অন্বেষণ › বিষয় › টেবিল ও খাওয়াদাওয়া
দৈনন্দিন জীবন
বাইবেলে টেবিল ও খাওয়াদাওয়া
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী-এর 36টি অংশ, লাইন ধরে ধরে।
টেবিল
- ইলীশায়ের ছোট ঘরে একটি খাট, একটি টেবিল, একটি আসন ও একটি প্রদীপ2 রাজা 4:10
পদগুলি
2 রাজা 4:10অনুরোধ করি, এস, আমরা ছাদের উপরে একটা ছোট ঘর তৈরী করি এবং তার মধ্যে তাঁর জন্য একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার ও একটা বাতিদান রাখি; তাহলে তিনি আমাদের কাছে আসলে ওখানে থাকতে পারবেন।”
- অদোনী-বেষকের টেবিলের নিচে সত্তরজন রাজা উচ্ছিষ্ট কুড়াতবিচারক 1:7
পদগুলি
বিচারক 1:7তখন অদোনী-বেষক বললেন, “যাদের হাত ও পায়ের বুড়ো আঙ্গুল বাদ দেওয়া হয়েছিল, এমন সত্তর জন রাজা আমার মেজের (টেবিলের) নীচে খাবার কুড়াতেন; আমি যেমন কাজ করেছি, ঈশ্বর আমাকেও সেরকম প্রতিফল দিয়েছেন।” পরে লোকেরা তাকে যিরুশালেমে আনলে তিনি সেই জায়গায় মারা গেলেন।
- আবাস-তাঁবুর টেবিল: সোনায় মোড়া শিটীম কাঠ, বয়ে নেওয়ার বাঁশসহযাত্রা 25:23–28
পদগুলি
যাত্রা 25:23–28আর তুমি শিটীম কাঠের এক মেজ তৈরী করবে; তা দুই হাত লম্বা, এক হাত প্রস্থ ও দেড় হাত উঁচু হবে। আর খাঁটি সোনায় তা মুড়ে দেবে এবং তার চারদিকে সোনার পাত দিয়ে তৈরী করে দেবে। আর তার চারদিকে চার আঙ্গুল পরিমাণে একটি কাঠের কাঠামো করবে এবং পাশের কাঠামোর চারদিকে সোনার পাত দিয়ে তৈরী করে দেবে। আর সোনার চারটি কড়া করে চারটি পায়ার চার কোণে রাখবে। টেবিল বয়ে নিয়ে যাবার জন্য বহন দণ্ডের ঘর হবার জন্য ঐ কড়া পাশের কাঠামোর কাছে থাকবে। আর ঐ টেবিল বহন করার জন্য শিটীম কাঠের দুটি বহন দণ্ড করে তা সোনা দিয়ে মুড়ে দেবে।
- প্রতি বিশ্রামবারে সোনার টেবিলে দুই সারিতে বারোটি রুটিলেবী 24:5–8
পদগুলি
লেবী 24:5–8আর তুমি সূক্ষ্ম সূজি নিয়ে বারটি পিষ্টক পাক করবে; তার প্রত্যেক পিষ্ট এক ঐফার দশ ভাগের দুই ভাগ হবে। পরে তুমি এক এক পংত্তিতে ছয় ছয়টি, এই রূপে দুই পংত্তি করে সদাপ্রভুর সামনে বিশুদ্ধ সোনার মেজের ওপরে তা রাখবে। প্রত্যেক পংত্তির উপরে বিশুদ্ধ ধুনো দেবে; তা সেই রুটির স্মরণ করার জন্য অংশ বলে সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উপহার হবে। যাজক নিয়মিত ভাবে প্রতি বিশ্রামবারে সদাপ্রভুর সামনে তা সাজিয়ে রাখবে, তা ইস্রায়েল-সন্তানদের পক্ষে চিরস্থায়ী ব্যবস্থা।
- মন্দিরের জন্য সোনার টেবিল ও রূপার টেবিল1 বংশ 28:16
পদগুলি
1 বংশ 28:16দর্শন রুটি রাখবার সোনার টেবিলের জন্য কতটা সোনা এবং রূপার টেবিলগুলোর জন্য কতটা রূপা লাগবে তার নির্দেশ দিলেন।
- যীশু টাকা বদলকারীদের টেবিল উল্টে দেনযোহ 2:15
পদগুলি
যোহ 2:15তখন তিনি ঘাস দিয়ে একটা চাবুক তৈরী করলেন এবং সেইটি দিয়ে সব গরু, মেষ ও মানুষদেরকে উপাসনা ঘর থেকে বের করে দিলেন এবং টাকা বদল করার লোকদের টাকা তিনি ছড়িয়ে দিয়ে টেবিলগুলিও উল্টে দিলেন;
- টেবিলের নিচে কুকুরেরা ছেলেমেয়েদের রুটির গুঁড়ো খায়মথি 15:27, মার্ক 7:28
পদগুলি
মথি 15:27তাতে সে বলল, “হ্যাঁ, প্রভু, কারণ কুকুরেরাও তাদের মালিকের টেবিলের নিচে পড়ে থাকা সন্তানদের সেই সব খাবারের গুঁড়াগাঁড়া তারা খায়।”
মার্ক 7:28কিন্তু মহিলাটি উত্তর করে তাঁকে বলল, হ্যাঁ প্রভু, আর কুকুরেরাও টেবিলের নীচে পড়ে থাকা সন্তানদের খাবারের গুঁড়াগাঁড়া খায়।
- লাসার ধনীর টেবিল থেকে পড়া গুঁড়োর জন্য লালায়িত (একটি দৃষ্টান্ত)লুক 16:21
পদগুলি
লুক 16:21এবং সেই ধনবানের টেবিল থেকে যে গুঁড়াগাঁড়া পড়ত তাই খেয়ে সে পেট ভরাতে চাইত; আবার কুকুরেরাও এসে তার ঘা চেটে দিত।
- তোমার টেবিলের চারপাশে তোমার ছেলেরা জলপাই চারার মতোগীত 128:3
পদগুলি
গীত 128:3তোমার ঘরের ভেতরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতার মতো হবে; তোমার শিশুরা জিত বৃক্ষের চারার মতো হবে তারা টেবিলের চারদিকে বসবে।
বসা ও হেলান দেওয়া
- অতিথিরা খাওয়ার সময় অব্রাহাম গাছের নিচে তাঁদের পাশে দাঁড়িয়ে থাকেনআদি 18:8
পদগুলি
আদি 18:8তখন তিনি দই, দুধ ও রান্না মাংস নিয়ে তাঁদের সামনে দিলেন এবং তাঁদের কাছে বৃক্ষ তলায় দাঁড়ালেন ও তাঁরা ভোজন করলেন।
- খাওয়ার সময় রূত ফসল কাটিয়েদের পাশে বসেনরূত 2:14
পদগুলি
রূত 2:14পরে ভোজন দিনের বোয়স তাকে বললেন, “তুমি এই জায়গায় এসে রুটি খাও এবং তোমার রুটির খন্ড সিরকায় ডুবিয়ে নাও।” তখন সে ছেদককের পাশে বসলে তারা তাকে ভাজা শস্য দিল; তাতে সে খেয়ে তৃপ্ত হল এবং কিছু রেখে দিল।
- রানি ইষ্টের যে আসনে হেলান দিয়ে ছিলেন, হামন তার উপর পড়েইষ্ট 7:8
পদগুলি
ইষ্ট 7:8পরে রাজবাড়ীর বাগান থেকে রাজা আঙ্গুর রস সহযোগে ভোজের জায়গায় ফিরে আসলেন; তখন ইষ্টের যে আসনে বসে ছিলেন তার উপর হামন পড়ে ছিল; তাতে রাজা বললেন, “এই লোকটা কি ঘরের মধ্যে আমার সামনে রাণীর শ্লীলতাহানি করবে?” এই কথা রাজার মুখ থেকে বের হওয়া মাত্র লোকেরা হামনের মুখ ঢেকে ফেলল।
- যীশু বারোজনের সঙ্গে খেতে বসেনমথি 26:20
পদগুলি
মথি 26:20পরে সন্ধ্যা হলে তিনি সেই বারো জন শিষ্যের সঙ্গে খেতে বসলেন।
- যীশুর পাশে হেলান দেওয়া এক শিষ্য পিছনে হেলে তাঁকে জিজ্ঞাসা করেনযোহ 13:23–25
পদগুলি
যোহ 13:23–25যীশুর শিষ্যদের মধ্যে একজন ঘনিষ্ট শিষ্য ছিল, যাকে যীশু প্রেম করতেন, ভোজের টেবিলে যে যীশুর কোলে হেলান দিয়ে বসেছিল। তারপর শিমোন পিতর সেই শিষ্যকে ইশারা করে বললেন, “আমাদের বলুন সে কে, তিনি কার কথা বলছেন।” ঐ শিষ্য যীশুর পেছন দিকে হেলে বললেন, “প্রভু, সে কে?”
- এক ফরীশী যীশুকে খেতে ডাকেন, আর তিনি খেতে বসেনলুক 7:36
পদগুলি
লুক 7:36আর ফরীশীদের মধ্যে একজন যীশুকে তার সঙ্গে ভোজন করতে নিমন্ত্রণ করল। তাতে তিনি সেই ফরীশীর বাড়িতে গিয়ে ভোজনে বসলেন।
- মার্থা পরিবেশন করেন, আর লাসার যীশুর সঙ্গে খেতে বসেনযোহ 12:2
পদগুলি
যোহ 12:2সুতরাং তারা তাঁর জন্য সেখানে একটা ভোজের ব্যবস্থা করেছিল এবং মার্থা পরিবেশন করছিলেন, তাদের মধ্যে লাসার ছিল একজন যে টেবিলে যীশুর সঙ্গে বসেছিল।
- পাঁচ হাজার লোক ঘাসের উপর শো শো ও পঞ্চাশ পঞ্চাশ জনের দলে বসেমার্ক 6:39–40, লুক 9:14
পদগুলি
মার্ক 6:39–40তখন তিনি সবাইকে সবুজ ঘাসের ওপরে দলে দলে বসিয়ে দিতে আদেশ দিলেন। তারা কোনো সারিতে একশো জন ও কোনো সারিতে পঞ্চাশ জন করে বসে গেল।
লুক 9:14কারণ সেখানে প্রায় পাঁচ হাজার পুরুষ ছিল। তখন তিনি নিজের শিষ্যদের বললেন, “পঞ্চাশ পঞ্চাশ জন করে সারিবদ্ধ ভাবে সবাইকে বসিয়ে দাও।”
কে কার সঙ্গে খেত
- দায়ূদ শৌলের টেবিলে আসেন না; যোনাথন রেগে টেবিল ছেড়ে যান1 শমূ 20:29, 1 শমূ 20:34
পদগুলি
1 শমূ 20:29সে আমাকে বলেছিল, ‘দয়া করে আমাকে যেতে দাও; আমাদের বংশের লোকেদের একটা যজ্ঞ আছে এবং আমার ভাই আমাকে সেখানে উপস্থিত থাকতে আদেশ করেছেন। যদি আমার প্রতি তোমার মনে একটু দয়া থাকে তবে আমাকে গিয়ে আমার ভাইদের দেখে আসবার অনুমতি দাও।’ সেইজন্যই সে মহারাজার ভোজে আসে নি।”
1 শমূ 20:34তখন যোনাথন ভীষণ রেগে গিয়ে টেবিল ছেড়ে উঠে গেলেন এবং সেই দিনের র ভোজে কিছুই খেলেন না। তাঁর বাবা দায়ূদকে অপমান করেছিলেন বলে তাঁর মনে খুব দুঃখ হল।
- শলোমনের টেবিলে আসা সবার জন্য শাসনকর্তারা খাবার জোগান1 রাজা 4:27
পদগুলি
1 রাজা 4:27শাসনকর্ত্তাদের প্রত্যেকে নিজের পালার মাসে রাজা শলোমন ও তাঁর টেবিলে যারা খেতেন তাঁদের সকলের জন্য খাবারের জোগান দিতেন। তাঁরা কোনো কিছুরই অভাব পড়তে দিত না।
- শলোমনের টেবিল ও তাঁর দাসদের বসার ব্যবস্থা দেখে শিবার রানি অবাক হন1 রাজা 10:4–5
পদগুলি
1 রাজা 10:4–5যখন শিবার রাণী শলোমনের সমস্ত জ্ঞান ও তাঁর তৈরী রাজবাড়ী দেখলেন। তিনি আরও দেখলেন তাঁর টেবিলের খাবার, তাঁর কর্মচারীদের থাকবার জায়গা, সুন্দর পোশাক পরা তাঁর সেবাকারীদের, তাঁর পানীয় পরিবেশকদের এবং সদাপ্রভুর ঘরে তাঁর হোমবলির পশুর সংখ্যা। এই সব দেখে তিনি অবাক হয়ে গেলেন।
- অতিথি ছাড়াও অনেক ইহুদি ও কর্মকর্তা নহিমিয়ের টেবিলে খাননহি 5:17
পদগুলি
নহি 5:17আর আমাদের চারদিকে অবস্থিত জাতিদের মধ্যে থেকে যারা আমাদের কাছে আসত, তাদের ছাড়া যিহূদী ও শাসনকর্ত্তা দেড়শো জন আমার সঙ্গে টেবিলে বসতো।
- যিহোয়াখীন সারা জীবন বাবিলের রাজার টেবিলে খান2 রাজা 25:29
পদগুলি
2 রাজা 25:29ইবিল মরোদক যিহোয়াখীনের জেলখানার পোষাক খুলে দিলেন এবং জীবনের বাকি দিন গুলো নিয়মিতভাবে রাজার সঙ্গে একই টেবিলে খাওয়া দাওয়া করে কাটিয়ে দিলেন।
- মথির বাড়িতে যীশু কর আদায়কারী ও পাপীদের সঙ্গে খানমথি 9:10–11, মার্ক 2:15–16, লুক 15:2
পদগুলি
মথি 9:10–11পরে তিনি যখন মথির ঘরের মধ্যে খাবার খেতে বসলেন, আর অনেক কর আদায়কারী ও পাপী মানুষ এসে যীশুর এবং তাঁর শিষ্যদের খাবার খেতে বসল। তা দেখে ফরীশীরা তাঁর শিষ্যদের বলল, তোমাদের গুরু কেন কর আদায়কারী ও পাপীদের সাথে খাবার খান?
মার্ক 2:15–16পরে তিনি যখন তাঁর ঘরের মধ্যে খাবার খেতে বসলেন, আর অনেক কর আদায়কারী ও পাপী মানুষ যীশুর ও তাঁর শিষ্যদের সঙ্গে খাবার খেতে বসল; কারণ অনেক লোক যীশুর সঙ্গে সঙ্গে যাচ্ছিল। কিন্তু তিনি পাপী ও কর আদায়কারীদের সঙ্গে খাবার খাচ্ছেন দেখে ফরীশীদের ধর্মশিক্ষকেরা তাঁর শিষ্যদের বললেন উনি কেন কর আদায়কারী ও পাপীদের সঙ্গে খাওয়া দাওয়া করেন?
লুক 15:2তাতে ফরীশী ও ধর্মশিক্ষকেরা অভিযোগ করে বলতে লাগল, “এ ব্যক্তি পাপীদের গ্রহণ করে, ও তাদের সাথে খাওয়া দাওয়া ও মেলামেশা করে।”
- যে আমাকে ধরিয়ে দেবে, তার হাত আমার সঙ্গে টেবিলে আছেলুক 22:21
পদগুলি
লুক 22:21কিন্তু দেখ, যে ব্যক্তি আমাকে সমর্পণ করছে, তার হাত আমার সঙ্গে টেবিলের উপরে রয়েছে।
- পুনরুত্থিত যীশু: এসো, খেয়ে নাওযোহ 21:12
পদগুলি
যোহ 21:12যীশু তাঁদের বললেন, “এস এবং সকালের খাবার খাও।” শিষ্যদের কারোরও সাহস হল না যে, তাঁকে জিজ্ঞাসা করেন, “আপনি কে?” তাঁরা জানতেন যে তিনি প্রভু।
- প্রথম বিশ্বাসীরা বাড়িতে বাড়িতে রুটি ভাঙেনপ্রেরিত 2:46
পদগুলি
প্রেরিত 2:46আর তারা প্রতিদিন একমনে মন্দিরে যেতেন এবং বাড়িতে আনন্দে ভাঙা রুটি খেতেন ও আনন্দের সঙ্গে এবং সরল মনে খাবার খেতেন,
- বারোজন টেবিলে পরিবেশন করার জন্য প্রচার অবহেলা করতে চান নাপ্রেরিত 6:2
পদগুলি
প্রেরিত 6:2তখন সেই বারো জন (প্রেরিত) শিষ্যদের কাছে ডেকে বলল, আমরা যে ঈশ্বরের বাক্য ছেড়ে খাবার পরিবেশন করি, তা ঠিক নয়।
- ত্বকছেদহীন লোকদের সঙ্গে খাওয়ার জন্য পিতরের সমালোচনা হয়প্রেরিত 11:3
পদগুলি
প্রেরিত 11:3তুমি অচ্ছিন্নত্বক (অযিহুদি) বিশ্বাসীদের ঘরে গিয়েছ, ও তাদের সঙ্গে খাবার খেয়েছ।
- আন্তিয়খিয়ায় পিতর অইহুদিদের সঙ্গে খাওয়া থেকে সরে যানগালা 2:12
পদগুলি
গালা 2:12যাকোবের কাছ থেকে কয়েকজনের আসবার আগে কৈফা অইহূদিদের সাথে খাওয়া দাওয়া করতেন, কিন্তু যখন তারা আসলো, তিনি ছিন্নত্বকদের ভয়ে পিছিয়ে পড়তে ও নিজেকে অইহূদিদের থেকে পৃথক্ রাখতে লাগলেন।
- কারারক্ষী পৌল ও সীলের সামনে খাবার রাখেপ্রেরিত 16:34
পদগুলি
প্রেরিত 16:34পরে সে তাঁদের উপরের গৃহমধ্যে নিয়ে গিয়ে তাদের সামনে খাবার জিনিস রাখল। এবং সমস্ত পরিবারের সঙ্গে ঈশ্বরে বিশ্বাস করাতে সে খুবই আনন্দিত হলো।
- অবিশ্বাসীর নিমন্ত্রণ? তোমার সামনে যা রাখা হয়, তা-ই খাও1 করি 10:27
পদগুলি
1 করি 10:27অবিশ্বাসীদের মধ্যে কেউ যদি তোমাদেরকে নিমন্ত্রণ করে, আর তোমরা যেতে ইচ্ছা কর, তবে বিবেকের জন্য কিছুই জিজ্ঞাসা না করে, যে কোনো সামগ্রী তোমাদের সামনে রাখা হয়, তাই খেয়ো।
উৎস: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · © 2018, 2019 Bridge Connectivity Solutions, CC BY-SA 4.0; changed: footnotes, headings, two cross references printed in the verses and the letters over Psalm 119 left out, verses in the app's numbering. · উৎস ও স্বত্ব