দৈনন্দিন জীবন
বাইবেলে বাড়িঘর
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 38টি অংশ, লাইন ধরে ধরে।
- পাথরের বাড়ি, এরস কাঠের কড়ি ও দেবদারুর বরগাআমো 5:11, পরম 1:17
পদগুলি
আমো 5:11কারণ তোমরা দরিদ্রকে পায়ের তলায় মাড়াচ্ছ এবং তার কাছ থেকে গমের ভাগ নাও, যদিও তোমরা পাথরের বাড়ি বানিয়েছো, তোমরা তাতে বাস করতে পারবে না। তোমাদের সুন্দর আঙ্গুর খেত আছে কিন্তু তোমরা তাদের রস খেতে পারবে না।
পরম 1:17এরস গাছের দল আমাদের বাড়ির কড়িকাঠ, আর দেবদারু গাছের ডাল আমাদের ঘরের ছাদের বীম।
- দেওয়ালে চুন-সুরকির প্রলেপ দেওয়া হতলেবী 14:42, দানি 5:5
পদগুলি
লেবী 14:42আর তারা অন্য পাথর নিয়ে সেই পাথরের জায়গায় বসাবে ও অন্য প্রলেপ দিয়ে গৃহ লেপন করবে।
দানি 5:5সেই মুহূর্তে হঠাৎ বাতিদানের কাছে মানুষের একটা হাতের আঙ্গুল রাজপ্রাসাদের মধ্যে দেয়ালের উপর লিখতে দেখা গেল। রচনার সময় রাজা সেই হাতটির অংশ দেখতে পেলেন।
- দশ ও আট হাত লম্বা বড় বড় দামী পাথরের ভিত1 রাজা 7:9–10
পদগুলি
1 রাজা 7:9–10রাজবাড়ীর বড় উঠান এবং সমস্ত দালানগুলোর ভিত্তি থেকে ওপর পর্যন্ত সবই ঠিক মাপে কাটা দামী পাথর দিয়ে তৈরী করা হয়েছিল। সেই পাথরগুলো করাত দিয়ে সমান করে কেটে নেওয়া হয়েছিল। দালানগুলোর ভিত্তি গাঁথা হয়েছিল বড় বড় দামী পাথর দিয়ে। সেগুলোর কোনো কোনোটা ছিল দশ হাত আবার কোনো কোনোটা আট হাত।
- শলোমন তেরো বছর ধরে তাঁর রাজপ্রাসাদ তৈরি করেন1 রাজা 7:1
পদগুলি
1 রাজা 7:1শলোমন নিজের রাজবাড়ীটা তৈরী করতে তেরো বছর নিয়েছিলেন এবং তিনি তার বাড়ি তৈরী করা শেষ করলেন।
- দায়ূদ এরস কাঠের বাড়িতে থাকেন2 শমূ 7:2
পদগুলি
2 শমূ 7:2তখন রাজা নাথন ভাববাদীকে বললেন, “দেখুন, আমি এরস কাঠের ঘরে বাস করছি, কিন্তু ঈশ্বরের সিন্দুক যবনিকার মধ্যে বাস করছে৷”
- কাঠের তক্তায় মোড়া বাড়িহগ 1:4
পদগুলি
হগ 1:4“এটা কি তোমাদের নিজের নিজের সম্পূর্ণ ছাদ দেওয়া বাড়িতে বাস করবার দিন? যখন এই গৃহ ধ্বংসস্তুপের মতন পড়ে রয়েছে?”
- রাহবের বাড়ি নগরের প্রাচীরের সঙ্গে গাঁথাযিহো 2:15
পদগুলি
যিহো 2:15পরে সে জানালা দিয়ে দড়ির মাধ্যমে তাদেরকে নামিয়ে দিলেন, কারণ তার বাড়ি নগরের দেওয়ালের গায়ে ছিল, সে দেওয়ালের উপরে বাস করত।
- বিশ্বাসীদের বাড়িতে মণ্ডলী মিলিত হতপ্রেরিত 12:12, রোম 16:5, কল 4:15, ফিলী 1:2
পদগুলি
প্রেরিত 12:12এই ব্যাপারে আলোচনা করে তিনি মরিয়মের বাড়ির দিকে চলে গেলেন, ইনি সেই যোহনের মা, যার নাম মার্ক; সেখানে অনেকে জড়ো হয়েছিল ও প্রার্থনা করছিল।
রোম 16:5তাঁদের বাড়ির মণ্ডলীকেও শুভেচ্ছা জানাও। আমার প্রিয় ইপেনিত, যিনি খ্রীষ্টের জন্য এশিয়া দেশের প্রথম ফল স্বরূপ তাঁকে শুভেচ্ছা জানাও।
কল 4:15লায়দিকেয়ার ভাইদের শুভেচ্ছা জানাও এবং নুম্ফাকে এবং তাঁর বাড়ির মণ্ডলীকে শুভেচ্ছা জানাও।
ফিলী 1:2এবং আমাদের বোন আপ্পিয়া এবং আমাদের সেনাপতি আর্খিপ্প ও তোমাদের বাড়ির মণ্ডলীর কাছে লিখিত পত্র এবং আমাদের ভাই তীমথিয়র অভিবাদন:
ছাদ
- রাহব ছাদে বিছিয়ে রাখা শণের ডাঁটার নিচে গুপ্তচরদের লুকিয়ে রাখেনযিহো 2:6
পদগুলি
যিহো 2:6কিন্তু মহিলাটি তাদেরকে ছাদের উপরে নিয়ে গেলেন ও ছাদের উপরে সে তাঁর সাজানো শন এর ডাল পালার মধ্যে লুকিয়ে রেখেছিলেন।
- শমূয়েল ছাদে শৌলের সঙ্গে কথা বলেন, আর শৌল সেখানেই ঘুমান1 শমূ 9:25–26
পদগুলি
1 শমূ 9:25–26এর পর তাঁরা সেই উঁচু স্থান থেকে শহরের দিকে নেমে গেলেন, তারপর শমূয়েল তাঁর বাড়ির ছাদে শৌলের সঙ্গে কথাবার্তা বললেন। পরে তাঁরা খুব ভোরে ঘুম থেকে উঠলেন, আলো হলে পর শমূয়েল বাড়ির ছাদের উপর শৌলকে ডেকে বললেন, “ওঠ, আমি তোমাকে এখন বিদায় দেব।” তখন শৌল উঠলেন, আর তিনি ও শমূয়েল দুইজনে বাইরে গেলেন।
- সন্ধ্যায় দায়ূদ প্রাসাদের ছাদে পায়চারি করেন2 শমূ 11:2
পদগুলি
2 শমূ 11:2একদিনের বিকালে দায়ূদ বিছানা থেকে উঠে রাজবাড়ির ছাদে বেড়াচ্ছিলেন, আর ছাদ থেকে দেখতে পেলেন যে, একটি মহিলা স্নান করছে; মহিলাটি দেখতে খুব সুন্দরী ছিল৷
- পর্বের জন্য ছাদে ও উঠোনে কুঁড়েঘর তৈরি করা হয়নহি 8:16
পদগুলি
নহি 8:16তাতে লোকেরা গিয়ে ডাল নিয়ে এসে প্রত্যেক জন নিজের ঘরের ছাদের উপরে কিম্বা উঠানে কিম্বা ঈশ্বরের ঘরের উঠানে কিম্বা জল দরজার কাছের চকে কিম্বা ইফ্রয়িম দরজার কাছের চকে নিজেদের জন্য তাঁবু তৈরী করল।
- পলেষ্টীয় মন্দিরের ছাদে প্রায় তিন হাজার লোকবিচারক 16:27
পদগুলি
বিচারক 16:27পুরুষে ও স্ত্রীলোকে সেই বাড়ি পরিপূর্ণ ছিল, আর পলেষ্টীয়দের সব শাসক সেখানে ছিলেন এবং ছাদের উপরে স্ত্রী পুরুষ প্রায় তিনহাজার লোক শিম্শোনের কৌতুক দেখছিল।
- বন্ধুরা ছাদ খুলে টালির ফাঁক দিয়ে এক পক্ষাঘাতগ্রস্তকে নামায়মার্ক 2:4, লুক 5:19
পদগুলি
মার্ক 2:4কিন্তু সেখানে ভিড় থাকায় তাঁর কাছে আসতে না পেরে, তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন, সেই জায়গায় ছাদ খুলে ফেলে এবং ছিদ্র করে যে খাটে পক্ষাঘাতী রুগী শুয়েছিল সে খাটটাকে নামিয়ে দিল।
লুক 5:19কিন্তু ভিড়ের জন্য ভিতরে যাবার রাস্তা না পাওয়াতে তারা ঘরের ছাদে উঠল এবং টালি সরিয়ে তার মধ্য দিয়ে মাদুর শুদ্ধ তাকে মাঝখানে যীশুর কাছে নামিয়ে দিল।
- ভিতরের ঘরে কানে কানে বলা কথা ছাদ থেকে ঘোষণা করা হবেলুক 12:3
পদগুলি
লুক 12:3অতএব তোমরা অন্ধকারে যা কিছু বলেছ, তা আলোতে শোনা যাবে এবং কোনো গোপন জায়গায় কানে কানে যা বলেছ, তা ছাদের উপরে প্রচারিত হবে।
ঘর, দরজা ও জানালা
- রাজা ইগ্লোন তাঁর শীতল উপরের ঘরে একা বসে থাকেনবিচারক 3:20
পদগুলি
বিচারক 3:20আর এহূদ তাঁর কাছে এলেন; রাজা একাকী নিজের উপর তলার ঠান্ডা ঘরে বসেছিলেন; এহূদ বললেন, আমার কাছে আপনার জন্য ঈশ্বরের একটি বাক্য বলার আছে; রাজা তাঁর নিজের আসন থেকে উঠলেন।
- এলিয় বিধবার বাড়ির উপরের ঘরে থাকেন1 রাজা 17:19
পদগুলি
1 রাজা 17:19তিনি তাকে বললেন, “তোমার ছেলেকে আমার কাছে দাও।” পরে তিনি ছেলেটিকে সেই স্ত্রীলোকের কোল থেকে নিয়ে উপরের নিজের থাকবার ঘরে গিয়ে নিজের বিছানায় শুইয়ে দিলেন।
- নিস্তারপর্বের জন্য সাজানো ও প্রস্তুত বড় উপরের ঘরমার্ক 14:14–15
পদগুলি
মার্ক 14:14–15সে যে বাড়িতে ঢুকবে, সেই বাড়ির মালিককে বোলো, গুরু বলেছেন, যেখানে আমি আমার শিষ্যদের সঙ্গে নিস্তারপর্ব্বের ভোজ খেতে পারি, আমার সেই অতিথিশালা কোথায়? তাতে সে লোকটি তোমাদেরকে ওপরের একটি সাজানো বড় ঘর দেখিয়ে দেবে, সেই জায়গায় আমাদের জন্য তৈরী করো।
- যোষেফ কাঁদতে নিজের ঘরে যানআদি 43:30
পদগুলি
আদি 43:30তখন যোষেফ তাড়াতাড়ি করলেন, কারণ তাঁর ভাইয়ের জন্য তাঁর প্রাণ কাঁদছিল, তাই তিনি কাঁদবার জায়গা খুঁজলেন, আর নিজের ঘরে প্রবেশ করে সেখানে কাঁদলেন।
- অহসিয় তাঁর উপরের ঘরের জাফরি দিয়ে পড়ে যান2 রাজা 1:2
পদগুলি
2 রাজা 1:2আর অহসিয় শমরিয়াতে তাঁর বাড়ির উপরের কুঠরীর জানালা দিয়ে নীচে পড়ে গিয়ে অসুস্থ হলেন; তাতে তিনি কয়েকজন দূতকে বলে পাঠালেন, “যাও, ইক্রোণের দেবতা বাল্-সবূবের কাছে গিয়ে জিজ্ঞাসা কর যে, এই অসুস্থতা থেকে আমি সুস্থ হব কি না?”
- সীষরার মা জানালার জাফরি দিয়ে তাকানবিচারক 5:28
পদগুলি
বিচারক 5:28সীষরার মা ছোট জানালা দিয়ে দেখল, সে জানালা থেকে ডেকে বলল, “তার রথ আসতে কেন দেরী করছে? তার রথের চাকা কেন ধীরে ধীরে চলছে?”
- উতুখ জানালায় ঘুমিয়ে পড়ে তিনতলা থেকে পড়ে যায়প্রেরিত 20:9
পদগুলি
প্রেরিত 20:9আর উতুখ নামে একজন যুবক জানালার ধারে বসেছিল, সে গভীর ঘুমে মগ্ন হয়ে পড়েছিল; এবং পৌল আরও অনেকক্ষণ ধরে বক্তৃতা দিলে সে গভীর ভাবে ঘুমিয়ে পড়ায় তিনতলা থেকে নীচে পড়ে গেলে, তাতে লোকেরা তাকে মৃত অবস্থায় তুলে নিয়ে গেল।
ব্যবস্থায়
- নতুন বাড়ির ছাদের চারপাশে রেলিং চাইদ্বিতীয় 22:8
পদগুলি
দ্বিতীয় 22:8নতুন বাড়ি তৈরী করলে তার ছাদে পাঁচিল তৈরী করবে, পাছে তার ওপর থেকে কোনো মানুষ পড়ে গেলে তুমি নিজের বাড়িতে রক্তপাতের অপরাধ আনো।
- ব্যবস্থার বাক্য দরজার চৌকাঠে ও ফটকে লেখা থাকেদ্বিতীয় 6:9
পদগুলি
দ্বিতীয় 6:9আর তোমার ঘরের দরজার কবাটে ও তোমার ফটকে তা লিখে রাখবে।
- বাড়িতে ছাতা: পাথর বদলাতে, দেওয়াল চেঁছে নতুন প্রলেপ দিতে হয়লেবী 14:40–45
পদগুলি
লেবী 14:40–45তবে যাজক আজ্ঞা করবে, যেন কলঙ্কবিশিষ্ট পাথর সব তুলে দিয়ে লোকেরা শহরের বাইরে অশুচি জায়গায় ফেলে দেয়। পরে সে গৃহের ভিতরের চারিদিক ঘর্ষণ করাবে ও তারা সেই ঘর্ষণের ধূলা শহরের বাইরে অশুচি জায়গায় ফেলে দেবে। আর তারা অন্য পাথর নিয়ে সেই পাথরের জায়গায় বসাবে ও অন্য প্রলেপ দিয়ে গৃহ লেপন করবে। এই ভাবে পাথর তুলে ফেললে এবং গৃহ ঘর্ষণ ও লেপন করলে পর যদি আবার কলঙ্ক জন্মে গৃহে ছড়িয়ে যায়, তবে যাজক এসে দেখবে; আর দেখ, যদি ঐ গৃহে কলঙ্ক বেড়ে থাকে, তবে সেই গৃহে ক্ষতিকারক কুষ্ঠ আছে, সেই গৃহ অশুচি। লোকেরা ঐ গৃহ ভেঙে ফেলবে এবং গৃহের পাথর, কাঠ ও প্রলেপ সকল শহরের বাইরে অশুচি জায়গায় নিয়ে যাবে।
- প্রাচীরঘেরা নগরে বিক্রি করা বাড়ি এক বছরের মধ্যে ফেরত কেনা যেতলেবী 25:29–30
পদগুলি
লেবী 25:29–30আর যদি কেউ প্রাচীরে ঘেরা নগরের মাঝখানে বাসগৃহ বিক্রয় করে, তবে সে বিক্রয়-বছরের শেষ পর্যন্ত তা মুক্ত করতে পারবে, পূর্ণ এক বছরের মধ্যে তা মুক্ত করবার অধিকারী থাকবে। কিন্তু যদি সম্পূর্ণ এক বছর দিনের র মধ্যে তা মুক্ত না হয়, তবে প্রাচীরে ঘেরা নগরের মধ্যে সেই গৃহ পুরুষপরম্পরায় ক্রয়কর্তার চিরস্থায়ী অধিকার হবে; তা যোবেলে মুক্ত হবে না।
- প্রাচীরহীন গ্রামের বাড়ি যোবেল বছরে মালিকের কাছে ফিরে যায়লেবী 25:31
পদগুলি
লেবী 25:31কিন্তু প্রাচীরছাড়া গ্রামে অবস্থিত গৃহ দেশের জমির মধ্যে গণনা হবে; তা মুক্ত করা যেতে পারে এবং যোবেলে তা মুক্ত হবে।
- যার নতুন বাড়ি এখনও প্রতিষ্ঠা হয়নি, তাকে যুদ্ধ থেকে বাড়ি পাঠানো হয়দ্বিতীয় 20:5
পদগুলি
দ্বিতীয় 20:5পরে অধ্যক্ষরা লোকদেরকে এই কথা বলবে, “তোমাদের মধ্যে কে নতুন বাড়ি তৈরী করে তার প্রতিষ্ঠা করে নি? সে যুদ্ধে মারা গেলে পাছে অন্য লোক তার প্রতিষ্ঠা করে, এই জন্য সে নিজের বাড়ি ফিরে যাক।
উক্তি
- বুদ্ধিমান লোক পাথরের উপর বাড়ি তৈরি করে (একটি দৃষ্টান্ত)মথি 7:24–27, লুক 6:48
পদগুলি
মথি 7:24–27অতএব যে কেউ আমার এই সব কথা শুনে পালন করে, তাকে এমন একজন বুদ্ধিমান লোক বলা যাবে, যে পাথরের উপরে নিজের ঘর তৈরী করল। পরে বৃষ্টি নামল, বন্যা এলো, বাতাস বয়ে গেল এবং সেই ঘরে লাগল, তা সত্বেও তা পড়ল না, কারণ পাথরের উপরে তার ভিত্তিমূল স্থাপিত হয়েছিল। আর যে কেউ আমার এই সব কথা শুনে পালন না করে, সে এমন একজন বোকা লোকের মত, যে বালির উপরে নিজের ঘর তৈরী করল। পরে বৃষ্টি নামল, বন্যা এলো, বাতাস বয়ে গেল এবং সেই ঘরে আঘাত করল, তাতে তা পড়ে গেল ও তার পতন ঘোরতর হল।
লুক 6:48সে এমন এক ব্যক্তির মতো, যে বাড়ি তৈরির দিন খুঁড়ল, খুঁড়ে গভীর করল ও পাথরের উপরে বাড়ির ভিত গাঁথল; পরে বন্যা হলে সেই বাড়ি জলের প্রবল স্রোতের মধ্যে পড়ল, কিন্তু বাড়িটিকে হেলাতে পারল না, কারণ বাড়িটিকে ভালোভাবে তৈরি করা হয়েছিল।
- প্রজ্ঞা দিয়ে বাড়ি তৈরি হয়হিতো 24:3
পদগুলি
হিতো 24:3প্রজ্ঞার মাধ্যমে বাড়ি নির্মাণ হয় এবং বুদ্ধির মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়;
- প্রত্যেক জ্ঞানী নারী তার সংসার গড়ে তোলেহিতো 14:1
পদগুলি
হিতো 14:1জ্ঞানী স্ত্রী তার বাড়ি নির্মাণ করে; কিন্তু মূর্খ স্ত্রী নিজের হাতে তা ভেঙে ফেলে।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব