প্রকৃতি
বাইবেলে বিছে
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 8টি অংশ, লাইন ধরে ধরে।
- মরুপ্রান্তে ছিল বিষাক্ত সাপ ও বিছেদ্বিতীয় 8:15
পদগুলি
দ্বিতীয় 8:15যিনি সেই ভয়ানক বিশাল মরুভূমি দিয়ে, জ্বালাদায়ী বিষধর ও কাঁকড়া বিছায় ভর্তি জলশূন্য মরুভূমি দিয়ে, তোমাকে নেতৃত্ব দিলেন এবং চক্মকি পাথর থেকে তোমার জন্যে জল বের করলেন;
- যিহিষ্কেলকে ভয় না পেতে বলা হয়, যদিও তিনি বিছেদের মধ্যে বাস করেনযিহি 2:6
পদগুলি
যিহি 2:6এবং তুমি, মানুষের সন্তান, তাদের কথায় ভয় পেয়ো না। ভয় পেয়ো না, যদিও তুমি কাঁটা গাছের ঝোপ ও কাঁটার সঙ্গে আছো এবং তুমি কাঁকড়াবিছের মধ্যে বাস করছো। তাদের কথায় ভয় পেয়ো না অথবা তাদের মুখ দেখে আতঙ্কিত হয়ো না, তারা বিদ্রোহী গৃহ।
- যীশু শিষ্যদের সাপ ও বিছে মাড়িয়ে চলার ক্ষমতা দেনলুক 10:17, লুক 10:19
উক্তি
- ছেলে ডিম চাইলে বাবা কি তাকে বিছে দেবে?লুক 11:12
পদগুলি
লুক 11:12কিংবা ডিম চাইলে তাকে বিছা দেবে?
- রহবিয়াম: আমার বাবা তোমাদের চাবুক দিয়ে শাসন করতেন, আমি বিছে দিয়ে শাসন করব1 রাজা 12:11, 1 রাজা 12:14, 2 বংশ 10:14
পদগুলি
1 রাজা 12:11এখন আমার বাবা তোমাদের উপর যে ভারী যোঁয়াল চাপিয়ে দিয়েছিলেন তা আমি আরও ভারী করব। আমার বাবা তোমাদের মেরেছিলেন চাবুক দিয়ে কিন্তু আমি তোমাদের মারব কাঁকড়া বিছা দিয়ে।”
1 রাজা 12:14তিনি সেই যুবকদের পরামর্শ মত বললেন, “আমার বাবা তোমাদের যোঁয়াল ভারী করেছিলেন, আমি তা আরও ভারী করব। আমার বাবা চাবুক দিয়ে তোমাদের মেরেছিলেন, আমি তোমাদের কাঁকড়া বিছা দিয়ে শাস্তি দেব।”
2 বংশ 10:14এবং সেই যুবকদের পরামর্শ মত তাদের তিনি বললেন, “আমার বাবা তোমাদের জোয়াল ভারী করেছিলেন, কিন্তু আমি তা আরও ভারী করব; আমার বাবা তোমাদের চাবুক দিয়ে শাস্তি দিতেন, কিন্তু আমি তোমাদের কাঁকড়া-বিছা দিয়ে দেব।”
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব