দৈনন্দিন জীবন
বাইবেলে অলসতা
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 26টি অংশ, লাইন ধরে ধরে।
হিতোপদেশের উক্তি
- হে অলস, পিঁপড়ের কাছে যাও: সে গ্রীষ্মকালে খাবার জোগাড় করেহিতো 6:6–8
পদগুলি
হিতো 6:6–8হে অলস, তুমি পিপড়ের দিকে তাকাও, তার কাজ সব দেখে জ্ঞানবান হও। তার কোনো সেনাপতি, কর্মচারী বা শাসক নেই, তবু সে গরমকালে নিজের খাবার তৈরী করে, শস্য কাটবার দিনের খাবার সঞ্চয় করে।
- একটু ঘুম, আর দারিদ্র্য ডাকাতের মতো আসেহিতো 6:9–11
পদগুলি
হিতো 6:9–11হে অলস, তুমি কত কাল শুয়ে থাকবে? কখন ঘুম থেকে উঠবে? “আর একটু ঘুম, আর একটু তন্দ্রা, আর একটু শুয়ে হাত জড়সড় করব,” তাই তোমার দরিদ্রতা ডাকাতের মত আসবে, তোমার অভাব সজ্জিত সৈন্যর মত আসবে।
- অলসের খেত: কাঁটা, শেয়ালকাঁটা আর ভাঙা পাথরের দেওয়ালহিতো 24:30–34
পদগুলি
হিতো 24:30–34আমি অলসের ক্ষেতের কাছ দিয়ে গেলাম, নির্বোধের দ্রাক্ষাক্ষেতের কাছ দিয়ে গেলাম; সব জায়গার কাঁটাবন বেড়ে উঠেছে, ভূমি বিছুটিতে ঢাকা রয়েছে এবং তার পাথরের পাঁচিল ভেঙে গিয়েছে। আমি দেখলাম এবং বিবেচনা করলাম, তা দেখলাম এবং উপদেশ গ্রহণ করলাম; আর একটু ঘুম, আর একটু তন্দ্রা, আর একটু শুয়ে হাত ভাঁজ করব, এবং তোমার দরিদ্রতা ডাকাতের মতো আসবে, তোমার প্রয়োজনীয়তা সশস্ত্র সৈনিকের মতো আসবে।
- অলস হাত মানুষকে দরিদ্র করেহিতো 10:4
পদগুলি
হিতো 10:4যে অলস হাতে কাজ করে, সে দরিদ্র হয়; কিন্তু পরিশ্রমীদের হাত ধনবান করে।
- যে ফসল কাটার সময় ঘুমায়, সে লজ্জাজনক ছেলেহিতো 10:5
পদগুলি
হিতো 10:5যে গ্রীষ্মকালে সঞ্চয় করে, সে বুদ্ধিমান ছেলে; যে শস্য কাটবার দিন ঘুমিয়ে থাকে, তার জন্য লজ্জাকর।
- দাঁতের কাছে সিরকা ও চোখের কাছে ধোঁয়ার মতোহিতো 10:26
পদগুলি
হিতো 10:26যেমন দাঁতের পক্ষে অম্লরস ও চোখের পক্ষে ধোঁয়া, তেমনি নিজের প্রেরণ কর্তাদের পক্ষে অলস।
- অলসতার শেষ বেগার খাটুনিতেহিতো 12:24
পদগুলি
হিতো 12:24পরিশ্রমীদের হাত কর্তৃত্ব পায়; কিন্তু অলস পরাধীন দাস হয়।
- অলস লোক নিজের শিকারও ঝলসায় নাহিতো 12:27
পদগুলি
হিতো 12:27অলস শিকারে ধৃত পশু রান্না করে না; কিন্তু মানুষের মূল্যবান রত্ন পরিশ্রমীর পক্ষে।
- অলস চায়, কিন্তু কিছুই পায় নাহিতো 13:4, হিতো 21:25
পদগুলি
হিতো 13:4অলসের অভিলাষ লালসা করে, কিছুই পায় না; কিন্তু পরিশ্রমীদের অভিলাষ প্রচুর পরিমাণে সন্তুষ্ট হয়।
হিতো 21:25অলসের অভিলাষ তাকে মেরে ফেলে, কারণ তার হাত কাজ করতে অসন্মত।
- অলসের পথ কাঁটার বেড়ার মতোহিতো 15:19
পদগুলি
হিতো 15:19অলসের পথ কাঁটার বেড়ার মতো; কিন্তু সরলদের রাস্তা রাজপথ।
- কাজে ঢিলে লোক ধ্বংসকারীর ভাইহিতো 18:9
পদগুলি
হিতো 18:9যে ব্যক্তি নিজের কাজে অলস, সে বিনাশকের ভাই।
- সে থালায় হাত ডোবায়, কিন্তু মুখে তুলতে চায় নাহিতো 19:24, হিতো 26:15
পদগুলি
হিতো 19:24অলস থালায় হাত ডুবায় এবং সে আবার মুখে দিতেও চায় না।
হিতো 26:15অলস থালায় হাত ডোবায়, আবার মুখে তুলতে তার শক্তি থাকে না।
- সে সময়মতো চাষ করে না, তাই ফসলের সময় কিছুই পায় নাহিতো 20:4
পদগুলি
হিতো 20:4অলস শরত্কালে হাল বহে না, শস্যের দিনের ফসল চাইবে, কিন্তু কিছুই পাবে না।
- বাইরে সিংহ আছে!হিতো 22:13, হিতো 26:13
পদগুলি
হিতো 22:13অলস বলে, “রাস্তায় সিংহ আছে! খোলা জায়গায় গেলে আমি মারা যাব।”
হিতো 26:13অলস বলে, “পথে সিংহ আছে! খোলা জায়গার মধ্যে সিংহ থাকে।”
- দরজা যেমন কবজার উপর ঘোরে, অলসও তেমনি বিছানায়হিতো 26:14
পদগুলি
হিতো 26:14কব্জাতে যেমন কপাট ঘোরে, তেমনি অলস তার বিছানার ওপর।
- বিবেচনা করে উত্তর দেওয়া সাতজনের চেয়েও সে নিজের চোখে জ্ঞানীহিতো 26:16
পদগুলি
হিতো 26:16সুবিচারসিদ্ধ উত্তরকারী সাত জনের থেকে অলস নিজের চোখে অনেক জ্ঞানবান।
অন্যত্র
- অলসতায় ছাদ ধসে পড়ে, ঘরে জল চোঁয়ায়উপ 10:18
পদগুলি
উপ 10:18কারণ অলসতায় ছাদ বসে যায় এবং অলস হাতের কাজে ঘরে জল পড়ে।
- মূর্খ হাত গুটিয়ে বসে থাকেউপ 4:5
পদগুলি
উপ 4:5বোকা তার হাত গুটিয়ে রাখে এবং কাজ করে না, স সে নিজেকে ধ্বংস করছে।
- যে দাস তার তালন্ত পুঁতে রেখেছিল, তাকে অলস বলা হয়মথি 25:26
পদগুলি
মথি 25:26কিন্তু তার মালিক উত্তর করে তাকে বললেন, “দুষ্টু অলস দাস, তুমি নাকি জানতে, আমি যেখানে বুনিনা, সেখানে কাটি এবং যেখানে ছড়াই না, সেখানে কুড়াই?
- তোমাদের উদ্যম যেন কমে না যায়রোম 12:11
পদগুলি
রোম 12:11যত্নে শিথিল হও না, আত্মায় উত্তপ্ত হও, প্রভুর সেবা কর, যে আশা রয়েছে তাতে আনন্দ কর,
- কেউ যদি কাজ করতে না চায়, তবে সে যেন না খায়2 থিষ 3:10–12
পদগুলি
2 থিষ 3:10–12কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমাদেরকে এই নির্দেশ দিতাম যে, যদি কেউ কাজ করতে না চায়, তবে সে আহারও না করুক। সাধারণত আমরা শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ অলসভাবে চলছে, কোন কাজ না করে অনধিকার চর্চ্চা করে থাকে। এই ভাবে লোকদের আমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে নির্দেশ ও উপদেশ দিচ্ছি, তারা শান্তভাবে কাজ করে নিজেরাই খাবার ভোজন করুক।
- অলস যুবতী বিধবারা বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে শেখে1 তীম 5:13
পদগুলি
1 তীম 5:13এছাড়া তারা বাড়ি বাড়ি ঘুরে বেড়িয়ে অলস হতে শেখে; কেবল অলসও নয়, বরং বাচাল ও অনধিকার হস্তক্ষেপ করতে ও অনুচিত কথা বলতে শেখে।
- শিথিল হয়ো নাইব্রী 6:12
পদগুলি
ইব্রী 6:12আমরা চাই না যে তোমরা অলস হও, কিন্তু যারা বিশ্বাস ও দীর্ঘসহিষ্ণুতার কারণে নিয়ম সমূহের অধিকারী, তাদের মতো হও।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব