Bible Explorer অ্যাপ নিন

অন্বেষণ › বিষয় › শিকার ও ফাঁদ

দৈনন্দিন জীবন

বাইবেলে শিকার ও ফাঁদ

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 14টি অংশ, লাইন ধরে ধরে।

  • নিম্রোদ, সদাপ্রভুর সামনে শক্তিশালী শিকারীআদি 10:9
    পদগুলি
    আদি 10:9তিনি সদাপ্রভুর সামনে শক্তিশালী শিকারী হলেন; তার জন্য লোকে বলে, সদাপ্রভুর সামনে শক্তিশালী শিকারী নিম্রোদের তুল্য।
  • ইশ্মায়েল মরুপ্রান্তে বড় হয়ে দক্ষ তিরন্দাজ হয়আদি 21:20
    পদগুলি
    আদি 21:20পরে ঈশ্বর ছেলেটির সঙ্গে ছিলেন এবং সে বড় হয়ে উঠল। সে মরুভূমি থেকে ধনুকধারী হয়ে উঠল।
  • এষৌ দক্ষ শিকারী হন, মাঠের মানুষআদি 25:27
    পদগুলি
    আদি 25:27পরে সেই বালকেরা বড় হলে এষৌই নিপুণ শিকারি ও মরুপ্রান্তে মানুষ হলেন; কিন্তু যাকোব শান্ত ছিলেন, তিনি তাঁবুতে বাস করতেন।
  • ইস্‌হাক শিকারের মাংস পছন্দ করেন এবং এষৌকে ভালবাসেনআদি 25:28
    পদগুলি
    আদি 25:28ইসহাক এষৌকে ভালবাসতেন, কারণ তাঁর মুখে শিকার করা মাংস ভাল লাগত; কিন্তু রিবিকা যাকোবকে ভালবাসতেন।
  • ইস্‌হাক এষৌকে তূণ ও ধনুক নিয়ে শিকারে পাঠানআদি 27:3–5
    পদগুলি
    আদি 27:3–5এখন অনুরোধ করি, তোমার শস্ত্র, তোমার তীর ও ধনুক নিয়ে প্রান্তরে যাও, আমার জন্য পশু শিকার করে আন। আমি যেমন ভালবাসি, সেরকম সুস্বাদু খাদ্য তৈরী করে আমার কাছে আন, আমি ভোজন করব; যেন মৃত্যুর আগে আমার প্রাণ তোমাকে আশীর্বাদ করে।” যখন ইস্‌হাক নিজের ছেলে এষৌকে এই কথা বলেন, তখন রিবিকা তা শুনতে পেলেন। অতএব এষৌ পশু শিকার করে আনবার জন্য প্রান্তরে গেলে পর
  • শিকার থেকে ফিরে এষৌ আশীর্বাদ পাওয়ার জন্য দেরি করে ফেলেনআদি 27:30–33
    পদগুলি
    আদি 27:30–33ইস্‌হাক যখন যাকোবের প্রতি আশীর্বাদ শেষ করলেন, তখন যাকোব নিজের পিতা ইস্‌হাকের সামনে থেকে যেতে না যেতেই তাঁর ভাই এষৌ শিকার করে ঘরে আসলেন। তিনিও সুস্বাদু খাবার তৈরী করে বাবার কাছে এনে বললেন, “বাবা আপনি উঠে ছেলের আনা পশুর মাংস ভোজন করুন, যেন আপনার প্রাণ আমাকে আশীর্বাদ করে।” তাঁর বাবা ইস্‌হাক বললেন, “তুমি কে?” তিনি বললেন, “আমি আপনার বড় ছেলে এষৌ।” ইস্‌হাক ভীষণভাবে কেঁপে উঠে বললেন, “তবে সে কে, যে শিকার করে আমার কাছে পশুর মাংস এনেছিল? আমি তোমার আসবার আগেই তা ভোজন করে তাকে আশীর্বাদ করেছি, আর সেই আশীর্বাদযুক্ত থাকবে।”

ব্যবস্থায়

  • শিকার করা পশুর রক্ত ঝরিয়ে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়লেবী 17:13
    পদগুলি
    লেবী 17:13আর ইস্রায়েল সন্তানদের মধ্যে কোনো ব্যক্তি কিংবা তাদের মধ্যে প্রবাসকারী কোনো বিদেশী লোক যদি শিকারে কোনো খাদ্য পশু কিংবা পাখি হত্যা করে, তবে সে তার রক্ত ঢেলে দিয়ে ধূলাতে আচ্ছাদন করবে।”

ফাঁদ ও জাল

  • জাল, জালি, ফাঁদ, ফাঁস আর মাটিতে লুকোনো দড়ির ফাঁসইয়ো 18:8–10
    পদগুলি
    ইয়ো 18:8–10কারণ তার নিজের পায়ের দ্বারাই সে জালে পড়বে; সে ফাঁদের মধ্যে দিয়ে হাঁটবে। ফাঁদ গোড়ালি ধরে তাকে নিয়ে যাবে; ফাঁদ তাকে চেপে ধরবে। একটি ফাঁদ তার জন্য মাটিতে লুকান আছে এবং তার জন্য রাস্তায় একটা ফাঁদ আছে।
  • জালে ধরা পড়া এক হরিণযিশা 51:20
    পদগুলি
    যিশা 51:20তোমার ছেলেরা দুর্বল হয়েছে; তারা জালে পড়া হরিণের মত প্রতিটি রাস্তার মাথায় শুয়ে আছে। তারা সদাপ্রভুর ক্রোধে, তোমার ঈশ্বরের তিরস্কারে পরিপূর্ণ।
  • ব্যাধেরা ওত পেতে থাকে এবং ফাঁদ পাতেযির 5:26
    পদগুলি
    যির 5:26কারণ আমার লোকেদের মধ্যে মন্দ লোক খুঁজে পাওয়া যায়। তারা পাখী শিকারীদের মত দেখে; তারা ফাঁদ পাতে এবং মানুষ ধরে।
  • পথের ধারে জালের দড়ি ছড়ানো, আর টোপ পাতাগীত 140:5
    পদগুলি
    গীত 140:5অহঙ্কারীরা আমার জন্য ফাঁদ পেতেছে; তারা জাল পেতে রেখেছে, তারা আমার জন্য ফাঁদ পেতেছে।

তুলনা

  • দায়ূদ: পাহাড়ে তিতির পাখি শিকারের মতো1 শমূ 26:20
    পদগুলি
    1 শমূ 26:20কিন্তু আপনার কাছে আমার এই মিনতি যে, সদাপ্রভু নেই এমন দূরের কোন জায়গায় যেন আমার রক্তপাত না হয়। লোকে পাহাড়ে যেমন করে তিতির পাখী ধরতে যায় ইস্রায়েলীয়দের রাজা তেমনি করে একটা পোকার খোঁজে বের হয়ে এসেছেন।”
  • শত্রুরা আমাকে পাখির মতো শিকার করেছেবিলা 3:52
    পদগুলি
    বিলা 3:52বিনা কারণে যারা আমার শত্রু, তারা আমাকে পাখির মতো শিকার করেছে।
  • ব্যাধের ফাঁদ থেকে উদ্ধারগীত 91:3
    পদগুলি
    গীত 91:3হ্যাঁ, তিনি তোমাকে শিকারীর ফাঁদ থেকে ও সর্বনাশক রোগ থেকে রক্ষা করবেন।

উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব