Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › পোকা ও কীট

প্রকৃতি

বাইবেলে পোকা ও কীট

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 18টি অংশ, লাইন ধরে ধরে।

পোকা

  • পোকায় পোশাক খেয়ে ফেলেযাকো 5:2
    পদগুলি
    যাকো 5:2তোমাদের ধন পচে গিয়েছে, ও তোমাদের জামাকাপড় সব পোকায় খেয়ে ফেলেছে;
  • পোকা ও মরচে পৃথিবীর ধন নষ্ট করেমথি 6:19–20
    পদগুলি
    মথি 6:19–20তোমরা পৃথিবীতে নিজেদের জন্য অর্থ সঞ্চয় কর না; এখানে তো পোকায় ও মর্চ্চ্যায় ক্ষয় করে এবং এখানে চোরে সিঁধ কেটে চুরি করে। কিন্তু স্বর্গে নিজেদের জন্য অর্থ সঞ্চয় কর; সেখানে পোকায় ও মর্চ্চ্যায় ক্ষয় করে না, সেখানে চোরেও সিঁধ কেটে চুরি করে না।
  • স্বর্গে ধন, যেখানে কোনো পোকা নষ্ট করে নালুক 12:33
    পদগুলি
    লুক 12:33তোমাদের যা আছে, বিক্রি করে দান কর। নিজেদের জন্য এমন থলি তৈরি কর, যা কখনো পুরনো হবে না, স্বর্গে এমন ধন সঞ্চয় কর যা কখনো শেষ হবে না, যেখানে চোর আসে না,
  • পোকায় খাওয়া পোশাকের মতোইয়ো 13:28
    পদগুলি
    ইয়ো 13:28যদিও আমি পচা জিনিসের মত যা নষ্ট হয়ে গেছে, একটা কাপড়ের মত যা পোকায় খেয়েছে।
  • পোশাকের মতো পোকা তাদের খেয়ে ফেলবেযিশা 50:9, যিশা 51:8
    পদগুলি
    যিশা 50:9দেখ, প্রভু সদাপ্রভু আমাকে সাহায্য করবেন, কে আমাকে দোষী করবে? দেখ, তারা সবাই কাপড়ের মত পুরানো হয়ে যাবে; কীট তাদের খেয়ে ফেলবে।
    যিশা 51:8কারণ কীট কাপড়ের মত তাদেরকে খেয়ে ফেলবে এবং পোকা তাদেরকে পশমের মত খয়ে ফেলবে; কিন্তু আমার ধার্ম্মিকতা চিরকাল থাকবে এবং আমার পরিত্রান বংশের পর বংশ ধরে চিরকাল থাকবে।”
  • তার তৈরি ঘর পোকার গুটির মতোইয়ো 27:18
    পদগুলি
    ইয়ো 27:18সে মাকড়সার মত নিজের বাড়ি তৈরী করে, পাহাড়াদারের কুঁড়ে ঘরের মত।
  • মাটির ঘরে যারা থাকে, তারা পোকার মতো পিষে যায়ইয়ো 4:19
    পদগুলি
    ইয়ো 4:19তাহলে এটা কত বেশি সত্য তাদের জন্য যারা মাটির ঘরগুলোতে বাস করে, যার ভিত ধূলোতে গাঁথা, যে পোকার থেকেও আগে চূর্ণ হবে?

কীট

  • রাতভর রেখে দেওয়া মান্নায় পোকা জন্মায় এবং দুর্গন্ধ হয়যাত্রা 16:20
    পদগুলি
    যাত্রা 16:20তবুও কেউ কেউ মোশির কথা না মেনে সকালের জন্য কিছু কিছু রাখল, তখন তাতে পোকা জন্মালো ও দুর্গন্ধ হল; আর মোশি তাঁদের উপরে খুব রাগ করলেন।
  • বিশ্রামবারের জন্য রাখা অংশে কোনো পোকা হয়নিযাত্রা 16:24
    পদগুলি
    যাত্রা 16:24তাতে তারা মোশির আজ্ঞানুযায়ী সকাল পর্যন্ত তা রাখল, তখন তাতে দুর্গন্ধ হল না, পোকাও জন্মালো না।
  • ভোরে একটি কীট যোনার গাছে আক্রমণ করে, আর গাছটি শুকিয়ে যায়যোনা 4:7
    পদগুলি
    যোনা 4:7কিন্তু পরদিন সূর্য্য ওঠার দিনের ঈশ্বর এক পোকা তৈরী করলেন, সে ঐ এরণ্ড গাছটিকে দংশন করলে তা শুষ্ক হয়ে পড়ল।
  • হেরোদকে কীটে খায়, আর তিনি মারা যানপ্রেরিত 12:21–23
    পদগুলি
    প্রেরিত 12:21–23তখন এক নির্দিষ্ট দিনের হেরোদ রাজার পোশাক পরে বিচারাসনে বসে তাদের কাছে ভাষণ দেন। তখন জনগণ জোরে চিৎকার করে বলল, এটা দেবতার আওয়াজ, মানুষের না। আর প্রভুর এক দূত সেই মুহূর্তে তাকে আঘাত করলেন, কারণ তিনি ঈশ্বরকে গৌরব দিলেন না; আর তার দেহ পোকা-মাকড় খেয়ে ফেলাতে মৃত্যু হল।
  • কীটে আঙুর খেয়ে ফেলে, তাই কেউ তা তোলে নাদ্বিতীয় 28:39
    পদগুলি
    দ্বিতীয় 28:39তুমি আঙ্গুর ক্ষেত রোপণ করে তার চাষ করবে, কিন্তু আঙ্গুর রস পান করতে কি আঙ্গুর ফল জড়ো করতে পারবে না; কারণ পোকায় তা খেয়ে ফেলবে।
  • ইয়োব: আমার শরীর কীটে ঢাকাইয়ো 7:5
    পদগুলি
    ইয়ো 7:5আমার মাংস পোকায় এবং মাটির ঢেলায় ঢাকা; আমার চামড়ার ঘাগুলো শক্ত হয়ে ওঠেছে এবং তারপর গলে গেছে এবং আবার নতুন করে হয়েছে।
  • কবরে কীট সুখী ও তিক্ত সবাইকে সমানভাবে ঢেকে দেয়ইয়ো 21:23–26
    পদগুলি
    ইয়ো 21:23–26একজন মানুষ তার পূর্ণ শক্তিতে মারা যায়, একেবারে শান্তিতে এবং আরামে। তার ভান্ডার সকল দুধে পূর্ণ এবং তার হাড়ের মজ্জা সতেজ। আরেকজন মানুষ প্রাণের তিক্ততায় মরে, যে কখনও ভাল কিছুর অভিজ্ঞতা করে নি। তারা সমানভাবে ধূলোয় শুয়ে পরবে; তাদের দুজনকেই পোকায় ঢাকে।
  • কীট পশমের মতো তাদের খেয়ে ফেলবেযিশা 51:8
    পদগুলি
    যিশা 51:8কারণ কীট কাপড়ের মত তাদেরকে খেয়ে ফেলবে এবং পোকা তাদেরকে পশমের মত খয়ে ফেলবে; কিন্তু আমার ধার্ম্মিকতা চিরকাল থাকবে এবং আমার পরিত্রান বংশের পর বংশ ধরে চিরকাল থাকবে।”
  • কীট তোমার বিছানা, পোকা তোমার কম্বলযিশা 14:11
    পদগুলি
    যিশা 14:11তোমার জাঁকজমক সঙ্গে তারের বাদ্যযন্ত্রের শব্দ পাতালে নামিয়ে আনা হয়েছে; তোমার নীচে শূককীট ছড়িয়ে পড়েছে এবং পোকা তোমাকে ঢেকে ফেলেছে।
  • একটি গীত: আমি কীট, মানুষ নইগীত 22:6
    পদগুলি
    গীত 22:6কিন্তু আমি একটি কীট, মানুষ না, মানুষের কাছে অবমাননার বিষয় এবং লোকেদের দ্বারা তুচ্ছ।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব