Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › ঘুম

দৈনন্দিন জীবন

বাইবেলে ঘুম

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 34টি অংশ, লাইন ধরে ধরে।

উক্তি

  • তিনি তাঁর প্রিয়জনকে ঘুম দেনগীত 127:2
    পদগুলি
    গীত 127:2এটা বৃথা যদি তোমরা ভোরে উঠ, দেরীতে বাড়ি আস অথবা পরিশ্রমের খাবার খাও কারণ সদাপ্রভু তাঁর প্রিয়পাত্রকে ঘুমের মধ্যে এইরকম দেন।
  • আমি শান্তিতে শুয়ে ঘুমাবগীত 4:8, গীত 3:5
    পদগুলি
    গীত 4:8এই শান্তির মধ্যে আমি শুয়ে থাকব এবং ঘুমাবো, একমাত্র, সদাপ্রভুু, আমাকে নিরাপদে এবং নিশ্চিতে রাখেন।
    গীত 3:5আমি শুয়ে পড়লাম ও ঘুমিয়ে পড়লাম, আমি জেগে উঠলাম, কারণ সদাপ্রভুু আমাকে রক্ষা করেছেন।
  • তুমি শুলে তোমার ঘুম মিষ্টি হবেহিতো 3:24
    পদগুলি
    হিতো 3:24শোবার দিন তুমি ভয় করবে না, তুমি শোবে, তোমার ঘুম সুখের হবে।
  • শ্রমিকের ঘুম মিষ্টি; ধনীর প্রাচুর্য তাকে ঘুমাতে দেয় নাউপ 5:12
    পদগুলি
    উপ 5:12পরিশ্রমী মানুষের ঘুম মিষ্টি, সে বেশি খাক বা কম খাক, কিন্তু ধনী লোকের সম্পত্তি তাকে ঘুমাতে দেয় না।
  • ঘুম ভালবেসো না, নাহলে দরিদ্র হবেহিতো 20:13
    পদগুলি
    হিতো 20:13ঘুমকে ভালবেসো না, পাছে দারিদ্রতা আসে; তুমি চোখ খোলো, খেয়ে সন্তুষ্ট হবে।
  • আর একটু ঘুম, আর একটু তন্দ্রা, আর একটু হাত গুটিয়ে শোয়াহিতো 6:9–10, হিতো 24:33
    পদগুলি
    হিতো 6:9–10হে অলস, তুমি কত কাল শুয়ে থাকবে? কখন ঘুম থেকে উঠবে? “আর একটু ঘুম, আর একটু তন্দ্রা, আর একটু শুয়ে হাত জড়সড় করব,”
    হিতো 24:33আর একটু ঘুম, আর একটু তন্দ্রা, আর একটু শুয়ে হাত ভাঁজ করব,
  • অলসতা গভীর ঘুম আনেহিতো 19:15
    পদগুলি
    হিতো 19:15অলসতা গভীর ঘুমে নিক্ষেপ করে কিন্তু যে কাজ করতে চায় না সে ক্ষুধার্ত হয়।
  • ইস্রায়েলের রক্ষক ঢোলেন না, ঘুমানও নাগীত 121:4
    পদগুলি
    গীত 121:4দেখ, ইস্রায়েলের পালক, কখনো ঢুলে পড়েন না, ঘুমান না।
  • এলিয় বালের ভাববাদীদের ঠাট্টা করেন: হয়তো সে ঘুমাচ্ছে1 রাজা 18:27
    পদগুলি
    1 রাজা 18:27দুপুর বেলা এলিয় তাদের ঠাট্টা করে বললেন, “জোরে চিৎকার কর, সে তো দেবতা। হয়তো সে গভীর চিন্তা করছে, বা কোথাও গিয়েছে, বা পথে চলেছে। কিংবা হয়তো সে ঘুমাচ্ছে, তাকে জাগাতে হবে।”
  • এক মানত: সদাপ্রভুর জন্য বাসস্থান না পাওয়া পর্যন্ত ঘুম নয়গীত 132:3–5
    পদগুলি
    গীত 132:3–5সে বলল, “আমি আমার বাড়িতে ঢুকবো না অথবা আমার বিছানায় শোব না, আমি আমার নিজের চোখকে ঘুমাতে দেব না, চোখের পাতাকে বিশ্রাম করতে দেব না, যতক্ষণ না সদাপ্রভুুর জন্য একটা জায়গা পাই, যাকোবের বীর ঈশ্বরের জন্য এক পবিত্র তাঁবু পাই।”

উদাহরণ

  • আদম গভীর ঘুমে আচ্ছন্ন হনআদি 2:21
    পদগুলি
    আদি 2:21পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে গভীর ঘুমে মগ্ন করলে তিনি ঘুমিয়ে পড়লেন; আর তিনি তাঁর একখানা পাঁজর নিয়ে মাংস দিয়ে সেই স্থান পূরণ করলেন।
  • সূর্য অস্ত যাওয়ার সময় অব্রাম গভীর ঘুমে আচ্ছন্ন হনআদি 15:12
    পদগুলি
    আদি 15:12পরে সূর্য্য অস্ত যাবার দিনের অব্রাম গভীরভাবে ঘুমিয়ে পড়লেন; আর দেখ, তিনি ভয়ে ও ভয়ঙ্কার অন্ধকারে মগ্ন হলেন।
  • যাকোব মাথার নিচে পাথর রেখে ঘুমানআদি 28:11
    পদগুলি
    আদি 28:11কোনো এক জায়গায় পৌঁছালে সূর্য্য অস্ত যাওয়ায় সেখানে রাত কাটালেন। আর তিনি সেখানকার পাথর নিয়ে বালিশ করে সেই জায়গায় ঘুমানোর জন্য শুয়ে পড়লেন।
  • যাকোব: রাতে তুষার, আর আমার চোখ থেকে ঘুম পালিয়ে যেতআদি 31:40
    পদগুলি
    আদি 31:40আমার এরকম দশা হত, আমি দিনের র তাপ ও রাতে শীত ভোগ করতাম, ঘুম আমার চোখ থেকে দূরে পালিয়ে যেত।
  • ক্লান্ত হয়ে সীষরা ঘুমালে যায়েল তাকে হত্যা করেনবিচারক 4:21
    পদগুলি
    বিচারক 4:21পরে হেবরের স্ত্রী যায়েল তাঁবুর এক খোঁটা নিলেন ও মুগুর হাতে করে ধীরে ধীরে তাঁর কাছে গেলেন, কারণ সে ঘুমন্ত অবস্থায় ছিল তাঁর কানে ওই খোঁটা ঢুকিয়ে দিলেন এবং তাকে মাটিতে ফেলে দিলেন আর সে মারা গেল।
  • দলীলা শিম্‌শোনকে তার কোলে ঘুম পাড়ায়বিচারক 16:19
    পদগুলি
    বিচারক 16:19পরে সে নিজের উরুর উপরে তাঁকে ঘুম পাড়াল এবং এক জনকে ডেকে তাঁর মস্তকের সাত গোছা চুল কেটে দিল; এই ভাবে সে তাঁকে কষ্ট দিতে আরম্ভ করল, আর তাঁর বল তাঁকে ছেড়ে গেল।
  • বোয়স শস্যের স্তূপের পাশে ঘুমান; মাঝরাতে রূতকে দেখতে পানরূত 3:7–8
    পদগুলি
    রূত 3:7–8ফলে বোয়স আহার করলেন ও তাঁর হৃদয় আনন্দিত হলে তিনি শস্যরাশির প্রান্তে শুতে গেলেন; আর রূত ধীরে ধীরে এসে তাঁর পায়ের চাদর সরিয়ে শুয়ে পড়ল। পরে মাঝরাতে ঐ লোক চমকে গিয়ে পাশ পরিবর্তন করলেন; আর দেখ, এক স্ত্রী তাঁর পায়ের কাছে শুয়ে আছে।
  • দায়ূদ ঘুমন্ত শৌলের কাছ থেকে বর্শা ও জলের পাত্র নেন1 শমূ 26:7, 1 শমূ 26:12
    পদগুলি
    1 শমূ 26:7পরে রাতের বেলা দায়ূদ ও অবীশয় শৌলের সৈন্যদের মধ্যে গেলেন। শৌল ছাউনিতে মালপত্রের মাঝখানে ঘুমিয়ে ছিলেন। তাঁর বর্শাটা তাঁর মাথার কাছে মাটিতে পোঁতা ছিল। অব্‌নের ও সৈন্যেরা তাঁর চারপাশে শুয়ে ছিল।
    1 শমূ 26:12দায়ূদ তারপর শৌলের মাথার কাছ থেকে তাঁর বর্শা ও জলের পাত্রটা নিয়ে চলে গেলেন। কেউ তা দেখল না, জানল না, কেউ জেগেও উঠল না। কারণ তারা সবাই ঘুমাচ্ছিল, কারণ সদাপ্রভু তাদের একটা গভীর ঘুমের মধ্যে ফেলে রেখেছিলেন।
  • দুপুরের বিশ্রামের সময় ঈশবোশতকে হত্যা করা হয়2 শমূ 4:5
    পদগুলি
    2 শমূ 4:5একদিন বেরোতীয় রিম্মোণের ছেলে রেখব ও বানা গিয়ে দিনের র রোদের দিন ঈশবোশতের বাড়িতে উপস্থিত হল, তখন তিনি দুপুরবেলা বিশ্রাম নিচ্ছিলেন৷
  • এলিয় একটি রোতম গাছের তলায় ঘুমিয়ে পড়েন1 রাজা 19:5
    পদগুলি
    1 রাজা 19:5তারপর তিনি এক রোতম গাছের তলায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। হঠাত একজন স্বর্গদূত তাঁকে ছুঁয়ে বললেন, “ওঠ, খাও।”
  • ঘুম না আসায় অহশ্বেরশ রাজকীয় বিবরণ পড়ে শোনাতে বলেনইষ্ট 6:1
    পদগুলি
    ইষ্ট 6:1সেই রাতে রাজার ঘুম ভেঙে গেল, আর তিনি ইতিহাস বই আনতে আদেশ দিলেন; পরে রাজার সামনে সেই বই পড়ে শোনানো হল।
  • নবূখদনিৎসরের স্বপ্ন: তাঁর ঘুম চলে গেলদানি 2:1
    পদগুলি
    দানি 2:1নবূখদনিৎসরের রাজত্বের দ্বিতীয় বছরে, তিনি স্বপ্ন দেখলেন। তাঁর মন অস্থির হল এবং তিনি কিছুতেই ঘুমাতে পারলেন না।
  • দানিয়েল সিংহদের মধ্যে থাকায় দারিয়াবস ঘুমাতে পারেন নাদানি 6:18
    পদগুলি
    দানি 6:18পরে রাজা তাঁর রাজপ্রাসাদে ফিরে গেলেন এবং সমস্ত রাত ধরে তিনি উপোশ থাকলেন ও তাঁর সামনে বিনোদনের কোন বিষয় উপস্থিত করা হল না এবং ঘুম তাঁর চোখ থেকে চলে গেল।
  • ঝড়ের মধ্যে যোনা জাহাজের খোলে ঘুমিয়ে থাকেনযোনা 1:5
    পদগুলি
    যোনা 1:5তখন নাবিকেরা ভয় পেল, প্রত্যেকে নিজের নিজের দেবতার কাছে কাঁদতে লাগল, আর ওজন কমানোর জন্য জাহাজের মাল সমুদ্রে ফেলে দিল। কিন্তু যোনা জাহাজের তলায় নেমেছিলেন এবং এমন ঘুমিয়ে ছিলেন যে গভীর ঘুমে মগ্ন ছিলেন।
  • ঝড়ের সময় যীশু নৌকার পিছনে বালিশে মাথা রেখে ঘুমানমথি 8:24, মার্ক 4:38, লুক 8:23
    পদগুলি
    মথি 8:24আর দেখ, সমুদ্রে ভীষণ ঝড় উঠল, এমনকি, নৌকার উপর ঢেউ; কিন্তু যীশু তখন ঘুমোছিলেন।
    মার্ক 4:38তখন তিনি নৌকার পিছন দিকে বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন; আর তাঁরা তাঁকে জাগিয়ে বললেন, “হে গুরু, আপনার কি মনে হচ্ছে না যে, আমরা মরতে চলেছি?”
    লুক 8:23কিন্তু তাঁরা যখন নৌকা করে যাচ্ছিলেন, তিনি ঘুমিয়ে পড়লেন, তখন হ্রদের ওপর ঝড় এসে পড়ল, তাতে নৌকা জলে পূর্ণ হতে লাগল ও তাঁরা বিপদে পড়লেন।
  • গেৎশিমানীতে শিষ্যরা ঘুমিয়ে পড়েনমথি 26:40–43, লুক 22:45
    পদগুলি
    মথি 26:40–43পরে তিনি সেই শিষ্যদের কাছে গিয়ে দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন, আর তিনি পিতরকে বললেন, “একি? এক ঘন্টাও কি আমার সঙ্গে জেগে থাকতে তোমাদের শক্তি হল না?” জেগে থাক ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়, আত্মা ইচ্ছুক, কিন্তু শরীর দুর্বল। আবার তিনি দ্বিতীয়বার গিয়ে এই প্রার্থনা করলেন, “হে আমার পিতা, আমি পান না করলে যদি এই দুঃখকা পানপাত্র দূরে যেতে না পারে, তবে তোমার ইচ্ছা পূর্ণ হোক।” পরে তিনি আবার এসে দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন, কারণ তাঁদের চোখ ঘুমে ভারী হয়ে পড়েছিল।
    লুক 22:45পরে তিনি প্রার্থনা করে উঠলে পর শিষ্যদের কাছে এসে দেখলেন, তারা দুঃখের জন্য ঘুমিয়ে পড়েছে,
  • পিতর জেলখানায় দুই সৈন্যের মাঝখানে ঘুমানপ্রেরিত 12:6
    পদগুলি
    প্রেরিত 12:6পরে হেরোদ যেদিন তাঁকে বাইরে আনবেন, তার আগের রাতে পিতর দুই জন সেনার মধ্যে দুটি শেকলের দ্বারা বাঁধা অবস্থায় ঘুমিয়ে ছিলেন এবং দরজার সামনে রক্ষীরা জেলখানাটি পাহারা দিচ্ছিল।
  • পৌলের কথার সময় উতুখ ঝিমিয়ে পড়ে জানালা থেকে পড়ে যায়প্রেরিত 20:9
    পদগুলি
    প্রেরিত 20:9আর উতুখ নামে একজন যুবক জানালার ধারে বসেছিল, সে গভীর ঘুমে মগ্ন হয়ে পড়েছিল; এবং পৌল আরও অনেকক্ষণ ধরে বক্তৃতা দিলে সে গভীর ভাবে ঘুমিয়ে পড়ায় তিনতলা থেকে নীচে পড়ে গেলে, তাতে লোকেরা তাকে মৃত অবস্থায় তুলে নিয়ে গেল।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব