্থা জেনে নাও, নিজের পশুপালে মনোযোগ দাও;
- মেষশাবকেরা তোমার পোশাক জোগাবেহিতো 27:26
পদগুলি
হিতো 27:26মেষ শাবকেরা তোমাকে কাপড় দেবে, ছাগলেরা জমির মূল্যের মত হবে;
- লোম কাটিয়েদের সামনে মেষী যেমন নীরব থাকেযিশা 53:7
পদগুলি
যিশা 53:7তিনি অত্যাচারিত হলেন; কষ্ট ভোগ করলেন, তবু তিনি মুখ খুললেন না; যেমন মেষশাবক হত্যার জন্য নীত হয় এবং মেষ যেমন লোম ছাঁটাইকারীদের সামনে চুপ করে থাকে।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব