Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › চুম্বন

দৈনন্দিন জীবন

বাইবেলে চুম্বন

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 32টি অংশ, লাইন ধরে ধরে।

অভিবাদন ও বিদায়

  • যাকোব কুয়োর ধারে রাহেলকে চুম্বন করেন এবং জোরে কাঁদেনআদি 29:11
    পদগুলি
    আদি 29:11পরে যাকোব রাহেলকে চুম্বন করে উচ্চৈঃস্বরে কাঁদতে লাগলেন।
  • লাবন নাতি-নাতনি ও মেয়েদের চুম্বন করে বিদায় জানানআদি 31:55
    পদগুলি
    আদি 31:55পরে লাবন সকালে উঠে নিজের নাতি মেয়েদেরকে চুম্বনপূর্বক আশীর্বাদ করলেন। আর লাবন নিজের জায়গায় ফিরে গেলেন।
  • এষৌ দৌড়ে এসে যাকোবকে জড়িয়ে ধরেন এবং চুম্বন করেনআদি 33:4
    পদগুলি
    আদি 33:4তখন এষৌ তাঁর সঙ্গে দেখা করতে দৌড়ে এসে তাঁর গলা ধরে আলিঙ্গন ও চুম্বন করলেন এবং উভয়েই কাঁদলেন।
  • যোষেফ কাঁদতে কাঁদতে প্রত্যেক ভাইকে চুম্বন করেনআদি 45:15
    পদগুলি
    আদি 45:15আর যোষেফ অন্য সব ভাইকেও চুম্বন করলেন ও তাদের গলা ধরে কাঁদলেন; তার পরে তাঁর ভাইরা তাঁর সঙ্গে আলাপ করতে লাগলেন।
  • হারোণ ঈশ্বরের পর্বতে মোশির সঙ্গে দেখা করে তাঁকে চুম্বন করেনযাত্রা 4:27
    পদগুলি
    যাত্রা 4:27আর সদাপ্রভু হারোণকে বললেন, “তুমি মোশির সঙ্গে দেখা করতে মরুপ্রান্তে যাও।” তাতে তিনি গিয়ে ঈশ্বরের পর্বতে তাঁর দেখা পেলেন ও তাঁকে চুম্বন করলেন।
  • মোশি শ্বশুরকে প্রণাম করে চুম্বন করেনযাত্রা 18:7
    পদগুলি
    যাত্রা 18:7তখন মোশি নিজের শ্বশুরের সঙ্গে দেখা করতে বাইরে গেলেন ও প্রণাম করলেন ও তাঁকে চুম্বন করলেন এবং একে অপরের মঙ্গল জিজ্ঞাসা করলেন, পরে তারা তাঁবুর মধ্যে গেলেন।
  • নয়মী পুত্রবধূদের চুম্বন করেন; অর্পা তাঁকে চুম্বন করে বিদায় নেয়রূত 1:9, রূত 1:14
    পদগুলি
    রূত 1:9তোমরা উভয়ে যেন স্বামীর বাড়িতে বিশ্রাম পাও, সদাপ্রভু তোমাদেরকে এই বর দিন।” পরে সে তাদেরকে চুম্বন করল; তাতে তারা উচ্চঃস্বরে কাঁদল।
    রূত 1:14পরে তারা আবার উচ্চঃস্বরে কাঁদল এবং অর্পা নিজের শাশুড়ীকে চুম্বন করল, কিন্তু রূত তার প্রতি অনুরক্তা থাকল।
  • দায়ূদ ও যোনাথন চুম্বন করেন এবং একসঙ্গে কাঁদেন1 শমূ 20:41
    পদগুলি
    1 শমূ 20:41ছেলেটি চলে গেলে পর দায়ূদ সেই পাথরটার দক্ষিণ দিক থেকে উঠে আসলেন। তিনি যোনাথনের সামনে মাটিতে মাথা ঠেকিয়ে তিনবার তাঁকে প্রণাম করলেন। তারপর তাঁরা একে অন্যকে চুম্বন করে কাঁদতে লাগলেন, তবে দায়ূদই বেশী কাঁদলেন।
  • দায়ূদ যর্দ্দনের ধারে বর্সিল্লয়কে চুম্বন করেন2 শমূ 19:39
    পদগুলি
    2 শমূ 19:39পরে সমস্ত লোক যর্দ্দন পার হল, রাজাও পার হলেন এবং রাজা বর্সিল্লয়কে চুমু করলেন ও আশীর্বাদ করলেন; পরে তিনি নিজের জায়গায় ফিরে গেলেন৷
  • ইলীশায় বাবা-মাকে চুম্বন করে বিদায় নিতে চান1 রাজা 19:20
    পদগুলি
    1 রাজা 19:20ইলীশায় তখন তাঁর বলদ ফেলে এলিয়ের পিছনে পিছনে দৌড়ে গেলেন। ইলীশায় বললেন, “মিনতি করি, আমাকে আমার মা বাবাকে চুম্বন করে আসতে দিন। তারপর আমি আপনার সঙ্গে যাব।” উত্তরে এলিয় বললেন, “ফিরে যাও, কিন্তু আমি তোমার কি করলাম?”
  • বাবা ফিরে আসা ছেলের দিকে দৌড়ে গিয়ে তাকে চুম্বন করেনলুক 15:20
    পদগুলি
    লুক 15:20পরে সে উঠে তার বাবার কাছে আসল। সে দূরে থাকতেই তাকে দেখেই তার বাবার খুব করুণা হল, আর দৌড়িয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু দিতে থাকলেন।
  • ইফিষের প্রাচীনেরা পৌলকে জড়িয়ে ধরে চুম্বন করেনপ্রেরিত 20:37
    পদগুলি
    প্রেরিত 20:37তাতে সকলে খুবই কাঁদলেন এবং পৌলের গলা ধরে তাঁকে চুম্বন করতে লাগলেন;

পরিবার ও স্নেহ

  • ইস্‌হাক: বাছা, কাছে এসে আমাকে চুম্বন করোআদি 27:26–27
    পদগুলি
    আদি 27:26–27পরে তাঁর বাবা ইস্‌হাক বললেন, “বৎস, অনুরোধ করি, কাছে এসে আমাকে চুম্বন কর।” তখন তিনি কাছে গিয়ে চুম্বন করলেন, আর ইস্‌হাক তাঁর বস্ত্রের গন্ধ নিয়ে তাঁকে আশীর্বাদ করে বললেন, “দেখ, আমার ছেলের সুগন্ধ সদাপ্রভুর আশীর্বাদযুক্ত ক্ষেত্রের সুগন্ধের মতো।
  • প্রায় অন্ধ বৃদ্ধ যাকোব যোষেফের ছেলেদের চুম্বন করেনআদি 48:10
    পদগুলি
    আদি 48:10তখন ইস্রায়েল বার্ধক্যের জন্য ক্ষীণ দৃষ্টি হওয়াতে দেখতে পেলেন না; আর তারা কাছে আসলে তিনি তাদেরকে চুম্বন ও আলিঙ্গন করলেন।
  • যোষেফ মৃত বাবার উপর কেঁদে তাঁকে চুম্বন করেনআদি 50:1
    পদগুলি
    আদি 50:1তখন যোষেফ নিজের বাবার মুখে মুখ দিয়ে কাঁদলেন ও তাকে চুম্বন করলেন।
  • শমূয়েল শৌলকে অভিষেক করে চুম্বন করেন1 শমূ 10:1
    পদগুলি
    1 শমূ 10:1তারপর শমূয়েল একটা তেলের শিশি নিয়ে শৌলের মাথার উপর ঢেলে দিলেন এবং তাঁকে চুমু দিয়ে বললেন, “সদাপ্রভু কি তোমাকে তাঁর সমস্ত কিছুর (উত্তরাধিকারের) উপর রাজা হিসাবে অভিষেক করেন নি?
  • অবশালোম ফিরে এলে রাজা দায়ূদ তাকে চুম্বন করেন2 শমূ 14:33
    পদগুলি
    2 শমূ 14:33পরে যোয়াব রাজার কাছে গিয়ে তাঁকে সেই কথা জানালে রাজা অবশালোমকে ডেকে পাঠালেন, তাতে সে রাজার কাছে গিয়ে রাজার সামনে উপুড় হয়ে মাটিতে পড়ে প্রণাম করল, আর রাজা অবশালোমকে চুমু দিলেন৷
  • সে তার মুখের চুম্বনে আমাকে চুম্বন করুক!পরম 1:2
    পদগুলি
    পরম 1:2তিনি তাঁর মুখের চুম্বনে আমাকে চুম্বন করুন, কারণ তোমার ভালবাসা আঙ্গুরের রসের থেকেও ভাল।
  • সৎ উত্তর ঠোঁটে চুম্বনের মতোহিতো 24:26
    পদগুলি
    হিতো 24:26যে ব্যক্তি সৎ উত্তর দেয়, সে ঠোঁটে চুম্বন দেয়।

প্রতারণার চুম্বন

  • শত্রুর চুম্বন ছলনাময়হিতো 27:6
    পদগুলি
    হিতো 27:6বন্ধুর প্রহার বিশ্বস্ততাযুক্ত, কিন্তু শত্রুর চুম্বন অপরিমিত।
  • অবশালোম চুম্বন করে লোকদের মন জয় করে2 শমূ 15:5
    পদগুলি
    2 শমূ 15:5আর যে কেউ তার কাছে প্রণাম করতে তার কাছে আসত, সে তাকে হাত বাড়িয়ে ধরে চুম্বন করত৷
  • যোয়াব চুম্বন করার জন্য অমাসার দাড়ি ধরে তাকে ছুরি মারেন2 শমূ 20:9–10
    পদগুলি
    2 শমূ 20:9–10আর যোয়াব অমাসাকে বললেন, “হে আমার ভাই, তোমার খবর ভালো তো?” পরে যোয়াব অমাসাকে চুমু দেওয়ার জন্য ডান হাত দিয়ে তাঁর দাড়ি ধরলেন৷ কিন্তু যোয়াবের হাতের তলোয়ারের দিকে অমাসার লক্ষ্য না থাকাতে তিনি সেটা দিয়ে তার পেটে আঘাত করলেন, তাঁর ভূঁড়ি বেরিয়ে গিয়ে মাটিতে পড়ল; যোয়াব দ্বিতীয় বার তাঁকে আঘাত করলেন না, তিনি মারা গেলেন৷ পরে যোয়াব ও তাঁর ভাই অবীশয় বিখ্রির ছেলে শেবের পিছন পিছন তাড়া করলেন৷
  • যিহূদা: যাকে আমি চুম্বন করব, সেই সেমথি 26:48–49, লুক 22:48
    পদগুলি
    মথি 26:48–49যে তাঁকে সমর্পণ করছিল, সে তাদের এই সংকেত বলেছিল, “আমি যাকে চুমু দেব, তিনিই সেই ব্যক্তি, তোমরা তাকে ধরবে।” সে তখনই যীশুর কাছে গিয়ে বলল, “গুরু, নমস্কার, আর সে তাঁকে চুমু দিল।”
    লুক 22:48কিন্তু যীশু তাকে বললেন, যিহূদা, চুম্বনের মাধ্যমে কি মনুষ্যপুত্রকে সমর্পণ করছ?

উপাসনা ও প্রথম মণ্ডলী

  • প্রতিমাকে চুম্বন: বাল ও বাছুরগুলো1 রাজা 19:18, হোশে 13:2
    পদগুলি
    1 রাজা 19:18কিন্তু ইস্রায়েলে আমি আমার জন্য সাত হাজার লোককে রেখে দেব যারা বাল দেবতার সামনে হাঁটু পাতেনি ও সেই সবার মুখ তাকে চুম্বনও করে নি।”
    হোশে 13:2এখন তারা অনেক অনেক পাপ করছে। তারা তাদের রূপা দিয়ে ছাঁচে ঢালা প্রতিমা করেছে, যতটা সম্ভব দক্ষতার সঙ্গে প্রতিমা তৈরী করেছে, সব কিছুই শিল্পকারদের কাজ ছিল। লোকেরা তাদের বলত, “এই সকল লোকেরা যারা বলিদান করে তারা এই বাছুরকে চুমু খাক।”
  • এক নারী যীশুর পা চুম্বন করে; গৃহকর্তা কোনো চুম্বন দেননিলুক 7:38, লুক 7:45
    পদগুলি
    লুক 7:38এবং পিছন দিকে তাঁর পায়ের কাছে দাঁড়িয়ে কেঁদে কেঁদে সে চোখের জলে তাঁর পা ভেজাতে লাগল এবং তার মাথার চুল দিয়ে পা মুছিয়ে দিল, আর তাঁর পায়ে চুমু দিয়ে সেই সুগন্ধি তেলে অভিষেক করতে লাগল।
    লুক 7:45তুমি আমাকে চুমু দিলে না, কিন্তু আমি ভিতরে আসার পর থেকে, এ আমার পায়ে চুমু দিয়েই চলেছে, থামেনি।
  • পবিত্র চুম্বনে পরস্পরকে শুভেচ্ছা জানাওরোম 16:16, 1 থিষ 5:26, 1 পিত 5:14
    পদগুলি
    রোম 16:16তোমরা পবিত্র চুম্বনে একে অন্যকে শুভেচ্ছা জানাও। খ্রীষ্টের সব মণ্ডলী তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে।
    1 থিষ 5:26সব ভাইকে পবিত্র চুম্বনে শুভেচ্ছা জানাও।
    1 পিত 5:14তোমরা প্রেমচুম্বনে একজন অন্য জনকে শুভেচ্ছা জানাও। তোমরা যতজন খ্রীষ্টে আছ, শান্তি তোমাদের সবার সহবর্ত্তী হোক।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব